আমার প্রিয় পোস্ট

মোহামেডান-আবাহনী : অবাক ভালবাসার সেই বিস্মৃত স্মৃতি

১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩০

শেয়ার করুন:                   Facebook

"মোহামেডান না আবাহনী?" ..............নতুন পরিচিত কোন বন্ধুর কাছে প্রশ্নটি পাইনি ,এমন ঘটনা মনে হয় কখনও ঘটেনি । সময়টা ৯৪/৯৫ সালের দিকে , আমি তখন ক্লাশ ৫/৬ এ । "আমি মোহামেডান" ............. এমন উত্তরটা যখন পেত , আবাহনী সমর্থক আমার ঘনিষ্ট বন্ধুও মুহূর্তের জন্যও কষ্ট পায়নি , এমনটাও কখনো হয়নি ।

৯৪ এ দেশে ফেরার পর ৯৬ পর্যন্ত আমার স্মৃতিগুলো আবাহনী-মোহামেডানের অবিশ্বাস্য জনপ্রিয়তার পড়ন্ত বেলায় ।চাচার কাছে শুনেছি ৮০'র দশকে আবাহনী মোহামেডান বন্দনা সব সীমাই অতিক্রম করে ফেলত। বারবার গোলযোগের কারণে দর্শকশুন্য আর্মি স্টেডিয়ামে অনেকবার এই দুই দলকে বেশ কয়েকবার পরস্পরের মোকাবেলা করতে হয়েছে।এক যুগ কি খুব বেশি সময় ? টিকেট বিহীন খেলাতেও এখন গ্যালারী ফাকা পড়ে থাকে।
আবাহনী-মোহামেডানকে ভালবাসার গভীরতা দেখে আমি অবাক হতাম । জন্মের পরই যেন প্রতিটা বাংলাদেশির মোহামেডান/আবাহনী ভিত্তিক শ্রেণীকরণটাও সম্পন্ন হত

আবাহনী মোহামেডানের খেলার দিনগুলোর কথা মনে আছে ? সাদা - কালো , আর নীল-হলুদ পতাকায় চারদিক ভরে উঠার কথা ? শত গজ দীর্ঘ পতাকায় পুরনো ঢাকা ছেয়ে যাবার কথা ?খেলা দেখার জন্য ছুটি চেয়ে স্কুলে প্রিন্সিপালের কাছে সবার সাক্ষর সম্বলিত আবেদনের কথা ?
খেলা দেখার জন্য শেষ বিকেলে ঢাকার রাস্তায় ঘরমুখী মানুষের ঢলের কথা ?

তারপর...........
খেলা শুরুর পর রাস্তা-ঘাট ফাকা হয়ে যাওয়া , গ্যালারীতে প্রাণঘাতী সংঘর্ষ , পুলিশের টিয়ার শেল নিক্ষেপ , রেফারীকে প্রহার , খেলা শেষে চায়ের কাপে ঝড় , পরের দিন স্কুলে তীব্র বিতর্ক ........................খুব অবাক লাগেনা ?

 

 

  • ১০ টি মন্তব্য
  • ২৭২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৮
comment by: মাহিন্দ্র রায় বলেছেন: খেলায় হারছি দেখে , আমরা আবাহনীর ৩ ফ্রেন্ড একবার আরেক এক মোহামেডান ফ্রেন্ডরে আচ্ছামত কিলাইছিলাম
২. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫২
comment by: নেই মানুষ বলেছেন: বস, আপনি কথা গুলো মনে করায়ে দিলেন। শুরুতেই এই প্রশ্ন করত। ৫
৩. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৪
comment by: নেই মানুষ বলেছেন: প্রিয় পোস্ট করে নিলাম
৪. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৯
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ @ নেই মানুষ
৫. ০৮ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:১৬
comment by: তানজিলা হক বলেছেন: আমি কখনো ফুটবল খেলা দেখিনা।তারপর ও আমি ছোটবেলা হতে মোহামেডান কে সাপোর্ট করি।১টা ছন্দ আছে :
`আবাহনি ....... পানি
মোহামেডান ফুলের বাগান`
৬. ০৮ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৪৮
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: তানজিলা , আপনি মোহামেডান ১০ বছর আগে জানান নাই কেন ? তখন জানলে ভীষণ খুশি হতাম
৭. ০৮ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৩৯
comment by: তানজিলা হক বলেছেন: প্প্ব প্প্বুপ্প্ব্য প্প্বঙ্প্প্ব্ত্র প্প্বুপ্প্ম প্প্বক্ষপ্প্ব্ত্র প্প্বগ্গপ্প্ব্যপ্প্ব্যপ্প্ব্ত্র?প্প্ব প্প্বঙ্প্প্ব্ত্র প্প্ব্মপ্প্বক্কপ্প্ব্যপ্প্মপ্প্বেক্ক ংঁঢ়ঢ়ড়ৎঃবৎ?প্প্বপ্প্বেষপ্প্ব্ত্র ংঃরষষ হড় িসড়যধসবফধহ প্প্ব প্প্বক্ক ংঁঢ়ঢ়ড়ৎঃবৎপ্প্মম
৮. ২০ শে মে, ২০০৮ দুপুর ২:০৮
comment by: তাকা বলেছেন: মোহামেডান জিন্দাবাদ!!
২০ শে মে, ২০০৮ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: আবার জিগায়

৯. ২০ শে মে, ২০০৮ রাত ১১:৫৯
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: আপডেট করে রাখলাম :

মেহরাব শাহরিয়ার বলেছেন: আবাহনী (২৯)
আউটসাইডার,এক্সিমো, কৌশিক, মাহবুব সুমন, র‌্যাভেন, বুমবুম, বি পজেটিভ, চন্দন, অনিকেত, চৌধুরী ইশতিয়াক সামদানী, সাইফুর, আলো, মনিটর, রাফা, নিরুদ্দেশ নিহারিকা, কাজ করে খাই, রাশেদ, কালপুরুষ, চিকনামিয়া, সুশীল সমাজ, যীশূ, বিষাক্ত মানুষ, পরীর রানী, উড়নচন্ডী, নাদান, অনির্বান ,অমিত ,শফিউল আলম ইমন ,হট্টগোল



মোহামেডান (৩৪)
মেহরাব শাহরিয়ার, জ্বীনের বাদশা, প্রতুৎপন্নমতিত্ব, সামী মিয়াদাদ, তাকা, কাঙ্গাল মুরশিদ, স্বর্নলতা, রেটিং, মুহিব, মিল্টন, ফরিদুল ইসলাম শাওন, এরশাদ বাদশা, আরন্যক যাযাবর, কেরামত চৌধুরী, আ্যলন, ফারহান দাউদ, মোঃ নাজমুল হাসান, শাহবাজ, মদন, বৈদেশী, মাহমুদ রহমান, খায়রুল বাশার, শওকত হোসেন মাসুম, তানজিলা হক, নোক্সেনডার, শফিকুল, সবাক, ম. রহমান ,আবু সালেহ ,অদ্ভুত আঁধার এক ,খান সাহেব,নির্বাক সুশীল ,মুকুল ,প্রবাস কন্ঠ

 



 


ব্যস্ত শহরে ....
ঠাস বুনোটের ভীড়ে
আজও কিছু মানুষ
স্বপ্ন খুঁজে ফিরে....
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৫৭৪১৩