আমার প্রিয় পোস্ট

আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার ব্লগখানি কৌতুহল ভরে

একটি সত্যিকার [অ]রম্য গল্প: নাটকের বিবর্তন , প্যাকেজ বিপ্লব , এবং একজন বিপ্লব-প্রত্যক্ষদর্শীর জবানবন্দি

২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫১

শেয়ারঃ
0 0 0

[ডিজুস প্রজন্ম এবং যাদের জন্ম ১৯৮৭ এর পর , তারা প্রথমে বুঝে উঠতে না পারলে নিচের দিকে পাদটিকার সাহায্য নিন]

৯০ দশকের মাঝামাঝি , সম্ভবত ৯৫ সাল, আমি তখন ক্লাশ সিক্সে । বাংলাদেশি চ্যানেল বলতে কেবল তখন বিটিভি । ডিশ কালচারের সূচনাকাল , বিটিভির সূর্য অস্তমিত প্রায় , মৃত্যুর আগে "রূপনগর" নাটকের মত দুই একটা ঝলক ।ধারাবাহিক নাটকের আলো টিমটিমে হয়ে যাচ্ছে ক্রমশ । সবেধন নীলমনি হয়ে আছে "ইত্যাদি" এবং বৃহস্পতিবারের সাপ্তাহিক নাটক।

৯৫ এর শেষদিকে হুরমুড় করে নতুন চমক, নতুন এক ধরণের নাটক। বিটিভির ম্যারমেরে অন্ধকার ৩ দশক পুরনো সেট ,ঘুম জাগানিয়া ইনডোর স্টুডিও থেকে নাটক চলে আসলো খোলা আকাশের নিচে ।নাটক দেখে সবাই বেশ পুলকিত ,বিটিভির প্রোগ্রাম এত অন্ধকার প্যাকেজ নাটকে এত "আলো" [১]।

বিটিভির নাটকে , গাউন পেচিয়ে বসে থাকা বিজনেস ম্যাগনেট শিহাব চৌধুরীর ঘরে পর্যন্ত দরজার পাল্লা নেই, কলিংবেল টিপে অস্ট্রেলিয়া প্রবাসী ছেলে মেয়ের দরজা খোলার পরোয়াও নেই, "মা" ডেকে বলে সোজা পর্দা সরিয়ে বাসায় ঢুকে আসে ।অথচ প্যাকেজ নাটকে দরজার কোন অভাব নেই, গজারি কাঠের পাল্লায় আবার নকশা তোলা , কলিংবেল টেপার পর দরজা খুলতে চায় না , পারলে
viewing glass গলিয়ে ক্যামেরা ঢুকে পরে , আগন্তুককে magic ball এ দেখিয়ে তবেই দরজা খোলা [২] ।

গ্রামের ছবিটাও বদলে গেলো ,মাটির উঠানটা খাকি হার্ডবোর্ডের মসৃণতা হারিয়ে এখন যথেষ্ট এবড়ো থেবড়ো ।গায়ের মেঠো পথে এখন আলগা খড় পরে থাকে না, পথের ধারের গাছগুলো পথের সাথে আকারের অনুপাতটা নির্লজ্জভাবে লংঘন করে না , পথ চলতে থাকা পথিকের এখন চলতে শুরু করতেই কারও সাথে দেখা হয়ে যায় না [৩]।

প্যাকেজ বিপ্লবে অভিনতা - অভিনেত্রীদের মধ্যেও এনে দিল বিপ্লব । সেসময়কার ক্রেজ দাপুটে ৮ তরুণের মধ্যে তৌকির ভালমানুষের মুখোশ খুলে রীতিমত অট্টহাসি এক্সপার্ট ভিলেইন , জাহিদ হাসান বোকা মানুষী ছাড়িয়ে রীতিমত একজন তরল সরল বোকা সোকা , চিরসবুজ আজিজুল হাকিম বিটিভির অন্ধকার ছেড়ে প্রাকৃতিক আলোতে গাঢ় সবুজ , শহীদুজ্জামান সেলিম চান্স পেলেই আতেলুকচয়াল । তাদের বিপরীতে বিপাশা হায়াত , শমী কায়সার , আফসানা মিমি আর বিজরীদের সরব ও শক্তিশালী উপস্থিতি ।

২০০৩/০৪ এ "ডিজুস বি্প্লবের" আগে "প্যাকেজ বিপ্লব"টাও
ছিল মনে রাখবার মত ।সবকিছুতে শুরু হল প্যাকজের ছড়াছড়ি
*কাচাবাজারে ১০ রকমের গুড়ো মাছ মেশানো ছোট মাছের প্যাকেজ
* কোচিং সেন্টারে মডেল টেস্টের প্যাকেজ
* কাজের মেয়েকে ইংরেজি শিখিয়ে দেবার প্রতিগ্গা নিয়ে স্পোকেন ইংলিশের প্যাকেজ
*৩ দিনে সিকিম ভুটান নেপাল একসাথে দেখিয়ে দেবার বিশ্বভ্রমণ প্যাকেজ
** এবং আরও আরও .................



পাদটিকা :
[ডিজুস প্রজন্ম, যারা অল্প বয়েসের কারণে প্যাকেজ বিপ্লব miss করে গেছে]

[১]বিটিভির সেটে পূর্নাংগ নাটক হত , বাসার ড্রইংরুম আর অফিসের CEO এর রুমের মাঝে হয়ত একটা হার্ডবোর্ড । আলোর প্রচন্ড স্বল্পতা ছিল , এখন এমন লাইটিং দেখলে অনেকেই ঘুমিয়ে যাবে ।প্যাকেজ নাটকের শুটিং শুরু হল আউটডোর সেটে । আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক আলোতে নাটক তখন আলোকিত ।

[২]ঘরের দেয়ালগুলো সব হার্ডবোর্ডের , দরজায় পাল্লা লাগালে দেয়াল ধ্বসের আশংকা আছে , তাই দরজায় কোন পাল্লা থাকতো না । একটা পর্দা দিয়ে দরজা ঢাকা থাকতো । দরজা নেই বলে দরজা নক করার উপায়ও ছিল না, বিকল্প ছিল তাই কলিংবেল ।

[৩] গ্রাম সাজাতে বিটিভি হার্ডবোর্ডের মেঝে বানাতো ,তাতে ঘরের ভিটার কোনাটা মসৃণ না হয়ে যথেষ্ট শার্প দেখাত ।টিনের ঘরে কোন চাল ছিল না বলে উপরে দিকে কখনও ক্যামেরা ফোকাস করা হত না , গায়ের পথে বিছানো থাকতো আলগা খড় , গাছের অংশবিশেষ কেটে দাড় করিয়ে মহীরুহ দেখানো হতো , এত কিছুর পর তৈরি হত ছোট একটা পথ , এ পথে একটানা বেশি হাটার সুযোগ নেই , তাই হঠাত দেখা যেত পথের মাঝে দু'জনের দেখা হয়ে গেছে)


এত কিছুর পরও আবেগটা ছিল অনেক বেশি .............এখন সেটা খুজে পাওয়া যাবে না , দরদ দিয়ে করা সেসব অভিনয় কালের গর্ভে হারিয়ে গেলো ।

চলবে ....................................

 

সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৪. ২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৩
জামাল ভাস্কর বলেছেন: আমার কিন্তু বিটিভি জমানার অনেক নাটক নিয়া ভালো অনুভূতি আছে...তয় পইড়া আরাম পাইলাম পোস্ট...
৫. ২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: ভাস্করদা , আপনার সাথে ১০০% একমত , "বহুরুপী" নাটকটা যখন হয়েছিল , তখন আমি অনেক ছোট আর বিদেশে । কিছুদিন আগে ডিভিডি তে বিকাল ৫ টায় "বহুরূপী" দেখতে বসলাম । অবিশ্বাস্য ঘটনা হল , সকাল ৭ টায় পর্যন্ত সবগুলো পর্ব শেষ না করে আমি উঠতেই পারি নাই । বলতে পারেন , সারা জীবন মনে রাখার মত ঘটনা , এখনকার নাটকে সেসব কোথায় ???

কমেন্টের জন্য আপনার কাছে কৃতজ্ঞতা
৬. ২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৯
মিরাজ বলেছেন: ভালো লিখেছেন মেহরাব শাহরিয়ার ।

তবে প
৭. ২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৪
জ্বিনের বাদশা বলেছেন: দারুন লিখেছেন তো !! ... ইমপ্রেসড!! ... মনে হলো আপনি বুঝি নাটক বানানোর সাথে জড়িত ...৫
৮. ২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২০
মেহরাব শাহরিয়ার বলেছেন: @ সোহান , আপনাকে অনেক ধন্যবাদ
৯. ২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩০
মোসতফা মনির সৌরভ বলেছেন: বহুব্রীহি, অয়োময়, রূপনগর, কোথাও কেউ নেই- ঐ নাটকগুলো আসলেই আমাদের বর্তমান প্রজন্ম মিস করেছে। এরকম নাটক এখন আর খুব একটি দেখা যায় না। তখন সপ্তাহে দুইদিন করে ধারাবাহিক এর একটি পর্ব চলত। কত আগ্রহ নিয়ে দেখতাম। আর এখন....
ভাল লিখেছেন।৫
১০. ২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪১
মেহরাব শাহরিয়ার বলেছেন: মিরাজ ভাই , আপনার সাথে আমিও একমত । এখনকার খুব কম নাটকই হৃদয় ছুয়ে যায় । নাটককে এখন নাটকই মনে হয় , আগে নাটক দেখবার সময় এমনটা হতো না , মনে হত ........সব কিছুই যেন সত্যি , দেশে ফিরে আসার পর অয়োময়ের কেবল শেষ পর্বটা পেয়েছিলাম , সবার চোখে অশ্রুর বাধ ভেঙ্গে পড়তে দেখে এ দেশটা খুব তাড়াতাড়ি ভালোবেসে ফেলেছিলাম। সারাদেশে একটা অয়োময় যত হৃদয়ে যতটা আলোড়ন তুলেছিল , অন্য কিছু কি তা পেরেছে ?
১১. ২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪৫
হমপগ্র বলেছেন: বিটিভি যুগের নাটক এখন বিটিভি ওয়ার্ল্ডে দেখানো হচ্ছে। শুনছি তাদের প্রগ্রামের জনপ্রিয়তা বেড়েছে।
ঐদিন "এক ডজন জোক্স" দেখতে বসে আমার খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। আরেকটু হলে বিটিভির টাওয়ারে আগুন লাগানোর পরিকল্পনা করতে নিছিলাম। যাই হোক, সেই পরিকল্পনা বাস্তবায়িত হয় নি। যখন আব্বু এসে অন্য চ্যানেলে দিয়ে দিলো।
১২. ২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: @জ্বিনের বাদশা , Boss সত্যি কথাটা বলে ফেলি , একই সাথে ভাস্করদা , মিরাজ ভাই আর আপনার প্রশংসা পেয়ে আমি .......
আপনাকে ভুল বুঝাতে পেরছি বলে স্বার্থক লাগছে । কি লিখতে গিয়ে কি লিখে ফেললাম , ৯৫ এ একবার জাহিদ হাসানের সাথে দেখা হয়েছিল , ভাবলাম সেইটা নিয়ে একটু লিখি , কেমন করে যেন লাইন চেইঞ্জ হয়ে অন্য একটা লিখে ফেললাম
১৩. ২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪৯
গনডার বলেছেন: ফালতু আবেগ. তকন সপতাহে একখানই দারাবাহিক নাটক হইত বইলা হেইটাই সকলে গিলত, মিস কর্তনা তাই যে কুনো নাটকই হিট হইয়া যাইত
১৪. ২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৫২
মেহরাব শাহরিয়ার বলেছেন: হাহা , যথারীতি গন্ডারীয় বিরোধিতা
১৫. ২৩ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৩
তানজিলা হক বলেছেন: ভালো লিখেছেন।বাকের ভাই এর কথা মনে আছে?আমার আম্মুত ঐ গানটা কোথাও শুনলেই গুন গুন করে গাইতে থাক।
......................
শাহরিয়ার ভাই ব্লগের ভুত কি নামছে না?
১৭. ২৩ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: @তানজিলা, বাকের ভাইকে চেনার পর বুঝে উঠার আগেই ,৭ দিনের মাথায় বাকের ভাইয়ের ফাসি হয়ে গেল ।লোকে কেন এত কাদছে , পত্র পত্রিকায় কেন এত লেখালেখি হচ্ছে , এটা বুঝতে বুঝতে কয়েকদিন সময় লেগে গিয়েছিল ।

ব্লগের ভুত নামতে চাইছে না , পরামর্শ দেনতো , একদম সিরিয়াসলি ।

সবসময়ের মত ধন্যবাদ
১৮. ২৩ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: মিরাজ, দেখেন না, নাকি এখন সেই সময় আর মানসিকতা নেই?

তবে টিভি সিরিয়ালের মান খুব নীচে নেমেছে। টক শো গুলো ভাল লাগে।
১৯. ২৩ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৮
মানুষ বলেছেন: লেখা সুখাদ্য হয়েছে। পড়ে আরাম পেলাম। ৫
২০. ২৩ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: @সৌরভ, আপনার সাথে একমত , সবমিলিয়ে অনুষ্ঠানে বৈচিত্র এসেছে অনেক , কিন্তু নাটক তার জায়গা মনে হয় ধরে রাখতে পারেনি

২১. ২৩ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৯
তানজিলা হক বলেছেন: আমি আমার বোনদের বকা খাইচ্ছি প্রতিনিয়ত ব্লগে ঢুকার জন্য।তাও না এসে থাকতে পারছি না।প্রতিদিন ভাবি আর আসব না।কিন্তু পারছি না।চলেন আমরা অন্য ব্লগারদের কাছে পরামরশ চাই
২২. ২৩ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৩
মানুষ বলেছেন: বিটিভির প্যাকেজ নাটকের হট কাহিনীঃ

বিশাল বড়লোক বাবার একমাত্র মা হারা কন্যা আর বিশাল বড়লোক মায়ের একমাত্র পিতৃহীন পুত্র। বাকি কাহিনী আপনারা জানেন, বলে আর কি হবে।
২৩. ২৩ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৫
মিরাজ বলেছেন: @ উম্মু আব্দুল্লাহ
বোধ হয় দুটিই সত্যি। তবে ইদানীংকালের নাটকের মধ্যে রং এর মানুষ অসাধারণ। এরকম নাটক হলে টিভি সেটের সামনে সময় বের করেও বসা যায়। তবে এরকম নাটক কই?
২৪. ২৩ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: @ তানজিলা , সবচেয়ে ভাল ছিল যদি নেট কানেকশনটা কোনভাবে নিজে থেকে ডিসকানেক্ট হয়ে যেত । ঠিক করেছি , আজ রাতে হলে চলে যাবো , pc নিবো না , অন্যের পিসিতে বেশি নেটে আসা হবে না , একটা ভালো উপায় এটা
২৫. ২৩ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০৬
মেহরাব শাহরিয়ার বলেছেন: @ মানুষ , সুখাদ্য খাওয়াতে পরে তৃপ্ত ।
সাথে দিয়েছেন বোনাস .......একটা নতুন নাটক । নাটকটা দেখলাম (শুরুটা করে দিয়েছেন , শেষ করতে কোন প্রোবলেম হলো না)
২৬. ২৩ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০৮
মোসতফা মনির সৌরভ বলেছেন: @মেহরাব শাহরিয়ার এবং @তানজিলা,
আমি IELTS পরীক্ষার সময়ও এই কাজ করছি। আপনারা তাড়াতাড়ি এই রোগ সারান, আর নাহলে সামনে ভবিষ্যত অন্ধকার।
পরামর্শ, দিনে একবার একটি নির্দিস্ট সময়ে ব্লগে আসবেন। সাধারনত প্রতিদিন ১০টি পাতার মত নতুন পোস্ট আসে। সবগুলো পাতায় চোখ বুলাবেন, যেটা ভাল লাগে ওটা পড়বেন। এছাড়া নিজের প্রিয় ব্লগারদের লেখা পড়বেন। খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে কমেন্ট করে পোস্ট মনিটর করবেন না। তবে প্রতিদিন নির্দিস্ট সময়ের বেশিক্ষণ থাকবেন না।
আমি কিছুটা সুফল পেয়েছি। সেপ্টেমবর মাসে প্রতিদিন অর্ধেক দিনের অনেক বেশি সময় ব্লগে থাকতাম। এখন কমিয়েছি।আর সময় না থাকলে বিতর্কে না জড়ানোই ভাল।
২৭. ২৩ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০৮
মেহরাব শাহরিয়ার বলেছেন: হমপগ্র , ধন্যবাদ
টিভি টাওয়ারে আরেকবার আগুন লাগাইতে চাইলে আবার মানুষের নাটকটা দেখে নিতে পারেন
২৮. ২৩ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:১০
মেহরাব শাহরিয়ার বলেছেন: @মিরাজ ভাই এবং উম্মু আবদুল্লাহ ভাইকে মতামতের জন্য ধন্যবাদ
২৯. ২৩ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:১৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: সৌরভ ভাই ,আপনার কথা শুনে ভয় লাগছে। পরামর্শের জন্য ধন্যবাদ । ব্লগ ম্যানিয়া দূর করার চেষ্টা ইনশাল্লাহ একটু পর থেকেই(বারবার করেছি প্রতিজ্ঞা , এবারই যেন লাস্ট হয়) । টাইম মেনে আসার চেষ্টা করবো .......................
৩০. ২৩ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:১৮
মেহরাব শাহরিয়ার বলেছেন: ভাস্করদাকে কে করা কমেন্ট কারেকশন :
"বহুরুপি" না , নাটকটির নাম "বহুব্রীহি"
৩১. ২৩ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:২৫
জামাল ভাস্কর বলেছেন: ৯৯ সালে যখন এই প
৩৩. ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:২১
অজানা অচেনা বলেছেন: ৫.
তবে সেই বিটিভি আর এই বিটিভির মধ্যে অনেএএএক ফারাক।
প্যাকেজ বলুন আর যাই বলুন, সব নাটকেই সেই একই কাহিনী ঘুরে ফিরে। ইদানীং একটা দুটা নাটক ভাল হচ্ছে, এই আরকি...।
৩৪. ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৪৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: ভাস্করদা , আপনার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ
৩৫. ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:১৮
মেহরাব শাহরিয়ার বলেছেন: @ নীল জোছনা , ধন্যবাদ
@ অজেনা অচেনা , একমত ।
৩৬. ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৫২
ফারহান দাউদ বলেছেন: হুমম,নাটক বাড়সে,স্বীকার করি পারসেন্টেজ কম ভালোর,কিন্তু সংখ্যা বেশি। অবনতি যেটা হইসে,অভিনয়ের মান কমসে,কে যে কি করে,বুঝা যায় না,অবশ্য সেটে বইসা ডায়ালগ বানায়া নাটক করলে আর কতই বা ভালো হবে?
৩৭. ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:২৮
মেহরাব শাহরিয়ার বলেছেন: কার কথা বল , ফারহান ? ফারুকীর কথা ?
৩৮. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ২:১৯
বিরহী বলেছেন: হেহেহেহ .............৫
৩৯. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৩:০০
আহমেদ শারফুদ্দীন বলেছেন: সম্ভবত '৯৫ এ আমি ও কেলাস সিক্সের ছাত্র আচিলাম ---- ৫
৪০. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৩:১৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: শারফুদ্দিন দেখা যাচ্ছে আমার ব্যাচমেট ............
আপনাকে ধন্যবাদ।
৪১. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৩:৪৬
দ্বীপবালক বলেছেন: বাংলা নাটক দেখিনা। সে এক সময় "ঢাকায় থাকি দেখতাম"। এরপর আর হয়ে উঠেনি। আর আমার কাছে বাংলা নাটকের গতি অত্যন্ত ধীর মনে হয়। তাই ভাল লাগেনা।
ব্যক্তিগত পসন্দ! হতে পারে এখন অনেক পরিবর্তন হয়েছে।
তবে আপনার লেখা ভাল হয়েছে।
৪২. ২৪ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:০৩
মেহরাব শাহরিয়ার বলেছেন: @দ্বীপবালক, আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ
৪৩. ২৪ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩০
জামাল ভাস্কর বলেছেন: এক্কেবারে লোকেশনে গিয়া ডায়ালগ বানাইয়া সিনেমা বানাইলে তা খারাপ হইবো এই বিষয়টা কিন্তু ধ্রূব না। জাঁ লুক গদার কিম্বা ফ্রাসোয়া ত্রুফোর'ও এইরম পদ্ধতিততে বানানো ছবি আছে। ব্রেথলেস নামের ছবিটাই এর সবচেয়ে বড় উদাহরণ...
৪৪. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:৩৩
ফারহান দাউদ বলেছেন: জামাল ভাস্কর ভাই,আমাদের মাঝে এখনো গদার আসে নাই সেটা মেগা সিরিয়াল গুলা দেখলে বুঝতে বেশি ১টা অসুবিধা হবার কথা না। আর সেটে গিয়া নাটক বানানোটা ১টা ট্রেন্ড হয়া যাইতাসে,এইটাই খারাপ,সবাইই যদি এক কাজ করা শুরু করে আর গদার হইতে চায় তাইলে তো ঝামেলা,অভিনয় জিনিসটাও মাঝে মাঝে লাগে,এই ট্রেন্ডে ঐটারে ভুলায়া দিচ্ছে প্রায়।
মেহরাব,এই জিনিস মনে হয় ফারুকী সাব শুরু করে নাই,বন্ধন হইত না ইটিভিতে,এই কাজ ওরাই মনে হয় পয়লা শুরু করসিলো,দইনে দিনে পর্ব বানানি,যদিও আমি পুরাপুরি নিশ্চিত না।
৪৬. ২৫ শে অক্টোবর, ২০০৭ ভোর ৪:৩১
মেহরাব শাহরিয়ার বলেছেন: @ বিরহী , আপনাকে ধন্যবাদ
৪৮. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ৭:৩৫
উম্মু আবদুল্লাহ বলেছেন: মেহরাব, আমি আপু হই।

এই লেখায় এখনও কোনো আজে বাজে মন্তব্য আসে নি। এটাই বড় শান্তি। এর জন্য আরেকটা রেটিং থাকলে ভাল হত। আরেকটা ৫ পেত।
৪৯. ২৫ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১৩
মেহরাব শাহরিয়ার বলেছেন: সরি আপু , কেন যে ভুলটা হল , আপনার নামটা দেখেই তো আমার বুঝা উচিত ছিল ।

আসলেও তাই , কমেন্টগুলো ডিসেন্ট , আপনাকে আবারও ধন্যবাদ
৫১. ২৫ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৫৪
মেহরাব শাহরিয়ার বলেছেন: @আবুফয়সাল আহমেদ , অসংখ্য ধন্যবাদ
৫২. ২৫ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৯
ষড়ভূজ বলেছেন: আমারতো নাটক দেখতে ভালোই লাগে
৫৩. ২৫ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:২৮
মেহরাব শাহরিয়ার বলেছেন: ষড়ভূজ , আপনার ডুপ্লিকেটকে দেখলাম আপনার পাশাপাশি কমেন্ট করছে সব জায়গায় । পুরনো ষড়ভূজ পেরে উঠলো না মনে হচ্ছে ।
৫৪. ২৫ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৩
ষড়ভূজ বলেছেন: কি জানি কে কার ডুপ্লিকেট ।সেও থাক আমিও থাকি মিলেমিশে সবাই একসাথে। মেহরাব
৫৫. ২৫ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৫
পোকা বলেছেন: মেহরাব শাহরিয়ার বেশ লিখেছেন
৫৬. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:০৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: ষড়ভূজ , হম ঠিক , সবাই মিলেমিশে থাকা উচিত । আবার খেয়ালও রাখতে হবে কেউ যেন আঘাত না পায়
৫৭. ২৬ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৫
বিহংগ বলেছেন: মেহরাব ভাই,
দারুন লিখেছেন।
আপনি আছেন কেমন।৫
৫৮. ২৭ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২৪
মেহরাব শাহরিয়ার বলেছেন: বিহংগ , আপনার প্রশংসা পেয়ে অনেক ভালো লাগছে ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে
৫৯. ২৭ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:২৪
আরিফুল হোসেন তুহিন বলেছেন: মেহরাব ভাই,
কঠিন লেখছেন
শেখ সাদীর যোগ্য উত্তরসুরি।

আপনার লেখা পড়ে খুব ই ভাল লাগলো।
৬১. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৫৩
মেহরাব শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ @পোকা
ধন্যবাদ @আরিফুল হোসেন তুহিন , তুলনাটা যদিও একদম সংগত হলো না
৬২. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:০১
তানজিলা হক বলেছেন: প্প্বপ্প্ব্রেপ্প্ব্যপ্প্বজ্জপ্প্বক্ক প্প্ব্লপ্প্ম প্প্বমপ্প্ব্বপ্প্বজ্জ প্প্বমপ্প্বজ্জপ্প্বগ্গপ্প্বক্ষ্মপ্প্ম েপ্প্ব্যপ্প্বজ্জপ্প্বষপ্প্বক্ষ্ম..............................
প্প্বুপ্প্ম প্প্ব্ল প্প্বুপ্প্ম প্প্বক্ষপ্প্ব্ত্র প্প্বগ্গপ্প্বক্ষ্মপ্প্বজ্জপ্প্বষপ্প্মম
৬৩. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ২:৪৩
মেহরাব শাহরিয়ার বলেছেন: তানজিলা , আপনার কমেন্ট পড়া যাচ্ছে না
৬৪. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৮
তানজিলা হক বলেছেন: আমি ভালো নেই পড়া মনে রাখতে পারছি না ।সব ভুলে যাচ্ছি।আমার জন্য দোয়া করবেন।আশাকরি ভালো ভাবে পরীক্ষা দিবেন।
৬৫. ০২ রা নভেম্বর, ২০০৭ ভোর ৫:৪৫
তানজিলা হক বলেছেন: লয়ন ভাই একজন famous মানুষ যে বুয়েট এর নাম শুনেছে সে লয়ন ভাইকে চিনবে এখানে confused হওয়ার মত কিছু নেই।আপনি কয়টা delet করতে বলেছেন বুজিনি তবে ১টা delet করেছি।ভালো থাকবেন।
৬৬. ০৮ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:১৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: পড়া মনে থাকছে ? সিরিয়াসলি একটু দোয়া করবেন
৬৯. ১৭ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:৩৫
মাহবুবা আখতার বলেছেন: বাব্বাহ!!
দারুণ লেখা। দেরিতে পড়েও ৫।
৭০. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ , মাহবুবা আখতার ।
আপনার কমেন্টের সুবাদে আরেকবার নিজেও পড়লাম
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৫

লেখক বলেছেন: খুশি হলাম :)

ভাল থেকো

৭২. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৪
জনৈক আরাফাত বলেছেন: তোমার প্যাকেজ ব্লগ আলোর মুখ দেখে খুব ভালো মতন। আজকের রাতের মত তোমার ব্লগ পড়ার বিরতি। ভালো থেকো!
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৫

লেখক বলেছেন: মনে আছে আরাফাত ভাই , টিভি প্রেজেন্টাররা তখন বলত .... এখন দেখবেন প্যাকেজ নাটক ..........

নতুনরা প্যাকেজ নাটক আলাদা করে চেনেনা

৭৩. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০০
রোবোট বলেছেন: ৯৫ সালে আমি ফোরথ ইয়ারে। বুইড়া। (আমাকে বলা)

০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: আপনি নিজেকে কেন যে এত বুড়ো প্রমাণের জন্য উঠে পড়ে লেগেছেন ? :(

আমার তো ইচ্ছা যে আপনার বয়েসেও তরুণ থাকার , আর কয়েকদিন পরেই তো আপনাকে ছুঁয়ে ফেলব , বুড়ো হতে কি তবে দেরি নেই একদম ? :(

বিয়ে-শাদীই তো করলাম না , কবে করব তাও জানিনা :(

 

মোট সময় লেগেছে ১.০৪৪০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নেই তবু যা আছের মতো দেখায়
আমরা তাকে আকাশ বলে ডাকি,
সেই আকাশে যাহারা নাম লেখায়
তাদের ভাগ্যে অনিবার্য ফাঁকি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ