আমার প্রিয় পোস্ট
- চলুন দেখে নেই সিগারেটের কিছু প্রাচীন বিজ্ঞাপন , যেখানে আপনার চিকিৎসক আপনাকে ধূমপান করতে উৎসাহী করছে - কল্পবিলাসী স্বপ্ন
- ব্লাডক্যান্সার বিষয়ক কিছু কথন - নোবেলবিজয়ী_টিপু
- ২০ টি কাজের এবং মজার ছবি এডিটিং ওয়েবসাইট অবশ্যই দেখুন - অণুজীব
- [ফিরে দেখা] স্বর্নযুগের ঢাকা ফুটবল লীগকে নিয়ে আসুন কুইজ খেলি - আপনি খেলোয়াড়, আপনিই কুইজ মাস্টার - রাইসুল জুহালা
- প্রকাশিত হল চলচ্চিত্র নিয়ে ই-বুক “এক মুঠো চলচ্ছবি”
- কাঊসার রুশো
- একটি অতীব কার্যকর ওয়েবসাইট । বুকমার্ক করে রাখেন । সারাজীবন কামে দিবে - আসিফ মুভি পাগলা
- পুরো ২০১০ জুড়ে যে গানগুলো শুনলাম (ডাউনলোড লিংক সহ)। (একটি মাথার ঘাম গলায় ঝরানো পোস্ট) - আলিম আল রাজি
- আরো এক গাদা বাংলিশে আলাপন - সাঈফ শেরিফ
- মুসা ইব্রাহীমের এভারেস্ট জয় : অবশেষে ভুল স্বীকার এবং কিছু কথা - ফিউশন ফাইভ
- স্বপ্নরাজ্যে ~স্বপ্নজয়~ (পর্ব - ১) - ~স্বপ্নজয়~
- অনিগিরির ‘আবালীয়’ ৬০ টি প্রশ্নের উত্তর - বাবুকস
- অভিশপ্ত ১২৫৮: মংগোল সৈন্য কর্তৃক বাগদাদ অবরোধ ও ধ্বংসের নির্মম ইতিহাস - ইমন জুবায়ের
- বিশ্বকাপের ৩২ দলের পোস্টার (সংগ্রহে রাখার মতন) - কার্টুন
- ফুটবল আর মুভি :ফুটবলের মুভি------[পর্ব - ১] - স্নিগ
- (প্রিয় কবিতা-১০/মহাদেব সাহা) মানুষের মধ্যে কিছু অভিমান থাকে - তানজু রাহমান
- ইতিহাসের সেইসব খাদ্য আবিস্কারক যারা পৃথিবীর খাদ্যরুচি পরিবর্তন করেছিল (ছবি ব্লগ) - সাপ্নিক
- ছবিতে মুসলমানদের সবচেয়ে পবিত্র তিন মসজিদ এবং ইসলামি শিল্পকলার শ্রেষ্ঠ ১০ টি নিদর্শন - তালহা তিতুমির
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ইউটিউবে আমার পছন্দের কিছু সুর, সারাদিন বসে বসে যেগুলো শুনি - নুভান
- আসুন শিখে নেই হরেক রকম জুতার ফিতার বাধন - কুঁড়ের বাদশা
- অতঃপর, মানুষের রক্তে দিনলিপি সই হয় ? ঘামে ভেজা জীবন ...... রক্তেই শেষ হয় ! - সোহায়লা রিদওয়ান
- দ্য ম্যাচ অব ডেথ : ফুটবল যখন যুদ্ধ - অমি রহমান পিয়াল
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- অপার্থিব কাঠমুণ্ডু - আকাশ অম্বর
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- মুভি পাগলেরা সহায়তা করেন...World War II এর উপর নির্মিত মুভি'র নাম জানতে চাই - লুথা
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- জ্ঞানী-নির্বোধ কিংবা নির্বোধ-জ্ঞানীর গল্প - ম্যাভেরিক
- 'অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি' - আহমাদ মোস্তফা কামাল
- পেরুই যখন তোর বাড়ীটা - বরুণা
- বদরের যুদ্ধের প্রেক্ষাপট: ডাকাতি-লুট না অত্যাচারিতের অধিকার আদায়? - জ্বিনের বাদশা
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- খুঁজে পাওয়া নোটবুক এবং কিছু পংক্তিমালা......... - সুলতানা শিরীন সাজি
- বিজ্ঞাপনোষ্টালজিয়া ... - অলৌকিক হাসান
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- ৩০ রোযার দোয়া - ইবনে সালাম
- সঠিক পথে গাড়ী চালানোর লাইসেন্স পেতে যা করতে হবে... - মেসবাহ য়াযাদ
- সবাই কি আর লিখতে পারে! জলে? - শিমুল সালাহ্উদ্দিন
- ছায়া ছায়া মায়া আপা - হাসান মাহবুব
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- প্রিয় ব্লগার মেহরাব শাহরিয়ার এর জন্মদিন
হেপি বাড্ডে মেহরাব ভাই! - শামছু
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- ব্লগারদের পছন্দের সেরা কিছু রোমান্টিক বাংলা গান। - নিঃসঙ্গ
- ও যুগের আমি - রুখসানা তাজীন
- গণিতের সাহায্যে সিংহ শিকার - ম্যাভেরিক
- তুমি কি ভাল আছ অলোক , সত্যি করে বলতো আজ কতদূর তোমার ভাল থাকা - সহেলী
- পুরনো ডায়েরী থেকে: স্রেফ এক কাপ চা। বা তার চেয়েও অনর্থক। - রিফাত হাসান
- প্রোগ্রামার এবং ওয়েব-ডেভেলপারদের জন্য 'হেড ফার্স্ট' সিরিজের অসাধারণ-ব্যতিক্রমী কিছু বই - বজ্রাহত
- ছাত্রলীগের গান
- বিবেক সত্যি
- জরুরি পোস্ট: ইরানে অচলাবস্থা, মার্কিনের রেজিম চেঞ্জের নতুন খেলা (সংযোজিত - ফারুক ওয়াসিফ
- জায়নিস্টদের অবিসংবাদিত নেতা এবং ইসরায়েলের প্রথম রাষ্ঠ্রপতি ডঃ চ্যাইম ওয়াজম্যানের সাথে ইসরাইল প্রতিষ্ঠা বিষয়ে কথোপকথন। - নরাধম
- জগার্স পার্ক - রোডায়া
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- নোয়াখাইল্যা (ফেনী-চৌদ্দগ্রাম) ভাষার ব্যাকরণ -১ - দুরের পাখি
- প্রিয় মুভির লিষ্ট - শূন্য আরণ্যক
- প্রসঙ্গ: এপ্রিল Fool: আসুন একটু ভাবি.. - ইঊসুফ সুলতান
- বেঞ্চমার্ক মুহাম্মদ (স):। লাইফ ইজ বিউটিফুল। ট্রাই করেই দেখুন না। প্লিজ! - পাললিক মন
- ব্লগ এবং পত্রিকায় পাওয়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনাগুলোর সঙ্কলন - আতিকুল হক
- এই লেখাটি আপনাদের নজরে না এনে পারলাম না!!কেউ কি একবার জিজ্ঞেস করেছেন ১৬৮ আর্মি আর তাদের পরিবার কোথায় গেল?? - ড়ৎশড়
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- কোথায় ফ্রি ওয়েবসাইট / ব্লগ পাবেন? - হাসান
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- ২০০৮ এর সেরা কিছু একশান + থ্রিলার মুভি ও ডাউনলোড লিংক (১) - আমড়া কাঠের ঢেকি
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- যৌবনযাত্রা, যৌনতা এবং বর্তমান ব্লগ-বিতর্কঃ পুনর্মূল্যায়ন - নাস্তিকের ধর্মকথা
- তোর কি ফুয়াদের কথা মনে আছেরে রু? - ফারজানা মাহবুবা
- মুভি ডাটাবেজ - মেহরাব শাহরিয়ার
- ক্রিকেট-অদ্ভূত কিছু শট (অনেকগুলো ছবি, লোড হতে একটু সময় নিতে পারে) - নাফিস ইফতেখার
- নৃশংসতা আর নির্মমতার এই তান্ডবের অবসান চাই! - মানবী
- ব্লগার সীমান্ত আহমেদের আম্মা... - তানিম হুমায়ুন
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- প্রয়োজনীয় ১০০+ Run Command - লুলুপাগলা
- আরিফুল হোসেন তুহিনের অসামান্য উদ্যোগে সামান্য ভূমিকা রাখতে চাচ্ছি - রিয়াজ শাহেদ
- অদ্য বৈকালে এই অধমের প্রথম ‘ডেট’ (?) বৃত্তান্ত। - |জনারন্যে নিসংঙগ পথিক|
- কানাডায় উচ্চশিক্ষা- কিছু তথ্য - _তানজীর_
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- বাংলা ব্লগ ও ব্লগ পলিটিক্স - রেজওয়ান
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- 'মেহরাব শাহরিয়ার' এর শুভজন্মদিন - মিলটন
- লাইলাতুল মিরাজের বিষ্ময়যাত্রা: বোঝার চেষ্টা করছি... - বিবেক সত্যি
- তাহলে স্যাম মানেকশ-ই বাংলাদেশের স্রষ্টা? - ফারুক ওয়াসিফ
- চলচ্চিত্র ও ইহুদীবাদ - জাগারণ
- বারবণিতার জবানবন্দী - মানব মানিক
- মিনি স্কার্ট, হিজাব এবং এক অর্বাচিনের ব্যক্তিগত ভাবনা - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- নিজে কানা পথ চিনেনা, পরকে ডাকে বারংবার..!!! - মানবী
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- কেন লেখেন? - আহমাদ মোস্তফা কামাল
- একদিন এক বাদলা দিনে। - কোলাহল
- একাধিক কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা - এস. এম. মেহেদী আকরাম
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- সামহয়ার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ # বিষয় : মত প্রকাশের স্বাধীনতা, প্রাইভেসি ও সিকিউরিটি - মাহবুব মোর্শেদ
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- নবীনদের জন্য - নাদান
- ইসরায়েলী দখলদারিত্বের ষাটতম বার্ষিকী: আমি আরব গেরিলাদের সমর্থন করি ২ - ফারুক ওয়াসিফ
- দ্যা এ টিম - কালপুরুষ
- বৃষ্টিমুখর দিনরাত্রি - আহমাদ মোস্তফা কামাল
- আওয়ামী বর্বরতার শিকার এক শক্তিশালী কবি, আহমদ ছফার বর্ণনায় - সুধী
- আমার দেখা সেরা ১০ ছবি - শওকত হোসেন মাসুম
- গল্পঃ একজন অতিমানবের গল্প - মোস্তাফিজ রিপন
- কিচেনের কিছু প্রয়োজনীয় টিপস - ইরতেজা
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- স্টেরিওটাইপের কথকতা - রাগিব
- কানাডিয়ান আদিবাসী এবং আমেরিকা আবিষ্কারের অজানা কাহিনী - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- আমাদের মুক্তির নিরীহ, অসামরিক অসীম সাহসী যোদ্ধারাঃ কি করেছিলেন আর কি পেয়েছেন? ঝুলন্ত প্রশ্নটি থেকে আমি অশ্রু পতনের শব্দ শুনতে পাই । - সিহাব চৌধুরী
- কপিরাইট মাজেজা আমি যেমনে বুঝি - অন্যমনস্ক শরৎ
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- তারা বলে ইহা ভালোবাসার 'দিবস'! - এই আমি মীরা
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- টুকুনের জন্য । - নরাধম
- আমার প্রিয় চলচিত্র....... - আশেক ইব্রাহীম
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
- টানেলের শেষেও শুধু অন্ধকারের গান - সন্ধ্যাবাতি
- নটরডেমিয়ানস ঃঃ ডাক দিয়েছে ফাদার পিশোতো - হযবরল
- মজার কিছু সূত্র ঠিক যেমনটি ঘটে - অহেতুক অকারণ
- সেই আত্মসমর্পনের দলিল... 16 ডিসেম্বর, 1971 - অমি রহমান পিয়াল
- ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা : বিশ্বকে রক্ষার বিনিময়ে নিয়ত মৃত্যুই যেখানে নিয়তি (Nature এ প্রকাশিত গবেষণা) - মিরাজ
- ১৯৭১ এর নভেম্বর ডিসেম্বরের ঘটনাপ্রবাহ - ৩ : স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ৯ - মিরাজ
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- সাংবাদিকতার গায়ে 'হলুদ' - ফয়সল
- বৃষ্টির জলে হাত ভিজাই ( দ্বিতীয় পর্ব ) - ইরতেজা
- এবেনের স্বপ্নের গল্প (বিশাল সাইজের লেখা) - জ্বিনের বাদশা
- রুশদেশের সত্যিকথা ১৩ - তিমুর
- নতুন জাতীয় কি-বোর্ড লে-আউট - তারিফএজাজ
- এক সানকির ইয়ার - শিলা
- গুগল কথন - ৪ : ব্রিন আর পেইজের কথা - রাগিব
- ইয়াহু লগ ইন (মাল্টি ইউসার) - স্বপ্নশিকারী
- সামহোয়ার, ইলেকট্রনিক মোল্লা, ভার্চুয়াল মুক্তিযুদ্ধ ও লেখক যশোপ্রার্থীদের তড়পানি - মাহবুব মোর্শেদ
৭১ এর ঘটনা : এক ঝুড়ি কামরাঙা ,আল্লাহর কাছে আমার যত কৃতজ্ঞতা
০৩ রা নভেম্বর, ২০০৭ ভোর ৫:০৬
[আমার বাবার কাছ থেকে শোনা ছোট্ট এক টুকরো ঘটনা]
ঢাকা মেডিকেলের নতুন যে ব্যাচটির ক্লাশ শুরু হওয়ার কথা ৭১ এর শুরুতে , তার একজন আমার বাবা । বয়স তখনো ১৮ পার হতে বেশ কয়েকমাস বাকি । মার্চের শুরুর দিন গুলোতে বাবা ঢাকাতেই ছিলেন ।৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর মিটিংয়ে অংশ নেন । পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে এমন আশংকায় ৭ মার্চের পরেই বাবা ঢাকা ছেড়ে দেশের বাড়ি চলে যান।
ঢাকা-আরিচা সড়কে তখন অনেকগুলো ব্রীজ ছিল না ,মাঝের নদীগুলো পাড়াপাড়ের একমাত্র উপায় ছিল নৌকা।যাবার পথে দেখেন হতে গিয়ে দেখেন অসংখ্য মানুষ ঢাকা ছাড়তে শুরু করেছে ।
মুক্তিযুদ্ধ শুরু হলে এপ্রিল মাসে বাবা রাজশাহী চলে যান ভারত সীমান্তে অস্ত্রের ট্রেনিং নিতে। রাজশাহী থেকে পাবনা আসার পথে নাটোরের কাছাকাছি পাক আর্মির ৪/৫ জন যাত্রীবাহী বাস থেকে সবাইকে নামিয়ে সার্চ শুরু করে । ১৬ থেকে ২৫ বছর বয়েসীদের আলাদা একটা লাইনে দাড় করিয়ে বলা হয় , তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হবে ।বাস ড্রাইভারকে বলা হয় নারী শিশু সহ অন্যান্যদের নিয়ে চলে যেতে । বাবা ছিলেন লাইনে সবার পেছনে , বাসের পেছন দরজার কাছাকাছি ।লাইনে দাড় করিয়ে ব্রাশ ফায়ার করা ছিল পাক আর্মির নিত্য নৈমিত্তিক ঘটনা । জীবনের আশা ছেড়ে দিয়ে বাবা তখন কালেমা পড়ছেন । এর মাঝে খেয়াল করেন লাইনের শুরুর দিকে পাক সৈন্যদের জটলা করে খুব মনযোগ দিয়ে কিছু একটা দেখতে । বাসে একজন বৃদ্ধ যাত্রী খাচায় ভরে কামরাঙা নিয়ে যাচ্ছিলেন । পাকিস্তানি গাধাগুলোর কাছে অচেনা এ ফলটিকে সন্দেহজনক মনে হয় । গ্রেনেডের সাথে আকৃতিতে সামান্য মিল থাকায় তারা দাবী করে এগুলো গ্রেনেড । বৃদ্ধ তখন ফল খেয়ে প্রমাণ করছেন এগুলো গ্রেনেড না , আর তাকে ঘিরে দাড়ানো গ্রেনেড বিস্ফোরণের ভয়ে তটস্থ ৪/৫ জন পাক সেনা ।
বাবা সহ লাইনে দাড়ানো আরও একজন সুযোগটা কাজে লাগাতে সক্ষম হন,কামরাঙাতে নিবদ্ধ সেনাদের দৃষ্টি এড়িয়ে পেছনের দরজার পা-দানিতে বসে পড়েন , শরীরটা ক্রল করে করে বাসের পাটাতনে টেনে তোলেন । এর সাথে সাথেই বাস ছেড়ে দেয় .......
প্রকাশ করা হয়েছে: গৌরবের মুক্তিযুদ্ধ বিভাগে । সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আপনাকে ধন্যবাদ
ইরতেজা বলেছেন:
মেহরাব শাহরিয়ার ভাই আমার ভাবতেই গা শিরশির করছে। পাকিস্তানি হানাদার রা মানুষ না পশু। অত্যাচারকারী চিরকালই ভিতু। কামরাঙা ফলকেও গ্রেনেড মনে করে। চাচার এত বড় বিপদেও উপস্থিত বুদ্ধি দেখিয়েছেন।
এই রকম আরো কিছু স্মৃতিচারণ ব্লগ আগামীতে পাব আশা করি। অনেক অনেক ধন্যবাদ
মিরাজ বলেছেন:
ধন্যবাদ শেয়ার করার জন্য। কাপুরুষ পাক সেনারা এভাবেই নিরস্ত্র নিরপরাধ মানুষদের হত্যা ও নির্যাতন করেছে। এইসব ডরপুকেরা সামান্য চ্যালেন্জেই অধিকাংশ সময় লেজ তুলে পালিয়েছে।
কৃতজ্ঞতা আপনার কমেন্টের জন্য ।
ইরতেজা বলেছেন:
মেহরাব শাহরিয়ার ভাই সঠিক বলেছেন। একবার চিন্তা করুন।১ হাজার না ১ লাখ না ১০০০০০০০ মানুষ এভাবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ জ়ীবনের ঝুঁকি নিয়ে শরণার্থী হয়েছে।
খালি পা হেঁটে রোদ বৃষ্টির হেঁটে মিলের পর মাইল হেঁটে গিয়েছে। কখনও তাদের খালি পা পীচের আঘাতে রক্তাক্ত হয়েছে।অনেকেই ছিল মহিলা, শিশু। ছিল গর্ভবতী মা। হাতে ছিল সামান্য পোটলা। সেখানে এক মুখ দুই মুখ চিঁড়া ভাজা খেয়ে দিনের পর দিন পার করেছে । রাজাকার আল বদর কুকুরের হানা থেকে বাঁচতে প্রতি পদক্ষেপ ছিল ভয়ার্ত। কি ভয়ঙ্কর।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
৫
ব্রাশ ফায়ার থেকে বেচে যাওয়া আরেকজনের কথা আব্বুর কাছে শুনেছিলাম , সম্ভবত আমাদের গ্রামের আশে পাশের ঘটনা, হঠাত দৌড় দিয়ে নদীতে ঝাপিয়ে প্রাণ বাচিয়েছিল, পায়ে গুলি লেগেছিল
বিবণ বলেছেন:
ভালো গল্প।
সুনাগরিক বলেছেন:
ভাই, সত্যি বলতে কি আমার বুকটা কেঁপে উঠেছিল। আল্লাহর ইচ্ছা ছিল বলেই তিনি সামান্য কামরাঙার মাধ্যমেই ও যাত্রা কাউকে কাউকে বাঁচিয়ে দিয়েছিলেন।
মাহমুদ রহমান বলেছেন:
কি মর্মান্তিক! আমার নানার একটা কাহিনী আছে ঠিক এই ক্যাটাগরির। পকেটে মেওয়া ছিল, পাকবাহিনী মনে করেছিল বোমা। সে যাত্রায় তিনি যেভাবে বেঁচে যান তা ছিল সত্যিই বিষ্ময়কর!
এস্কিমো বলেছেন:
আহা, কুমীরের কান্না দেখার সুযোগ করে দেবার জন্যে মেহরাবকে আবারো ধন্যবাদ।
তানজিলা হক বলেছেন:
আপনার লিখাটা পড়তে পড়তে আমার রিদপিন্ডের গতি বেরে যাচ্ছিল।লাইনে আর যারা ছিলেন তাদের কথা অজানা থেকে যাবে আজিবন।
যুদ্ধের সময় আমার নানুদের মফস্বল শহরের বাড়িতে পাক বাহিনী আসল।সেখানে আম্মুরা কেউ থাকতনা।তাদের এক ইয়া লম্বা হিজরা কেয়ারটেকার থাকত।পকবাহীনির লোকদের সে ভিসন ঝাল কাচামরিচ খেতে দিল তারঅ আর কাচামরিচ চিনতনা।মঝার খাবার ভেবে একসাথে এতগুলো মুখে দিল।তারপরেত পরিমরি করে চিতকার দিতে থাকল।এই ফাকে কেয়ারটেকারটা পালিয়ে চলে আসল।
আর একটা ঘটনা বলি:
যুদ্ধের সময় একদিন পাকবাহিনী নানুদের কয়েক গ্রাম আগে এক বারিতে আসে।বাড়িতে ৩টা নতুন বউ ছিল।শ্বাশুরি তাদের চিলে কোঠাতে লুকিয়ে রাখল।যখন মিলিটারিরা ঘরে ঢুকল তখন শুধু বুড়িকে ছারা কাউকে পেলো না।তারা বুড়িকে বলল"বুরি একটা নাচ দেখাওত"বুড়ি নাচতে শুরু করল।বুড়ির নাচ দেখে বউরা হাসি চেপে রাখতে পারল না তারা হেসে দিল।তারপর পাক বাহীনি তাদের নিয়ে গেল।
চতুরভূজ বলেছেন:
মেহরাব,আপনার এই পোষ্ট টি অনেক আগেই পড়ে রেট করেছি। কিন্তু কমেন্ট করিনি। আজ আবারও পড়লাম, ভিষন রকম সুন্দর ভাবে বর্ণনা করেছেন।
আপনার অভিজ্ঞতা শেয়ার করায় ধন্যবাদ
চতুরভূজ বলেছেন:
আমিও আপনার কাছে কৃতজ্ঞ এত সহজ সরল একটি লিখাকে অসাধারণ সুন্দর রুপে চমত্কার করে তুলে ধরার জন্য। মেহরাব , কি করেন এবং কোথায় থাকেন, জানাতে অসুবিধা আছে কি?
তানভীর বলেছেন:
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
মাহমুদ রহমান বলেছেন:
জ্বী ভাই, ফল বুঝিয়েছি।
রোদ্দূর মিছিল বলেছেন:
দারুন শিহরিত হলাম ঘটানাটি পড়ে। এমন লেখা আরও চাই। আরও অনেক। ৫।
এস্কিমো ভাই যেমনটা বলেছেন , এমন লক্ষটা ঘটনা ছড়িয়ে ছিটিয়ে আছে , প্রত্যাশা থাকবে আরও অনেকের কাছে এমন ঘটনাগুলো জানবো
আইরিন সুলতানা বলেছেন:
"বাসে একজন বৃদ্ধ যাত্রী খাচায় ভরে কামরাঙা নিয়ে যাচ্ছিলেন । পাকিস্তানি গাধাগুলোর কাছে অচেনা এ ফলটিকে সন্দেহজনক মনে হয় । গ্রেনেডের সাথে আকৃতিতে সামান্য মিল থাকায় তারা দাবী করে এগুলো গ্রেনেড । বৃদ্ধ তখন ফল খেয়ে প্রমাণ করছেন এগুলো গ্রেনেড না , আর তাকে ঘিরে দাড়ানো গ্রেনেড বিস্ফোরণের ভয়ে তটস্থ ৪/৫ জন পাক সেনা ।"বেটারা তো পুরাই হাঁদারাম..আর আসছিল আমাদের দেশ দখল করতে...ওদের ঘায়েল করার জন্য গ্রেনেডের বদলে কামরাঙা ছুঁড়ে মারলেই হতো আসলে..
আমার বাবাকে হানাদাররা ধরে নিয়ে গিয়েছিল মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করছেন খবর পেয়ে। বাবা কৌশলে ছাড়া পেয়েছিলেন। এর ওপর একটি পোস্ট দিবো কিছুদিন পর।
আপনি ভালো লিখেছেন
@ আইরিন সুলতানা
মানবী বলেছেন:
আপনার বাবা অক্ষত অবস্থায় নিরাপদে ফিরেছেন জেনে ভালো লাগলো। চমৎকার লিখেছেন, ধন্যবাদ মেহরাব শাহরিয়ার। ৫আমার পরিচিত একজনের ঘটনা শুনেছি.. লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ারের সময় উনি ভয়ে অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফেরার পর নিজেকে রক্তে মাখামাখি লাশের স্তুপের মাঝে আবিষ্কার করেন! কি ভয়াবহ সময় পার করেছেন আমাদের পূর্বপুরুষেরা দেশটিকে স্বাধীন করার জন্য!!!
আপনাকে অনেক ধন্যবাদ
আপনার সালাম আব্বুকে পৌছে দিয়েছি
চতুরভূজ বলেছেন:
ভাল নেই কেন?
পরীক্ষা চলছে , কিন্তু পড়াশোনা করার কোন উতসাহ পাচ্ছি না , টেনশনও বাড়ছে না কেন যেন , কিন্তু হতাশা বাড়ছে এক্সপোনেনশিয়াল রেইট এ । ভালো নেই তাই , দোয়া করবেন
সিহাব চৌধুরী বলেছেন:
ভাল লাগল । ৫। এরকম লেখা আরও চাই ।
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
মেহরাব ভাই পরীক্ষা কেমন দিলেন ?
কাল পরীক্ষা , Cross country run এর উপর আছি , তোমাদের কেমন হচ্ছে ?
লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য
লেখক বলেছেন: নির্বোধ বরাহ শাবক বললে মনে হয় ভালো হতো ।
ধন্যবাদ তোমাকে
শফিউল আলম ইমন বলেছেন:
পাকিরা আসলেই ভীতু ছিলো। সামান্য কামরাঙ্গা দেখেই ভয় পাইছে?তোমার বাবাকে সালাম।
একাত্তরে কত যে ঘটনা ঘটেছে। কত কিছুই আমাদের অজানা।
লেখক বলেছেন: ধন্যবাদ ইমন
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
আপনার বাবাকে শ্রদ্ধা
লেখক বলেছেন: কৃতজ্ঞতা
সোহায়লা রিদওয়ান বলেছেন:
আমার বাবার এমন কোন কাহিনী নেই !! :-( ছোট ছিল , চৌদ্দ বা পনের ...... প্রত্যন্ত মেঘনা পারের গ্রামে , সেখানে পাক হানাদার মনে হয় যায় ই নাই !
লেখক বলেছেন: আমার মা সেসময় অনেক ছোট , মুক্তিযুদ্ধের সময় শহর ছেড়ে গ্রামে মায়ের নানাবাড়িতে ছিলেন , সে গ্রামের পাশ দিয়ে আর্মির বহর গেছে , তবে গ্রামে ঢোকেনি ।
আব্বুদের গ্রামে মিলিটারি এসেছিল কয়েকবার ,পদ্মা পাড়ের নিশ্চিন্তপুর গ্রাম । গ্রামের লোকজন মিলিটারি আসার খবর পেয়ে ১০/১২ কি.মি দৌড়ে বিলের দিকে চলে যেত , এমন ঘটনা শুনেছিলাম ।
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
৭১'এ আমরা ঢাকাতেই ছিলাম। আমাদের বাসায় অস্ত্রের সন্ধানে মিলিটারী এসেছিলো। আমি শুনেছিলান মিলিটারীরা মানুষ মেরে ফ্যালে। আমি আমার মাকে আম্মি বলতাম। তাকে জিজ্ঞেশ করেছিলাম - "আম্মি আমাদের কি মেরে ফেলবে?"পড়ে আম্মি ঐ ঘটনা বলতেন আর বলতেন "ঐ ছোট বাচ্চার মুখে ও কথা শুনে কেমন লেগেছিলো তা কল্পনা করুন?"
খুব কঠিন একটা সময় গিয়েছে আমাদের দেশের সবার ওপর দিয়ে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনার ঘটনাগুলো শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল । খুব খুশি হব , যদি আগুনঝরা সেসব দিন নিয়ে স্মৃতিগুলো লিখে ফেলেন।
সুবিদ্ বলেছেন:
পাকিস্তানিদের মাথামোটা হবে না তো কাদের হবে......
লেখক বলেছেন: নাহ , এই কৃতিত্বে ভাগ বসানোর দুঃসাহস আর কোন জাতির নেই
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















আমার বুক কেঁপে ওঠছিলো।