somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Pepsodent বিজ্ঞাপনের প্বার্শপ্রতিক্রিয়া : ভাগ্য বিড়ম্বিত একটি দাঁতের শাহাদতবরণ ও বল্লমধারী ডেন্টিস্ট

১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[লেখাটিতে ঢালাওভাবে কোন পেশাকে অবমাননা করা হয়নি , দাঁতের যন্ত্রণায় কাতর এক ব্যাথাতুরের সরল অনুভূতির প্রকাশ ঘটেছে মাত্র]

পেপসোডেন্টের বিজ্ঞাপনের সুবাদে কিম্ভূতদর্শন , ধারালদেঁতো , মাথামোটা এককোষীয় ডোয়ার্ফ "দন্তশ্বাপদ"গুলো হয়তো সবারই চেনা ।
দাতের ফাকে জমে থাকা চকোলেট থেকে শক্তি আহরণ করে রাতের আঁধারে যারা খোকার দাতে ইলেক্ট্রিক করাত চালিয়ে , এনামেল গুঁড়ো উড়িয়ে ভয়াল ত্রাস সৃষ্টি করে । তাদেরই একটা বস্তি আছে আমার দাঁতপাড়ায় , ঠিকানাটা বলছি :

Block(চোয়াল) : Left
Road(মাড়ি) : Lower
Tooth # : 7


আমার বস্তিবাসী দন্তশ্বাপদগুলো টফিখেকো । ছোটবেলায় প্রতিরাতে ঘুমোতে যাবার আগে গোপনে মুখে পুরে নেয়া টফির সুবাদে শ্বাপদবাহিনী এনামেল ক্ষয় করে মাড়ি পর্যন্ত গড়ে তুললো সুরম্য উষ্ণ সুরঙ্গ।২০০০ সালে প্রথমবারের মত আইসক্রিম , ঠান্ডা পানীয়কে সুরঙ্গের উষ্ণতার জন্য দুরভিগ্রহ মনে হওয়ায় শ্বাপদগুলোর মাঝে বেজে উঠলো বিদ্রোহের ডংকা। তাদের প্রতিবাদের ভাষা আমার স্নায়ু বেয়ে মস্তিষ্কে "শিরশির" বার্তা পৌছে দিল। বাধ্য হয়ে শরণাপন্ন হলাম ডেন্টিস্টের ।

দেশীয় দাঁতের মিস্ত্রি(ডেন্টিস্ট)দের নামে খুব সুনাম শুনেছিলাম তা না । তারা নাকি জীবাণু বস্তি উচ্ছেদ করে তৈরি পিচের উপর ব্যাটিং প্র্যাকটিস সেরে পাশে আরেকটা পিচ তৈরি করে রাখেন ভবিষ্যত ব্যাটিংয়ের জন্য ।ইনাকে দেখে অবশ্য তেমনটা মনে হলো না , স্মিত হাসিতে পেপসোডেন্টের প্রিয় ডেন্টিস্টের কথাই মনে করিয়ে দিলেন তিনি । সাব্যস্ত হলো উনি দন্তশ্বাপদগুলোর বিরুদ্ধে মামলা ঠুকে দেবেন সাথে সুরঙ্গপথ filling করে বন্ধ করে দেবেন ।filling শেষে ফিরে আসবার আগে মৃদু স্বরে বললেন " root canal টা করে ফেললে একদম নিশ্চিন্ত" ।

বছরের চাকা না ঘুরতেই বুঝলাম দন্তশ্বাপদগুলোর নাশ হয়নি , তাদের ভেতরে রেখেই বাইরে থেকে কেবল পাথর চাপা দিয়ে দ্বার এঁটে দেয়া হয়েছে ।মুক্তির নেশায় হিংস্র হয়ে উঠা শ্বাপদগুলোর অবিরাম দুরমুশ পেটানোর যন্ত্রণা স্নায়ু বেয়ে মস্তিস্কে আঘাত হানতে লাগলো তীব্রভাবে। নতুন ডেন্টিস্ট, পুরনো জনের অদক্ষতার ফিরিস্তি দিয়ে তাকে শাপ-শাপান্ত করলেন । সপ্তাহ দুয়েক ড্রিল মেশিন চললো , অনেক রক্ত ঝরলো ,বিনিময়ে মস্তিস্কের সাথে দাঁতের সব ধরণের স্নায়বিক সংযোগ বিচ্ছিন্ন হলো ।মোটা অংকের বিনিময়ে সম্পন্ন হলো root canal প্রক্রিয়া ।ফেরার সময় মৃদু স্বরে ডেন্টিস্ট বললেন "দেরি করবেন না বেশি ,সময় করে দাতে একটা cap লাগিয়ে দেবো" ।

এভাবে কিছুদিন চলার পর একদিন বুঝতে পারলাম দাঁতের একপাশের প্রাচীর ধ্বসে বিলীন হয়ে গেছে । পুরনো জনকে cap করানোর সুখ আস্বাদন করতে দেবো না বলে গেলাম নতুন ডেন্টিস্টের কাছে । আমার দাঁতের সাথে রং মিলিয়ে এনামেল কোটেড metal cap পড়ানো হলো । সেটা খানিকটা উচু হচ্ছে শুনেই ,ডেন্টিস্ট আমাকে হতভম্ব করে দিয়ে উপরের পাটির সুস্থ সবল একটা দাত মেশিন দিয়ে ঘষে সমান করে দিলেন ।প্রাণহীন এ নকল দাতে অন্তত কোন শ্বাপদ আস্তানা গেড়ে বসতে পারবে না , এ ভেবে ঘষে দেয়া দাঁতের শোক ভুললাম ,কপালের কয়েকটা বলিরেখা হয়তো মুছে ফেললাম।

১৬ ডিসেম্বর ,২০০৭ । প্রস্তুতি নিচ্ছি সামহো্য়্যারইনের ব্লগারস মিটে যাবার , হঠাত বাম চোয়ালে ভোঁতা অনুভূতি , নিমিষেই ছড়িয়ে গেলো মাড়ি , কান , চোখে । ব্লগারস মিটের কথা ভুলে গেলাম , সন্ধ্যায় চারুকলায় যখন ব্লগারস আড্ডা বসেছে আমি তখন ব্যস্ত ডেন্টিস্টের সাথে
সিরিয়াস আড্ডায় । "root canal করা প্রাণহীন ক্যাপের" নিচেই প্রাণের জাগরণেই এ যন্ত্রণার সূচনা ...............এটা শুনবার পর ভাষা হারালাম ।x-ray রিপোর্ট দেখে জানালেন রুট-ক্যানাল আর ক্যাপ করায় বড় fault ছিল, pulp এ বড় ধরণের infection , ফেরার কোন পথ নেই , cap সহ rootcanal সব উপড়ে ফেলতে হবে । তার আগে সম্ভবত নিজের কাজটাও সেরে নিলেন , ভবিষ্যতের জন্য রাহুর দশা হয়ে আছে , এমন যুক্তিতে তিনটা নতুন দাতে টেম্পরারি ফিলিং করে দিলেন (ইতিহাসের পুনরাবৃত্তি হলে হয়তো ৭ বছর পর এ নিয়ে আরেকটা ব্লগ লিখতে হবে)

আমার প্রাণহীন মেটাল দাতে ডেন্টিস্ট প্রাণের অস্তিত্ব ঘোষণা করলেন , একই সাথে ক্যাপ উপড়ে ফেলতে বলে.... "নব এ প্রাণকে ক্লিনিকালি ডেড ঘোষণা করে ইমার্জেন্সী লাইফ সাপোর্ট খুলে দেবার পরামর্শ দিলেন ।"

মনে পড়ছে ....সাত বছর আগে এমন শীতের কোন এক দিনেই আমার মুরগীগুলো (দাত) ,খাটাশের(দন্ত-শ্বাপদ) কাছ থেকে নিয়ে শেয়ালের(ডেন্টিস্ট) কাছে যেন বর্গা দিয়েছিলাম ।সেদিনের ঠুকে দেয়া মামলা আজ বুমেরাং হয়ে আমারই উপর হুলিয়া হয়ে ঝুলে আছে।

জনস্বার্থে বার্তা:
* দাতের ব্যাথা-যন্ত্রণা সহ্য করতে পারার ক্ষমতা পৃথিবীতে খুব বেশি মানুষের নেই। দাতের যত্নের জন্য নিয়মিত কুলি করা টুথব্রাশ টুথপেস্টের চাইতেও বেশি কার্যকর
* পেপসোডেন্ট বলে "মাসে একবার ডেন্টিস্টকে দিয়ে ডেন্টাল চেক-আপ করিয়ে নিন "। অকারণে ডেন্টিস্টের কাছে ডেন্টাল চেক-আপ করাতে গিয়ে নিজের দাতের মৃত্যু পরোয়ানা ডেকে আনবেন না । দাতের যত্ন নিয়ে ব্যবসায়ী মানসিকতার ডেন্টিস্টকে বয়কট করুন ।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:১০
২১টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×