আমার প্রিয় পোস্ট

আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার ব্লগখানি কৌতুহল ভরে

ফটোব্লগ : অ্যা ট্রিপ টু নারায়ণগঞ্জ ইন ১৯৬২

১২ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:২৮

শেয়ারঃ
0 0

১৯৬২ সালে এ দেশে এসেছিলেন প্রখ্যাত ফটোগ্রাফার রজার উড , চষে বেড়িয়েছিলেন ঢাকা , নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত । যাবার সময় নিজের দেশে নিয়ে গিয়েছিলেন ক্যামেরার লেন্সে বন্দী অনেক রঙিন ছবি ।

ঢাকা টু নারায়ণগঞ্জে হেলিকপ্টার বা সড়কপথে তার ধারণ করা কিছু ছবি , সাথে আমার জুড়ে দেয়া ক্যাপশন :



১: শহর পেরিয়ে মেঘনা নদীর তীরে । মসজিদ আর শিল্প কারখানা , গুদাম স্পষ্ট করে দেখতে পাচ্ছি ।




২,৩ : বন্যা শুরু হয়েছে , বুড়িগঙ্গার পানিতে প্লাবিত ঢাকার আশেপাশের ধানক্ষেত ।




৪,৫ : সুতায় রঙ করায় ব্যস্ত অনেক তাঁতীকে পাওয়া গেলো যাবার পথে



৬ : নদী , নৌকা , মাঝি এগুলো চোখ এড়ালো না



৭ : নারায়ণগঞ্জ শহরের ব্যস্ত রাস্তার পাশে আনারস বিক্রেতাকে পাওয়া গেলো আনারস কেটে বিক্রি করতে



৮: রাস্তার আরেক পাশে মুচিদের দেখা মিললো , যত্ন করে স্যান্ডেল আর জুতো পালিশ করতে



৯: নারায়ণগঞ্জ নদীবন্দরের দিকে যাচ্ছি আমরা





১০,১১,১২: সোনালী আঁশ পাট বোঝাই অনেক নৌকার দেখা মিলছে । পাট শুধু পূর্ব বাংলা না পুরো পাকিস্তানের সবচেয়ে বড় অর্থকরী ফসল , আর নারায়ণগঞ্জ হলো পাটের সবচেয়ে বড় বেচাকেনা কেন্দ্র




১৩ : আবার শহরে আমরা । শাহবাগ হোটেলের সামনে দৃষ্টিনন্দন ফোয়ারা। ফোয়ারার সামনে বসে একজন পত্রলেখক অন্যের চিঠি লিখে দিচ্ছেন। সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে পত্র লিখে দেন এমন লোকের দেখা সারাদেশেই মেলে
(কৌশিক বলেছেন : এটা ঠিক নয়। এই ভাস্কর্যটা বঙ্গভবনের সামনে। এখনও এমনই আছে। দেখে আসতে পারেন।) আসলে যে সূত্র থেকে ছবিটি পেয়েছি , সেখানে এমনটিই লেখা ছিল , ভুল ধরিয়ে দেবার জন্য ব্লগার কৌশিক আহমেদকে অনেক ধন্যবাদ



১৪: নারায়ণগঞ্জ দেশের সবচেয়ে বড় নদীবন্দর , তাঁর পরিচয় মিললো এখানে



১৫: বিশাল পাটশিল্পের জন্য ব্রিটেনের ডান্ডি শহরের সাথে তুলনা করে নারায়ণগঞ্জকে বলা হয় "প্রাচ্যের ডান্ডি" । তার প্রমাণ এই ছবি , বড় একটি পাটকল দেখতে পাচ্ছি আমরা



১৬: এরপর চললাম রেলস্টেশনে । সময়সূচির বোর্ড দেখে বুঝতে পারছি এখান থেকে ট্রেনে সরাসরি কলকাতা যাওয়া যাবে। মাঝে অবশ্য ফরিদপুরের গোয়ালন্দ ঘাট পাড় হতে হবে



১৭: হেলিকপ্টার থেকে পুরো নারায়ণগঞ্জ শহরটা একটা ফ্রেমে বেঁধে ফেলার চেষ্টা করলাম

 

সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১২ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ

২. ১২ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩৫
আরিফুর রহমান বলেছেন: অসাধারন কালেকশন, কেমনে হস্তগত হৈল?
১২ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: অন্তর্জাল ঘেটে ঘেটে

৩. ১২ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩৮
রুবেল শাহ বলেছেন: অসহ্য সুন্দর আমার দেশ------------------ +
ধন্যবাদ ছবি গুলো শেয়ার জন্য।
১২ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪০

লেখক বলেছেন: হাহা , অসহ্য সুন্দর ?
বুঝতে পেরেছি , ভাবনাটা কোন ভাষায় প্রকাশ করা যায় না , সেই অর্থে অসহ্য ।

অনেক ধন্যবাদ

৪. ১২ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫১
বহুরূপী মহাজন বলেছেন: + কোথায় পেলেন ছবি গুলো?
১২ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: ফটোজ ডট কম
করবিস ডট কম
এ দু'টো সাইটে দারুণ কালেকশন পাবেন।

সময় পেলেই আমি এ দু'টো সহ আরও কিছু ছবির সাইট ঘাটতে থাকি

৫. ১২ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:০৮
আলী আরাফাত শান্ত বলেছেন: +
সংগ্রহে রাখার মত জিনিশ।
১২ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: হম , আপনাকেও +

৬. ১২ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:৫৫
সুন্দর সমর বলেছেন: বহু দিন নারায়ণগঞ্জে ছিলাম। ছবিগুলো ভাল লাগল। ধন্যবাদ।
১২ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: প্রথম গিয়েছিলাম ৭ বছর আগে , এসএসসি দেয়ার পর ।
১৫ দিন আগে আবার গেলাম অফিসের কাজে
৭ বছরে অনেক বদলে গেছে বঙ্গবন্ধু রোড , আরও ৪০ বছর পর হয়তো এখনকার চেহারাটাও পুরোপুরি হারিয়ে যাবে

কৃতজ্ঞতা আপনাকে +

১২ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: চিনতে পেরেছো আশা করি ।

অনেক,অনেকদিন পর ..........

কেমন আছো ?

৮. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১৯
জাতক বলেছেন: খুব চমৎকার। আরো থাকলে দিবেন।
১৪ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৪৭

লেখক বলেছেন: চেষ্টা থাকবে , আপনাকেও ধন্যবাদ

৯. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১৫
রণদীপম বসু বলেছেন: একেবারে দারুণ ! ধন্যবাদ। আমিও মেরে দিলাম। সাথে +
১৪ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: ভালো লাগলো ।

শুভ নববর্ষ

১০. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৫৮
রবিউলকরিম বলেছেন: অসাধারন। ধন্যবাদ আপনাকে। সাথে +++
১৪ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: থ্যাংকস

১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ

১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:৪৮

লেখক বলেছেন: হমম , সারাদিন এইসবে টাইম লস :)

১৩. ১৩ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৫৩
কৌশিক বলেছেন: ১৩ : আবার শহরে আমরা । শাহবাগ হোটেলের সামনে দৃষ্টিনন্দন ফোয়ারা। ফোয়ারার সামনে বসে একজন পত্রলেখক অন্যের চিঠি লিখে দিচ্ছেন। সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে পত্র লিখে দেন এমন লোকের দেখা সারাদেশেই মেলে

এটা ঠিক নয়। এই ভাস্কর্যটা বঙ্গভবনের সামনে। এখনও এমনই আছে। দেখে আসতে পারেন।

আপনার এই ছবিগুলো ডাউনলোড করবো কিভাবে?
১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:৪৭

লেখক বলেছেন: আসলে যে সূত্র থেকে ছবিটি পেয়েছি , সেখানে এমনটিই লেখা ছিল , ভুল ধরিয়ে দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

ছবিগুলোর রেজ্যুলুশন কম , তবুও সেভ করতে চাইলে , রাইট ক্লিক করে নতুন উইন্ডোতে ইমেজগুলো ওপেন করুন

১৪ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৩৫

লেখক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও

১৫. ১৪ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:০১
পুষ্প বলেছেন: শুভ হোক আপনার নববর্ষ ।
১৪ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: আপনারটাও শুভ হোক :)

১৬. ১৪ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৫
ত্রিভুজ বলেছেন:



আরেকটু অস্থির হন-



নববর্ষের শুভেচ্ছা মেহরাব...


১৪ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৫০

লেখক বলেছেন: হাহা , আমি কি অস্থির না ?

আপনার পোস্টারটা তো আমিও সমানে ইউজ করে যাচ্ছি :)

কেমন কাটছে ? শুভেচ্ছা

১৭. ১৪ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:০৬
মুনিয়া বলেছেন: দারুণ ছবিগুলো।
শুভ নববর্ষ।
১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৩২

লেখক বলেছেন: শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ

১৮. ১৪ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪০
ফারহান দাউদ বলেছেন: এই শান্ত সবুজ যে এখন কই গেল! ছবিগুলো দেখে চোখ শান্তি পায়।
১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৩৩

লেখক বলেছেন: এখন যা আছে দেখে নাও , কয়েকদিন পর এটাও হয়তো পাওয়া যাবে না , তখন "সবুজ ২০০৮" এর কথা ভেবে আফসোস করতে হবে

১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ

২০. ১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৫৮
কৌশিক বলেছেন: মেহরাব ভাই, রজার উড সন্বন্ধে বিস্তারিত জানতে চাই।
১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪০

লেখক বলেছেন: কৌশিক ভাই , ডেইলি টেলিগ্রাফের নিচের লিংকটি থেকে হয়তো কিছুটা জানতে পারবেন :

Click This Link

২১. ১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৫৭
শিট সুজি বলেছেন: মেহরাব ভাই আপনি এতো boss কেন?
-- ৩০১১
১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:২২

লেখক বলেছেন: কিসের মধ্যে কি , পান্তা ভাতে ...........

বুয়েট মিস করতে শুরু করেছি , টার্ম ফাইনাল তো সামনেই , আমার হলে যাবার সময় হয়ে যেত ............

২২. ১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৩২
দূরন্ত বলেছেন: খুব ভাল সংগ্রহ। শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:১৩

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ

২৩. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১:৫৩
ত্রিভুজ বলেছেন: ভাল কেটেছিলো....

এইসব ফাটাফাটি ছবি কই পাও? আরো আছে নাকি? দিরং না করে পুষ্টং প্লিজং :)
১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৩৫

লেখক বলেছেন: হম , দিবো ।

আলস্য আমায় দেয়না যে অবসর :)

২৪. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১:৫৩
বোঘদাদি হেকিম বলেছেন: আগে বলা হতো পাগলে পালে ছাগল।
১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৩৫

লেখক বলেছেন: :( ???

আপনার তারছিড়া কথাবার্তা ছাড়া কি মাথায় কিছুই আসে না ?

২৫. ১৮ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:০৫
কোলাহল বলেছেন: সুন্দর কালেকশন।
১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ কোলাহল (নিভৃতচারী ব্লগার)

২৬. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:২২
বিহংগ বলেছেন: কেমন আছেন আপনি।
পুরুজিত ভাইয়ের সাথে দেখা হলো। একসাথে চিকেন পোলাও খেলাম।আন্টি রান্না করেছিলেন।
আপনার গল্প হলো ,বেশ।
১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৩৩

লেখক বলেছেন: জেনে ভালো লাগলো , কেমন সময় কাটলো আপনার ?

১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৩২

লেখক বলেছেন: থ্যাংকস

২২ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ তাকা

২২ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৩১

লেখক বলেছেন: কৃতজ্ঞতা

২২ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৩২

লেখক বলেছেন: কেমন আছেন স্বাক্ষর ভাই ? শিমুল ভাই কেমন আছে ?

৩১. ২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:১২
স্বাক্ষর শতাব্দ বলেছেন: ভালো, শিমুল আগের মতই আছে
১৫ ই মে, ২০০৮ রাত ২:২৪

লেখক বলেছেন: আরেকবার ধন্যবাদ

৩৩. ১৬ ই মে, ২০০৮ রাত ১২:০৬
শফিউল আলম ইমন বলেছেন: বস ছবিগুলো চমৎকার সুন্দর।
ভালো লাগল।
১৬ ই মে, ২০০৮ বিকাল ৪:৫৯

লেখক বলেছেন: থ্যাংকস বস ,
পড়াশোনায় মন বসছে ?

৩৪. ১৬ ই মে, ২০০৮ বিকাল ৫:১১
আরিফ জেবতিক বলেছেন: সাইটগুলোর লিংক দেন । আমরাও একটু চেখে দেখি ।
১৬ ই মে, ২০০৮ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: http://www.corbis.com
এই লিংকে গিয়ে সার্চ দিন keyword দিয়ে
চমৎকার আরো অনেক ছবি পাবেন

http://www.fotosearch.com এই সাইটটিতে আগে অনেক ছবি পেয়েছি , কিন্তু ইদানিং কাজ হচ্ছে না । সম্ভবত পে-সাইট হয়ে গেছে , ছবির রেজ্যুলিউশনও কমিয়ে দেয়া হয়েছে অনেক

৩৬. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৪৮
শূন্য আরণ্যক বলেছেন: অসাধারন কালেকশন ~
০৯ ই মে, ২০০৯ রাত ১২:৫৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

৩৭. ০৫ ই মে, ২০০৯ ভোর ৬:৩১
রন্টি চৌধুরী বলেছেন: অসাধারন।
অন্তস্থল থেকে ধন্যবাদ মেহরাব।
০৯ ই মে, ২০০৯ রাত ১২:৫৬

লেখক বলেছেন: কৃতজ্ঞতা রন্টি ভাই

৩৮. ০৯ ই মে, ২০০৯ রাত ১:১৭
হামীম বলেছেন: চমৎকার !

আশ্চর্য যে আমাদের পুরো পাঠ শিল্পই যাদুঘরে স্থান পাবে কিনা । সন্দহে থেকে যায়।
নারায়ন কি তার পূরোনো ঐতিহ্য ফিরে পাবে কখোনো।
৩৯. ২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৭
পরান বলেছেন: দারুন কালেকশন।
৪০. ২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০১
সুবিদ্ বলেছেন: দারুন তো......চমৎকার.......

আমার ব্লগে সময় হলে ঢুঁ দিয়েন

 

মোট সময় লেগেছে ২.৮৮৫৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নেই তবু যা আছের মতো দেখায়
আমরা তাকে আকাশ বলে ডাকি,
সেই আকাশে যাহারা নাম লেখায়
তাদের ভাগ্যে অনিবার্য ফাঁকি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ