আমার প্রিয় পোস্ট
- চলুন দেখে নেই সিগারেটের কিছু প্রাচীন বিজ্ঞাপন , যেখানে আপনার চিকিৎসক আপনাকে ধূমপান করতে উৎসাহী করছে - কল্পবিলাসী স্বপ্ন
- ব্লাডক্যান্সার বিষয়ক কিছু কথন - নোবেলবিজয়ী_টিপু
- ২০ টি কাজের এবং মজার ছবি এডিটিং ওয়েবসাইট অবশ্যই দেখুন - অণুজীব
- [ফিরে দেখা] স্বর্নযুগের ঢাকা ফুটবল লীগকে নিয়ে আসুন কুইজ খেলি - আপনি খেলোয়াড়, আপনিই কুইজ মাস্টার - রাইসুল জুহালা
- প্রকাশিত হল চলচ্চিত্র নিয়ে ই-বুক “এক মুঠো চলচ্ছবি”
- কাঊসার রুশো
- একটি অতীব কার্যকর ওয়েবসাইট । বুকমার্ক করে রাখেন । সারাজীবন কামে দিবে - আসিফ মুভি পাগলা
- পুরো ২০১০ জুড়ে যে গানগুলো শুনলাম (ডাউনলোড লিংক সহ)। (একটি মাথার ঘাম গলায় ঝরানো পোস্ট) - আলিম আল রাজি
- আরো এক গাদা বাংলিশে আলাপন - সাঈফ শেরিফ
- মুসা ইব্রাহীমের এভারেস্ট জয় : অবশেষে ভুল স্বীকার এবং কিছু কথা - ফিউশন ফাইভ
- স্বপ্নরাজ্যে ~স্বপ্নজয়~ (পর্ব - ১) - ~স্বপ্নজয়~
- অনিগিরির ‘আবালীয়’ ৬০ টি প্রশ্নের উত্তর - বাবুকস
- অভিশপ্ত ১২৫৮: মংগোল সৈন্য কর্তৃক বাগদাদ অবরোধ ও ধ্বংসের নির্মম ইতিহাস - ইমন জুবায়ের
- বিশ্বকাপের ৩২ দলের পোস্টার (সংগ্রহে রাখার মতন) - কার্টুন
- ফুটবল আর মুভি :ফুটবলের মুভি------[পর্ব - ১] - স্নিগ
- (প্রিয় কবিতা-১০/মহাদেব সাহা) মানুষের মধ্যে কিছু অভিমান থাকে - তানজু রাহমান
- ইতিহাসের সেইসব খাদ্য আবিস্কারক যারা পৃথিবীর খাদ্যরুচি পরিবর্তন করেছিল (ছবি ব্লগ) - সাপ্নিক
- ছবিতে মুসলমানদের সবচেয়ে পবিত্র তিন মসজিদ এবং ইসলামি শিল্পকলার শ্রেষ্ঠ ১০ টি নিদর্শন - তালহা তিতুমির
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ইউটিউবে আমার পছন্দের কিছু সুর, সারাদিন বসে বসে যেগুলো শুনি - নুভান
- আসুন শিখে নেই হরেক রকম জুতার ফিতার বাধন - কুঁড়ের বাদশা
- অতঃপর, মানুষের রক্তে দিনলিপি সই হয় ? ঘামে ভেজা জীবন ...... রক্তেই শেষ হয় ! - সোহায়লা রিদওয়ান
- দ্য ম্যাচ অব ডেথ : ফুটবল যখন যুদ্ধ - অমি রহমান পিয়াল
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- অপার্থিব কাঠমুণ্ডু - আকাশ অম্বর
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- মুভি পাগলেরা সহায়তা করেন...World War II এর উপর নির্মিত মুভি'র নাম জানতে চাই - লুথা
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- জ্ঞানী-নির্বোধ কিংবা নির্বোধ-জ্ঞানীর গল্প - ম্যাভেরিক
- 'অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি' - আহমাদ মোস্তফা কামাল
- পেরুই যখন তোর বাড়ীটা - বরুণা
- বদরের যুদ্ধের প্রেক্ষাপট: ডাকাতি-লুট না অত্যাচারিতের অধিকার আদায়? - জ্বিনের বাদশা
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- খুঁজে পাওয়া নোটবুক এবং কিছু পংক্তিমালা......... - সুলতানা শিরীন সাজি
- বিজ্ঞাপনোষ্টালজিয়া ... - অলৌকিক হাসান
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- ৩০ রোযার দোয়া - ইবনে সালাম
- সঠিক পথে গাড়ী চালানোর লাইসেন্স পেতে যা করতে হবে... - মেসবাহ য়াযাদ
- সবাই কি আর লিখতে পারে! জলে? - শিমুল সালাহ্উদ্দিন
- ছায়া ছায়া মায়া আপা - হাসান মাহবুব
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- প্রিয় ব্লগার মেহরাব শাহরিয়ার এর জন্মদিন
হেপি বাড্ডে মেহরাব ভাই! - শামছু
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- ব্লগারদের পছন্দের সেরা কিছু রোমান্টিক বাংলা গান। - নিঃসঙ্গ
- ও যুগের আমি - রুখসানা তাজীন
- গণিতের সাহায্যে সিংহ শিকার - ম্যাভেরিক
- তুমি কি ভাল আছ অলোক , সত্যি করে বলতো আজ কতদূর তোমার ভাল থাকা - সহেলী
- পুরনো ডায়েরী থেকে: স্রেফ এক কাপ চা। বা তার চেয়েও অনর্থক। - রিফাত হাসান
- প্রোগ্রামার এবং ওয়েব-ডেভেলপারদের জন্য 'হেড ফার্স্ট' সিরিজের অসাধারণ-ব্যতিক্রমী কিছু বই - বজ্রাহত
- ছাত্রলীগের গান
- বিবেক সত্যি
- জরুরি পোস্ট: ইরানে অচলাবস্থা, মার্কিনের রেজিম চেঞ্জের নতুন খেলা (সংযোজিত - ফারুক ওয়াসিফ
- জায়নিস্টদের অবিসংবাদিত নেতা এবং ইসরায়েলের প্রথম রাষ্ঠ্রপতি ডঃ চ্যাইম ওয়াজম্যানের সাথে ইসরাইল প্রতিষ্ঠা বিষয়ে কথোপকথন। - নরাধম
- জগার্স পার্ক - রোডায়া
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- নোয়াখাইল্যা (ফেনী-চৌদ্দগ্রাম) ভাষার ব্যাকরণ -১ - দুরের পাখি
- প্রিয় মুভির লিষ্ট - শূন্য আরণ্যক
- প্রসঙ্গ: এপ্রিল Fool: আসুন একটু ভাবি.. - ইঊসুফ সুলতান
- বেঞ্চমার্ক মুহাম্মদ (স):। লাইফ ইজ বিউটিফুল। ট্রাই করেই দেখুন না। প্লিজ! - পাললিক মন
- ব্লগ এবং পত্রিকায় পাওয়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনাগুলোর সঙ্কলন - আতিকুল হক
- এই লেখাটি আপনাদের নজরে না এনে পারলাম না!!কেউ কি একবার জিজ্ঞেস করেছেন ১৬৮ আর্মি আর তাদের পরিবার কোথায় গেল?? - ড়ৎশড়
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- কোথায় ফ্রি ওয়েবসাইট / ব্লগ পাবেন? - হাসান
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- ২০০৮ এর সেরা কিছু একশান + থ্রিলার মুভি ও ডাউনলোড লিংক (১) - আমড়া কাঠের ঢেকি
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- যৌবনযাত্রা, যৌনতা এবং বর্তমান ব্লগ-বিতর্কঃ পুনর্মূল্যায়ন - নাস্তিকের ধর্মকথা
- তোর কি ফুয়াদের কথা মনে আছেরে রু? - ফারজানা মাহবুবা
- মুভি ডাটাবেজ - মেহরাব শাহরিয়ার
- ক্রিকেট-অদ্ভূত কিছু শট (অনেকগুলো ছবি, লোড হতে একটু সময় নিতে পারে) - নাফিস ইফতেখার
- নৃশংসতা আর নির্মমতার এই তান্ডবের অবসান চাই! - মানবী
- ব্লগার সীমান্ত আহমেদের আম্মা... - তানিম হুমায়ুন
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- প্রয়োজনীয় ১০০+ Run Command - লুলুপাগলা
- আরিফুল হোসেন তুহিনের অসামান্য উদ্যোগে সামান্য ভূমিকা রাখতে চাচ্ছি - রিয়াজ শাহেদ
- অদ্য বৈকালে এই অধমের প্রথম ‘ডেট’ (?) বৃত্তান্ত। - |জনারন্যে নিসংঙগ পথিক|
- কানাডায় উচ্চশিক্ষা- কিছু তথ্য - _তানজীর_
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- বাংলা ব্লগ ও ব্লগ পলিটিক্স - রেজওয়ান
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- 'মেহরাব শাহরিয়ার' এর শুভজন্মদিন - মিলটন
- লাইলাতুল মিরাজের বিষ্ময়যাত্রা: বোঝার চেষ্টা করছি... - বিবেক সত্যি
- তাহলে স্যাম মানেকশ-ই বাংলাদেশের স্রষ্টা? - ফারুক ওয়াসিফ
- চলচ্চিত্র ও ইহুদীবাদ - জাগারণ
- বারবণিতার জবানবন্দী - মানব মানিক
- মিনি স্কার্ট, হিজাব এবং এক অর্বাচিনের ব্যক্তিগত ভাবনা - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- নিজে কানা পথ চিনেনা, পরকে ডাকে বারংবার..!!! - মানবী
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- কেন লেখেন? - আহমাদ মোস্তফা কামাল
- একদিন এক বাদলা দিনে। - কোলাহল
- একাধিক কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা - এস. এম. মেহেদী আকরাম
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- সামহয়ার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ # বিষয় : মত প্রকাশের স্বাধীনতা, প্রাইভেসি ও সিকিউরিটি - মাহবুব মোর্শেদ
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- নবীনদের জন্য - নাদান
- ইসরায়েলী দখলদারিত্বের ষাটতম বার্ষিকী: আমি আরব গেরিলাদের সমর্থন করি ২ - ফারুক ওয়াসিফ
- দ্যা এ টিম - কালপুরুষ
- বৃষ্টিমুখর দিনরাত্রি - আহমাদ মোস্তফা কামাল
- আওয়ামী বর্বরতার শিকার এক শক্তিশালী কবি, আহমদ ছফার বর্ণনায় - সুধী
- আমার দেখা সেরা ১০ ছবি - শওকত হোসেন মাসুম
- গল্পঃ একজন অতিমানবের গল্প - মোস্তাফিজ রিপন
- কিচেনের কিছু প্রয়োজনীয় টিপস - ইরতেজা
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- স্টেরিওটাইপের কথকতা - রাগিব
- কানাডিয়ান আদিবাসী এবং আমেরিকা আবিষ্কারের অজানা কাহিনী - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- আমাদের মুক্তির নিরীহ, অসামরিক অসীম সাহসী যোদ্ধারাঃ কি করেছিলেন আর কি পেয়েছেন? ঝুলন্ত প্রশ্নটি থেকে আমি অশ্রু পতনের শব্দ শুনতে পাই । - সিহাব চৌধুরী
- কপিরাইট মাজেজা আমি যেমনে বুঝি - অন্যমনস্ক শরৎ
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- তারা বলে ইহা ভালোবাসার 'দিবস'! - এই আমি মীরা
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- টুকুনের জন্য । - নরাধম
- আমার প্রিয় চলচিত্র....... - আশেক ইব্রাহীম
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
- টানেলের শেষেও শুধু অন্ধকারের গান - সন্ধ্যাবাতি
- নটরডেমিয়ানস ঃঃ ডাক দিয়েছে ফাদার পিশোতো - হযবরল
- মজার কিছু সূত্র ঠিক যেমনটি ঘটে - অহেতুক অকারণ
- সেই আত্মসমর্পনের দলিল... 16 ডিসেম্বর, 1971 - অমি রহমান পিয়াল
- ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা : বিশ্বকে রক্ষার বিনিময়ে নিয়ত মৃত্যুই যেখানে নিয়তি (Nature এ প্রকাশিত গবেষণা) - মিরাজ
- ১৯৭১ এর নভেম্বর ডিসেম্বরের ঘটনাপ্রবাহ - ৩ : স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ৯ - মিরাজ
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- সাংবাদিকতার গায়ে 'হলুদ' - ফয়সল
- বৃষ্টির জলে হাত ভিজাই ( দ্বিতীয় পর্ব ) - ইরতেজা
- এবেনের স্বপ্নের গল্প (বিশাল সাইজের লেখা) - জ্বিনের বাদশা
- রুশদেশের সত্যিকথা ১৩ - তিমুর
- নতুন জাতীয় কি-বোর্ড লে-আউট - তারিফএজাজ
- এক সানকির ইয়ার - শিলা
- গুগল কথন - ৪ : ব্রিন আর পেইজের কথা - রাগিব
- ইয়াহু লগ ইন (মাল্টি ইউসার) - স্বপ্নশিকারী
- সামহোয়ার, ইলেকট্রনিক মোল্লা, ভার্চুয়াল মুক্তিযুদ্ধ ও লেখক যশোপ্রার্থীদের তড়পানি - মাহবুব মোর্শেদ
একজন স্পোর্টস ,পলিটিক্স এন্ড নিউজপেপার অবসেসড বালকের ডায়েরি (১৯৮৯ সাল)
১০ ই মে, ২০০৮ রাত ১০:৪২
সিকি শতাব্দী না পেড়ুনো এ জীবনে ১৯৮৯ সাল এসেছিল অনেক গুরুত্বপূর্ণ হয়ে ।৮৯ আমাকে খাতা ভরে অ,আ,ক,খ লিখতে শিখিয়েছিল, বছর শেষে ২ এর সাথে ২ যোগ করতে শিখিয়েছিল । ৮৯ এ আমার বিশ্ব চেনার হাতেখড়ি,ইচ্ছামত কার্টুন না দেখতে পারার তীব্র কষ্টে বড় হওয়ার তীব্র আকুতি। বাবার সাথে ৮৯ তেই আমার ভার্চুয়াল বিশ্বভ্রমণ , তীব্র ফুটবল প্রেমের হালখাতা ।
৮৯ সালে আমাদের এলাকায় প্রথম ইরান টেলিভিশনের সম্প্রচারের সূচনা । সবে মাত্র বছর খানেক আগে ইরাক ইরান যুদ্ধের সমাপ্তি হয়েছে । তার ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলগুলোতে সিগনাল পৌছে দেবার জন্য টেলিভিশন ট্রান্সমিশনের সুউচ্চ টাওয়ার বসানো শুরু হলো । ইরাক সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় এতদিন ইরাক টেলিভিশন ছাড়া অন্য কোন সিগনাল পাওয়া যেত না ।
যতটা মনে আছে ইরাক টেলিভিশনের অনুষ্ঠানগুলোর সিংহভাগ জুড়েই থাকতো সাদ্দাম বন্দনা । খবরে দেখতাম ,সাদ্দাম সারাদেশ সফর করছেন , আর শিশুরা , নারীরা রাস্তার দু'পাশে তালি দিয়ে গান গাইছে । সঙ্গীতানুষ্ঠানগুলো জুড়ে থাকতো সাদ্দাম স্তুতি করে গাওয়া গান । প্রতি সপ্তাহে দেখানো হতো ২/৩ টি করে বলিউডের হিন্দি সিনেমা । বিকালের দিকে কার্টুন দেখানো হতো , কিন্তু আরবি ভাষার কারণে সেসবের কিছুই বুঝতাম না । টেলিভিশন দেখবার সময়টা আমার জন্য ছিল নির্দিষ্ট , মিনি স্কার্ট পড়া শিল্পীদের যেন না দেখি সে জন্যই কিনা , বাবা মা অনেক নিষেধাজ্ঞা আরোপ করে রাখতেন ।
ইরান টেলিভিশন আমার সামনে যেন দিগন্ত খুলে দিল । হিন্দী সিনেমার বিপরীতে প্রতি সপ্তাহে প্রচারিত হতে লাগলো ফারসি ভাষায় ডাব করা জাপানি , ইতালিয়ান বা হলিউডের মুভি , ডাব করা জাপানি কার্টুন।
জাপানী মুভিগুলো ছিল মূলত সামাজিক আর পারিবারিক বন্ধনের উপর নির্মিত,ইরানী মুভিগুলোর সাথে খুব মিল রেখেই সম্ভবত মুভিগুলো সিলেকশন করা হতো । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন একটি স্কুলের ছাত্রদের আর তাদের মমতাময়ী ম্যাডামের ছিন্ন বিচ্ছিন্ন জীবন কাহিনী নিয়ে একটা মুভির কথা আবছা মনে আছে । শিশু বয়সেই সেটার প্রভাব এত বেশি ছিল বলে , এখনও মুভির কিছু কিছু দৃশ্য চোখের সামনে ভেসে উঠার সাথে সাথে মনটা দুঃখভারাক্রান্ত হয়ে উঠে ।
ফরাসী , ইতালিয়ান আর জার্মান মুভিগুলো সিলেকশনে মূলত রাজনৈতিক বাস্তবতার কথা খেয়াল রাখা হত । সোভিয়েত বা মার্কিন দুই পরাশক্তির সাথে সম্পর্ক প্রচন্ড খারাপ হওয়ার কারণে খুব সুচারুভাবে দুই দেশের খারাপ দিকগুলো তুলে ধরা হতো ।
ফরাসী একটি মুভিতে দেখেছিলাম চেকোস্লাভাকিয়াতে সোভিয়েত আগ্রাসনের ইতিহাস । একটি দৃশ্যের কথা মনে আছে যেখানে প্রেসিডেন্ট ডুপচেক(নামটা ভালো করে মনে নেই) কে সোভিয়েত সেনারা গ্রেফতার করে নিয়ে যায় ।
পশ্চিম জার্মান একটি মুভিতে প্রথম চিনেছিলাম বার্লিন প্রাচীর কে । প্রাচীর পার হওয়ার প্রচেষ্টায় পূর্ব জার্মান এক তরুণের সুদীর্ঘ সাধনা , আর শেষ দৃশ্যে পূর্ব জার্মান সীমানা প্রহরীদের গুলিতে ছেলেটির খুলি ফেটে রক্ত বের হওয়া আজ এতগুলো বছর পরেও আমাকে আলোড়িত করে ।
হলিউডের মুভিগুলো সিলেকশনে রাজনৈতিক মুভির পাশাপাশি সায়েন্স ফিকশন মুভিগুলোকে রাখা হত । সোভিয়েত মার্কিন শীতল যুদ্ধের সাথে প্রথম পরিচয় এমনই এক মুভিতে । ১৯৮০ সালে মস্কো অলিম্পিকস কাভার করতে যাওয়া ৩ ব্রিটিশ , আর ১ এক সুইডিশ সাংবাদিক কে বিনা কারণেই আটক করে সোভিয়েত কেজিবি । প্রহসনমূলক বিচার শেষে তাদের পাঠিয়ে দেয়া হয় সাইবেরিয়ার বন্দী শিবিরে । তারপর বরফের প্রান্তর দিয়ে ট্রেনের সুদীর্ঘ যাত্রা , ৪ সাংবাদিকের ট্রেন থেকে পালিয়ে হাজার মাইলের যাত্রা । পথে প্রাণ হারায় দু'জন । তাদের মাংস খেয়েই বেঁচে যায় অন্য দু'জন । শেষ দৃশ্যে মৃতপ্রায় দু'জন নরওয়ে সীমান্তে এসে পৌছে যখন চিৎকার করে হেসে ফেলে , প্রবল উৎকন্ঠার মাঝেও আমার শিশুমন সাড়া দেয় , সম্ভবত আমিও স্বস্তির নিঃশ্বাস ফেলে হেসে উঠি।
একই সাথে দেখানো হতো কমিউনিস্ট দেশগুলোতে নির্মিত মুভি , সেসব ব্যবহার হত এন্টি-মার্কিন এজেন্ডা হিসেবে । এমন একটি মুভিতে দেখেছিলাম চিলির বামপন্থী সংগ্রামী প্রেসিডেন্ট সালভাদোর আয়েন্দেকে । মার্কিন বাহিনীর সমর্থন নিয়ে ১৯৭৩ সালে জেনারেল পিনোশের মিলিটারি ক্যু এর মাধ্যমে আয়েন্দেকে উৎখাত , বিশ্বস্ত সঙ্গীদের অনুরোধ সত্ত্বেও দেশ ছাড়তে আয়েন্দের অস্বীকৃতি , জাতির উদ্দেশ্যে শেষ ভাষণ , সান্টিয়গোর রাস্তায় অসংখ্য বিপ্লবীকে চোখ বেঁধে হত্যা , আয়েন্দের প্রয়াণ পরে আমাকে এতটাই ভাবিয়েছিল বলে শৈশবের একটা বড় অংশ জুড়ে আয়েন্দে আমার জীবনের নায়কের স্থানটি দখল করে রেখেছিলেন।
ইরানি মুভি প্রচার হত যেদিন , কান্না লুকোনোর প্রস্তুতি নিয়ে বসতাম , আমার ধারণা ছিল ৩/৪ বছরের বেশি বয়সের কারও কান্না করা রীতিমত লজ্জার ব্যাপার , কান্না ঠেকানোর সংগ্রামটা সত্যি খুব কঠিন লাগতো।
বিশ্ব নিয়ে আমার এ আগ্রহের জন্মদাতা আমার বাবা । খাওয়া দাওয়া করতে চাইতাম না বাবা নতুন এক কৌশল আবিষ্কার করলেন । টোনা আর টুনি নামের দু'টো ছোট্ট পাখিকে জাপানের ওসাকা বন্দর থেকে যাত্রীবাহী জাহাজে চড়ালেন । তারপর কাহিনী স্ফীত থেকে স্ফীততর হয়ে সৃষ্টি হলো বিপদসঙ্কুল যাত্রাপথ । বছরকালের বেশি সময়ের দীর্ঘ এ যাত্রাপথে টোনাটুনি পার হলো সাংহাই , জাকার্তা , চট্টগ্রাম , কলম্বো , এডেন হয়ে আফ্রিকার পূর্ব উপকূলের দার-আস-সালাম , দক্ষিণ আফ্রিকার কেপ টাউন , ফ্রিটাউন , আবিদজান সহ সমগ্র আফ্রিকার পূর্ব উপকূল । গল্পের লোভে রুদ্ধশ্বাসে আমি বাবার হাত থেকে প্রতিটি খাবারের লোকমা বিনা বাক্য ব্যয়ে মুখে তুলে নিতাম । বছর শেষে পৃথিবীর অনেকটা অংশের নাম আমার চেনা জানার মাঝে এসে গেলো ।
বড় হতে চাইতাম প্রতিনিয়ত । ছোট ছিলাম বলে মনে হতো আমি তীব্র অবহেলার শিকার , সব ব্যথার উৎস ছিল কার্টুন দেখাকে কেন্দ্র করে । দিনে দু'ঘন্টা সময় বরাদ্দ ছিল কার্টুন দেখার জন্য , কিন্তু আমার মন চাইতো সারাটা দিন কার্টুন দেখতে । এ সময়টা বরাদ্দ করতো আমার মা , দু'ঘন্টা যখন শেষ হওয়ার পথে তখন কেবলই মনে হত , কবে বড় হয়ে সকাল সন্ধ্যা দু'বেলা কার্টুন দেখতে পারবো ।
কার্টুনগুলোর অধিকাংশ ছিল জাপানি । অসংখ্য শিক্ষামূলক অ্যানিমেশন কার্টুনের মাঝে আমার প্রিয় ছিল "একিয়ো সান"।ছোট্ট বালক "একিয়ো সান" , সামুরাইদের মোকাবেলার জন্য বেছে নিয়েছিল গণিত আর ধাধা ।
জার্মান একটি কার্টুন ছিল "উরুজ্যাক" । এ ফিল্মের সবগুলো চরিত্র ছিল বাস্তব , কেবল উরুজ্যাক ছিল কাগজে আঁকা অ্যানিমেশন । অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতার অধিকারী উরুজ্যাক তার কাঠমিস্ত্রী মনিবকে সাহায্য করতে গিয়ে অনেক মজার দৃশ্যের জন্মদিত ।
জাপানিজ আরেকটি কার্টুন খুব প্রিয় ছিল আমার , "ডক্টর সিমসন" । ব্রিটেন থেকে অস্ট্রেলিয়া যাবার পথে জাহাজডুবির পর বেঁচে যায় কেবল ড্ক্টর সিমসন এবং তার পরিবার । নির্জন দ্বীপে উদ্ধারের আশায় কেটে যায় অনেকগুলো বছর , চলতে থাকে কঠিন জীবন সংগ্রাম ।
সেবছরই প্রথম আন্তর্জাতিক ফুটবল দেখা , কাকতালীয়ভাবে ম্যাচটি ছিল ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ । চোখ বন্ধ করে যখন ম্যাচটির কমেন্ট্রির শুনার চেষ্টা করি , উত্তেজিত কন্ঠের এক অচেনা ভাষা শুনি , বুঝতে বাকি থাকে না , সেদিনের ধারাভাষ্য ছিল স্প্যানিশে । ম্যাচটি ১-১ এ শেষ হয় । চারিদিকে তখন আর্জেন্টিনা জোয়ার , সেসবের ঢেউ এসে লেগেছিল আমাদের শিশুদের মাঝেও । আমার মাঝে একটা প্রবল ধরণের রিপালসিভ ফোর্স মাঝে মাঝে দানা বাধে , স্রোতের বিপরীতে আমি ব্রাজিলকে ভালোবেসে ফেললাম , আমার আরেক বন্ধুকেও ব্রাজিল সমর্থক বানিয়ে ফেললাম । ৯১ সালে যখন একটু খেলা বুঝতে শিখে গেছি , তখন বুঝতে বাকি রইলো না , ব্রাজিলই নিঃসন্দেহে পৃথিবীর সেরা ফুটবলটি খেলে । একদিন আব্বু ম্যারাডোনা লেখা একটি আর্জেন্টিনার জার্সি এনে দিলেন । নানা অজুহাতে সে জার্সিটি কখনো গায়ে দিতাম না ।
৮৯ জন্ম দিলো খেলাধুলা আর রাজনীতি সচেতন এক জ্যাক অব সাম ট্রেডস , বাট মাস্টার অব নান এর ।
চলবে ...........................
পরবর্তী পর্ব (১৯৯০-১৯৯২)
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০০৮ রাত ১০:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: বিহংগদা , ছবিটা দেখেছি তিনবার । এখনও চোখ ভিজে উঠে । ইদানীং বেছে বেছে আবার মুভি দেখা শুরু করেছি , বড় একটা প্রোবলেম হলো মুভির নাম কিছুতেই মনে রাখতে পারিনা । নাহলে , খুব ভালো আরো দু'টো ইরানী মুভি আপনাকে সাজেস্ট করতাম ।
আপনাকে সবচেয়ে বড় ধন্যবাদটা রইলো , আমার ব্লগে যার উৎসাহমূলক উপস্থিতি সবসময় অমলিন
লেখক বলেছেন: ইনান , ঐ ছোট্ট বয়সের যত কথা মনে আছে , এখন তার সিকিভাগও মনে থাকে না । আড়াই বছর বয়সের কিছু কথাও মনে আছে । ক্লাশ ফোরে থাকতে যে বিশ্বকাপ ফুটবলটা হয়েছিল সেটার কোন গ্রুপে কোন টিম ছিল , কোন ম্যাচে কি রেজাল্ট সব বলে দিতে পারবো , কিন্তু ২০০৬ সালের টা পারবো না ।
আরও অনেক কথা মনে আছে , যুদ্ধ , শরণার্থী , আরও অনেক কিছু ।
শুধু স্পোর্টস আর নিউজ পেপার নিয়ে লেখার চেষ্টা করবো
অনেক ধন্যবাদ তোমাকে
মু্ক্ত মানব বলেছেন:
ভালো লাগলো। চিলির কবি নেরুদার ইতালিতে স্বেচ্ছানির্বাসনকালীন সময় এবং ইতালীর এক ছোট্ট ডাকঘরের পোস্টম্যানকে নিয়ে এক সুন্দর ইটালিয়ান মুভি আছে, El Postino (The Postman). সময় সুযোগ পেলে দেখে নেবেন। আলেন্দের মৃত্যুতে আমারো খারাপ লেগেছিলো। যেমন লেগেছিলো লোরকা এবং চে'র মৃত্যুতে।
লেখক বলেছেন: ইতালিয়ান মুভিগুলো কি ইউরোপের অন্য অঞ্চলের চাইতে এগিয়ে ? এ কথাটা জিজ্ঞেস করছি , কারণ যেসব ভালো মুভির কথা স্মরণ করছি , তার বেশির ভাগ ই ইটালিয়ান ।
অবশ্যই চেষ্টা করবো , যত তাড়াতাড়ি পারি মুভিটা জোগাড় করে দেখে নিতে ,
শুভেচ্ছা আপনাকে
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মুকুল ভাই ।
বড় লেখা পড়তে গেলে আপনার ডাটা ট্রান্সফার বন্ধ হয়ে যায় বলেছিলেন , তারপরও কষ্ট করে পড়েছেন
লেখক বলেছেন: ভীষণ অলস আমি ,
লিখে রাখতে হবে এখন থেকে
নয়তো নাম দেখে যেমন গানি চিনিনা , ঠিক একইভাবে মুভি চিনতেও ভুল হয়
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
স্মৃতির সেলুলয়েডে স্মৃতিদের জাগিয়ে তোলার এই প্রয়াসকে স্বাগত জানাই । ভালো লেগেছে । চলুক ।
লেখক বলেছেন: ধন্যবাদ শিপন ভাই ,
সবাই নিজ নিজ সেলুলয়েডগুলো সচল করুক এই প্রতাশা
মৃদুল মাহবুব বলেছেন:
চলুক........
লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ মৃদুল ভাই
একরামুল হক শামীম বলেছেন:
দারুন। পরের পর্বগুলোর অপেক্ষায় থাকলাম মেহরাব ভাই।
লেখক বলেছেন: আমি যে কি জিনিস , এই দিয়ে তিনটা ধারাবাহিক শুরু করলাম , আগের দুইটা এক পর্বেই আটকে আছে ।
তবে এবার সিরিয়াস , ইনশাআল্লাহ
লেখক বলেছেন: বস , অন্ধ একটা ছেলে গ্রামের বাইরে পড়তে যায় , ছেলেটির মা নেই । বাবা নতুন বিয়ে করে ,
শেষ দৃশ্যে ছেলেটি পানিতে ডুবে মারা যায়
দেখেছেন ছবিটা ?
জানা থাকলে বলবেন ।
হাসান মইখল বলেছেন:
চলুক.....
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ তাকা
সিহাব চৌধুরী বলেছেন:
অসাধারন স্মৃতিকথাকে ছাপিয়ে গেল অসাধারন স্মৃতিশক্তি ।
আমার মেমরী বেশ ডাল, নার্সারী স্কুলের সব টিচারের নাম ই মনে নাই ... অনেকের চেহারা দেখলেও চিনতে পারবো না ...
আপনার ছেলেবেলাটা অনেক বর্ণময় ছিল । ঈর্ষা নিয়েন ।
অসম্ভব ভালো লিখেছেন, চলুক ...
লেখক বলেছেন: Inan ke ans ta diechi . amio naam bolte parbo na , idaning to frnd der oneker naam i mone thake na.
সিহাব চৌধুরী বলেছেন:
আপানার সবগুলো লেখাই আমার প্রিয়পোষ্টে যাবার মতো ... যেহেতু আপনি আমার লিঙ্কে আছেন, সেহেতু প্রিয় পোষ্ট নিলাম না ।
লেখক বলেছেন: হাহা ![]()
মানতে পারলাম না , ফেরদৌসের কমেন্ট টা দেখো , প্রিয়তে যাবার মত অনেক লেখা আছে অন্যদের , সেগুলোর সাথে পারবে না কোনভাবেই ।
হুমমম , ঐ যে ছুপা রুস্তম , আচ্ছা ছুপা রুস্তমের ব্যখ্যাটা কি ? জানতে পারলাম না
চরম ফুটবল খেলা অয়।
জয় বাংলা।
লেখক বলেছেন: ৮৯ এর আরেকটা গুণ পাওয়া গেলো ![]()
ফুটবল !!! স্মৃতি তুমি বেদনা ।
আপাতত জেনে রাখো , কিংবদন্তী ডাচ ফুটবলার মার্কো ভ্যান বাস্তনের কেইসে আমার ফুটবল খেলার ক্যারিয়ারের ইতি ঘটেছে ![]()
লেখক বলেছেন: ওই , ৮৯ এ দুনিয়ায় আসছো ? সার্টিফিকেট এইজ ? আমার হিসাবে আরও আগে আসার কথা ![]()
আওয়াজ দিয়েন। আর ওয়ারিদ নমবর টা খোলা আচে নি?
লেখক বলেছেন: নাই , ঐসব কার্টুন আর খুঁজে পাইনাই কোথাও । কার্টুন নেটওয়ার্কের কার্টুনগুলোর মতন না ঐগুলি । পাইলে জানাবো
ফেরারী ফেরদৌস বলেছেন:
মেহরাব, আমার ব্লগে আসা তোমার উৎসাহেই। আর এসে মুগ্ধ হচ্ছি তোমার একের পর এক গুণ আবিষ্কার করে। ঝরঝরে লেখা সে তো বলাই বাহুল্য। অনেক কিছু জানতে পারলাম তোমার লেখা পড়ে। মুভিগুলোর নাম জানতে পারলে ভালো হতো।সবচেয়ে অবাক লাগল যে ব্যাপারটা সেটা হল, এত্তো অল্প বয়সের এত্তো কিছু তোমার মনে আছে কি করে!!!
তুমি prolific writer না। কিন্তু যাই লিখো, সেটাই মার মার কাট কাট! এইটাই ভাল।
লেখক বলেছেন: "তুমি prolific writer না" .......এই সত্যি কথাটার জন্য ৫ দিলাম ![]()
যাই বলো মিয়া , দিনকাল বদলাইছে , হপ্তায় হপ্তায় স্টার উইকেন্ড ম্যাগাজিনে কার লেখা ছাপা হয় ? গুণটা কার শুনি ?
শফিউল আলম ইমন বলেছেন:
বস ফাটাফাটি লেখা।আমি ইরানের ছবি দেখতাম বিটিভিতে।
তখন সামাজিক ছবিগুলো অনেক ভালো লাগত।
তবে আমি গত ছয় বছরে মনে হয় না হলিউডের একটা ছবিও বাদ দিয়েছি।
অনেক মুভি দেখতে পারি।
আপনার লেখাটি ভালো লাগছে। চলুক।
লেখক বলেছেন: বস , আপনিতো দেখি মেগাবস ।
প্রিয় মুভির একটা বড়সড় লিস্ট দিয়ে দেন , সিরিয়াল করে দেখবো
শফিউল আলম ইমন বলেছেন:
ফুটবলের কেমন পাগল সেটা তো জানেন।তারপরও বলি...আমার শুরুটা হয়েছিল মূলত ৯৪ বিশ্বকাপে। আমি আর্জেন্টিনার সমর্থক তবে আমি কেন জানি রোমারিও ও ব্যাজ্জিওর পাগল ছিলাম। ম্যারাডোনার জন্য অনেক খারাপ লেগেছিল সেবার।
ফাইনালে কোন দলই সাপোর্ট করিনি তবে ইতালী যখন হেরে গিয়েছিল মন খারাপ হয়েছিল। এখনও মনে আছে ব্যাজ্জিওর মিস করা ট্রাইব্রেকারের কথা। অবশ্য সে অনেক অসুস্থ ছিল।
আজকে মনে হয় চেলসির খেলা দেখতে যাবো টিকেট আছে কিন্তু লন্ডনে আজকে বৈশাখি মেলা।
কোনটা রেখে কোনটাতে যায়???
সকালে উঠে ডিসিশন নিব।
ভালো থাকুন।
লেখক বলেছেন: ৯৪ এর বিশ্বকাপ নিয়ে পুরো একটা লেখা দিতে হবে আমার ![]()
আজ বৈশাখি মেলায় গিয়েছিলেন আশা করি । চেলসি তো ডুবালো , আমি ম্যান ইউ এর ফার্স্ট হাফ পর্যন্ত দেখে হতাশ হয়ে , বাইরে চলে গিয়েছিলাম ![]()
লেখক বলেছেন: জীবনের পান্তভাতের বরাদ্দ মনে হয় সবারই কিছু না কিছু থাকে , যেমন ইদানীং আমার বড়বেলা একদমই পান্তাভাত
ধন্যবাদ রইলো
লেখক বলেছেন: ধন্যবাদ ক্যামেরাম্যান
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
আপনার সেই ছয় সাত বছরের বয়সী জীবন নিয়ে কত কিছু লিখে ফেললেন.....আপনি আসলেই চমৎকার লেখেন! আপনার লেখা পড়ে মনে করার চেষ্টা করলাম আমার ছোট বেলার কথা....নাহ! যাই ঘটুক, এমন করে কি কখনই লিখতে পারব?............আপনি যে সময়ের কথা বললেন, তখন আমার জন্মই হয়নি...
লেখক বলেছেন: শুরু কর , মজার কিছু না কিছু পাবেই । বয়স হয়ে যাচ্ছে আমাদের , ব্রেন সেল আর কাজ করে না ![]()
অথচ সেই সময়ের কত কি মনে আছে , তোমার বয়সে লিখলে আরও নিখুঁত হত লেখাটা ।
সবাইকে ধন্যবাদ দিয়েছি , তোমাকে আর দিলাম না । পরে যেদিন লেখা খুব খারাপ হবে , কেউ পড়বে না , সেদিনও আমার লেখাটা তুমি পড়বে , এমন আশায় আছি । সেদিন অনেক ধন্যবাদ দিবো
হ্যারি সেলডন বলেছেন:
মেহরাব, তোমার পোস্টটা খুব ভাল লেগেছে। পরের পর্ব পড়ার অপেক্ষায়।
লেখক বলেছেন: ধন্যবাদ মাহফুজ ভাই , আশা করি পরের গুলোও ভালো লাগবে
মিরাজ বলেছেন:
পড়ছি...মেহরাব এর স্মৃতিকথাগুলি চমৎকার । বর্তমান সময়ের কথাগুলিও ভবিষ্যতে কোন একদিন শোনার প্রতীক্ষায় রইলাম ।
লেখক বলেছেন: অনেক দিন পর মিরাজ ভাই । কেমন আছেন ? খুব ব্যস্ত আছেন সম্ভবত । ভালো থাকবেন ।
শুভকামনা রইলো
লেখক বলেছেন: লেখার ইচ্ছা আছে , যতটা মনে করতে পারি
সারওয়ার জামান চন্দন বলেছেন:
স্মৃতিচারনও যে এমন সুন্দর হতে পারে জানা ছিল না!
লেখার ভঙ্গি অসাধারন লাগলো।
চলুক... বাকিটুকু পড়ার অপেক্ষায়..
লেখক বলেছেন:
, অনুপ্রাণিত হলাম
কৃতজ্ঞ আমি
ত্রিভুজ বলেছেন:
হুমমম... বাকিটুকুর অপেক্ষায় আছি... গুডিশ
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
স্বাক্ষর শতাব্দ বলেছেন:
এটা হলো অনন্য-স্বতস্ফুর্ত-অসাধারণ ...আসলেই ছোটবেলার স্মৃতিগুলি চমৎকারভাবে এসেছে...আমি মুগ্ধ। প্রিয় পোষ্ট
লেখক বলেছেন: আপনার কমেন্টগুলো সবসময়ই স্পেশাল কিছু ।
আর কারও প্রিয়পোস্ট জায়গা করে নেয়ার সৌভাগ্য আমার বেলায় বিরল ঘটনা, কৃতজ্ঞ আমি
লেখক বলেছেন: হু , সেরকমই । ঝিম মেরে থাকি ।
এখন লিখে রাখাই ভালো , যেই হারে মিলন বা প্রিন্স ভাইদের নাম ভুলতেছি , কবে তোমার নামটাও ভুলে যাবো । দুইটা ভাষা , দুই পারা কোরআন ভুলে গেছি , অবস্থা খারাপ
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
যূঁথী বলেছেন:
মাগো। রীতিমত আত্মজীবনী (আতঁলামি!!!)। ভাল লাগল।তবে কাজটা মোটেই ঠিক করেননি। মাঝ দিয়ে আমাকে বেশ বকা খাইয়েছেন আজ।
লেখক বলেছেন: এই রে , আঁতলামি করে ফেললাম নাকি ? ভবিষ্যতে সাবধান হতে হবে ?
, এমন করলো ? কত রয়ে সয়ে বললাম তাকে , পচানিটা তো পুরোই পেন্ডিং রেখে দিয়েছি , তার আগেই বকা দিলো ? আচ্ছা , লিখে যান আপনি , তাকে আর কিছু বলা হবে না ![]()
যূঁথী বলেছেন:
উঁহু আপনার বাড়া ভাতে ছাই দিব এতটা হৃদয়হীনা আমি নই। তারচেয়ে বরং এক কাজ করা যেতে পারে। পঁচানি যদি দিতেই হয় একসাথেই দিব নে। একদিন সময় করে চলে আসুন ডিপার্টমেন্টে। আর আমাকে আগেই জানাতে ভুলবেন না। তারপর মু হা হা হা। ভাল থাকবেন।
লেখক বলেছেন: জানে পানি পেলাম , চমৎকার প্রস্তাবনা । রিস্ক একটাই , নিজেই পচে না যাই
লেখক বলেছেন: রাশেদ ভাই , অপ্রয়োজনীয় জিনিসপত্র মনে থাকে খুব ।
তবে , সেই স্মৃতি কেবলই স্মৃতি , এখন তার ভগ্নাংশও নাই । আপনারা এত লিরিকস দেন , এর মাঝে অনেক গান শতবার শুনার পরও লিরিকস দেখে চিনতে পারি না ![]()
কষ্ট করে পড়েছেন দেখে আপনাকে +
ধূসরিত স্বপ্ন গুলো বলেছেন:
"খুব বেশি খামখেয়ালি" .....হে হে হে...আপনার খেয়াল অনেক ভালো আছে!
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: নাহ বস , আমি শঙ্কিত আমাকে নিয়ে , আমার খামখেয়াল অপ্রতিদ্বন্দ্বী
লেখক বলেছেন: বেশি বেশি "ইঁচড়েপাকা"
![]()
র্যাভেন বলেছেন:
পুরাই চাপাবাজি আর ফিকটিটিয়াস লেখা। মাইনাস।
এত কম বয়সে কেউ টিভিতে দেখানো মুভি কোন দেশের তার বিষয়বস্তু এন্টি এমেরিকান না এন্টি রাশিয়ান, মুভির বিষয়বস্তু সোশ্যাল না পলিটিক্যাল এসব বুঝার বা মনে থাকার কথা না।
চাপবাজি কইরা আমি ছোটোবেলা থাইকাই ইনতেলেকচুয়াল আতেল এইটা প্রমানের স্বার্থকতা কি?
লেখক বলেছেন: ধারণা ছিল , হালকা পাতলা বুদ্ধি গন্ডারেরও থাকে । এখন দেখি , মাথা ভর্তি কেবল বাতাস । ছোট্ট একটা ছেলে এত প্যাচ ঘোচ বুঝে , এমন মনে করলো কেমনে ? পরে বুঝছি ।
তবে এটা ঠিক যে , তখন যতটা বুঝতাম , এখনও ঐটা বুঝার বয়স তোমার হয়নাই
লেখক বলেছেন: বস ,
আমার ব্রাজিল সমর্থন সময়কালটা বলতে পারেন স্বর্ণযুগ ।
৯০ এর বিশ্বকাপের স্মৃতিটা কোন একটা অজানা কারণে ঝাপসা হয়ে গেছে , কেবল সেবারই আর্জেন্টিনা বাজে খেলেও ফাইনালে গিয়েছিল ।১৯৯৩ থেকে পুরোদমে খেলার পোকা হয়ে গেলাম । ১৯৯৪ সালে ব্রাজিল ২৪ বছর পর ফাইনালে খেলে চ্যাম্পিয়ন , ১৯৯৮ তে রানার্সআপ , ২০০২ এ আবার চ্যাম্পিয়ন ।
আবার কোপা আমেরিকায় ৭৫ বছরে ব্রাজিলের শিরোপো ছিল মাত্র ৪ টি , আমার খেলা দেখা শুরু করার পর ৬ টি আসরের ৪ টিতেই ব্রাজিল চ্যাম্পিয়ন , ১ টি তে রানার্স আপ ।
কনফেডারেশন্স কাপেও দু'বার চ্যাম্পিয়ন ব্রাজিল ।
বিপরীতে বিগত ১৫ বছরে আর্জেন্টিনার একটিও সাফল্য নেই ।
নিজ দলের সাপোর্টার পেয়ে অনেক খুশির কথা বলে ফেললাম
লেখক বলেছেন: ধন্যবাদ কালবেলা
র্যাভেন বলেছেন:
র্যাভেন বলেছেন: পুরাই চাপাবাজি আর ফিকটিটিয়াস লেখা। মাইনাস।
এত কম বয়সে কেউ টিভিতে দেখানো মুভি কোন দেশের তার বিষয়বস্তু এন্টি এমেরিকান না এন্টি রাশিয়ান, মুভির বিষয়বস্তু সোশ্যাল না পলিটিক্যাল এসব বুঝার বা মনে থাকার কথা না।
চাপবাজি কইরা আমি ছোটোবেলা থাইকাই ইনতেলেকচুয়াল আতেল এইটা প্রমানের স্বার্থকতা কি?
৪-৫ বসরের এক বালক ঐ বয়সে কি মুভি দেখিলো তার বিষয়বস্তু মনে রাখিয়া বয়প্রাপ্ত হবার পর তা স্মরন করিতে পারিতেছে ইহা একটা বড় ধরনের চাপা
লেখক বলেছেন: তোমার সাথে এসব নিয়ে কথা বলা পুরাই বৃথা , তোমার টার্গেটই হলো গ্যাঞ্জাম করা , ব্লগে ১৬ মাস তোমাকে শুধু সেটাই করতে দেখেছি।
যাই হোক , এসব চাপা পড়ে তোমার মাথা খারাপ করার দরকার নাই ।
কাঙাল বলেছেন:
দারুন হইছে
লেখক বলেছেন: থ্যাংকস
(অ)গাণিতিক বলেছেন:
অসাধারণ!!তোমার ছেলেবেলাটা দারুণ কেটেছে দেখা যাচ্ছে! আমার অবশ্য নিজের কথা তেমন কিছু মনে আসছেনা এখন। দেখি একদিন আয়োজন করে বসতে হবে স্মৃতি চারণ করতে।
কার্টুন দেখার ব্যপার টা আমারো ছিল। মজার ব্যপার হল এখনো আছে। এখনো আমি ঘণ্টার পর ঘণ্টা কার্টূন দেখি। আর এখন তো পাশ করে গেছি মা তাই কিছু বলতে পারেনা। মাঝে মাঝে বলে বসে "ঐ পড়তে যা!" তার পর নিজের ভুল বুঝতে পেরে চুপ করে যায়!
লেখক বলেছেন: তোমার কমেন্টগুলোও দারুণ হয় , ছোটবেলার স্মৃতি নাই , এটা মনে হলো কেন? তোমার একটা লেখার বিভাগের নামই তো ছেলেবেলা ।
হম , আরেকটু মনে করে শুরু করে দাও ।
কলেজে উঠার পর থেকে কার্টুন দেখিনা তেমন , তবে টম এন্ড জেরি অথবা উডি উডপেকার হচ্ছে দেখলে বসে পড়ি মাঝেমাঝেই ।
হম , ঠিকই বলছো , বাবা মায়ের কাছে সন্তানরা সবসময়ই ছোট । আমার নিজের কাছেও নিজেকে তো বেশি বড় লাগে না , হাহাহাহা ।
মনে হয় , আরও অনেকদিন ভার্সিটিতে পড়ার ছিল
কোলাহল বলেছেন:
চমৎতার একটি শৈশবের ছবি দেখে হিংসে হলো মনে মনে।৮৯ বড়ই মধুময় হয়ে উঠলো আপনার হাতের ছোয়ায়।
৮৯ আমায় প্রথম জানিয়েছে যে ছোটদের জন্য পত্রিকা আছে। আমি আশ্চর্য হয়ে একটি সংখ্যা তুলে নিলাম। পড়লাম। নাওয়া খাওয়া ভুলে পড়তে থাকলাম, পড়তেই থাকলাম। আমি একে একে চিনে নিলাম, বৃস্টির রিমঝিম শব্দ, ঘাস, নদী, বনফুল, বৈশাখের আম, বকুল তলায় রোদের ঝিলিক, খাচায় বন্দী ময়না পাখির সুখদুখ, মায়ের মমতা, পাহাড়ী ঝরনার কলকল সুর, পাপড়ি মেলা শাপলা শালুক আরো কত কি!
স্বাগত হে ৮৯।
লেখক বলেছেন: তখন কি বগুড়ায় ?
পত্রিকার নাম কি ছিল ? এখনও কি প্রকাশিত হচ্ছে ?
সবচেয়ে সুন্দর কমেন্টটা আপনার কাছ থেকে পেলাম । এত ভালো লেখেন , কিন্তু এত কম কেন ?
শাশ্বত শুভ্র বলেছেন:
এতো কিছু মনে রাখলি কিভাবে? তোর প্রথম presentation এর কথা মনে পরে গেলো। লেখা তো অতি চমৎকার.।+
লেখক বলেছেন: ওই , প্রথম প্রেজেন্টেশন মানে কি ? ব্রিটিশ কাউন্সিল ?
আজ দেখা হবে ?
লেখা চমৎকার বলার জন্য মুড়ি খাওয়াবো
লেখক বলেছেন: ধন্যবাদ সারওয়ার ভাই
লেখক বলেছেন: আরে অনেকেই আমাকে এই কথা বলছিল ,
স্ট্যাম্পের ছবিটা দেখেই অনেকে আর পড়তে চায়নাই , পরে দেখে একদম ইজি কথাবার্তা লেখা ![]()
পড়ার পর ভয় কেটেছে কিনা জানিও
মহাকাল বলেছেন:
টেলিভিশন দেখবার সময়টা আমার জন্য ছিল নির্দিষ্ট , মিনি স্কার্ট পড়া শিল্পীদের যেন না দেখি সে জন্যই কিনা , বাবা মা অনেক নিষেধাজ্ঞা আরোপ করে রাখতেন ।
================================
এই নিষেধাগ্গা কি এখনো আছে ???????????????
লেখক বলেছেন: হেহে , এখন বলতে পারেন সেটা অঘোষিতভাবে ।
একসাথে ড্রেইং রুমে বসে টিভি দেখলে ঐসব ব্যাপার যেসব অনুষ্ঠানে দেখানোর চান্স বেশি , সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি।
তবে , আসল ঘটনা বলি । মুভি টুভি দেখতে গেলে তো এসব থাকবেই , সেটা সবারই জানা । জাস্ট একটা রুলস মানা আরকি
আপনার বিস্তারিত জানাইয়েন.......... ভাই, আপনি এখন টিচার না তো? তাইলেতো স্যার ডাকতে হবে... ...
লেখক বলেছেন: আরে না না , অত ভালো না ![]()
আমি ০২ , তোমরা জানুয়ারিতে ঢুকলে আর আমি ১৫ জানুয়ারি বের হলাম ।
তবে আজ আবার বুয়েটে ক্লাশ করেছি :-)
কোন হল ? দেখে চেনা চেনা লাগছে বারবার
যূঁথী বলেছেন:
বিশাল ঘটনা। এখন বলতে পারছি না। একটু সময় করে আপনাকে জানাব। তবে আপনি বুদ্ধিমান তাই আশা করি ইশারাই কাফি। "শিশিরবিন্দু" নিকটা খুঁজে দেখবেন দয়া করে। হে হে হে।
লেখক বলেছেন: শিশিরবিন্দুর খোঁজ পেয়ে গেছি একদম ভোরবেলাতেই । আমার ব্লগে শিশিরবিন্দু দেখে সন্দেহ হলো , শিশিরবিন্দু=ডিউ ড্রপস=মুজতবা আলীর ........
গিয়ে দেখি সবে ১ ঘন্টা আগে শিশির বিন্দুর জন্ম :-)
সিগনেচার করে এসেছি , তবে ভীষণ ভয় পাচ্ছে , পচানি দিই কিনা , আশ্বস্ত করেছি :-)
কৃত্রিম বুদ্ধিমত্তা কতদূর বিকশিত হলো ?
ফেল্টুস বলেছেন:
র্যাভেন তোমার সমস্যা কি??? নিজে লিখতে পারো না দেখে অন্যের লেখা দেখে ঈর্ষা হয় তাইনা??সবাই তোমার মত গোবর নিয়া জন্মাই নাই তাই উনি ছেলেবেলার কথা মনে রাখতে পেরেছেন।
পুরা ফাউল পোলাটা।
স্যরি মেহরাব ভাই, এই পোলার কমেন্ট দেখে মেজাজ খারাপ হয়ে গেছে।
লেখক বলেছেন: মাথায় গোবর না , এরা আসলে নিজেদের অতি জ্ঞানী ভাবে । থাকে অস্ট্রেলিয়া , জার্মানি , কানাডা তে , সেই গর্বেই তারা অস্থির । একেকটা আস্ত ভন্ড
মাহবুব সুমন বলেছেন:
২য় বারের মতো পড়লাম।অনেক ভালো লেগেছে.........
পুনশ্চঃ আজব নাম অলা বিরক্তিকর ট্রলারদের ব্লক করে রাখো।
লেখক বলেছেন: মাহবুব ভাই , অনেক ধন্যবাদ।
এদের তো অনেক নিক , থাকুক সবাই , লোকজন চিনুক ভন্ডদের
ভুতের আড্ডা বলেছেন:
দারুন ঝরঝরে লেখা। খুব ভালো লাগলো, আগে কেন পড়া হয়নি বুঝলাম না।
লেখক বলেছেন: এখনতো পড়লেন
অনেক ধন্যবাদ
লেখক বলেছেন: কৃতজ্ঞতা
শিট সুজি বলেছেন:
অসাধারণ ।
লেখক বলেছেন: ধন্যবাদ , রুমে জায়গা আছে ?
ইউরো দেখতে আসবো একদিন
শিট সুজি বলেছেন:
আমিন ভাই এর সাথে contact করে আসেন। এবং dynamic হফিজ ভাই কে ও খবর দিয়েন।
লেখক বলেছেন: হুম , তাই করবো ।
হায় হাফিজ খেলা টেলা দেখে না , ওকে ডিস্টার্ব করে লাভ নাই
লেখক বলেছেন: তোমাদের পরীক্ষা শেষ কবে ?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
























আত্মিক দুটি ছোট ভাই বোনের সম্পর্কের একটি অসাধারন ইরানী ছবি ১৯৯০ সালের দিকে পুরো হলিউড পর্যন্ত স্পর্শ করেছিল ,মনে হয় অস্কারের জন্য নমিনেশনও পেয়েছিলো। এক জুড়ো জুতো দুই ভাই বোন শেয়ার করতো।তারপর ,একদিন স্কুলে ঘোষণা করা হলো-প্রতিযোগিতায় যে ৩য় হবে তাকে এক জুড়া জুতা পুরস্কার দেয়া হবে। দারিদ্র্য পরিবারের সেই দুই ভাই-বোনের সে কি প্রানান্তকর প্রচেস্টা কবে পূর্ন হবে নতুন জুতা পাওয়ার স্বপ্ন।
ওয়েস্টার্ন সিরিজের "হারবেনি"বইয়ের মতো ভাইবোনের স্বর্গীয় সম্পর্কের এই অসাধারন ছবিটির নাম "চিলড্রেন অফ হেভেন"।
আপনার শৈশবের ইরানি ছবির প্রসংগ আসায় অনেকদিন পর ছবিটির কথা মনে পড়লো।
পুরা পরিবার নিয়ে দেখার মতো ছবি, দেখে থাকলে ভালো। আর না দেখে থাকলে আশাকরি দেখবেন এবং অবশ্যই আমাকে ধন্যবাদ না জানিয়ে পারবেন না।