আমার প্রিয় পোস্ট

আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার ব্লগখানি কৌতুহল ভরে

রহস্যে ঘেরা সিধুলাই স্বনির্ভর সংস্থা : বাংলাদেশের গৌরবের প্রতীক নাকি একটি বৈশ্বিক প্রতারণা ?

০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৪:২৫

শেয়ারঃ
0 0 0

৩/৪ বছর আগে পত্রিকার পাতায় প্রথম সংস্থাটির নাম দেখি ।মিডিয়ার প্রদীপের আলোয় চলে আসা সিধুলাই স্বনির্ভর সংস্থা র নাম কারও চোখ এড়িয়ে গেছে , বোধকরি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না।

২০০৭ সালের আগস্ট মাসে ডেইলি স্টার পত্রিকার শুক্রবারের নিয়মিত ম্যাগাজিন "স্টার উইকেন্ড ম্যাগাজিনে" সিধুলাই সংস্থার উপর কাভার প্রতিবেদন প্রকাশ করে ।রিপোর্টটি এখানে দেখুন

চলনবিল এলাকার দুর্গম পল্লীতে সিধুলাইয়ের ছড়িয়ে দেয়া আলোর কথা শুনে যে কোন বাঙালী গর্বিত বোধ করতে পারে । রিপোর্টে উল্লেখ করা হয় "চলনবিল এলাকা যেখানে বর্ষা মৌসুমে বন্যা অবশ্যাম্ভাবী , সেখানে একটি এনজিও তাদের প্রকল্পের মাধ্যমে দরিদ্র এবং বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে আশার আলো জ্বালিয়ে তুলছে"।

বিশেষভাবে তৈরি সৌরশক্তি চালিত ৮০ টিরও বেশি নৌকায় রয়েছে :
স্কুল , লাইব্রেরি , ল্যাপটপে ইন্টারনেট , চিকিৎসা সুবিধা , অস্থায়ী হাসপাতাল । নৌকাগুলো বিস্তৃত চলনবিল অঞ্চলের সর্বত্র উপস্থিতির মাধ্যমে তাদের নিত্যদিনের কার্যক্রম পরিচালনা করছে ।


ক্লকওয়াইজ :১। সৌরশক্তিচালিত বিশেষ বোট (এমন ৮৮ টি বোটের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়) ২।পাঠদান করছেন একজন শিক্ষিকা ৩।বোটের লাইব্রেরিতে পড়াশোনা করছে কিছু শিশু


চলনবিলের বুকে ল্যাপটপ এবং ইন্টারনেটের মাধ্যমে শিক্ষাদান


স্টার রিপোর্টাররা সরেজমিনে এলাকাটি পরিদর্শন করে তাদের কার্যক্রমের উপর রিপোর্টটি তৈরি করেন।

সিধুলাইয়ের এ অবিস্মরনীয় গল্প সাড়া ফেলে দেয় সারা বিশ্বেও । অন্তত ১১ টি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে প্রতিষ্ঠানটি ।

বিল গেটস এবং মেলিন্ডা গেটস পরিচালিত গেটস ফাউন্ডেশন দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে বিশেষ অবদানের জন্য ২০০৫ সালে সংস্থাটিকে
মর্যাদাপূর্ণ Access to Learning Award এ ভূষিত করে ।পুরস্কারের সাথে যোগ হয় বিশাল আর্থিক অনুদান।

সবচেয়ে বড় স্বীকৃতি আসে ২০০৭ সালের অক্টোবর ।জাতিসংঘের পরিবেশ সংস্থা তাদের বার্ষিক পুরস্কার UNEP Sasakawa Prize এর জন্য সারা বিশ্বের মাঝে দু'টি সংস্থাকে বেছে নেয় , যার একটি হলো সিধুলাই স্বনির্ভর সংস্থা । পুরস্কারের নগদ অর্থমূল্য ছিল আনুমানিক ২ লাখ ডলার ।
পুরস্কারের কথা প্রচারিত হয় ওয়াশিংটন পোস্ট , সিয়াটল টাইমস , গার্ডিয়ান , গালফ নিউজ সহ বিশ্বের বড় সমস্ত প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায়।

পুরস্কার পাবার ব্যাপারটি যতটা বেশি আলোচিত হওয়ার কথা ছিল , রহস্যময় কারণে তার চাইতে অনেক কম পাবলিসিটি পায় । সংস্থাটির লুকোছাপার ব্যাপারটি পরিস্কার হয়ে পড়ে ।

আগস্ট থেকে নভেম্বরের মাঝে চাঞ্চল্যকর যেসব ঘটনা বেরিয়ে আসতে থাকে :

আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে ডেইলি স্টারে সিধুলাইয়ের উন্নয়ন কার্যক্রমের উপর বিস্তারিত প্রতিবেদন প্রকাশের পর স্টার উইকেন্ড ম্যাগাজিনের ৩১ আগস্ট সংখ্যায় একটি প্রতিবাদ পাঠান বাংলাদেশ আইটি জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট এম এ হক্ব অনু ।চিঠিতে তিনি সিধুলাই সংস্থার প্রতারণার বিষয়টি সর্বপ্রথম সবার সামনে তুলে আনেন। ডেইলি স্টার কর্তৃপক্ষ আশ্বাস দেন তারা ব্যাপারটি দেখবেন ।

অক্টোবরের কোন এক সময় সংস্থাটির কর্মকর্তাদের না জানিয়ে ডেইলি স্টারের টিম চলনবিল সফর করে । সেখানে গিয়ে যা তারা দেখেন তার রীতিমত অবিশ্বাস্য । ইতোপূর্বে দেখে যাওয়া সব নৌকা তালা দেয়া অবস্থায় পাওয়া যায় ।সাংবাদিকদের চাপের মুখে সংস্থার লোকেরা একটি নৌকা খুলে দিলে সেখানে কোন ল্যাপটপ , চিকিৎসাকার্যক্রম , শিক্ষার্থী , শিক্ষক , চিকৎসক থাকার প্রমাণ মেলেনি ।৩/৪ টি ছাড়া জাতিসংঘ এবং গেটস ফাউন্ডেশনের কাছে উল্লেখিত ৮৮ বোটের কোন অস্তিত্বও তারা পাননি ।


কথিত ৮৮ মাঝে কেবল ৩/৪ টি এমন বোটের দেখা মেলে , সেগুলোও তালাবদ্ধ


তালাবদ্ধ লাইব্রেরি পাওয়া যায় শুন্য এবং অব্যবহৃত অবস্থায়


সংবাদ টিমটি ঢাকায় আসার পর সংস্থাটির পরিচালক রেজওয়ান , ডেইলি স্টারকে এক সপ্তাহের মাঝে অন্তত ৩৫ টি বোট দেখাবেন বলে অঙ্গীকার করেন । কিন্তু সপ্তাহ শেষে তাদের কারও দেখা মেলেনি ।

চলনবিল এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সংস্থাটি সম্পর্কে জানতে চাইলে তারা কখনও এর নাম শোনেননি বলে জানান ।
বিস্তারিত ফলোআপ রিপোর্টটি প্রকাশিত হয় নভেম্বর মাসের প্রথম সপ্তাহে স্টার উইকেন্ড ম্যাগাজিনে

এই ডামাডোলের মাঝেই সিধুলাইয়ের জাতিসংঘ অ্যাওয়ার্ড অর্জনের ঘোষণাটি আসে ।

ঘটনা যদি সত্যিকার নাটক বলে প্রমাণিত হয় ,এত বড় প্রতারণার ঘটনায় পুরো বিশ্ব অংগনে বাংলাদেশের অবস্থান কলংকিত হয়ে পড়বে ।

বিঃদ্রঃ যতদূর শুনেছি সিধুলাই সংস্থা বিপুল অর্থ ছড়িয়ে ব্যাপারটি আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়া রোধ করার চেষ্টা করে যাচ্ছিল ।এরপর কি হয়েছে ,কারও জানা থাকলে বিস্তারিত আপডেট জানাবেন।

 

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৫:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: খুবই উদ্বেগজনক ।
জাতিসংঘকে ঘোল খাওয়াতে পারা চাট্টিখানি কথা না

২. ০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৪:৪৬
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: চমত্কার বিষয় এবং ভাবনা... ধন্যবাদ মেহরাব
০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ বস

০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: :)
০২ , প্রোফাইল আপডেট করতে ইচ্ছা করেনা , ৪ মাস একইভাবে পড়ে আছে ।

৪. ০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৫:০৬
মেহরাব শাহরিয়ার বলেছেন: সবার সুবিধার্থে সবগুলো লিংক একসাথে দেয়া হলো :

সিধুলাই ওয়েবসাইট:
http://www.shidhulai.org/


ডেইলি স্টার উইনকেন্ড ম্যাগাজিনে প্রথম ইতিবাচক রিপোর্ট:
Click This Link

রিপোর্টের প্রতিবাদ এবং প্রতারণার অভিযোগ :
Click This Link

ফলোআপ রিপোর্ট(যেখানে প্রতারণার ব্যাপারটি প্রমাণিত হয়)
Click This Link

.................................................................
জাতিসংঘের ওয়েবসাইটে সিধুলাইয়ের ২০০৭ সালের স্বীকৃতি :
Click This Link

জাতিসংঘ পরিবেশ সংস্থা (ইউ এন এ পি) সাসাকাওয়া পুরস্কারের পরিচিতি :
Click This Link

গেটস ফাউন্ডেশন ওয়েবসাইটে ২০০৫ সালের পুরস্কার প্রাপ্তির ঘোষণা:
Click This Link

_____________________________

জাতিসংঘ পুরস্কার নিয়ে সিয়াটল টাইমসে রিপোর্ট :
Click This Link

ওয়াশিংটন পোস্টে রিপোর্ট :
Click This Link

গার্ডিয়ান পত্রিকার রিপোর্ট :
Click This Link


৫. ০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৫:২৬
আরিফুর রহমান বলেছেন: ফাটাফাটি একটা আইডিয়া শুধুমাত্র নির্লজ্জ লোভের কারনে মরে গেল।

সাথে করে নিয়ে গেল বিশ্বদরবারে বাংলাদেশের ক্ষয়িষ্ঞু ভাবমুর্তি।

ধুস্‌!
০৪ ঠা জুন, ২০০৮ রাত ১০:২৮

লেখক বলেছেন: হতাশ , লজ্জিত , শংকিত

৬. ০৪ ঠা জুন, ২০০৮ রাত ৯:২৩
লংকার রাজা বলেছেন: বস্‌ আমিও একই এলাকার, আপনার উওরসূরী আরকি।কই কাজ করেন বলা যাবে কি?
০৪ ঠা জুন, ২০০৮ রাত ১০:২৭

লেখক বলেছেন: নজরুল হল , রাইট ?
এখন এরিকসন এ

৭. ০৪ ঠা জুন, ২০০৮ রাত ৯:৫৮
শফিউল আলম ইমন বলেছেন: এটার খবর অনেক আগে পড়েছিলাম। বাইরের সব দেশের নিউজপেপারের রিপোর্টগুলো এখনো আমি সেভ করে রেখেছি। এটা শুনার পরে অনেক অনেক উচ্ছসিত হয়েছিলাম। কিন্তু তোমার এই পোষ্ট টা পড়ে কি বলবো ঠিক বুঝতে পারছি না।
এত বড় ধোকা...। এতো সুন্দর সৃজনশীল চিন্তাভাবনাকে বন্ধ করে দিলো??? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আবার বলতে ইচ্ছে করতেছে আমরা বাঙ্গালীরা এমন কেন??? এতো লোভী কেনো??
এরপরে তো অন্য কোন সংগঠনকে বাইরের কেউ পাত্তাও দিবে না।

লেখাটি পড়ে ধোকাবাজী সম্পর্কে জানতে পারলাম এবং কষ্ট পেলাম।
এখানে তুলে আনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।
০৪ ঠা জুন, ২০০৮ রাত ১০:২৬

লেখক বলেছেন: বুঝাতে পারবো না কত বেশি লজ্জিত আর দুঃখিত হয়েছি । জানিনা ঘটনার কোন ব্যাখ্যা তারা দিতে পেরেছে কিনা । এত কিছুর পরও প্রার্থনা করি যেন বেরিয়ে আসা তথ্যগুলো ভুল হয় ।

আমাদের সমান লজ্জাও যদি রেজওয়ান সাহেবদের থাকতো , সারাবিশ্বের সামনে বাংলাদেশকে যারা প্রতারণার মডেল হিসেবে তুলে ধরছেন :(

৮. ০৪ ঠা জুন, ২০০৮ রাত ১০:৩৩
শিট সুজি বলেছেন: কিছুদিন আগে Earth Foundation নামের এক NGO ধরা খাইছে
তারা Sidr এর সময় অনেক প্রচার চালাইছিল । বিভিন্ন পত্রিকায় পৃষ্ঠা ভর্তি add দিয়েছিল ।
০৫ ই জুন, ২০০৮ সকাল ১০:১১

লেখক বলেছেন: হুমম , মনে আছে ওটা , বিশাল বিশাল অ্যাড দিতো আর্থ ফাউন্ডেশন । পত্রিকাগুলো এই প্রতারকদের বড় আশ্রয় । কারণ পত্রিকার দরকার শুধু টাকা ।

ওরা যেখানে ইউনানী দাওয়াখানার স্বপ্নযোগে প্রাপ্ত (সেন্সরড) মলমের কথা জোরেশোরে প্রচার করতে পারে , এটা তো কোন ব্যাপারই না ।

আর্থ ফাউন্ডেশনের পরিচিতি ছিল বেশ আগে থেকে , সিধুলাই তো আরও বিখ্যাত । এবার হিসাব করি , প্রতারকের সংখ্যা কত হতে পারে । ঠিকমত ঠগ বাছলে কেউ বাদ পড়বে বলে বিশ্বাস হয় না

৯. ০৪ ঠা জুন, ২০০৮ রাত ১০:৪১
হরিসূধন বলেছেন:
মানুষ যে কত বড় প্রতারক হতে পারে তা রেজওয়ান দেখিয়ে দিলো!!
এই রকম প্রতারনার জন্য রেজওয়ান সহ অন্য জড়িত ব্যক্তিদের ফাঁসি
দেয়া উচিত। এটা দেশদ্রোহিতার সমতুল্য অপরাধ। পুরা জাতিকে বিশ্বের কাছে হেয় করেছে। সরকারের উচিত এনজিওদের কাজ কঠোর ভাবে মনিটরের ব্যবস্হা করা এবং ৬ মাস অন্তর অন্তর রিপোর্ট প্রকাশ করা। ব্যঙের ছাতার মতো গজিয়ে উঠা এত এনজিও আমাদের প্রয়োজন নাই। যাদের সাইনবোর্ড ছাড়া আর কিছুই নাই।

বলে বুঝাতে পারবো না কত বড় আঘাত ......
০৫ ই জুন, ২০০৮ সকাল ১০:১৭

লেখক বলেছেন: আপনার সাথে একমত । বিশ্ব অঙ্গনে আর কত কলংকের বোঝা বাড়াবো আমরা , সে সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে

১০. ০৪ ঠা জুন, ২০০৮ রাত ১১:৩৮
শাওন বলেছেন: ইশ :( কি অবস্থা :(

সুন্দরভাবে উপস্থাপন করেছেন মেহরাব ভাই । অনেক তথ্য পেলাম লেখার মধ্যে ।
০৫ ই জুন, ২০০৮ সকাল ৯:৫১

লেখক বলেছেন: হুমম , অবস্থা বড়ই বেহাল ।
বেহালের মধ্যে কাহিল হতে আসছো কবে ?

১১. ০৪ ঠা জুন, ২০০৮ রাত ১১:৫৯
রাগিব বলেছেন: হায়, প্রথমে প্রতারক শিক্ষক, এখন প্রতারক এনজিও, ----- এসব দেখে দেখে মনটাই খারাপ হয়ে যাচ্ছে। :(
০৫ ই জুন, ২০০৮ রাত ২:৪০

লেখক বলেছেন: ডেইলি স্টার এদেরকে নিয়ে উচ্ছাস প্রকাশ করে বড় প্রতিবেদন করেছিল , পরবর্তীতে ফলো-আপ টা তারাই দেয় ।

এই পোস্টটি ৬ মাস দেরিতে দিয়েছি । এ সময়ের মাঝে প্রথম আলোতে আবার , এদের প্রশংসা করে বড় প্রতিবেদন এসেছে , বাকিটা সময় কি হয়েছে না হয়েছে ধোঁয়াটে ।

এত বড় ঘটনাও মনে হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে জামিন পেয়ে গেছে :(

১২. ০৫ ই জুন, ২০০৮ রাত ১২:২৮
হ্যারি সেলডন বলেছেন: ধুত্তুরি। মাথাটা আরো খারাপ হয়ে গেল।
০৫ ই জুন, ২০০৮ রাত ২:৪০

লেখক বলেছেন: হু ভাই , কই যাবেন ?

১৩. ০৫ ই জুন, ২০০৮ রাত ১২:৪৮
শফিউল আলম ইমন বলেছেন: মেহরাব এই রেজওয়ান কি ব্রিটিশ নাগরিক???
০৫ ই জুন, ২০০৮ রাত ২:৩৭

লেখক বলেছেন: না , ইনি ব্রিটিশ নাগরিক না । ল্যাপটপ হাতে লোকটি সম্ভবত রেজওয়ান

১৪. ০৫ ই জুন, ২০০৮ সকাল ১১:০৯
কোলাহল বলেছেন: রেজওয়ান আমাদের অহংকার !!
০৫ ই জুন, ২০০৮ দুপুর ১:০২

লেখক বলেছেন: সেটা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমরা সবাই

১৫. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫০
(অ)গাণিতিক বলেছেন: সাধেই কি আর এক নাম্বার !! বুক ফুলিয়ে দাড়াঁনো দরকার আমাদের!
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:২২

লেখক বলেছেন: গত বছর কিন্তু থার্ড , কিন্তু আমাদের কোনই কৃতিত্ব ছিল না ।
আমরা যথারীতি আগের চাইতেও বেশি দূর্নীতি করেছি ,
কিন্তু দুই একটা বেরসিক দেশ আমাদের চাইতেও বেশি করে ফেলেছিল

১৬. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৪
মাহবুব মোর্শেদ বলেছেন: খাইছে।
আপনে তো রীতিমতো তদন্ত প্রতিবেদন দাখিল করছেন।
গুড পোস্ট।
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: লিংকগুলো কম্পাইল করলাম ।
সময় করে স্টারের রিপোর্টগুলো পড়ে দেখবেন ।
পরে কি কি হলো , সেটার আর কোন খোঁজ পেলাম না

০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: আসলেই

১৮. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৪৯
বহুরূপী মহাজন বলেছেন: হায়রে, আমাদের হতভাগা দেশে কোন ভাল কাজই কি হবে না!!!!!!!!??????
১৯. ০৭ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০২
মেহরাব শাহরিয়ার বলেছেন: সততা , ভালো কিছু এসব মনে হয় আমাদের ডিকশনারী বহির্ভূত
২০. ০৭ ই জুন, ২০০৮ রাত ৮:২৩
মিরাজ বলেছেন: লেখাটির জন্য ধন্যবাদ মেহরাব ।

এভাবেই আমাদের উপর থেকে বিশ্বাসগুলো নষ্ট হয়ে যায় কিছু লোভী মানুষের জন্য । এরপর সত্যিকারভাবে উদ্যোগ নিতে চাইলেও অনেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেনা এইসব কুলাংগারদের জন্য ।

এর পরের ঘটনা জানতে পারলে একটা ফলো-আপ পোষ্ট দিয়েন ।
০৭ ই জুন, ২০০৮ রাত ৮:৪৭

লেখক বলেছেন: খুবই ভালো লাগছে আপনার মন্তব্য পেয়ে ।
ভালো উদ্যোগগুলোর মৃত্যু কি করে হয় , আপনার চাইতে ভালো আর কেউ জানবে না ।


কেমন আছেন ? একদম হারিয়ে গেছেন । খুব ব্যস্ত আছেন হয়তো । শুভকামনা আপনার এবং আপনার পরিবারের জন্য

০৭ ই জুন, ২০০৮ রাত ৯:৩৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

২২. ০৭ ই জুন, ২০০৮ রাত ৯:২৪
মো: শাহরিয়ার কবির ( রনি ) বলেছেন: এই দেশে যত পরিমান টাকা এনজিওরা পেয়েছে তা যদি পুরো ব্যবহার হতো তাহলে বাংলাদেশের চেহারা অন্য রকম হত । বাংলাদেশে মোট ৬৫ হাজার এর ও বেশি এনজিও আছে । যাদের বেশির ভাগ টাকা মেরে খাওয়ার ব্যবসা করে ।

দেশের অনেক বড় বড় এনজিও পর্যন্ত এইসব অপর্কমে জড়িত ।

সিধুলাই সংস্থাতো অনেক টাকা পকেটে তুলছে এইটা অনেক পুরনো খবর ।

এইসব আজে বাজে এনজিওদের জন্য দেশে এখন আর কেউ সাহায্য দিতে চায় না বিদেশী দাতা সংস্থাগুলো ।

আসলে বাংলাদেশের প্রায় সব সেক্টরেই দুনীতি বাসা বেধেছে ।

বাংলাদেশের কয়জন মানুষ আমরা বলতে পারব যে আমরা কোন না কোন ভাবেই চুরি , ডাকতি , ঘুস , দুনীতি , সজনপ্রীতি সহ কোন অন্যায়ে যুক্ত নই !
০৭ ই জুন, ২০০৮ রাত ৯:৪১

লেখক বলেছেন: বুকে হাত দিয়ে বলবার সাহস আমারও নেই ।
জনসেবাটা হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় ব্যবসা ।

আশার আলোও দেখা যায় না আর , এভাবেই চলবে দেশ ।

আপনার তথ্যের জন্য অসংখ্য ধন্যবাদ

২৩. ০৮ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
সুন্দরম বলেছেন:

খোলা জানালার পাশে একাকি আপনে ডর লাগে না
ভালোবাসা যদি আহে ভুত হইয়া!

আপনেরে পেলাস
০৮ ই জুন, ২০০৮ রাত ১১:০৬

লেখক বলেছেন: ভূত আসো আসো প্লিজজজজ

:)

২৪. ০৮ ই জুন, ২০০৮ রাত ১১:৩১
বিপ্র বলেছেন: একবার পরিচত এক আইটি সাংবাদিক বলেছিলেন তাকে সিধুলাই থেকে ৫০ হাজারের প্রস্তাব দেয়া হয়েছে...।তার কাছ থেকে শুনলাম প্রথম আলোতে প্রথম পাতায় রিপোর্ট করা সাংবাদিকও বেশ ভালো অংকের টাকা পেয়েছেন। এনজিও এ সময়ের ভালো ব্যবসা...। তবে জাতিসংঘকে যেহেতু ছাগল বানাতে পেরেছে এই লোকের মাথায় অবশ্যই কিছু আছে...:P
০৯ ই জুন, ২০০৮ ভোর ৫:৫৩

লেখক বলেছেন: প্রথম আলো শুরু থেকেই ভালো ব্যাক আপ দিচ্ছিলো , ডেইলি স্টার সহ অন্য দৈনিক গুলোও সম্ভবত টাকা খেয়ে একই কাজ করছিল । ঘাড় ত্যাড়ামিটা শুরু করে আইটি সাংবাদিকরাই , তাদেরকে ধন্যবাদ ।পরে স্টারের কোন অজানা কারণে বোধোদয় হয় ।

থ্যাংকস বিপ্র

২৫. ০৯ ই জুন, ২০০৮ ভোর ৫:৪৯
মানবী বলেছেন: "সিধুলাই স্বনির্ভর সংস্থা"র নামে আগে কোনদিন শুনিনি। মানবতার নামে এধরনের ঘৃণ্য প্রতারনার পর শুধু গেটস ফাউন্ডেশন কেন, পৃথিবীর অন্যান্য দাতা সংস্থারা যদি বাংলাদেশী দাতব্য প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা না করেন, তাঁদের দোষ দেয়া যায়না।



ঘটনাটি বিস্তারিত ভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ মেহরাব শাহরিয়ার।

+
০৯ ই জুন, ২০০৮ ভোর ৫:৫৫

লেখক বলেছেন: সিধুলাই , বাংলাদেশের জন্য বড় দুর্নাম বয়ে এনেছে । আপনার সাথে একমত , এর ঘানি হয়তো টানতে হবে অন্যদের ।

কমেন্টের জন্য মানবী আপুকে অসংখ্য ধন্যবাদ

২৬. ১২ ই জুন, ২০০৮ সকাল ১০:৫২
কৌশিক বলেছেন: আপনার কি অবস্থা? কোথায় যেন এমন লেখা দেখলাম, আপনি অসুস্থ্য?
১৫ ই জুন, ২০০৮ সকাল ১০:৩২

লেখক বলেছেন: নাতো , অসুস্থ নই ।
তবে একটানা ৮ দিন প্রচন্ড রকম বিজি , পুরো উইকেন্ড অফিসে বসে কাটিয়েছি , বলতে গেলে ১ টা সপ্তাহ ব্লগ থেকে বিচ্ছিন্ন ছিলাম ।

খুব খুব টায়ার্ড ।

আপনাকে ধন্যবাদ অনেক

২৭. ১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:৩৭
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: আর্থ ফাউন্ডেশন যখন কাজকর্ম প্রথমদিকে শুরু করে তখনই আমাদের কেমন জানি সন্দেহ
হতে থাকে, তাদের প্রচারনার ধরনটাই আস্বাভাবিক ছিলো| আর্থ ফাউন্ডেশনের অফিস আমার বাসার উপরে হওয়ায় মাঝে মাঝে ওদের স্টাফদের সাথে কথা বলতাম| আমার
সন্দেহের কথা একজন বিখ্যাত ব্যাক্তিত্বকে (উনি তখন আর্থ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ) বলেছিলাম| বিশ্বাস তো করেননিই,বরঞ্চ বকাবকি করেছেন|
জাতি হিসাবে মনে হয় আমরা খুব বিশ্বাসপ্রবন কারণ আমাদের অর্জন কমে আসছে?

ভয়ঙ্কর লজ্জিত ও হতাশ, কারণ এই সিধুলাই নিয়ে বন্ধুবান্ধবদের অনেক প্রশস্তি শুনিয়েছিলাম রিপোর্ট টা পড়ার পর | ছিঃ |
১৫ ই জুন, ২০০৮ সকাল ১০:৩৫

লেখক বলেছেন: সবার মাথা হেট করে দিয়েছে এই ঘটনা

চমৎকার কমেন্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

১৫ ই জুন, ২০০৮ সকাল ১০:৩৩

লেখক বলেছেন: সবার জন্য ...

২৯. ১৭ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
রাশেদ বলেছেন: জানা ছিলো না এইটা।
১৮ ই জুন, ২০০৮ সকাল ১০:৩৫

লেখক বলেছেন: আছেন কেমন ?

২০ শে জুন, ২০০৮ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: পুকুর চুরি বন্ধ করে , যদি আকাশ চুরি শুরু করতো এরা
তবুও হৃদয়টা অনেক বিস্তৃত হতো , সবার সামনে এমন অবনত মস্তকে দাঁড়াতে হতো না আমাদের

২০ শে জুন, ২০০৮ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: :(

২০ শে জুন, ২০০৮ রাত ১১:১৮

লেখক বলেছেন: চরমভাবে

৩৩. ১৩ ই জুলাই, ২০০৮ রাত ১:০৮
বিবেক সত্যি বলেছেন:
ভালো গবেষণা করসেন দেখি ...
ঘটনা যাই হউক, নৌকোটা কিন্তু ব্যাপক লাগতেসে । দারুন নৌকা ... :)
১৩ ই জুলাই, ২০০৮ সকাল ১০:০৫

লেখক বলেছেন: হু সেটা সন্দেহ নাই ,
আওয়ামী লীগের পোস্টারে ছোট নৌকার বদলে এমন একটা রোবাস্ট নৌকা দেয়া যেতে পারে , ইনফরমেশন টেকনোলজির যুগ বলে কথা :)

৩৪. ২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:১৯
বাফড়া বলেছেন: মেহরাব, কাজে যেতে হবে... আপনাকে দেখে লগইন করলাম। দিন কয়েক আগে ইশতিয়াক জিকো'র ব্লগে একটা পোস্টে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে লেখায় উনি ব্রিটেনের ঈনডিপেন্ডেন্ট পত্রিকার একটা লিংক দিসিলেন।

ঐখানেও দেখি আপনার সিঢুলাইয়ের পীরের গুণগান।

ইনডিপেনডেন্টের লিংকু

চিন্তা করে দেখেন কি করা উচিত!!?? হলে মেইল করে দেন ওদের
২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: হুমম বস , ভালো কথা বলেছেন ।
উইকেন্ডে বসবো , লিংকগুলো দিয়ে একটা মেইল দিবো

৩৫. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ১১:২৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: বাংলাদেশে দেখি সব সম্ভব।

 

মোট সময় লেগেছে ১.০২৩২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নেই তবু যা আছের মতো দেখায়
আমরা তাকে আকাশ বলে ডাকি,
সেই আকাশে যাহারা নাম লেখায়
তাদের ভাগ্যে অনিবার্য ফাঁকি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ