লিখতে খুব কষ্ট হচ্ছে ........
বুয়েট ছাত্র আহমেদ আল ফয়সাল আর নেই(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অ্যাডিসবাহী ট্রাকের সাথে বাসের সংঘর্ষে অ্যাসিডদগ্ধ ফয়সাল অশেষ যন্ত্রণা সহ্য করে , আজ চিরতরে চলে গেছে ।
বড় অসময়ে ফয়সালের এই চলে যাওয়া , সামনে একটা মাত্র পরীক্ষা , তারপর নতুন জীবনের স্বপ্ন ।
বারবার ছেলেটার কথা মনে পড়ছে , সে হাসিমুখের কথা , দেখা হলেই , মেহরাব ভাই বলে স্মিত হাসিতে ভরে উঠা মুখের কথা ।
সব হিসাব নিকাশের উর্দ্ধে চলে গেছে সে । ফয়সালের চাওয়া এখন অনেক বেশি , সবার কাছে সে দোয়া চায় ।
আল্লাহ যেন তাকে বেহেশত নসীব করেন । তার অসুস্থ বাবা , মা আর ছোটবোনকে এই শোক সহ্য করার ক্ষমতা দেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

