আমার প্রিয় পোস্ট

আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার ব্লগখানি কৌতুহল ভরে

অল্টারনেটিভ মুভি চয়েজ:: ৫ টি মাস্ট ওয়াচ নন-হলিউড মুভি

০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:৫৮

শেয়ারঃ
0 16 0

ইল পোস্টিনো (Il Postino)
দেশ: ইটালী
সাল : ১৯৯৪


১৯৫২ সাল , কমিউনিস্ট ভাবধারায় বিশ্বাসী চিলির বিশ্বখ্যাত কবি পাবলো নেরুদা নির্বাসিত হয়ে আশ্রয় নেন ইতালীর ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্যাপ্রিতে । অনন্য সুন্দর শান্ত দ্বীপটি হঠাৎ করেই প্রাণ চন্চল হয়ে উঠে । বিশ্বের নানা প্রান্ত থেকে কবির কাছে আসতে থাকা চিঠিপত্র আর উপহারসামগ্রীর ঢল সামলাতে নতুন পোস্টম্যান হিসেবে নিয়োগ পান যুবক মারিও রুয়োপ্পলো । নেরুদার সংশ্পর্শ গ্রাম্য তরুণ মারিওর মনোজগতে নিয়ে আসে বিরাট পরিবর্তন , ভালবাসার বন্ধনে আর কাব্যিক সম্মোহনের কাছে একসময় পরাজিত হয় দ্বীপ সেরা সুন্দরী বিয়াত্রিশ রুসো । নেরুদা ফিরে যান তার দেশে , মারিও সর্বান্তকরণে
ধারণ করে চলে নেরুদার আদর্শ । অপেক্ষায় কাটে নেরুদার চিঠির ।এভাবে কেটে যায় ৫ টি বছর , মারিওকে দেখতে নেরুদা ফিরেছেন ক্যাপ্রি দ্বীপে , কিন্তু হৃদয় ভেঙে যায় কবির...................

সুরের মূর্ছনা আর অনন্য দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশে যাওয়া নেরুদার কবিতার আবেশ মুগ্ধ হওয়ার মত। ক্রমাগত চাকচিক্য আর ধুম ধারাক্কা মুভির বিপরীতে যারা তুলনামূলক ধীর বা সব ধরণের মুভি ভালবাসেন তাদের মনে অনেকদিন দাগ কেটে থাকবে।

গুড বাই লেনিন(Good Bye Lenin)
দেশ: জার্মানি
সাল : ২০০৩

অক্টোবর , ১৯৮৯ সাল ।পূর্ব জার্মানীর সমাজতান্ত্রিক রেজিমের বিরুদ্ধে উত্তাল বার্লিনের রাজপথ । সমাজতান্ত্রিক ভাবধারায় পূর্ণাঙ্গ আস্থাশীল শিক্ষিকা ক্রিশ্চিয়ান ছেলে অ্যালেক্সকে মিছিলে নির্মমভাবে প্রহৃত দেখে জ্ঞান হারান ।সংজ্ঞাহীন অবস্থায় কেটে যায় ৮টি মাস । এরই মাঝে ধ্বসের পড়ে বার্লিন প্রাচীর , রাতারাতি বদলে যায় পূর্ব জার্মানী । শপিং মল ভরে উঠে হল্যান্ড , ফ্রান্স আর মার্কিন সামগ্রীতে , কমিউনিস্ট সেন্সরশীপের বিপরীতে পোশাক আশাকে লাগে বৈচিত্রের ছোয়া । রাস্তার পাশে শোভা পায় বিশাল বিলবোর্ড । কোকা কোলা আর বার্গার কিংয়ের সংস্কৃতি বার্লিনের চেহারাই বদলে দেয় । এবার চোখ খোলেন ক্রিশ্চিয়ান , কিন্তু ডাক্তারের কড়া নির্দেশ, কিছুতেই তাকে শক দেয়া যাবে না । ৮ মাস মায়ের পাশে থাকা অ্যালেক্সের শুরু হয় নতুন সংগ্রাম , ছোট্ট ঘরের মাঝে মায়ের জন্য সে গড়ে তোলে পুরনো পূর্ব জার্মানী । সেপ্টেম্বর ১৯৯০,বিশ্বকাপ ফুটবল জয়ের আনন্দে ভেসে যায় পশ্চিম জার্মানি , ঢেউ আছড়ে পড়ে পূর্বাংশেও, সময় ঘনিয়ে আসে দুই জার্মানির পুনরকেত্রীকরণের । মাকে কি করে জানাবে অ্যালেক্স ?

বার্লিন ওয়াল এবং পূর্ব পশ্চিম জার্মানির রাজনৈতিক ইতিহাস আর মিডিয়া প্রপাগান্ডা সম্পর্কে সামান্য ধারণা থাকলে হাস্যরসে ভরপুর আরে মেকিংয়ের অভিনবত্বে মুভিটা এককথায় অসাধারণ লাগবে আপনার কাছে ।

নো ম্যান'স ল্যান্ড (No man-s Land)
দেশ : বসনিয়া
সাল : ২০০২

১৯৯১ থেকে ১৯৯৪ সালের মাঝে বসনিয়ায় সার্বরা চালায় বিপুল মুসলিম নিধন । বিপন্ন হয়ে পড়ে একটি প্রজন্ম । মূল ঘটনাপ্রবাহের বাইরে একটি ভিন্নধর্মী এ মুভিতে সার্ব এবং মুসলিম ফ্রন্টের মাঝামাঝি এক ট্রেন্চে আটকা পড়ে এক মুসলিম এবং এক সার্ব সৈন্য । দু'জনার মাঝে তৃতীয়জন আরেক মুসলিম সৈন্য যার শরীরের নিচে সার্বরা পুঁতে রেখে গেছে ল্যান্ড মাইন ।ব্রিটিশ একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকের দক্ষতায় ঘটনাস্থলে শেষ পর্যন্ত উপস্থিত হয় জাতিসংঘ বাহিনীর ফরাসী এবং জার্মান সৈন্যরা , চলতে থাকে নাটকের মহড়া ।
একদমই ভিন্নধর্মী , এক কথায় অসাধারণ । স্মরণকালের মাঝে সবচেয়ে স্বপ্পব্যয়ে নির্মিত অস্কারজয়ী সিনেমা , মিস করবেন না কিছুতেই

মোটরসাইকেল ডায়েরিজ(Motorcycle Diaries)
দেশ : আর্জেন্টিনা (স্প্যানিশ ভাষা)
সাল:২০০৪


পুরনো নরটন ৫০০ মোটরসাইকেলে চেপে বুয়েন্স আয়ার্স থেকে যাত্রা শুরু হয় ২৩ বছর বয়েসী তরুণ চিকিৎসক আর্নেস্টো ফুসার গুয়েভারার যাত্রা । সাথে তার বন্ধু আলবার্তো গ্রানাদো ।১৩০০০ কিলোমিটারের যাত্রা শেষ হয় ভেনিজুয়েলার কারাকাসের । মাঝে পাড়ি দিতে হয় আর্জেন্টিনার দক্ষিণ , পশ্চিমাংশ , সরলরৈখিক চিলির পুরোটা , ইনকা সভ্যতার তীর্থভূমি পেরুর মাচুপিচু , আমাজান পাড়ি দিয়ে সান পাবলো কুষ্ঠ নিরাময় কেন্দ্র , কলম্বিয়ার গহীন বন । দক্ষিণ আমেরিকা জুড়ে এ যাত্রা বদলে দেয় ফুসারকে । আদিবাসীদের প্রতি ইউরোপীয়দের অবিচার , অত্যাচারের আর মানবতার অবমাননায় বিষিয়ে উঠে তার মন , জীবনের ব্রত বদলে হয়ে উঠেন বিংশ শতাব্দীর কিংবদন্তী পুরুষ আর্নেস্টো "চে" গুয়েভারা ।
চে গুয়েভারার ডাইরী উন্মোচন হয় নব্বইয়ের দশকে । ডায়রী অবলম্বনে অসাধারণ মেকিং , ছুঁয়ে যাবার মত মুভি ।

প্যারাডাইস নাও(Paradise Now)
দেশ: প্যালেস্টাইন
সাল: ২০০৫

তেল আভিভে আত্মঘাতী হামলা চালানোর জন্য ডাক পড়ে সাঈদ আর খালেদের । সুদর্শন দুই অকুতোভয় যুবক প্রস্তত হয় শহীদ হওয়ার। সাঈদের বিশ্বাসের ভিত খানিক নাড়িয়ে দেয় সদ্য পরিচিতা সুদর্শন তরুণী সুহা । প্রথমবারের প্রচেষ্টা ব্যর্থ হয় , খালেদের বিশ্বাস এবার নড়ে যায় । কিন্তু বদলে যায় সাঈদ , মাতৃভূমির বিরুদ্ধু ইজরায়েলের নৃশংসতার জবাব সে দেবেই । তেল আভিভ পৌছে যায় সাঈদ , সাথে তার বন্ধু খালিদ ।
আলোড়ন ফেলে দেয়া মুভি । ইহুদী লবির বিরোধিতা সত্ত্বেও মুভিটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জয় করতে সমর্থ হয় , দেখা বাধ্যতামূলক


[(সপ্তাহ দুয়েকের জন্য হলিউড মুভি থেকে বিরতি নিয়েছি । অনেকগুলো মুভির মাঝে মাত্র ৫ টির রিভিউ লেখার সময় হল । ফ্রেন্চ এবং স্প্যানিশ মুভিগুলোর উপর আলাদা করে রিভিউ লেখার ইচ্ছা আছে )]

 

সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:২০
একরামুল হক শামীম বলেছেন: যাই হোক অবশেষে পোস্টটা দিছেন। ধন্যবাদ আপনারে মেহরাব ভাই। :)
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:২৪

লেখক বলেছেন: আপনাকে বরং থ্যাংকসটা দেয়া যাক , আপনার কারণেই বন্ধ্যাত্ব ঘোচানো হলো :)

আরও কৃতজ্ঞতা ব্লগার মুক্তমানবের কাছে , অনেক দিন আগে আমার কোন একটা ব্লগে এল পোস্টিনো মুভিটা সাজেস্ট করেছিলেন

০৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:০৪

লেখক বলেছেন: হুমমমম

৩. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫৩
বিষাক্ত মানুষ বলেছেন: একটা মাত্র দেখা । নোম্যানস ল্যান্ড । বাকি গুলো সামনের সপ্তাহের মধ্যেই দেখে ফেলবো ।
অনেক ধন্যবাদ মেহরাব । (এমিলি'র নাম আসতে পারতো)

অনেক আগে একটা মুভি দেখেছিলাম । যুদ্ধ ফেরত এক সৈনিক একগ্রামে হাজির হয় । সেই গ্রামে তিন বোনের সাথেই তার পরিনয় হয় ..অনেক নাটকিয়তা ঘটনা শেষে বিয়ে করে সবচেয়ে ছোট মেয়েকে । কিছুতেই মনে করতে পারছি না । .. সম্ভবত ফরাসী চলচ্চিত্র
০৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:১০

লেখক বলেছেন: বিদেশি ভাষার মুভির নাম আসলে এমিলির নাম না নেয়া গুরুতর অপরাধ :)

তবে ফ্রেন্চ মুভির সংখ্যা বেশি বলে আলাদা করে একটা পোস্ট দেব ভেবেছি।তাই ওটার কথা বলা হয়নি এবার ।ইরানি আর স্প্যানিশ নিয়েও আলাদা আলাদা পোস্ট দেয়া যাবে । এবার দেয়া সবগুলো মুভিরই হিস্টিরিকাল ব্যাকগ্রাউন্ড আছে ।যদিও সবধরণের মুভি দেখি এগুলো আমার আবার বেশি বেশি পছন্দের (অনেকের কাছে ভাল লাগবে না:) ) । আপনার ভাল লাগছে দেখে ভাল লাগল

আপনার মুভিটার নাম শিগগির বের করেন । দেখতে হবে । সোভিয়েত ইউনিয়নের মুভি "ব্যালাড অফ অ্যা সোলজার" দেখেছেন ? আমি মুভিটা তন্ন তন্ন করে খুঁজছি । মাসুম ভাই শেষ যে লিস্টটা দিয়েছেন ,দেখেছেন ? সেই মুভিগুলো ইন্টারনেটে পাচ্ছি না তেমন ।

আপনি মাসুম ভাইয়ের কাছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মুভির লিস্ট চেয়েছিলেন । সেই লিস্টের ১০ টা মুভিই দেখলাম , দারুন সব মুভি

৪. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫৫
নিম পাতা বলেছেন: ভাই লিংক দেন ডাউনলোডে দিয়া ঘুমাইতে যাই কমসে কম একটা লিংক দেন 500/600 MB হইলে সমসযা নাই দয়া করে.
০৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:০৩

লেখক বলেছেন: টরেন্ট লিংক দিচ্ছি.......

প্যারাডাইস নাও : http://www.mininova.org/get/1146813

গুড বাই লেনিন : http://www.mininova.org/get/238856

মোটরসাইকেল ডায়েরিজ : http://www.mininova.org/get/1400016

নো ম্যানস ল্যান্ড : http://www.mininova.org/get/194869

এল পোস্টিনো : http://www.mininova.org/get/169664

সবগুলোই ৭০০ মেগাবাইটের কাছাকাছি

৫. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫৭
মনজুরুল হক বলেছেন:

শেষের তিনটা দেখেছি।
আচ্ছা আপনি যখন এত রেয়ার কিছু সংগ্রহে রেখেছেন তাহলে আপনাকে অনুরোধ করি।

"ইয়ূল ব্রায়নার" "জন ওয়েন" আর "সান্ড্রা" এদের যে কোন মুভি থাকলে আমি কোন কিছুর বিনিময়ে বদল অথবা কিনতে পারি(যদি কিছু মনে না করেন)।যদি থাকে তাহলে মেইল দিতে পারেন। আমার পোস্টে আইডি আছে।
০৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২৫

লেখক বলেছেন: এই মুহুর্তে আমার কাছে নেই । তবে ইয়ুল ব্রায়নার এবং জন ওয়েনের মুভি সম্ভবত পাওয়া যাবে , হলে থাকতে দেখেছি । স্পেসিফিকভাবে নাম বললে সুবিধা হত । সান্ড্রার পরিচয় ঠিক ধরতে পারলাম না , সান্ড্রা বুলক সম্ভবত না ।

জোগার করতে পারলে আপনার কাছে দেয়ার ব্যবস্থা করব , বিনিময়ে হয়ত দু'একটা রেয়ার মুভি ধার নিতে পারি । এর বেশি না ।

ধন্যবাদ আপনাকে

৬. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫৯
ফারহান দাউদ বলেছেন: ভাল রিভিউ। তুমি তো পিসিতে রাখো না,নাইলে দেখা যাইতো।
০৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২৮

লেখক বলেছেন: দেয়া হয় নাই , কারণ তুমি সময়মত নাও নাই

৭. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:০৭
নিম পাতা বলেছেন: এখন লিংক গুলা পাইয়া মেলা ভালু লাগতাছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ
০৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪৪

লেখক বলেছেন: ওয়েলকাম :)

৮. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:১০
নিম পাতা বলেছেন: শোকেসে তার রোজ একটা একটা কইরা নামামু পার দুইটাও হেহে
৯. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৩০
বিষাক্ত মানুষ বলেছেন: ঠিকাছে তাহলে ... পোস্টের অপেক্ষায় থাকলাম ।

আমি মুভিটার নাম কিছুতেই মনে করতে পারছি না । তবে খোঁজ লাগাবো .. ।
ব্যালাড অফ অ্যা সোলজার দেখি নাই মনে হয় । আজ রাতে নামাবো দেখি । লিংক পাইছি একটা --
Click This Link)

মাসুম ভাইয়ের দেয়া ৯ টা দেখছি ... নাইট অফ জেনারেল পাই নাই ।
০৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪৩

লেখক বলেছেন: নাইট অফ দ্যা জেনারেল পরশুদিন দেখলাম । টরেন্ট লিংক দিচ্ছি , ডাউনলোড করতে পারেন :

Click This Link

ব্যালাড অফ অ্যা সোলজারের লিংকটার জন্য থ্যাংকস ।

১০. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৫১
আশরাফ মাহমুদ বলেছেন: Motorcycle Diaries দেখেছিলুম। ভালো লেগেছিল।
০৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২৪

লেখক বলেছেন: বাকিগুলো দেখতে বসে পড়ুন , ভাল্লাগবে

০৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২৮

লেখক বলেছেন: হমম

১২. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:২৪
মু্ক্ত মানব বলেছেন: চমৎকার একটা রিভিউ এর জন্য ধন্যবাদ। মনে আছে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে একটা চলচ্চিত্র সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু ভালো ম্যুভি দেখার সুযোগ হয়েছিলো: এর মধ্যে ব্যালাড অফ এ সোলজার (এক সৈনিকের জীবন গাঁথা), ক্রেইনস আর ফ্লাইং (বলাকারা উড়ছে), সিটিজেন কেনস (নাগরিক কেনস), ব্যাটলশীপ পোতেমকিন (রুশ যুদ্ধ জাহাজ পোতেমকিন), গানস অব নাভারন (নাভারনের যু্‌দ্ধ) এ রকম কয়েকটার কথা বিশেষভাবে মনে আছে।
হলিউডেরও কিছু ম্যুভি বেশ ভালো। 'এ্যাপোক্যালিপ্স নাউ' (ভিয়েতনাম যুদ্ধের পটভুমিতে বেশ জটিল একটা ছবি)। মিরা নায়ারের 'নেইমসেক' এবং শান্তারাম (নির্মানাধীন) এগুলোও ভালো লাগবে বলেই মনে হয়। শুভেচ্ছা।
০৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: এল পোস্টিনোর মত ভাল ভাল মুভির নামগুলো আপনার কাছে জানতে পারছি , কৃতজ্ঞ সে জন্য ।

ক্রেইনস আর ফ্লাইং ছাড়া বাকি সবগুলো সংগ্রহে আছে । ডিসেম্বরের মাঝেই সবগুলো দেখে ফেলব ইনশাআল্লাহ

১৩. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:২৬
অচন্দ্রচেতন বলেছেন: সুন্দর রিভিউ দিছেন। পাঁচটার মইধ্যে চাইরটা দেখছি। ইল পোস্টিনো ডাউনলোড হইচ্ছে। অনেক ধন্যবাদ।
০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
এই ক্যাটেগরিতে আপনার প্রিয় মুভিগুলোর একটা লিস্ট প্রত্যাশা করছি

০৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ

১৫. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫৬
শামীম রিয়াজ বলেছেন: ধন্যবাদ না দিয়ে পারলাম না, আর লিংক গুলার জন্যেও আরো বেশি ধন্যবাদ।
০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
পারলে আপনার দেখা প্রিয় ছবিগুলোর কথা জানিয়ে যাবেন কাইন্ডলি

১৬. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:০০
হাসান মাহবুব বলেছেন: গুড বাই লেনিন এবং মটরসাইকেল ডায়ারিজ দেখেছি।দ্বিতীয় ছবিটা আমার অন্যতম প্রিয় ছবি।বাকিগুলো'ও দেখার ইচ্ছা হচ্ছে আপনার পোস্টটা পড়ে।আপনাকে আরো কিছু নন-ইংলিশ ছবির নাম দিচ্ছি।মতামত জানাবেন।
১।সেন্ট্রাল দো ব্রাজিল-ব্রাজিল
২।লোলা রেন্ট-জার্মানি
৩।লা পিয়ানিস্তা(দা পিয়ানো টিচার)-অস্ট্রিয়া
৪।সৎসি-দক্ষিণ আফ্রিকা
৫।এ্যামারকর্ড-ইটালি
৬।আই স্ট্যান্ড এলোন-ফ্রান্স
০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: পিয়ানো টিচার ছাড়া বাকিগুলো এখনো দেখিনি , তবে সব ক'টার নাম শুনেছি । খুব তাড়াতাড়ি দেখার ইচ্ছা আছে ।

অনেক ধন্যবাদ আপনাকে

১৭. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২৩
হাসান মাহবুব বলেছেন: একটা বেঠিক তথ্য আছে।paradise now অস্কার জেতেনি।ঐ বছর অস্কার জিতেছিল "সৎসি-দক্ষিণ আফ্রিকা"।paradise now নমিনেশন পেয়েছিল,কিন্তু জিততে পারেনি।
০৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ ।
প্যারাডাইস নাউ অস্কার জেতেনি , গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেছিল ।দু'টো পুরস্কার গুলিয়ে ফেলেছি

১৮. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০২
আকাশচুরি বলেছেন: গুড বাই লেনিন বাদে সবগুলো দেখা আছে

খুব সুন্দর রিভিউ হইসে মেহরাব ভাই :)
০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: থ্যাংকস স্বপন ভাই ।

আপনার লিস্টটা চাই , নন-হলিউড প্রিয় ছবিগুলোর উপর একটা পোস্ট আবদার করলাম , নিদেনপক্ষে এই পোস্টে এসে নামগুলো বলে যাবেন

১৯. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৮
শওকত হোসেন মাসুম বলেছেন: তিনটা দেখা। আরও লিস্ট চাই। এই ধরণের তালিকা দেওয়ার খুব পক্ষপাতি আমি। তাতে ভাল ছবি দেখার সুযোগ বাড়ে। দেশ ভিত্তিক তালিকা দেন। আমি অবশ্য ডিভিডি কিনে দেখি। ফলে প্রাপ্যতা একটি বিষয়।
একটা হালকা নন-হলিউডি ছবির কথা বলি। সেটা হলো কোরিয়ার ছবি-মাই স্যাসি গার্ল। একই নামে হলিউডে রিমেক হইছে। কিন্তু কোরিয়ারটাই বেস্ট।
প্রিয়তে রাখলাম।
০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: ভাল মুভির খোঁজে আপনার ব্লগটাই এখন পর্যন্ত আমার সবচেয়ে বড় সোর্স । জাজমেন্ট অ্যাট নুরেমবার্গ দেখার পর (স্পেশালি হানস রোলফ চরিত্রে ম্যাক্সিমিলিয়ান শেল) মনে হল আপনাকে আলাদাভাবে কৃতজ্ঞতা জানিয়ে আসি ।

আমি বেশির ভাগ দেখি টরেন্ট থেকে ডাউনলোড করে , অফিস করার পর সময় হয় খুব কম । কর্পোরেট ক্রাইমের উপর মুভিগুলোর সোর্স মিলছে না ইন্টারনেটে , সবগুলো কি পাওয়া যাবে ডিভিডি তে ?

কোরিয়ান মুভিটা তালিকায় রাখলাম । আলাদা করে তালিকা দেব । অনেক ধন্যবাদ জানবেন

২০. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩২
আহসান হাবিব শিমুল বলেছেন: কয়েকদিনের ব্যবধানে ব্লগে ঢুকেই পোষ্টের শিরোণাম দেখেই ঢুঁ মারলাম।
প্রথমটি বাদে বাকীগুলো দেখা।গুড বাই লেলিন আর প্যারাডাইজ নাউ এক কথায় অসাধারণ। নো ম্যানস ল্যান্ডও ভালো,কিন্তু কোথায় যেন কিসের ঘাটতি আছে।
দ্যা মটর সাইকেল ডেয়ারিজ গড়মানের মনে হয়েছে।

গতপরশু রায়ানে গিয়ে নন-হলিউডি কয়েকটা মুভি কিনলাম।
১)ড্রিমস-আকিরা কুরোসাওয়ার ছবি।অনেকটাই সর্বকালের সেরা এইপরিচালকের জীবনদর্শন।
২)দ্যা ক্রেইনস আর ফ্লাইং -রুশ চলচ্চিত্র।আমার দেখা অন্যতম সেরা।

৩) দ্যা হিডেন ফর্ট্রেস-কুরোসাওয়া এখনো দেখা হয়নি।

৪)লামেরিকা-আলবেনিয়ান ডিক্টেটরশিপ নিয়ে ইতালীয় সিনেমা।

বাংলাদেশের মতো ডিভিডি কিনে আর কোথাও শান্তি নাই।গড়ে ৯০টাকা কিন্তু ইদানিংকালের সিলভার ডিস্কের পরিবর্তে ব্লু ডিস্ক দেয়।ব্লু ডিস্ক সুবিধার না।তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।
০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: মটর সাইকেল ডায়েরিজের ব্যাপার আপনার সাথে একমত । আসলে মুভিটা দেখার আগে প্রত্যাশা ছিল আকাশচুম্বী , সেই অনুযায়ী প্রত্যাশা পূরণ হয়নি ।এমনও হতে পারে যে ২ ঘন্টার ফ্রেমে পুরো ডায়েরিটা বেঁধে ফেলা কঠিন। তাছাড়া ওভারঅল ভাল লেগেছে , মুভির সেট আর লোকেশন টা স্পেশালি ।

নো ম্যানস ল্যান্ড ভাল লেগেছে অন্য কারণে । মুভিটা আসলেও খুব সাধারণ করে বানানো , পরে জেনেছি বিগ বাজেটের মুভির তুলনায় এটার বাজেট এতটাই নগণ্য ছিল যেটা উল্লেখ করার মত না । ভিন্ন একটা ডাইমেনশন আছে , তাই অসাধারণ হয়ে উঠা । বসনিয়ার যুদ্ধে জাতিসংঘ মিশনের লজ্জাজনক নির্লিপ্ততা আর আপোষ রুপকভাবে ফুটিয়ে তোলা হয়েছে । শুধু খাদ্য কনভয়কে নিরাপত্তা দেয়ার শর্তে জাতিসংঘের ফরাসী বাহিনী প্রকারান্তরে গণহত্যার সুযোগ এনে দিয়েছিল ।

০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: আপনার দেয়া লিস্টের মুভিগুলো সময় করে দেখব । সেভেন সামুরাই দেখেছি এত দিন পর , দেখার পর ঘোরের মাঝে ছিলাম , ১৯৫০ এর দিকে এত ভাল মুভি !!

আরেকটা জাপানি মুভি দেখবেন সে সময়কার ......টোকিও স্টোরি ১৯৫৪

------------------------------------------------------------------------
বার্ন ভিকটিমদের জন্য দ্বিতীয় কিস্তিটা পেয়েছি । ডাঃ সামন্তলাল ঈদের পরের শনিবারে যেতে বলেছেন । আপনার বন্ধু আফ্রিকার আরও কিছু সিনিয়র ভাইয়র কথা বলছিলেন , সেটার জন্য ফেসবুকে রাতে মেসেজ দিব

২১. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৯
আহসান হাবিব শিমুল বলেছেন: @মাসুম ভাই, আমি একসময় আঁতেল ছিলাম।প্রচুর নন-হলিউডি ছবি দেখতাম।ইন ফ্যাক্ট, আমি হলিউডি ছবির চেয়ে নন-হলিউডি মুভিই বেশি দেখেছি।

রুশ, ইতালিয়, ফরাশি, পোলিশ,ইরানি,জাপানি নিয়ে আলাদা আলাদা পোষ্টই দেয়া যেতে পারে।

দেখি, ভবিষ্যতে পোষ্টামু।তার আগে মেহরাব না পোষ্টালেই হয় ;) ;)
২২. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫২
শওকত হোসেন মাসুম বলেছেন: মিসিং, সালভাদর আর হ্যারিসনস ফ্লাওয়ার্স ছাড়া বাকি সবগুলো ঢাকাতেই পাবেন। আমার একটা খারাপ অভ্যাস আছে। ছবি বেশি ভাল লাগলে আমি দুটো করে ডিভিডি কিনি, দুটো করে বই কিনি। যদি একটি হারিয়ে যায় এই ভয়ে। জাজমেন্ট অ্যাট নুরেমবার্গ আমার কাছে দুটো আছে। সত্যিই জার্মান ঐ ভদ্রলোকের অভিনয় অসাধারণ।
তালিকার অপেক্ষায় রইলাম।
২৩. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১১
শওকত হোসেন মাসুম বলেছেন: আহসান হাবিব শিমুল @ তাইলে এখন আপনে কী? আতেল (অব.)? একবার নন-হলিউডি ছবি দেখা শুরু করলে হলিউড পানসে লাগে অনেকেরই। আমি আবার সব ধরণের ছবি দেখতে চাই। এমনকি হিন্দীও।
একমত মটরসাইকেল ডায়েরিজ বিশাল প্রত্যাশা নিয়ে দেখেছিলাম। কিন্তু ছবিটা সেরকম ভাল লাগেনি। আর নো ম্যানস ল্যান্ড একটু শ্লোগান ধর্মী কবিতার মতো মনে হয়েছে। শিল্প ঢংটা একটু কম।
২৪. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১৩
আহসান হাবিব শিমুল বলেছেন: সেভেন সামুরাই, টোকিও স্টোরি আমার আগেই দেখা।(কুরোসাওয়া আর ওজু দুইজনেই আমার খুবই প্রিয় চলচ্চিত্রকার।ঢাকায় তাদের যতগুলো মুভিই পাওয়া যায়,প্রায় সবগুলোই দেখা)টিউশনির টাকা দিয়ে কেনা অরিজিনাল ডিভিডি(২৫০টাকা) ডিভিডি কিনেছিলাম।আমি বগুড়া চলে আসছি।তোমার সাথে দেখা করাটা খুব দরকার ছিলো।ঢাকায় মাত্র একদিন ছিলাম।

আরও কয়েকজন আমাকে টাকা দিতে বলছিলো।বার্ণ ভিক্টিমদের নিয়ে একটা ফলো-আপ কিংবা বার্ণ ইউনিট নিয়ে একটা পোষ্ট দিয়ে দাও,প্লিজ।
২৫. ০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩১
মাহমুদ৬৯ বলেছেন: চমৎকর পোস্ট। ভালো লাগলো। আমি সবধরণের মুভি দেখি। হিস্টোরিক মুভি গুলো ভালোই লাগে।নো ম্যানস ল্যান্ড,এল পোস্টিনো দেখছি চমৎকার লেগেছে। প্রিয়তে রাখলাম। সবগুলো দেখার ইচ্ছে আছে।

নতুন দেখা কোনো মুভি ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ।
১২ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:২২

লেখক বলেছেন: আপাতত ইরানী মুভি দেখছি ।

আরেকটা ব্যাপার নিয়েও ভাবছি , বাংলাদেশে সম্ভবত এখন পর্যন্ত ২/১ টি বাদে কোন ভাল কাজই হয়নি । ভাল মুভি বলে যেগুলোকে আমরা স্বীকৃতি দিচ্ছি সেগুলো গতিহীন নাটকের চাইতেও আসলে নিম্নমানের । কেন একটাও ভাল মুভি হচ্ছে না , সে ব্যাপারে আপনি কি মনে করেন ?

কমেন্টের জন্য থ্যাংকস

২৬. ০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৩
শিট সুজি বলেছেন: ৬টা বাজলে কি এইগুলাই দেখছেন ?
১২ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: সেরকমই ।
তবে প্রেশার বেড়ে গেছে , এখন বাসায় এসে রাত ১১ টায় একটা ছাড়ি

২৭. ০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৭
রন্টি চৌধুরী বলেছেন: মেহরাব,
মাসুম ভাই এর দেয়া কর্পোরেট ক্রাইম মুভি গুলোর প্রায় সবগুলোরই টরেন্ট লিংক আামর কাছে আছে। চাইলে বল। টরেন্ট স্টাটার শর্টকাট মেইলৈ পাঠিয়ে দিব।
১২ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: থ্যাংকস রন্টি ভাই ।
আপনার ব্লগে মেইল অ্যাড্রেস লিখে এসেছি ।

১২ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: আপনাকেও (দেরীতে)

২৯. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৪
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: মেহরাব ভাই, বার্লিন ওয়াল নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, সেখানে আহসান হাবিব শিমুল বলেছিলেন গূড বাই লেলিন ছবিটার কথা। লিঙ্কের জন্য অনেক অনেক ধন্যবাদ।

ইল পোস্টিনো দেখি নাই। দেখতে হবে। অল্টারনেটিভ মুভি চয়েজ, একটা সিরিজ চলতে পারে না?
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: আপনার কমেন্টটার রিপ্লাই দেয়া হয়নি দেখছি :(

ইনশাআল্লাহ চলবে , শিমুল ভাইকে বলেন , উনি আমার চাইতে অনেক হাই লেভেলের লোক এই ফিল্ডে

৩০. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:২১
ত্রিভুজ বলেছেন: এখানের দুইটা দেখেছি। বাকী তিনটা দেখতে হবে.. নাইস রিভিউ মেহরাব।
১৬ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: থ্যাংকস

কেমন আছেন ?

১৬ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: আপনার আরেকটা কমেন্ট মুছে গেছে :(

৩১. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৩২
ম্যাকলাভিং বলেছেন: তাই নাকি ছাগারিয়ার দেকি পোষ্ট টার লিনক দেন,

ত্রিছাগা কি সমস্যা, বয়স হইলে গালি দেওন যাইবোনা
১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৪৩

লেখক বলেছেন: তোমার লাখখানেক নিকের মধ্য খুঁজতে যাওয়া আর খড়ের গাদায় সুচ খোঁজা একই জিনিস । নির্বাচিত পোস্ট বানায় ফেলসিলা ২০ মিনিটের মধ্যে ।

যাই হোক , তুমি ভোটার নাকি ? বুশকে দিস ? মার্কিন গন্ধ পাইলেই কিভাবে ছুটে আস ?

৩২. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৪৫
ম্যাকলাভিং বলেছেন: আমার লাখ খানেক নিকের মাজে মনে রাকসো আমি রেটিং দিসি আর লিন্ক নাই কেন>? আবালি করো কেন?
১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৪৮

লেখক বলেছেন: এই বুদ্ধি নিয়ে কিভাবে মোসাদে কাজ কর কে জানে

তোমার নিক লাখটা হইলেও , আচরণ তো বদলায় না । স্পেসিফিক নিক কে মনে রাখসে ?

৩৩. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৫০
ম্যাকলাভিং বলেছেন: মোসাদে কাম করি বুট দেই বুশরে

এবার কও কার বুদ্দি বেশী
১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৫৫

লেখক বলেছেন: সেই ক্ষেত্রে বলতে হবে খানিক বুদ্ধি আছে । মোসাদরে ব্লাফ দিয়া ওদের সাথে কাজ করতেসো । তবে বুশ মোসাদের জন্য গভীর প্রেম আছে বলেই তোমারে রাখসে , এটাও হতে পারে । এত ডেডিকেটেড লোক তারাও কখনো দেখে নাই :)

৩৪. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৫৮
ম্যাকলাভিং বলেছেন: বেশ এবার লিনক দাও

আমার পোষ্টে আমি কমেনট পর্যন্ত করিনা

আর তুমি কইলা রেটিং দিসি
১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০২

লেখক বলেছেন: তোমার লাখখানেল নিক , আর কোন নিকে কি কি পোস্ট দিস , সেটার লিস্টি দাও । তারপর তোমার সব সাঙ্গ পাঙ্গের লিস্ট দাও , যারা রেটিং নিয়ে রেডি থাকে । এরপর সময় থাকলে খুঁজব । তোমার মত ব্লগে মাছি তাড়ানোর সময় এত নাই । সেই টাইমে ব্লগে পড়ে থাকতাম , তাই ৬৫ টা মাছির চাক চোখে পড়ে গেসিল

৩৫. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১২
ম্যাকলাভিং বলেছেন: একন আমার যদি ৬৫ টা সান্গ পান্গ থাকে তাইলে কি আমার দুষ
১৬ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: প্রোবলেম হলো ৬৫ নিকের আড়ালে যে ১০/১২ টা সাঙ্গপাঙ্গ আছে সেইগুলি জড় পদার্থ হয়ে গেছে , নিজেদের মেরুদন্ড , মাথা বলতে কিছু নাই । তোমার টিমের সব ভাবনা তোমার একার ব্রেন দিয়ে বাইর করতে হয় , আর বাকিরা মাথা নাড়ে ।

খানিক এই দোষ ছাড়া তুমারে মুক্তি প্রদান করা হল

৩৬. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৩৭
প্রচেত্য বলেছেন: ডাইরেক্ট লিংক কি সরবরাহ করা যাবে ?
৩৭. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৪৩
প্রচেত্য বলেছেন: টরেন্ট কি নিরাপদ ?
১৬ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: মোটামুটি নিরাপদ । মুভি নামিয়ে দেখছেন যারা , তাদের এখনও প্রোবলেম হওয়ার কথা শুনিনি

৩৮. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১১
দারাশিকো বলেছেন: আসেন সিনেমাখোর গ্রুপে জয়েন করি, সিনেমা নিয়ে পোস্টগুলো একত্রে পাওয়া যাবে।

Click This Link
১৬ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫

লেখক বলেছেন: অলরেডি আমি মেম্বার ।
আপনাদের প্রতিটা পোস্ট ফলো করি

২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ বিমা ভাই ।
নামানোর প্রসেসিং শুরু হয়ে গেছে , সময় লাগছে যদিও

৪০. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫২
তেপান্তের মাঠ পেরিয়ে বলেছেন: নো ম্যানস ল্যান্ড , অসম্ভব সুন্দর একটা মুভি। মোটর সাইকেল ডাইরী টাও ভালো। বাকি গুলো দেখতে হবে।
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫২

লেখক বলেছেন: হু , দেখো :)

৪১. ২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৮
কোলাহল বলেছেন: ধন্যবাদ। নো ম্যানস ল্যান্ড কোন এক সময় দখেছিলাম।

সম্প্রতি একটা মঞ্চনাটক দেখেছিলাম। একটি খুনের ঘটনার বিচার চলছে আদালতে। আর জনগনের মাঝে গুঞ্জন চলছে তা নিয়ে। আলাপচারিতা, বিতর্কে প্রমানিত হয় যে খুনের জন্য যাকে দায়ী করা হচ্ছে সে আসলে খুনী নয়। কিন্তু আদালত তাকেই দোষী সাব্যস্ত করে। খুব ভালো লাগল নাটকটা। পরে শুনলাম এটা নাকি কোন একটা মুভির বাংলা অনুবাদ। আপনি কি এমন কোন মুভির কথা মনে করতে পারেন!
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৫

লেখক বলেছেন: কেমন আছেন কোলাহল ?

নাটকটার বাংলা নামটা কি বলতে পারবেন? তাহলে হয়ত একটা ক্লু পেতাম

৪২. ২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১৬
হিমালয়৭৭৭ বলেছেন: No man's land dekhesi...bakigulo somoy kore dekhe nebo...
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৩

লেখক বলেছেন: Tomar lekha lekhir je dhara ta dekhi , sheta theke bolte pari tomar bhalo lagbe movie gulo . Dekhe felo ...........
shamne obossho tomader term final :)

২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৮

লেখক বলেছেন: আসিতেছে শামীম ভাই :)

২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৯

লেখক বলেছেন: অনেকদিন পর সাইফুর ভাই // নির্বাচনী ক্যাপ চাই

০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২২

লেখক বলেছেন: ?

৪৬. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫
কোলাহল বলেছেন: জ্বী মেহরাব ভালো।

ওরা বাংলা নাম দিয়েছিলো "মান্যবর ভুল করেছেন"। এখান থেকে কি কোন ক্লু পাওয়া যাবে!!
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: নাহ ভাই , এখনও উদ্ধার করতে পারিনি

৪৭. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:২৬
সাইফুর বলেছেন: নতুন লেখা কি আসবে?
৪৮. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩০
নরাধম বলেছেন: মেহরাব, চিলড্রেনস অফ হ্যাভেনটা লাগাও ভাই। ডেনমার্কের একটা ছবি দেকগছিলাম, ভুইল্যা গেছি নামটা।


নো ম্যানস ল্যান্ড আর প্যারাডাইজ নাও অসাধারন মুভি। হলিউড এসব মুভি কোনদিন বানাইতে পারবেনা।
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: শেষ কথাটার সাথে পুরোপুরি একমত ।হলিউডের মুভিতে হৃদয়ের চর্চা নেই

৪৯. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩০
রাশেদ বলেছেন: অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: দেখসেন কোনটা ?

৫০. ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ২:৪৪
সুমন আজাদ বলেছেন: নো মানস ল্যান্ড দেখার মতো ছবি। আমার খুব প্রিয় একটা মুভি।
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: Thanks

৫১. ০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৫
অ্যামাটার বলেছেন: অফটপিক: মেহরাব ভাই, আপনার প্রফাইল পিকচারটার জন্য অনেক ধন্যবাদ। আমি কি ছবিটা আমার প্রফাইলে কিছুদিনের জন্য ব্যাবহার করতে পারি?
০২ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: অবশ্যই ।

খারাপ লাগে খুব , কিছুই করতে পারি না

০২ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: কি বলব , চাপা চাপা কষ্ট

৫৩. ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:২০
নাজিম উদদীন বলেছেন: প্যারাডাইজ নাউ' ভাল, কিন্তু আহামরি কিছু না।

ইল পস্টিনো ভাল্লাগছে, মটর সাইকেল ডায়েরীজ আর গুড বাই লেনিন কন্টেন্টের কারণে ভাল লেগেছে। নো ম্যানস ল্যান্ড অসাধারণ।
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: সবার বিপরীতে একটা মতামত পাওয়া গেল, তবে আপনার কাছে এমনটাই আশা করেছি । প্রায় প্রত্যেকের চোখে ৫ টির মাঝে প্যারাডাইস নাউ সেরা ।

জায়োনিজমের বিরুদ্ধে টু শব্দ করলেও অনেকে সহ্য করতে পারে না , খুবই প্যাথেটিক মানসিকতা । ইজরায়েলিদের চাইতেও বেশি ইজরায়েলি হলে কি কি লাভ , সেটা খতিয়ে দেখার ইচ্ছা নেই

৫৪. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৩
সাদাকালোরঙিন বলেছেন: এল পোস্টিনো, নো ম্যানস ল্যান্ড, মটর সাইকেল ডায়েরিজ দেখা মুভি। বাকি গুলো দেখতে হবে ।
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ

৫৫. ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫০
শাদা-অন্ধকার বলেছেন: মোটর সাইকেল ডায়েরিজ, গুড বাই লেনিন আর নো ম্যানস ল্যান্ড-তিনটা ই আমার ভীষন প্রিয়।

নো ম্যানস ল্যান্ড -এর কনসেপ্ট অসাধারণ। ইঊ এন এর তথাকথিত মধ্যস্হ্তার ভাওতা বাঁজি দারুণ ভাবে উঠে এসেছে এতে।

আর মোটর সাইকেল ডায়েরিজ তো আমার সবসময় এর অনুপ্রেরণা।
বিশেষ ভাবে যখন নায়কের বাবা তার বেড়িয়ে পড়ার সময় বলে--change the world or let the world change yourself ---আজো আমি শিহরিত হই...
১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:০৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ । আশা করি , অন্য দু'টো মুভিও তাড়াতাড়ি দেখে ফেলবেন ।

আপনার সাথে আমার চয়েসের মিল যেহেতু পাচ্ছি , হলিউডের আরও তিনটি হলিউড মুভি আপনাকে সাজেস্ট করি । শওকত হোসেন মাসুমের কাছ থেকে নামগুলো পেয়ে দেখার পর ভীষণ ভাল লেগেছে


মিসিং ----------- ১৯৭৩ সালে চিলির বামপন্থী প্রেসিডেন্টকে সিআইএ এর সহযোগীতায় সামরিক অভ্যুথানে ক্ষমতাচ্যুত করার সময়কালকে প্রেক্ষাপট ধরে করা সিনেমা

দ্যা কিলিং ফিল্ডস ---------- কম্বোডিয়ায় খেমার রুজের শাসনকাল (১৯৭৫-১৯৭৯) নিয়ে তৈরি সিনেমা

আন্ডার ফায়ার ------------- ১৯৭৯ সালে নিকারাগুয়ায় প্রেসিডেন্ট সামোজার শেষদিন গুলো আর স্যান্ডিনিস্টা বিদ্রোহীদের বিজয় লাভের সময়কাল নিয়ে তৈরি করা সিনেমা ।


ভাল থাকবেন

৫৬. ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:১০
যেমন ইকোনোমিক্স বলেছেন: আসলেই এগুলো সুন্দর মুভি
দেখি নাই তবে শুনছি
চে'র অন্ধভক্ত আমি
কিন্তু দেখা হয়ে ওঠে নি
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:০৩

লেখক বলেছেন: খানিক আশাহত হতে পারেন এইভেবে যে মুভিটা আরও অনেক সুন্দর হতে পারত । তারপরও নিশ্চিতভাবে বলতে পারি , চের মুভিটা দারুণ লাগবে ।

দেখার পর অনুভূতি জানিয়ে যাবেন
অনেক ধন্যবাদ

৫৭. ২৫ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৯
মোস্তাফিজ রিপন বলেছেন: প্রিয়তে রাখলাম। রিভিউগুলো ছোট হলেও দারুণ!
২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৫৮. ২৫ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৯
মোস্তাফিজ রিপন বলেছেন: মেহরাব ভাই, ছবিগুলোর যে লিঙ্ক দিয়েছেন, তা কোন সফটওয়্যার দিয়ে দেখতে হয়? আমি ভিএলসি দিয়ে ট্রাই করলাম, ওপেন হলো না। একটু জানাবেন, প্লিজ?
২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: মোস্তাফিজ রিপন ভাই ,
পুরো মুভি কি নামিয়েছেন ? পুরোটা নামালে তো ভিএলসি দিয়েই চলবে । কোন টরেন্ট ক্লায়েন্ট ব্যবহার করেছেন ?

৫৯. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৯
নুভান বলেছেন: ওপরের লিস্টের প্রায় সবগুলো ছবি-ই দেখা, আরেকটি ছবি পারলে দেখবেন, ছবির নাম 'ভোসেস ইন্নোসেন্স - ইন্নোসেন্ট ভয়েস' ছবিটি এল সাল্ভাদোরের গৃহযুদ্ধে শিশু সৈনিকদের অপব্যবহার নিয়ে করা। বেশ ভালোলেগেছে ম্যুভিটা।
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৩১

লেখক বলেছেন: আরেকজন ভাইয়াও ছবিটি সাজেস্ট করেছেন , হিট লিস্টে চলে গেল ।
কৃতজ্ঞতা

৬০. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৪১
সুদীপ চৌধুরী বলেছেন: নিজেকে খুব অসহায় মনে হচ্ছে।একটা প্রশ্নও কমন পড়ে নাই।
আমি অবশ্য আপনার পোস্ট পড়ি নাই।শুধু মুভির নাম গুলো দেখলাম।ছবি দেখার আগে কাহিনী জেনে গেলে আমার খুব অসস্তি লাগে।অনেকটা বিয়ের আগে কনে দেখার মতন।
আর আপনিও বা কেমনতর বেরসিক হে?সব কাহিনী ফেঁদে বসে আছেন।
১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩৮

লেখক বলেছেন: না , আমি রসিক । কাহিনী ফাঁস হয়ে গেলে আমি মুভি দেখতে পারি না । কিন্তু অনেকের খানিক প্রি-ওয়াচ ওয়ার্ম আপ লাগে । যেমন গুড বাই লেনিন ......... অনেকে ধরতেই পারবে না পটভূমিটা পূর্ব জার্মানী , অথবা ধরতে পারলেও কেন এমন আচরণ করছে ছেলেটা সেটা বুঝবে না । তাই যতটা জানা দরকার ততটা দিই । আর ব্লগে মুভি রিভিউ দেখলে আমি তো পার্সোনালি নামটা দেখে তারপর পেজ থেকে বের হয়ে আসি :)

পরীক্ষা তো শেষ , শুরু কর দেখা .....

৬১. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৪১
শূন্য আরণ্যক বলেছেন: মোটরসাইকেল ডাইরীজ দেখেছি --
বাকি গুলির খোজ দেরার জন্য ধন্যবাদ
১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩৪

লেখক বলেছেন: কৃতজ্ঞতা

৬২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৪৬
হামোম প্রমোদ বলেছেন: মোটর সাইকেল ডাইরীজ এবং ইল পোষ্টিনো এই দুইটা ছবি দেখেছি। দুটো ছবিই অদ্ভুত রকমের ভাল লেগেছে।
ইল পোষ্টিনো দেখে হাসতে হাসতে খিল ধরে গেছিলো।

আর মোটর সাইকেল ডাইরীজ দেখে মহত্‌ কিছু করতে অনুপ্রাণিত করে।
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:২৯

লেখক বলেছেন: মারিও আর নেরুদার কথপোকথনগুলো সত্যিই চমৎকার । মুভির শ্যুটিং শেষ হওয়ার মাত্র ১১ ঘন্টা পর সিনেমাটির নায়ক মারা যান , এই ইনফো টা কি জানতেন ?

কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আপনাকে

৬৩. ০৬ ই মার্চ, ২০০৯ ভোর ৪:১৪
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: অসম্ভব ভাল রিভিউ করেছেন। আশা করি আরো রিভিউ পাবো আপনার কাছ থেকে। সংগে ডাউনলোড লিঙ্ক ও :) আমি খুঁজছি বাংলাদেশের প্রথম সারির চলচ্চিত্রগুলোর লিঙ্ক, যেগুলো নিয়ে আমরা গর্ব করি। আমার এক আমেরিকান বন্ধু এই ব্যাপারে খুব ইন্টারেস্টেড। যদি আমাকে সাহায্য করতেন খুব কৃতজ্ঞ থাকব। প্রবাসে বসে সিডি কিনে তো বন্ধুটিকে দিতে পারবনা।
১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩৩

লেখক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আপনার কমেন্টের পর খোঁজ করলাম । লাক খারাপ , এখনও কোথাও পাইনি বাংলাদেশি চলচ্চিত্র :(

৬৪. ০৬ ই মার্চ, ২০০৯ ভোর ৪:২৭
রন্টি চৌধুরী বলেছেন: এই ব্লগ আমাকে যা ভাল কিছু দিয়েছে তার মাঝে অন্যতম এই সব ভাল ভাল মুভির সাথে পরিচিত হবার সুযোগ। মুভি দেখার সময় খুবই কম পাই। দেখিও কম। তবে যোগার করে রাখি, একটা সময়ে হঠাৎ দেখার জোয়ার আসবে।
১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রন্টি ভাই । কি দেখলেন , কেমন লাগল এগুলো আমাদের সাথে শেয়ার করবেন । মুভি দেখার ব্যাপারে আমি ব্লগের হেল্প শুরু থেকেই নিয়ে আসছি।
আপনি কি দেশে ?

ওহহ , আমরা কয়েকবন্ধু মিলে অফিসে মুভি জমা করছি । জমা করা মুভির উপর ছোট একটা ডাটাবেজও তৈরি করা হল , ধীরে ধীরে উন্নত হবে ডাটাবেজ সাইট টা । আশা করি ভিজিট করবেন :

http://cmdb.tk/

username : guest
password : guest

৬৫. ০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৭
অন্ধ দাঁড়কাক বলেছেন: নন-হলিউড মুভিতে হলিউড মুভির মতো কমার্শিয়াল ব্যাপারটা কম থাকে
০৪ ঠা জুন, ২০০৯ সকাল ১০:৪২

লেখক বলেছেন: ডিটেইলিং এর দিকে নন-হলিউড মুভির ঝোঁকটা বেশি , যেটা আমাকে টানে

৬৬. ০৩ রা জুন, ২০০৯ রাত ১০:১১
ফুয়াদ ওমর বলেছেন: My 5 favourite foreign language films would be:

1. Pan's Labyrinth
2. The live of others
3. The city of Gods
4. No man's Land
5. Amelie
০৪ ঠা জুন, ২০০৯ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: My top 5 :
1. Children of Heaven(Iran)
2. Departures(Japan)
3. Ballad of a soldier(Russia)
4. The Lives of others(Germany)
5. Amelie(France)

৬৭. ৩০ শে জুন, ২০০৯ রাত ২:৩৪
ধূসরিত স্বপ্ন গুলো বলেছেন: "ওহহ , আমরা কয়েকবন্ধু মিলে অফিসে মুভি জমা করছি ।"..... আপনার কাছ থেকে পার্সোনালি মুভিগুলো কালেক্ট করা যাবে প্লীজ ?... বাই দ্যা ওয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি।
৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:২০

লেখক বলেছেন: গুলশান যদি আসো কখনো , মেইল দিও mehrab012 @ ইয়াহু তে । ফ্রি যদি থাকি , তাহলে তোমার পেন ড্রাইভে দিয়ে দিতে পারব

৬৮. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৪
এম আই টু বলেছেন: নন-হলিউড মুভির প্রতি আমার ঝোক বার্তেচে।
লেখক বলেছেন: ফ্রি যদি থাকি , তাহলে তোমার পেন ড্রাইভে দিয়ে দিতে পারব
মনে হয় আমাকেও গুলশান যেতে হবে। আসবো নাকি? :)
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৬

লেখক বলেছেন: যোগাযোগ করে চলে আসতে পারেন :)

৭০. ০৮ ই অক্টোবর, ২০১০ রাত ১:৫৭
কাঊসার রুশো বলেছেন: শেষের তিনটা দেখেছি। চমৎকার পোস্ট +++
৭২. ১৩ ই জুলাই, ২০১১ রাত ৮:৩৫
চাঁদের অক্ষমতা বলেছেন: মুভি টা আমার কাছেও অসাধারন লাগছে। ডিপার্টমেন্টের সব স্টুডেন্ট একসাথে মুভিটা দেখেছিলাম, টিচাররাও ছিল। revolutionary war কেন হয়?এক জন মানুষ কিভাবে রেভুলেসন এ জরিয়ে পরে ? এর আন্সার জানার জন্য।
আমার দেখা বেস্ট মুভির তালিকায় 2nd পজিশনে আছে। প্রিয়তে রাখলাম।

 

মোট সময় লেগেছে ১.১৩৯০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নেই তবু যা আছের মতো দেখায়
আমরা তাকে আকাশ বলে ডাকি,
সেই আকাশে যাহারা নাম লেখায়
তাদের ভাগ্যে অনিবার্য ফাঁকি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ