আমার প্রিয় পোস্ট
- চলুন দেখে নেই সিগারেটের কিছু প্রাচীন বিজ্ঞাপন , যেখানে আপনার চিকিৎসক আপনাকে ধূমপান করতে উৎসাহী করছে - কল্পবিলাসী স্বপ্ন
- ব্লাডক্যান্সার বিষয়ক কিছু কথন - নোবেলবিজয়ী_টিপু
- ২০ টি কাজের এবং মজার ছবি এডিটিং ওয়েবসাইট অবশ্যই দেখুন - অণুজীব
- [ফিরে দেখা] স্বর্নযুগের ঢাকা ফুটবল লীগকে নিয়ে আসুন কুইজ খেলি - আপনি খেলোয়াড়, আপনিই কুইজ মাস্টার - রাইসুল জুহালা
- প্রকাশিত হল চলচ্চিত্র নিয়ে ই-বুক “এক মুঠো চলচ্ছবি”
- কাঊসার রুশো
- একটি অতীব কার্যকর ওয়েবসাইট । বুকমার্ক করে রাখেন । সারাজীবন কামে দিবে - আসিফ মুভি পাগলা
- পুরো ২০১০ জুড়ে যে গানগুলো শুনলাম (ডাউনলোড লিংক সহ)। (একটি মাথার ঘাম গলায় ঝরানো পোস্ট) - আলিম আল রাজি
- আরো এক গাদা বাংলিশে আলাপন - সাঈফ শেরিফ
- মুসা ইব্রাহীমের এভারেস্ট জয় : অবশেষে ভুল স্বীকার এবং কিছু কথা - ফিউশন ফাইভ
- স্বপ্নরাজ্যে ~স্বপ্নজয়~ (পর্ব - ১) - ~স্বপ্নজয়~
- অনিগিরির ‘আবালীয়’ ৬০ টি প্রশ্নের উত্তর - বাবুকস
- অভিশপ্ত ১২৫৮: মংগোল সৈন্য কর্তৃক বাগদাদ অবরোধ ও ধ্বংসের নির্মম ইতিহাস - ইমন জুবায়ের
- বিশ্বকাপের ৩২ দলের পোস্টার (সংগ্রহে রাখার মতন) - কার্টুন
- ফুটবল আর মুভি :ফুটবলের মুভি------[পর্ব - ১] - স্নিগ
- (প্রিয় কবিতা-১০/মহাদেব সাহা) মানুষের মধ্যে কিছু অভিমান থাকে - তানজু রাহমান
- ইতিহাসের সেইসব খাদ্য আবিস্কারক যারা পৃথিবীর খাদ্যরুচি পরিবর্তন করেছিল (ছবি ব্লগ) - সাপ্নিক
- ছবিতে মুসলমানদের সবচেয়ে পবিত্র তিন মসজিদ এবং ইসলামি শিল্পকলার শ্রেষ্ঠ ১০ টি নিদর্শন - তালহা তিতুমির
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ইউটিউবে আমার পছন্দের কিছু সুর, সারাদিন বসে বসে যেগুলো শুনি - নুভান
- আসুন শিখে নেই হরেক রকম জুতার ফিতার বাধন - কুঁড়ের বাদশা
- অতঃপর, মানুষের রক্তে দিনলিপি সই হয় ? ঘামে ভেজা জীবন ...... রক্তেই শেষ হয় ! - সোহায়লা রিদওয়ান
- দ্য ম্যাচ অব ডেথ : ফুটবল যখন যুদ্ধ - অমি রহমান পিয়াল
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- অপার্থিব কাঠমুণ্ডু - আকাশ অম্বর
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- মুভি পাগলেরা সহায়তা করেন...World War II এর উপর নির্মিত মুভি'র নাম জানতে চাই - লুথা
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- জ্ঞানী-নির্বোধ কিংবা নির্বোধ-জ্ঞানীর গল্প - ম্যাভেরিক
- 'অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি' - আহমাদ মোস্তফা কামাল
- পেরুই যখন তোর বাড়ীটা - বরুণা
- বদরের যুদ্ধের প্রেক্ষাপট: ডাকাতি-লুট না অত্যাচারিতের অধিকার আদায়? - জ্বিনের বাদশা
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- খুঁজে পাওয়া নোটবুক এবং কিছু পংক্তিমালা......... - সুলতানা শিরীন সাজি
- বিজ্ঞাপনোষ্টালজিয়া ... - অলৌকিক হাসান
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- ৩০ রোযার দোয়া - ইবনে সালাম
- সঠিক পথে গাড়ী চালানোর লাইসেন্স পেতে যা করতে হবে... - মেসবাহ য়াযাদ
- সবাই কি আর লিখতে পারে! জলে? - শিমুল সালাহ্উদ্দিন
- ছায়া ছায়া মায়া আপা - হাসান মাহবুব
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- প্রিয় ব্লগার মেহরাব শাহরিয়ার এর জন্মদিন
হেপি বাড্ডে মেহরাব ভাই! - শামছু
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- ব্লগারদের পছন্দের সেরা কিছু রোমান্টিক বাংলা গান। - নিঃসঙ্গ
- ও যুগের আমি - রুখসানা তাজীন
- গণিতের সাহায্যে সিংহ শিকার - ম্যাভেরিক
- তুমি কি ভাল আছ অলোক , সত্যি করে বলতো আজ কতদূর তোমার ভাল থাকা - সহেলী
- পুরনো ডায়েরী থেকে: স্রেফ এক কাপ চা। বা তার চেয়েও অনর্থক। - রিফাত হাসান
- প্রোগ্রামার এবং ওয়েব-ডেভেলপারদের জন্য 'হেড ফার্স্ট' সিরিজের অসাধারণ-ব্যতিক্রমী কিছু বই - বজ্রাহত
- ছাত্রলীগের গান
- বিবেক সত্যি
- জরুরি পোস্ট: ইরানে অচলাবস্থা, মার্কিনের রেজিম চেঞ্জের নতুন খেলা (সংযোজিত - ফারুক ওয়াসিফ
- জায়নিস্টদের অবিসংবাদিত নেতা এবং ইসরায়েলের প্রথম রাষ্ঠ্রপতি ডঃ চ্যাইম ওয়াজম্যানের সাথে ইসরাইল প্রতিষ্ঠা বিষয়ে কথোপকথন। - নরাধম
- জগার্স পার্ক - রোডায়া
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- নোয়াখাইল্যা (ফেনী-চৌদ্দগ্রাম) ভাষার ব্যাকরণ -১ - দুরের পাখি
- প্রিয় মুভির লিষ্ট - শূন্য আরণ্যক
- প্রসঙ্গ: এপ্রিল Fool: আসুন একটু ভাবি.. - ইঊসুফ সুলতান
- বেঞ্চমার্ক মুহাম্মদ (স):। লাইফ ইজ বিউটিফুল। ট্রাই করেই দেখুন না। প্লিজ! - পাললিক মন
- ব্লগ এবং পত্রিকায় পাওয়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনাগুলোর সঙ্কলন - আতিকুল হক
- এই লেখাটি আপনাদের নজরে না এনে পারলাম না!!কেউ কি একবার জিজ্ঞেস করেছেন ১৬৮ আর্মি আর তাদের পরিবার কোথায় গেল?? - ড়ৎশড়
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- কোথায় ফ্রি ওয়েবসাইট / ব্লগ পাবেন? - হাসান
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- ২০০৮ এর সেরা কিছু একশান + থ্রিলার মুভি ও ডাউনলোড লিংক (১) - আমড়া কাঠের ঢেকি
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- যৌবনযাত্রা, যৌনতা এবং বর্তমান ব্লগ-বিতর্কঃ পুনর্মূল্যায়ন - নাস্তিকের ধর্মকথা
- তোর কি ফুয়াদের কথা মনে আছেরে রু? - ফারজানা মাহবুবা
- মুভি ডাটাবেজ - মেহরাব শাহরিয়ার
- ক্রিকেট-অদ্ভূত কিছু শট (অনেকগুলো ছবি, লোড হতে একটু সময় নিতে পারে) - নাফিস ইফতেখার
- নৃশংসতা আর নির্মমতার এই তান্ডবের অবসান চাই! - মানবী
- ব্লগার সীমান্ত আহমেদের আম্মা... - তানিম হুমায়ুন
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- প্রয়োজনীয় ১০০+ Run Command - লুলুপাগলা
- আরিফুল হোসেন তুহিনের অসামান্য উদ্যোগে সামান্য ভূমিকা রাখতে চাচ্ছি - রিয়াজ শাহেদ
- অদ্য বৈকালে এই অধমের প্রথম ‘ডেট’ (?) বৃত্তান্ত। - |জনারন্যে নিসংঙগ পথিক|
- কানাডায় উচ্চশিক্ষা- কিছু তথ্য - _তানজীর_
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- বাংলা ব্লগ ও ব্লগ পলিটিক্স - রেজওয়ান
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- 'মেহরাব শাহরিয়ার' এর শুভজন্মদিন - মিলটন
- লাইলাতুল মিরাজের বিষ্ময়যাত্রা: বোঝার চেষ্টা করছি... - বিবেক সত্যি
- তাহলে স্যাম মানেকশ-ই বাংলাদেশের স্রষ্টা? - ফারুক ওয়াসিফ
- চলচ্চিত্র ও ইহুদীবাদ - জাগারণ
- বারবণিতার জবানবন্দী - মানব মানিক
- মিনি স্কার্ট, হিজাব এবং এক অর্বাচিনের ব্যক্তিগত ভাবনা - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- নিজে কানা পথ চিনেনা, পরকে ডাকে বারংবার..!!! - মানবী
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- কেন লেখেন? - আহমাদ মোস্তফা কামাল
- একদিন এক বাদলা দিনে। - কোলাহল
- একাধিক কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা - এস. এম. মেহেদী আকরাম
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- সামহয়ার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ # বিষয় : মত প্রকাশের স্বাধীনতা, প্রাইভেসি ও সিকিউরিটি - মাহবুব মোর্শেদ
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- নবীনদের জন্য - নাদান
- ইসরায়েলী দখলদারিত্বের ষাটতম বার্ষিকী: আমি আরব গেরিলাদের সমর্থন করি ২ - ফারুক ওয়াসিফ
- দ্যা এ টিম - কালপুরুষ
- বৃষ্টিমুখর দিনরাত্রি - আহমাদ মোস্তফা কামাল
- আওয়ামী বর্বরতার শিকার এক শক্তিশালী কবি, আহমদ ছফার বর্ণনায় - সুধী
- আমার দেখা সেরা ১০ ছবি - শওকত হোসেন মাসুম
- গল্পঃ একজন অতিমানবের গল্প - মোস্তাফিজ রিপন
- কিচেনের কিছু প্রয়োজনীয় টিপস - ইরতেজা
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- স্টেরিওটাইপের কথকতা - রাগিব
- কানাডিয়ান আদিবাসী এবং আমেরিকা আবিষ্কারের অজানা কাহিনী - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- আমাদের মুক্তির নিরীহ, অসামরিক অসীম সাহসী যোদ্ধারাঃ কি করেছিলেন আর কি পেয়েছেন? ঝুলন্ত প্রশ্নটি থেকে আমি অশ্রু পতনের শব্দ শুনতে পাই । - সিহাব চৌধুরী
- কপিরাইট মাজেজা আমি যেমনে বুঝি - অন্যমনস্ক শরৎ
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- তারা বলে ইহা ভালোবাসার 'দিবস'! - এই আমি মীরা
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- টুকুনের জন্য । - নরাধম
- আমার প্রিয় চলচিত্র....... - আশেক ইব্রাহীম
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
- টানেলের শেষেও শুধু অন্ধকারের গান - সন্ধ্যাবাতি
- নটরডেমিয়ানস ঃঃ ডাক দিয়েছে ফাদার পিশোতো - হযবরল
- মজার কিছু সূত্র ঠিক যেমনটি ঘটে - অহেতুক অকারণ
- সেই আত্মসমর্পনের দলিল... 16 ডিসেম্বর, 1971 - অমি রহমান পিয়াল
- ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা : বিশ্বকে রক্ষার বিনিময়ে নিয়ত মৃত্যুই যেখানে নিয়তি (Nature এ প্রকাশিত গবেষণা) - মিরাজ
- ১৯৭১ এর নভেম্বর ডিসেম্বরের ঘটনাপ্রবাহ - ৩ : স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ৯ - মিরাজ
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- সাংবাদিকতার গায়ে 'হলুদ' - ফয়সল
- বৃষ্টির জলে হাত ভিজাই ( দ্বিতীয় পর্ব ) - ইরতেজা
- এবেনের স্বপ্নের গল্প (বিশাল সাইজের লেখা) - জ্বিনের বাদশা
- রুশদেশের সত্যিকথা ১৩ - তিমুর
- নতুন জাতীয় কি-বোর্ড লে-আউট - তারিফএজাজ
- এক সানকির ইয়ার - শিলা
- গুগল কথন - ৪ : ব্রিন আর পেইজের কথা - রাগিব
- ইয়াহু লগ ইন (মাল্টি ইউসার) - স্বপ্নশিকারী
- সামহোয়ার, ইলেকট্রনিক মোল্লা, ভার্চুয়াল মুক্তিযুদ্ধ ও লেখক যশোপ্রার্থীদের তড়পানি - মাহবুব মোর্শেদ
আমরাই বিশ্বের শ্রেষ্ঠ টি-টোয়েন্টি দল :: এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উল্লসিত জুনায়েদ সিদ্দিকী
০৯ ই জুন, ২০০৯ দুপুর ২:১৬
১...............
নটিংহামের হোটেলটায় বেশ গুমোট একটা ভাব । লবিতে রাণীক্ষেত রোগীর মত ঝিমাতে দেখা গেল মাশরাফিকে , ঐপাশে পাংশুটে মুখে গুম মেরে পড়ে আছে সাম্বাদিক উট-পল শুভঢ়ো । বাংলাদেশের হার টার না , ব্যাপার তার চেয়েও সিরিয়াস।
প্রথম আলোতে নটিংহামের দুর্গের উপর উট-পল শুভঢ়ের ভাল একটা ফিচার এসেছে আজ। খেলায় হেরে যাওয়ার পর নটিংহামের নর্দমা-ব্যবস্থপনার বৈচিত্রে মুগ্ধতায় আবিষ্ট হয়ে আরেকটা প্রতিবেদন লিখছিল শুভঢ়ো । মাঝে এসে গুবলেট পাকালো কলকাতার আনন্দ-হাট পত্রিকার সাংবাদিক অতনু ব্যানার্জী । অতনু ডাবল এজেন্ট টিকটিকি , বাংলাদেশ ইন্ডিয়া টিমের খবরাখবর এদিক ওদিক পাচার করে। ইন্ডিয়ার সাথে ম্যাচ শেষে যুবরাজ সিং মাশরাফিকে ডেকে নাকি বলছে,তুমলোগ হামকো সোনে নেহি দেতা। বাংলাদেশ বহুত খতরনাক টিম হ্যায় (তোমরা আমাদের শান্তিমতো ঘুমাতে দাও না। বাংলাদেশ খুব ঝামেলার দল)। মাশরাফি হাম্পটি ডাম্পটি জাম্প দিয়ে উট-পলকে খবরটা দিসে । উটপল আবার আনন্দে আটখানা হয়ে প্রথম আলোতে সেটা ছাপায় দিসে। ঘটনা এখানে থেমে গেলে কোন প্রোবলেম হত না , অতনু হারামজাদাটা গিয়ে ইন্ডিয়ানদের এই খবর দিয়ে আসছে । এরপর থেকে নাকি ইন্ডিয়ানদের হাসি থামতেসেই না ।
যুবরাজ নাকি মাশরাফিরে এক নাম্বার বেকুব বলসে । ধোনি আবার যুবরাজরে দিসে রামঝাড়ি "মাশরাফি বেকুব টারে ঘোলই যখন খাওয়াবই,ঘন ঘোলই খাওয়াইতি , কইতি যে তোগো ভয়ে আমরা হিসু কইরা হাফ টাইমে ট্রাউজার বদলাইসি, বেকুবরা এই আনন্দে কিছু দিন কাটাইত।" ইশান্ত শর্মার নাকি হাসতে হাসতে পেটে ব্যামো ধইরা গেসে , রাতের বেলায় জিমে গিয়ে পেটের পেশি ঠিক করতে হইসে । গম্ভীর পোলাটা আবার বেশ ভদ্র , হাসতে গিয়ে তার নাকি সত্যি সত্যি রাতে শান্তিমত ঘুম হয় নাই । ম্যাচ শেষেই অবশ্য মাশরাফির একবার সন্দেহ হইসিল । নির্বিষ আইরিশ বোলার ম্যাককালান তারে কানে কানে বলে গেছে ..."তোমরা আমাদের শান্তিমতো ঘুমাতে দাও না। বাংলাদেশ খুব ঝামেলার দল" ![]()
উট-পল আড়চোখে মাশরাফির দিকে তাকায় । তার নিজেরই বা এমন দোষ কি ? প্রথম আলু ইদানিং খেলার পেজেও "উক্তি" বিভাগ চালু করসে । সেই উক্তি ভরানোর দায়িত্ব আবার তার । ভাবসিল যে এই ডায়ালগ দিয়ে বছরটা পার করতে পারবে , এর আগে মাশরাফির "ধরে দিবানি" ডায়ালগ বছর দুয়েক ভাঙ্গায় খাইসে , এই ডায়ালগ মাত্র একদিনের মাঝেই এমন ছ্যাকা দিবে কে জানত ।
২....................
উট-পলের ঝিমুনির সুযোগ নেয় "আমার বিদেশ" পত্রিকার সাম্বাদিক আরিফ । বজ্জাত উট-পল তারে হাড়ে হাড্ডিতে জ্বালায় খাইসে এতদিন । কয়েকবার হাতে পায়ে ধরে কয়েকজন বিদেশি প্লেয়াররে রাজি করাইসে সাক্ষাৎকারের জন্য , আর উট-পল প্রথম আলুতে লিখে দিসে এইটা নাকি একান্ত সাক্ষাৎকার । উট-পলের অবশ্য এইটা আলুর দোষ , কাকা রোনালডোর সাক্ষাৎকারের ভিড্যু দেখে একান্ত সাক্ষাৎকার হিসেবে চালানোর অভ্যাসও উট-পলের আছে । আজ ঝিম মেরে থাকা উট-পলের মলিন বদন দেখে তার বড়ই খুশ লাগে । হোটেলের দোতালায় উঠে খেলোয়াড়দের রুমে সে হানা দেয়ার ডিসিশন নেয় ।
বাংলাদেশের খেলোয়াড়দের ভাল করে চিনে আরিফ , অন্য টিম হইলে এখন রুম বন্ধ করে কানতো , কিন্তু বাংলাদেশের প্লেয়াররা সাম্বাদিকের আশায় চাতক পাখির মতন বইসা আছে । হাভাইত্যাগুলোর এত বয়েস হইলো , তাও পত্রিকায় ছবি ছাপানোর শখ গেল না ।
৩.................
দোতালায় রুমে হাত পা ছড়ায় শুয়ে আছে আশরাফুল । মনে তার বিরাট পাথর চেপে আছে । আশরাফুল বুঝতে পারে না এই পাথর হেরে যাওয়ার ফসল নাকি মোনালিসার টিটকারির ফসল । ইনিংস ব্রেকের সময় মোনালিসা তারে ফোন দিসিল । যেই মেয়েটা গোল্ডনে ডাক মারলেও আল্লাদী গলায় আশু আশু করত , সেই কিনা আজ ব্যাটিং নিয়া টিটকারি মারসে । মোনালিসারে কল দিলে কল ধরে না , মেয়েটার যে কি হল । হঠাৎ করে রিংগার বাজে । বাংলাদেশী নাম্বার দেখে তড়াক করে আশরাফুল লাফ দেয় । কন্ঠটা মসৃণ করে বলে ......."হ্যালোওও" । ঐপাশে খসখসে কন্ঠের শাহরুখ । ঝুঁটিওয়ালা ফ্যাশন ডিজাইনার শাহরুখ শহীদ । বজ্জাত পুলাপাইনের মধ্যে নাকি আয়ারল্যান্ডের জার্সির ব্যাপক চাহিদা বেড়ে গেছে , আশরাফুল মনে মনে ভাবে , যাক আইরিশ জার্সি পইড়া মডেল হওয়ার একটা সুযোগ মিলল , সাথে মোনালিসা , ভাবতেই সেই নিঃশব্দে ভেটকি মারে । ঠিক তখনই শাহরুখ বলে ষাড়ের মত সাইজের কেভিন ও'ব্রায়ান রে তার মডেল হিসেবে চায় , আশরাফুল যেন একটা যোগাযোগের ব্যবস্থা করে । মনে মনে রাগে গজগজ করে আশরাফুল ... , মুখে বলে "আইচ্ছা"
৪..................
আশরাফুলের রুমের দরজা বন্ধ দেখে আরিফ অন্য রুমগুলিতে ইতি উতি মারে । জুনায়েদের রুমের দরজা খোলা পেয়ে ভালই লাগে । জুনায়েদ পোলাটা বেশ সোজা সাপ্টা , প্যাচ ট্যাচ কম । আজ বাংলাদেশী পাঠকরা দলের চামড়া ছিলার মত নিউজ চায় , সেটা আরিফ ভাল করেই জানে । দলরে বে-ইজ্জতি করার মত কোন নিউজ যদি কেউ দিতে পারে , সেইটা জুনায়েদই পারে , এইটা ভেবে মিচকা হাসি মারে আরিফ ।
"কি জুনায়েদ , করো কি , তোমগো কাপ্তানের মন মনে হয় খারাপ ??"... আরিফ জিজ্ঞেস করে
..............."ঐ বলদের মন খারাপের কারণ জানেন না ? সুপার এইটের ম্যাচ হওয়ার কথা লন্ডনে, লন্ডনে তিন চাইর রাইত ডিনারের দাওয়াত ছিল , এখন সব ক্যানসেল, নটিংহাম থেইকা ডিরেক্ট দেশে পাঠাইবো ।সব ডিনার মিস , আর টেমসে নৌ-বিহারও মিস।বলতে পারেন পুরা ওয়ার্ল্ড কাপই বৃথা হয়ে গেল। আর আশু তো একটা প্রেমে হাবুডুবু খাইতেসে , লন্ডন থেইকা শপিং না করতে পারলে এইবার মনে হয় আশুর অ্যাফেয়ারটা টিকবে না"
"মেয়েটা কে?" ..... আরিফ জিজ্ঞেস করে । জুনায়েদ বলতে গিয়েও চেপে যায় । আরিফ আর ঘাটায় না।
"আশরাফুল আউট হয়ে যাওয়ার পর খুবই আপসেট হয় , মায়াই লাগে মুখটা দেখলে" .... আরিফ চতুর কথাটা ছুঁড়ে দেয় ।
কথা শেষ হতে দেয়না জুনায়েদ..... "কিসের কি ? এই নাটকটাও ধরতে পারেন নাই?"
"কেমনে কি ?"
............."কি করে বুঝাই আপনারে । ঢাকা শহরে রিক্সায় তো চড়সেন , নাকি ? ৩০ টাকার রিকশাভাড়া হইলে বেশির ভাগ রিকশাওয়ালাই বলবে ....যাবো না , যাবো না। কেউ কেউ ফিরেও তাকাবে না। দুই একজন দয়া করে বলবে ....যামু, ৫০ টাকা দিতে হইবো । এইরকম অবস্থায় একদিন এক রিকশাওয়ালা যদি ৩০ টাকা চেয়ে বসে আর আপনি লাফাইতে লাফাইটে রিকশায় উইঠা যান , রিকশাওয়ালা ভাববে যে আপনি তারে মহা ঠকানি ঠকাইতেসেন। তাই বেশির ভাগ লোক কি করে জানেন? ৩০ টাকা শুনে খানিক নকল গাই গুই করে , ভাব দেখায় যে ৩০ টাকা ...... এত বেশি ভাড়া!!! ততক্ষণে রিকশাওয়ালা কনভিন্স হয় যে প্যাসেন্জারই হারতেসে।"
বুঝলাম , কিন্তু তার সাথে আশরাফুলের কাঁচুমাচু মুখে মন খারাপ করে নিজেরে ধিক্কার আর দেয়ার সম্পর্ক কি ?... আরিফ জানত চায় ।
...."এখানেই তো মিল , আশরাফুলও আউট হয় এমন এমনি আন্দা গুন্দা , তারপর শুরু হয় তার অ্যাকটিং , যেন এই বলটা এমনে সে জীবনেও খেলত না , লাইফে এই একটা ভুলই সে করে ফেলল । অথবা , তার এই ক্যাচ কেউ ধরতে পারত না , কপাল খারাপ দেখে আজ ধরা খাইল । কিন্তু বলদটা একটা জিনিস বুঝে না , সেইটা হইল , ঢাকায় রিক্সাওয়ালা ৪ লাখ । যাত্রী প্রতিদিন অ্যাকটিং করলেও রিকশাওয়ালা রিপিট হবে না, সো সব রিকশাওয়ালারাই ডজ খাবে একটার পর একটা । আর এইদিকে দর্শক জনগণ তো চেইনজ হচ্ছে না, প্রতিদিন একই অ্যাকটিং দেখে আশরাফুল বলদটার উপর তারা মহা খাপ্পা"
আরিফ এতক্ষণে বুঝে , ধীরে ধীরে মাথা ঝাকায় । তারপর জিজ্ঞেস করে "আচ্ছা , তোমরা হঠাৎ ম্যাচ জিতে গেলে বেশ কিছু ওহী নাজিল কর" । এই যেমন ইন্ডিয়ারে হারানোর আগে মাশরাফি বলসিল "ধরে দিবানি" । আবার সাউথ আফ্রিকারে গায়ানায় সাইজ করার আগে তোমাদের পেটে নাকি গুড়গুড় করসিল । নিউ-জিল্যান্ডের সাথে ঢাকায় জিতার পর তামিম রে দেখলাম কারে যেন খুঁজতেসে , তামিমের সাথে নাকি সেই লোক বাজি লাগসিল । কেন প্রতি ম্যাচের আগে এমনে বল না যে "ছিল্যা দিমুনে , আন্ধা কইরা ফালামু" । বাজি লাগলেও তো পারো । আর তাও যদি না হয় নিদেনপক্ষে পচা বাসি খাবার খেয়ে কৃমি জন্মাইলেও তো পারো , তাহলে খেলার আগের দিন পেট গুড় গুড় করত , আরও বেশ কিছু ম্যাচও জিতা যাইত ।
..........জুনায়েদ এবার সিরিয়াস হয় , সোজা হয়ে বসে বলে "আপনারে খুইলা বলি , সত্যি কথা বলতে কি ব্রাশ করার সময় , অথবা কমোডে বসে সবসময়ই কারও না কারও মনে হয় কিছু একটা যদি হয়ে যায় ,এমনটা তো ২ বছরের আন্ডা বাচ্চাও ভাবে, বাংলাদেশ ফুটবল দলও তো ভাবে ব্রাজিলরে মনে হয় দিতাম হারায়া। তো ম্যাচ জিতলে সেইগুলো বিরাট ইতিহাস হয়ে যায়। আর পুরাটা ইতিহাস তাও না , অনেক ম্যানিপুলেশনও হয়"
"খুলে বলো" .... আরিফ বলে।
"এই ধরেন উট-পল শুভঢ়ো , তার দরকার নিউজ ।ইন্ডিজের হোটেলে শুভঢ়োর সাথে টাকি মাছ ধরা নিয়ে জমাইসিল মাশরাফি। শুভড়ো আবার গ্রামের ডোবা নালায় নামসে কম , কিন্তু মাশরাফি তো গ্রামের পোলা। তো মাশরাফি এক পর্যায়ে বলসিল "চিন্তা করো না , একটা টাকি ধরে দিব" । তাও বলসে একদম শুদ্ধ ভাষায় , মাশরাফির বউ সুমী আবার বেশ ঢং করে কথা বলতে শিখসে , সুমীর পাল্লায় পড়ে মাশরাফিও শুদ্ধ করে সাম্বাদিকদের সাথে কথা বলে। তো ম্যাচ জিতার পর উট-পলের মনে হইল একটা নাটক সাজানো দরকার , যেইটা ভাঙ্গায় খাওয়া যাবে । "টাকি মাছ ধরে দেব" .....এইটারে সে বিকৃত করে বানাইল "ধরে দিবানি" । বেশ নড়াইল নড়াইল একটা ফ্লেভার আসল , আর পাবলিক তো ম্যাচ জিতে পুরা পাংখা , সবাই ধেই ধেই করে নাচতে লাগল ।
এবার আসি তামিমের বেলায় , তামিম পুলা মন্দ না । সে প্রতিদিনই বাজি ধরে । তো ঐ ভদ্রলোকের সাথে এই মোমেন্টে সে বাজিতে ২৮-১ এ পিছায় আছে । ভদ্রলোক হারসিল ঠিকই সেদিন , কিন্তু অন্য দিনের খবর কে রাখে ? ভদ্রলোক অবশ্য ভাল আছে , তামিমরে মাফ কইরা দেয় রেগুলার
জুনায়েদের বিচক্ষণতায় আরিফ মুগ্ধ হয় । প্রসঙ্গ বদল করে আবার আশরাফুলে ফিরে আসে । "আচ্ছা , তোমাদের বলদ কাপ্তান তো সবকিছুর শেষেই পজিটিভ দেখে । ঢাকার ম্যানহোলের শেষমাথায়ও সে কামরাঙ্গীচড়ের আলো দেখে , এইবার এমন কিছুও কি খুঁজে পাবে সে"
জুনায়েদ হেসে ফেলে ......."আপনি দেখি কিছুই বোঝেন না আরিফ ভাই, আমি আশরাফুল হইলে সবই তো পজিটিভ দেখতাম। এই যেমন যুবরাজের কমেন্ট । বুঝতেসি যে যুবরাজও মাশরাফিরে এতটা বেকুব ভাবে নাই , একটা নির্দোষ ফান করসিল । কেন সেই ফান তো মেগা ফ্যান হওয়া আশরাফুল , মাশরাফি , প্রথম আলো রে আকাশে গোত্তা খাওয়াইতেসে। আরও তো হাজার খানেক পজিটিভ আছে ,
১/অস্ট্রেলিয়ার বিদায়
২/ডাচদের কাছে ইংল্যান্ডের হার
এর সব ক্রেডিটই জমা হইসে বাংলাদেশের ঘরে । টেস্ট খেলার কথাই না হয় বলি , একবার এক টেস্টে টানা চাইরদিন বৃষ্টি হইল , পঞ্চমদিনে ম্যাচ মাঠে গড়াইল । অবধারিত ভাবেই ম্যাচ ড্র । কিন্তু জিতল কারা জানেন ? আমরা জিতলাম , কারণ ম্যাচ পঞ্চম দিনে গড়াইসে , আর ম্যাচ ড্রও হইসে । বলতে পারেন ঐতিহাসিক সাফল্য।ছোটখাটো ধরলে তো আরও কত সাফল্য আছে , বলা শুরু করব ?"
"থাক থাক , তার চেয়ে বল , আশরাফুল যে দাবী করল বাংলাদেশ বিশ্বের চতুর্থ সেরা টোয়েন্টি টোয়েন্টি দল সেইটার ব্যাখ্যা কি ?"
"দাঁড়ান দাঁড়ান , ফোর্থ যে কইসে সেইটা তো অনেক বেশিই বলসে , আমি হইলে বলতাম ফার্স্ট । হাজারটা যুক্তি দেয়া যায়, একটাই বলি:
ডাচদের কথাই ধরেন: প্র্যাকটিস ম্যাচে ডাচদের নাকানি চুবানি দিসিলাম মনে আছে ? সেই ডাচ হারাইল ইংল্যান্ড রে , ইংল্যান্ড হারাইল পাকিদের , পাকিরা কয়েকদিন আগে হারাইলো অজিদের । তারমানে এই সব কয়টা দল বাংলাদেশের নিচে, আবার বাংলাদেশ হারাইসিল স্কটল্যান্ডরে , সেই স্কটল্যান্ডের সাথে বাংলাদেশ জিতসে ১০ বল বাকি থাকতে , আর নিউজিল্যান্ড জিতসে ৬ বল বাকি থাকতে , সেই নিউজিল্যান্ড আবার হারাইসিল ভারতকে , ভারত আবার চ্যাম্পিয়ন ........"
"থামো থামো , বুঝছি" , জুনায়েদের প্রতিভায় মুগ্ধ হয় আরিফ । পোলাটার চোপার জোড় আশরাফুলের চাইতেও ভয়াবহ ।
"এবার আমাকে বল , তোমরা এত প্র্যাকটিস ম্যাচে ভাল খেলো কেন?"
"কারণ সবাই প্র্যাকটিসে পিকনিক করে , আমরা সেই সুযোগে জান দিয়ে খেলি" ...... নির্লিপ্তভাবে বলে জুনায়েদ।
"রাকিবুল, রিয়াদ কেমনে ২০-২০ তে চান্স পায় বলতে পারো?"
"শুনেন , মিডল অর্ডার মানে বুঝেন ? যারা মিডলে ব্যাট করে তারাই মিডল অর্ডারে ব্যাট করবে , নাকি ? শামসুর রাহমান , জিয়াউর রহমান রা অনেক ঠেঙ্গায় বুঝলাম , কিন্তু তারা তো টপ-অর্ডার । কাজেই যত শটই থাক তাদের হাতে , মিডল-অর্ডারে তাদের নামতে তো দেয়া যায় না , নাকি ?"
"তা বুঝলাম, কিন্তু মুশফিক কোথেকে চান্স পায় ? এই আবালটা প্রতি ম্যাচে একটা স্ট্যাম্পিং আর একটা ক্যাচ মিস করে ,কবজিতে যার নাই এক ফোটা জোর , তাকে ৭/৮ এ নামায়ে , শটওয়ালা নাইম ইসলাম রে কেমনে ৯ এ নামায় ? " ........ খুব সিরিয়াস মুখে জিজ্ঞেস করে আরিফ
........."আবার ভুল করলেন ভাইজান, বিশ্বের সব দলের দিকে তাকান , উইকেট কিপার মানেই কিন্তু একটা ব্যাটিংয়ের জাহাজ । খালি উইকেট কিপিং করে এমন একজনই খালি আছে , সেটা মুশফিক , তাও উল্টা পাল্টা কিপিং । কিন্তু ব্রিটিশ মিডিয়ারে সেইটা তো বুঝতে দেয়া যাবে না । ৯ এ নামাইলের ওরা সবাই টের পেয়ে যাবে, তাই ৭ এ নামানো হয় । খারাপ করলেও যেন ওরা ভাবে ভাল ব্যাটসম্যান , ব্যাডলাকে খারাপ করে ফেলসে"
"গতকালের ম্যাচের বিচক্ষণ কিছু ডিসিশানের কথা বল , কমিটমেন্টের দুই একটা এক্সামপল ........"
"কমিটমেন্ট দেখেন নাই ? দাঁড়ান ম্যাচের ভিডিওটা ছাড়ি , মুশফিকের চিল্লাচিল্লিরে ফোকাস করে স্লো মোশনে দেখাইসে টিভিতে , কত ডেডিকেটেড কিপার ভাবতে পারেন? আবার আশরাফুল ক্যাচটা ধরে যেই চিক্কুরটা দিল ..... ক্যাচের পর এমন চিক্কুর কেউ দিসে ???(যদিও আশরাফুল চিৎকারটা দিসে মোনালিসারে দেখাইতে যে তার দেশপ্রেম উথলায় পরতেসে)।এরপর আশরাফুলের ডাইভ , আকাইম্মা আর ফালতু ডাইভ যদিও তবুও রিস্ক নিয়ে আশরাফুল ডাইভটা দিসে , যেন সবাই বুঝে সে ডেডিকেটেড । তারপর মাশরাফির ওভার আগে আগে শেষ করে দেয়া , এইটা কি চরম বিচক্ষণতা না ? পুরা জিনিয়াস ক্যাপ্টেন , কি বলেন ?"
"মানতে পারলাম না , ফুটবল দলের ক্যাপ্টেন রজনীকান্ত বর্মনও এখন জানে যে মাশরাফিরে লাস্টের দিকে দিলে পিটানি খেয়ে দফা রফা করে দিবে । কাজেই ও হইলেও ১৫ নাম্বারটা মাশরাফিকে দিয়ে করাত । কিন্তু ১৬ নাম্বারটা রুবেলকে দিল কেন ? আইরিশরা তো স্পিনে ধুঁকতেসিল । নাইম ২ ওভারে ৯ দিসিল , তাকে কি বোলিং দেয়া যাইত না?"
...."শোনেন , থিওরিটিকাল কিছু কথা আছে । নাইম না রুবেল ? কে বেশি বোলার হমম??"
"রুবেল বেশি বোলার".. আরিফ মেনে নেয়
"কাজেই নাইম যত ভাল বোলিংই করুক , সে একস্ট্রা ম্যান। বোলিং এর টাইমে বল করবে রুবেল। মাত্র ২ টা পেসার , তারা এত কম বোলিং করবে , কেমন দেখায় , আপনিই বলেন"
আরিফ মানতে পারে না , "কিন্তু ...."
"খুলে বলি , ঐসব স্ট্রাটেজি ব্যাপার না , খেলা যেমনই হোক , যে যেমন বোলিংই করুক প্রথম ৪ ওভার করবে মাশরাফি রুবেল , তারপর ফার্স্ট চেইনজে রিয়াদ , তারপর সাকিব । এরপর ১০ ওভার শেষ হলে চরম বিচক্ষণতার পরিচয় দিয়ে মাশরাফির দুই ওভার , এই সময় বোলিং চালাতে থাকবে রাজ্জাক , নাইম । সব হিসাব নিকাশ ঠিক থাকবে , খালি একটা ওভার নিয়ে গ্যান্জাম হবে , ঐ ওভারটা বন্ধুত্বের নিদর্শন হিসেবে আইরিশদের জন্য ডেডিকেট করা হবে , আর এই ওভারের পর আর কোন হিসাব নিকাশ লাগবে না...... আফটার অল ইটস অ্যা জেন্টলম্যানস গেম , এইখানে জেলাসি করা কি ঠিক ??"
আরিফ মাথা ঝাঁকায় , তার এখনও অনেক কিছু জিজ্ঞেস করার রয়ে গেছে । কিন্তু তার আগেই ফোন আসে জুনায়েদের ।
জুনায়েদের মিষ্টি হাসি দেখে কেন যেন আরিফের মনে হয় ফোনটা মোনালিসার ............
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উৎপল শুভ্র, আশরাফুল, বাংলাদেশ ক্রিকেট দল, আয়ারল্যান্ড ;
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০০৯ দুপুর ১২:০৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বড় ভাবী বলেছেন:
বাংলাদেশের খেলোয়াড়দের যা প্রতিভা তা দিয়ে ডাংগুলি খেললেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিততে পারবে না।
লেখক বলেছেন: প্রতিভা চাপা পড়ে আছে , বিস্ফোরণ যখন হবে হিরোশিমা নাগাসাকির কথা মনে পড়ে যাবে রে ভাই
লেখক বলেছেন: এত সম্মান দিয়েন না ভাই , এই পেশার লোকজন অনেক কষ্ট করে , মাশরাফুল দের মত তেল জমে না এদের
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
দারুণ লিখেছেন মেহরাব ভাই। ক্ষোভের বিস্ফোরণ কিরকম হতে পারে তা এই ক্লিপটি শুনলে বুঝতে পারবেন। গতকাল খেলা শেষে ইটালির ট্রেন্টো থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ফোনালাপের অংশবিশেষ। তবে আগেই বলি ক্লিপটি ভয়াবহ ১৮+Click This Link
লেখক বলেছেন: খাইসে , খাইসে
ডাউনলোড করার উপায় কি ??
থ্যাংকস
লেখক বলেছেন: ধন্যবাদ ,
বিরাট দুঃখ নিয়ে লেখাটা লিখেছি ![]()
সাদা কাগজ বলেছেন:
কক ++++++++্
লেখক বলেছেন: নাহ , উনাকে রিকোয়েস্ট করলাম এমনটা না করতে । ইজ্জত বাড়বে এমন করলে
লেখক বলেছেন: হু , আশরাফুলকে পড়াতে পারলে ভাল হত , কি বলেন ? অবশ্য আশরাফুল বলত ..... মা , মাটি , মোনালিসা ছেড়ে এত কষ্ট করি , আর প্রতিদানে এই ????
মেজাজটা চরম খারাপ , চরম
জাগরূ৪৯ বলেছেন:
'বড় ভাবী বলেছেন: বাংলাদেশের খেলোয়াড়দের যা প্রতিভা তা দিয়ে ডাংগুলি খেললেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিততে পারবে না'।
এই রজাল্টের পর ক্রিকেট দল বা বোর্ডের কেউ যখন রিজাইন করলো না, তখন ডাংগুলি ফেডারশনের প্রেসিডেন্ট রিজাইন কইরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। কি কইলেন, ডাংগুলি ফেডারশন বইলা কিছু নাই? তাইলে ক্রীড়া নিয়ন্ত্রন বোর্ড এদ্দিন করলোডা কি?
লেখক বলেছেন: হাহাহা , ডাংগুলি ফেডারেশন খোলার তীব্র দাবী জানাই । কিন্তু ঘটনা কি জানেন ? মাত্র ১৫ দিনের মাঝেই কাজাখাস্তান , আজারবাইজান , আর মৌরাতানিয়া ডাংগুলি টিম ফর্ম করে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেতে শুরু করবে ।
বাংলাদেশ দল যেদিকে যায় , সাগর শুকিয়ে যায় ![]()
লেখক বলেছেন: থ্যাংকস
লেখক বলেছেন: বাংলাদেশ টিমের খেলোয়াড়রা খুব হোম-সিক ছিল , কান্নায় তাদের বুক ফেটে যাচ্ছিল , তাই এমন হল
টুর্নামেন্ট শুরুর এত আগেই টিমকে ইংল্যান্ড পাঠিয়ে হোম-সিক করার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাই
অপরিচিত_আবির বলেছেন:
একদম উচিত হইসে। প্রিয়তে নিলাম, পোলাপাইনরে দেখামু।
লেখক বলেছেন: বুয়েট মাঠে মাঝে মাঝে আসে খেলোয়াড়গুলি , সাবধান করে দিতে হবে । পোলাপাইন কখন যে কি করে বসে
লেখক বলেছেন: রাগে আমার গাল ফুইলা গেসে
ফ্রুলিংক্স বলেছেন:
সেইরকমএতো কিছুর পরই কেউ পদত্যাগ করেনি বিধায় বিশ্ববেহায়ার লেভেলটা বর্তমান ক্রিকেট বোর্ডকে দেওয়া দাবী জানাচ্ছি।
লেখক বলেছেন: আফতাব আহমেদ দের কুলিং পিরিয়ডে রেখে কি করে ফ্রোজেন করতে হয় , সেই মিটিংয়ে তারা বিজি ।
পরে কথা বলবেন তারা
অনেক ধন্যবাদ আপনাকে
লেখক বলেছেন: আশরাফুলের টা নিতে চাইসিল , ব্যাটা দরজা বন্ধ করে ঢং করল
লেখক বলেছেন: হমমম , ছাপলে আমার নামে হুলিয়া জারি করত ক্রিকেট বোর্ড ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন:
![]()
মোঃ আশিকুর রহমান জিতু বলেছেন:
++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: সকালে মোটেও পাই নাই , এখন হালকা পাচ্ছি আমিও
সুবিদ্ বলেছেন:
চরম দুঃখের মধ্যেও হাসি পাইলো.......
লেখক বলেছেন: আশরাফুল খেলার দুইদিন পরেই চান্স পেলেই হাসি ঠাট্টা করবে , খামোখাই আমরা কষ্ট পাই ![]()
আলী আরাফাত শান্ত বলেছেন:
এক্সক্লুসিভ পুষ্ট!
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ
জুল ভার্ন বলেছেন:
ওরা বাদাম ভাজা কিম্বা রিক্সা চালাবারো যোগ্য নয়। বড়জোর ওরা পুরানো ঢাকার অলিগলিতে টেম্পুর হেল্পারী করার যোগ্য।
লেখক বলেছেন: Helpery korte besh commitment laage. Ei jemon shobar kas theke vara neya. Kheyal rakha. Ora ki parbe etota daitto nite?
লেখক বলেছেন: আপনাকেও সেইরকম একটা ধন্যবাদ
লুথা বলেছেন:
++++ভালো লিখেছেন... আল্লাহ বাচাইছে বাংলাদেশের গ্রুপে হলান্ড ছিলো না, তাইলে অই দলের কাছেও হারতো...
Click This Link
লেখক বলেছেন: Amaro tai dharona. Valo likhechen
লুথা বলেছেন:
সরি ভাই লাইনের প্রব্লেমে ৩ বার পোস্ট হয়ে গেছে...----------------------------------------
সামু VS বাংলাদেশ জাতীয় দলঃ ক্রিকেট খেলা ...কে জিতবে ??
Click This Link
লেখক বলেছেন: Somewhere team jehetu holland ireland er chaite onek low class er... Definitely swi jitbe
বকুল০৮ বলেছেন:
আজ ঘুম থেকে উঠতে খুব কষ্ট হইছে!জ্বর জ্বর লাগতেছিল।
বুঝলাম কালকের খেলা দেখার মানসিক ধকল।
আপনার লেখাটা পইড়া সেই ধকল টা কিছু কাটছে...
সেইরকম হইছে আপনার লেখাটা- এইটা বদ ক্রিকেটারগুলারে পড়ানো যায় না!
আর পেপারে ছাপা হোক লেখাটা- খেলায় হারার নামে বার বার আমাদের অপমান করার শাস্তিস্বরূপ।
আপাতত প্রিয়তে রাখলাম।
++++++++++++++++
লেখক বলেছেন: আমার ধকল মনে হয় এখনও কাটেনি ।
দেশে আসুক , দেখি কি বলে । অবশ্য কি বলবে জানা কথাই
ভাল থাকবেন , ধন্যবাদ
মোঃ আশিকুর রহমান জিতু বলেছেন:
আপনার পোষ্টটা প্রথমআলো ব্লগে পোষ্ট করেন তাহলে উট-পলে পাইব।
লেখক বলেছেন: সেই চিন্তাই করছি , তবে ব্যান খাওয়ার নিশ্চিত সুযোগ আছে মনে হয় । উট-পল দেখার আগেই পোস্ট হাপিস হয়ে যাইতে পারে ।
অনেক কাঁটছাঁট করে দিলে মাথা মোটা উট-পল আবার নাও বুঝতে পারে ![]()
রিস্কি পরামর্শের জন্য থ্যাংকস । দেখি পোস্টাইতে পারি কিনা
লেখক বলেছেন: শেষ পর্যন্ত দিয়েই দিলাম আলু ব্লগে :-)
মিছে মন্ডল বলেছেন:
এককথায় অসাধারণ...
লেখক বলেছেন: ধন্যবাদ .......
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
জটিল।
লেখক বলেছেন: ধন্যবাদ
নাজমুল আহমেদ বলেছেন:
কডিন!!!!
লেখক বলেছেন: ব্লগাররা এক হয়ে একটা ধোলাই পার্টির আয়োজন যদি করা যেত । আমার অফিসের পাশেই বিসিবি কার্যালয় , পিডাইতে মন চায়
আহমেদ রাকিব বলেছেন:
জটিল।
লেখক বলেছেন: কেমন চলে ভাইয়া ? আটা(তারেক) এর খবর কি ?
লেখক বলেছেন: বিসিবি তে পাঠান জলদি
লেখক বলেছেন: সুকেস ??
আইচ্ছা ![]()
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
মেহরাব ভাই, দেখেন তো ডাউনলোড হয় কীনা। মিডিয়াফায়ার লিংক দিলাম। ডাউনলোড না হলে আমাকে perseus_051@হটমেইল এখানে মেইল করে দিয়েন, রিপ্লাইয়ে ফাইল পাঠিয়ে দেবো।ডাউনলোড
Click This Link clip 01.wav
লেখক বলেছেন: ডাউনলোড হয়েছে , থ্যাংকস ![]()
অমি রহমান পিয়াল বলেছেন:
মুগ্ধ। চরম হইছে স্যাটায়ার
লেখক বলেছেন: Apnar colleague chilo na utpol? Aage vallagto ja ektu. Idaning eto utpat kore. Apnake thanks
পারভেজ বলেছেন:
ফাটাফাটি!!!!!!
লেখক বলেছেন: ধন্যবাদ পারভেজ ভাই
জুমানজি১১ বলেছেন:
চমতকার হইসে...বন্ধুদের সাথে FB তে Share না করে পারলাম না...
লেখক বলেছেন: আমাকে শিখিয়ে দেবেন কিভাবে লিংক দিতে হয় , আমি ফেসবুকে চরমতম আনাড়ি
লেখক বলেছেন: পড়ার পর ?
"নির্বিষ আইরিশ বোলার ম্যাককালান তারে কানে কানে বলে গেছে ..."তোমরা আমাদের শান্তিমতো ঘুমাতে দাও না। বাংলাদেশ খুব ঝামেলার দল"
এইটা পইড়া হাসতে হাসতে গড়াগড়ি দিতাসি,খিক খিক
লেখক বলেছেন:
, কিছুই আর বলার নাই । মাশরাফি সত্যি সত্যি এই সফরে অনেক পজিটিভ দিক খুঁজে পেল
++++++++
উটপল রে ধরে দেয়াটাও চমৎকার হৈসে।
শালা রে মাঝে মাঝে ভালোই লাগতো -- মাগার কামের চে আকামের খবর বেশী।
লেখক বলেছেন: আগে তো মোস্তফা মামুন , পবিত্র কুন্ডু সহ অনেক কাবিল সন্নাসী ছিল । ইদানিং উট-পল ভাবে বাংলাদেশের সে প্রেসিডেন্ট টাইপ কিছু । ফুটবল সাহিত্য , ক্রিকেট সাহিত্য সব সে একাই পারে । তার জালায় আর বাঁচি না
থ্যাংকস আপনাকে উটপলরে ডাম্প করার জন্য
মার্ক জুবাবের বলেছেন:
উট-পল শুভঢ়োর দুঃখ্টা আপ্নেরা বুঝলেন না আফসুস...
লেখক বলেছেন: উট-পাল তো পাবলিকের দুঃখটা বুঝল না কখনো
হিমালয়৭৭৭ বলেছেন:
মেহরাব ভাই, জুনায়েদের সাক্ষাৎকার পড়বোনা, মহান ব্যাটসম্যান রকিবুল হাসানের সাক্ষাৎকার চাই.......আমার তো মনে হয় প্রয়োজনে ১০জন নিয়ে খেলা যেতে পারে, তবু রকিবুল নয়...তার রিভার্স স্যুইপ দেখছোন তো????আর আশরাফুলকে নিয়ে নতুন কিছু বলার পাইতেছিনা..পাইলে বলবো নে...
লেখক বলেছেন: অনেক দেরি হয়ে গেল হিমেল ..... ঢাকার বাইরে গিয়েছিলাম।
আশরাফুল দেখলাম আইসিএল পার্টির বিরুদ্ধে খেলো-মত গড়ে তুলছে । দেশপ্রেমিক রাকিবুলকে তুমি দল থেকে বের করে দিতে চাও ???
দেশপ্রেম দেখানোর জন্য আশরাকি(বুল-ফুল) কে আজীবন টীমে রাখা হোক
অ্যামাটার বলেছেন:
খোদার কসম, HHPG!
লেখক বলেছেন:
![]()
ইনজুরি হয় নাই তো ?
ড়ৎশড় বলেছেন:
শুভ্র ভাই,আজকে বেশ ভালো একটা লিখা দিছে,হয়তো এই প্রথম ক্রিকেটারদের স্বরুপ ফাস করেছে।ইত্তেফাকের লেখার একটা জিনিস পড়ে মাথায় রক্ত উঠে গেছে...আশরাফুল বলেছে "আমি জাতির কাছে ক্ষমা ছাড়া আর কিইবা চাইতে পারি,আমি আশা করি জাতি আমাকে ক্ষমা করবে।"
বড়ভাই একটা কথা বলেনতো,আমাদের নেতা নেত্রীগুলার মান ইজ্জত কিছু নাই,যা ইচ্ছা বলে,কয়ে বেড়ায়।আমার কথা হলো,লীডারদের এমন বেহায়াপনা দেখতে দেখতে কি আমরা এতই টাফ হয়ে গেছি যে এখন আশরাফুল ছাগলা এন্ড কোং এর বেহায়াপনা সহ্য করে যাইতে হবে...কেন ওদেরকে জুতার মালা পড়ায় জাতীয় দল থেকে বের করে দেয়া হচ্ছেনা?কেন দেশের মানুষ ওদের ঘাড়ে ধরে নামানোর জন্য প্রতিবাদ করছেনা?ইত্তেফাক আর প্রথম আলো একটু পড়বেন আজকের!
আপনি নিশ্চিত থাকেন আজকের পত্রিকা পড়ে আপনার মাথায় রক্ত উঠে যাবে!
লেখক বলেছেন: উৎপল শুভ্রের সাথে ডেভিড মরগানের কথোপকথন পড়েছ ?
উৎপল লিফটে উঠেও মরগানের দেখা পায় , ট্রেনে উঠেও রুমেনিগের দেখা পায় , আর কারও কোন কাজ নাই , উৎপলের সাথে খোশালাপ জুড়ে দেয় । ভন্ডামী দেখে আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল
লেখক বলেছেন: ওখানকার রেসপন্স দেখি সামুর চেয়ে ভাল :O
http://www.prothom-aloblog/base/mehrab/18
লেখক বলেছেন: মোটামুটি ৫ ব্যাটসম্যান রাখলেও তেমন কোন হেরফের হবে না , বাকিরা জাস্ট ফিল্ডিং করবে
লেখক বলেছেন: ![]()
ব্যবস্থাপনা টা ভুল , বাকিগুলো ইচ্ছা করেই ভুল করেছিলাম ![]()
রোবোট বলেছেন:
খুবই ভালো লিখসোআশরাফুলরে ক্যাপটেন বানানো ছিলো ছাগলামির চূড়ান্ত। ঐ সময় পাইলটকে ক্যাপটেন করা দরকার ছিলো।
লেখক বলেছেন: সহমত
কালপুরুষ বলেছেন:
গতকাল পড়েছি। এখানে মন্তব্য করতে পারিনি। অসাধারণ হয়েছে লেখাটা। পড়ে হাসতে হাসতে শেষ। প্রিয়তে রেখে দিলাম।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ কালপুরুষদা । প্রথম আলো ব্লগে আপনার কমেন্টটা দেখে আমারও বেশ মজা লাগছিল ![]()
প্রচেত্য বলেছেন:
জব্বর হয়েছে
লেখক বলেছেন: থ্যাংকস অ্যা লট
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
মেহরাব ভাইঃ হাসতে হাসতে মনের দুঃখ ঙ্কিছুটা উপশম হইলো... চরম হইছে স্যাটায়ার টা... এক্কেবারে 'ধরে দিছানি ' লেখক বলেছেন: অনেক জল গড়িয়ে গেল , গাধাটার ক্যাপ্টেন্সি ও গেল
আশরাফুল মাঝে একটা বিদ্রোহও করল , কত কি দেখলাম !! ![]()
জানজাবিদ বলেছেন:
চরম হইছে।
লেখক বলেছেন: থ্যাংক য়্যু
রিসাত বলেছেন:
পড়ার পর অনেক কিছু জানলাম,,,আসলে প্রেসকে প্রেসের জায়গায় থাকা উচিৎ,,,,,,,,,, মাশরাফিদের নিজেদের মতো থাকার চেষ্টা করা উচিৎ,,,,,,,,, মাশরাফিরা স্টার,,,,, এইটা নিজেদের আগে বুঝতে হবে,,,,,,,, এবং সেই অনুযায়ী বিহেইভ করতে হবে,,,,, আপনার ম্যাচ এনালাইসিস ভালো হইছে,,,,,,,,,,
খেলাটাই সবার উপরে,,,,,,,,
লেখক বলেছেন: ৫২ দিনের নতুন সফর শুরু হল , আশা করি না তেমন কিছু , কিন্তু মন মানে না
মাহাফুজ বলেছেন:
জটিল বস!
লেখক বলেছেন: ধন্যবাদ
এম্নিতেই বলেছেন:
চমৎকার হইসে!
লেখক বলেছেন: মন একটু ভাল হয়েছে ?
লেখক বলেছেন: অবসরে যাওয়ার আগে আমি সেমিফাইনাল আর ফাইনাল দেখে নিয়েছি
সীমান্ত আহমেদ বলেছেন:
আোনেক কিছু বলার আচে। আপাতত হাসতে হাসতে বিদায় নেই। সাক্ষাতে বলব নি।
লেখক বলেছেন: সিলেট যাচ্ছি আজ নাইটে । রবিবার অফিস ধরব
অদ্রোহ বলেছেন:
কোনো একটারে যদি কোনোদিন বুয়েট মাঠে পাই,তাইলে ঈমানে কইতাসি,হাতে না হোক,মুখে কিছু একটা কমুই কমু।
লেখক বলেছেন: জাভেদ ওমরকে আমাদের ব্যাচের পোলাপাইন একবার জব্দ করেছিল , ক্ষিপ্ত জাভেদ মাঠের পাশে ছুটে এসে ঝগড়া বাধায় নিসিল ![]()
ফিউশন ফাইভ বলেছেন:
শুভ্রকে নিয়ে যদিও একটু বাড়াবাড়ি আছে, নিঃসন্দেহে তিনি খুবই প্রতিভাবান, তবে রম্য খুবই ভালো হয়েছে। দীর্ঘ লেখা, কিন্তু ধৈর্য্য ধরে পুরোটা পড়ে নিলে যে কারোরই ভালো লাগবে।
লেখক বলেছেন: শুভ্র প্রতিভাবান সে ব্যাপারে আমিও দ্বিমত করব না , কিন্তু কখনও কখনও বিরক্তির সীমাকে অতিক্রম করে যান সম্ভবত ।
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
দারুণ সুস্বাদু রচনা। অতিশয় আমোদিত হইয়া একাধিক ধনাত্নচিহ্ন প্রদান করিলাম। লেখক বলেছেন: গভীর দুঃখবোধ থেকে তাড়াহুড়া করে লেখাটি লিখেছিলাম , সেটি কেটে গিয়ে কেমন যেন একটা সুখানুভূতি হল আপনার কমপ্লিমেন্টস পেয়ে । অনেক ধন্যবাদ আপনাকে ।
বিবর্তনবাদী বলেছেন:
ক্রিকেট দেখা থাইকা আপাতত অবসর নিছি
লেখক বলেছেন: আগের সাথে তুলনা করলে আমি মোটামুটি অবসরেই আছি ।
ক্রেডিট গোজ টু বাংলাদেশ , যারা বছরের পর বছর দাগা দিয়ে আমার প্যাশন নষ্ট করে আখেরে আমার উপকারই করেছে
শফিউল আলম ইমন বলেছেন:
আমি সুপারএইটের টিকেট কিনেছিলাম, আজকে মানে সোমবারে যাওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ টাকা বাঁচিয়ে দিল, টিকেট বেঁচে উল্টো বিশ পাউন্ড লাভ করছি।তবে, খেলা দেখতে যাওয়ার একটা আগ্রহ ছিল এই কারণে, পকেটে ইট-পাথর কিছু একটা নিয়ে যেতাম। রাকিবুল হাসান নামের পোলাডারে আশে পাশে পাইলে ইট মারতাম। হালায় টুয়েন্টি টুয়েন্টি খেলতে আসছে না মশকরা করতে আসছিল বুঝবার পারিনা। আর কোন হালায় ওরে টিম এ নেয় সেটাও মাথায় আসে না।
লেখক বলেছেন: ইট যদি মারতে পারো কখনো , আরও বিশ পাউন্ড দিব তোমাকে , ঈমানে কইতাসি
ড়ৎশড় বলেছেন:
উৎপল শুভ্রের ফেসবুক লিঙ্ক পাইলাম আজকে।আহারে যদি পারতাম সব ব্লগারকে অনুরোধ করতাম ওই ব্যাটাকে পারসোনালী মেসেজ দিয়ে মনের কথা বুঝায় দিতে।আপনার পোস্টে দিয়ে গেলাম লিঙ্ক।Click This Link
লেখক বলেছেন: অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছি , দেখি সাড়া দেয় কিনা ![]()
নুশেরা বলেছেন:
সুপার্ব! সিম্পলি সুপার্ব! অনেকদিন পর মেহরাবীয় ঘরানার লেখা।
লেখক বলেছেন: "মেহরাবীয় ঘরানার লেখা" আপনার এই কমেন্টটা খুব বেশি যেন ছুঁয়ে যায় ।
অসংখ্য কৃতজ্ঞতা নুশেরা আপু
আশরাফ মাহমুদ বলেছেন:
অসাধারণ রম্য হয়েছে।
লেখক বলেছেন: অনেক দিন পর আসলেন, ধন্যবাদ নিয়ে যান
সুমন বলেছেন:
মাথায় পতাকা আর বাংলাদেশ লেখা মুখে পতাকা ........ কত আয়োজন করে গেলাম হারামজাদা সব শেষ করল।
লেখক বলেছেন: নতুন ক্যাপ্টেন , লাভ হবে না
আমি স্বার্থপর বলেছেন:
আমিতো এইডা বুঝি না আমাগো ঝুনায়েদ ঝুনা এতো কথা কইলো কিন্তু নিজে দলে আছে ক্যামনে তা তো কইলো না।
লেখক বলেছেন: জুনায়েদ নিজে বলল ..... "কনফিডেন্ট ফিল করছি , একটু সমস্যা যা আছে কেটে যাবে , শিখছি , কাট খেলতাম না আগে , এখন খেলছি , ডাউন দ্যা উইকেটে না গিয়ে ব্যাকফুটের উপর জোড় দিচ্ছি"...... এমন আরো আরও অনেক কথা .........
বিবেক সত্যি বলেছেন:
ফাটাফাটি পোষ্টটি "আপনার" পছন্দের তালিকায় সংযুক্ত করা হয়েছে...
লেখক বলেছেন: অনেক দিন পর , খবরাখবর কি ?
সাগরসিএসই_০৬ বলেছেন:
দারুণ লেখা, প্রথম আলোর ব্লগে কি এইটা দিসিলেন?দিলে এখনো কি আছে?
link দেন পলিয..
লেখক বলেছেন: Click This Link
কিভাবে যেন লেখাটা সার্ভাইভ করে গেছে ![]()
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
এই লেখা আমি এতদিন দেহিনাই ক্যান! হাসতে হাসতে উলটায়া পড়ার যোগাড়! চরম লিখছেন মেহরাব ভাই
লেখক বলেছেন: যখন দেখলে , তদ্দিনে সব বদলে গেছে । গদ্দিনশীন পীর আশরাফুল তার মারফত , কেরামত সব হারিয়েছে । সব এলোমেলো হয়ে গেলেও উট-পাল আছে সগৌরবে , ইন্ডিজের নারকেল গাছে উঠে ডাব পানরত ।
![]()
উদ্ভ্রান্ত পথিক বলেছেন:
পারলে ৫-৬টা পেলাস দিতাম!!প্রিয়তে।
লেখক বলেছেন: বাংলাদেশের সুদিনে দুর্দিনের সেই দিনের কথা স্মরণ করে রিপ্লাই দিচ্ছি , খানিক ভয়ে ভয়ে ।
শুভকামনা বাংলাদেশের জন্য ![]()
আপনাকে ধন্যবাদ
জনৈক আরাফাত বলেছেন:
"ঢাকার ম্যানহোলের শেষমাথায়ও সে কামরাঙ্গীচড়ের আলো দেখ"ব্যপক। এইটা আগে মিস করছিলাম!
লেখক বলেছেন: আমিও অবাক , এতদিন পর এই লেখায় কমেন্ট করল কে ??
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
উটপালের ভাবসাব দেখলে মনে হয় নিজেরে ক্যাপ্টেন জ্যাক পাইরেট অব দ্যা ক্যারিবিয়ান ভাবা শুরু করছে। খেলা দেখার নাম কইরা ক্যামেরা নিয়া এলিজাবেথ খুইজ্জা বেড়ায় মনে অয়! লেখক বলেছেন: গতকালের লেখাটা পড়েছ নাকি ? একমাত্র ডমিনিকা দ্বীপটাই নাকি কলম্বাস চিনতে পারবে এখন । আগের দিন লিখল চন্দ্রবিজয়ের দিনে সাকিব ইন্ডিজ জিতল , সাকিব = অলড্রিন ।
এসব লেখা ভাগ্যিস আংরজি অনুবাদ হয় না । নয়ত খোদ কলম্বাস নারকেল গাছ দিয়ে উট-পালরে বাড়ি মারত
লেখক বলেছেন: আয়ারল্যান্ডের সাথে হেরে যাবার পরের দিন লেখা , সবাই তেতে ছিল , কলম ধরলে সবাই মনে হয় এমন লিখে ফেলত ![]()
বাংলাদেশ দলের এরপরের দিনগুলিতো ভালয় ভালয় কেটে গেছে
লেখক বলেছেন: হাহা ,
তোমার ভয়ে উট-পাল তো জিম্বাবুয়েতেই গেল না ।
ছেড়ে দাও বেচারাকে , ভিক্টোরিয়া ফলস ট্রিপটা এভাবে মিস করানো কি ঠিক হল ?
Itihasher ei shoronio muhurto ta frame e badhiye rakhlam
মহিতুল আলম পােভল বলেছেন:
জিয়াউর টপ অর্ডার ব্যাটসম্যান-- এই তথ্য কই পাইলেন?মাশরাফি যে 'ধরে দিবানি' বলসে, এইটা ঐ ম্যাচ হওয়ার আগেই ছাপা হইসিল।
........বাংলাদেশ হারায় ক্ষোভ থেকে লিখসেন, বোঝাই যায়। কিন্তু আয়ারল্যান্ড এর সাথে হার যেমন মানা যায় না, আপনার লেখাও মানা যায়না।
সব মিলিয়ে মাইনাস।
ডাচদের কথাই ধরেন: প্র্যাকটিস ম্যাচে ডাচদের নাকানি চুবানি দিসিলাম মনে আছে ? সেই ডাচ হারাইল ইংল্যান্ড রে , ইংল্যান্ড হারাইল পাকিদের , পাকিরা কয়েকদিন আগে হারাইলো অজিদের । তারমানে এই সব কয়টা দল বাংলাদেশের নিচে, আবার বাংলাদেশ হারাইসিল স্কটল্যান্ডরে , সেই স্কটল্যান্ডের সাথে বাংলাদেশ জিতসে ১০ বল বাকি থাকতে , আর নিউজিল্যান্ড জিতসে ৬ বল বাকি থাকতে , সেই নিউজিল্যান্ড আবার হারাইসিল ভারতকে , ভারত আবার চ্যাম্পিয়ন
আব্দুল্লাহ (রাইয়ান) বলেছেন:
মজা পাইলাম।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


























