somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিনব কায়দায় BBC world service এর শিরোনামে উঠে এল বাংলাদেশের নাম

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বের বড় বড় মিডিয়ায় বাংলাদেশ বরাবরই উপেক্ষিত । তবে , তার ব্যতিক্রম ঘটল আজ , ১লা সেপ্টেম্বর তারিখে , BBC world service এর ওয়েবসাইটে অন্যতম লিড নিউজ হিসেবে বাংলাদেশ উঠে আসার মধ্য দিয়ে । অবাক ব্যাপার হল , ক্রিকেট , গার্মেন্টস বা ক্ষুদ্র ঋণ সংক্রান্ত খবরের বদলে বাংলাদেশের এই অর্জনে পুরো কৃতিত্ব আজ আমাদের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ।

BBC world service জানাচ্ছে, ৩১ শে আগষ্ট দুপুর ২ টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দ্যশ্যে ঢাকা ছেড়ে যাবার কথা ছিল যে বিমানটির , বিমানটির পাঁচটি টয়লেটের সবক'টি জ্যাম হয়ে যাবার কারণে সেটি ১০ ঘন্টা বিলম্বিত হয় । বিমানের প্রকৌশল ডিভিশনের পরিচালক উইং কমান্ডার বিবিসিকে জানিয়েছেন , এর পেছনে কোন যান্ত্রিক ত্রুটি ছিল না , বরং এর পুরোটাই দায় যাত্রীদের , এবং এটি তাদের টয়লেট ব্যবহারে অজ্ঞতার ফসল ।

পাবলিক টয়লেট ব্যবহারের কায়দায় বিমানের বাংলাদেশী যাত্রীরা
বিমানের টয়লেটগুলো অবাধে বোতল , কাপ , টিস্যু পেপার এবং স্যানিটারি ন্যাপকিন নিক্ষেপের ফলশ্রুতিতে বিমানের নিষ্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়ে ।
একজন পাইলটের উদ্ধৃতি দিয়ে BBC জানায় "কেবল মাত্র পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়ার কারণেই জাতীয় বিমান সংস্থার ফ্লাইটটি স্থগিত করতে হয় "

BBC আরও জানায় ৩০ শে আগস্ট জাতিসংঘ এক নির্দেশনায় জাতিসংঘের অধীনস্ত কর্মকর্তাদের নিরাপত্তার স্বার্থে এবং ফ্লাইটে নিয়মিত বিলম্ব এড়াতে বিমান চড়া এড়িয়ে যাবার পরামর্শ দিয়েছে ।

খবরে বিমানের দুর্নীতি , বেতন প্রদানে ব্যর্থতা , পুরনো এবং জীর্ণ শীর্ণ বিমান এবং জ্বালানীর দাম পরিশোধে বিমানের ব্যর্থতার কথা উল্লেখ করা হয়েছে ।

উল্লেখ্য , শত অভিযোগ থাকা সত্ত্বেও ইতোপূর্ব বিমান কখনও বিশ্বমিডিয়ায় গুরুত্বপূর্ণ খবর হয়ে উঠতে ব্যর্থ হয় । এছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটে বিলম্ব বিমানের নিত্য নৈমিত্তিক ব্যাপার হলেও , টয়লেট জ্যাম করে দিয়ে ফ্লাইট আটকে দেয়ার কৃতিত্বের ফলেই বিমান অবশেষে BBC এর দৃষ্টি আকর্ষণে সক্ষম হল ।

মূল খবরের লিংক :
Bangladesh flight hits toilet jam

বিবিসির প্রথম পাতায় খবরটি এখনও আছে
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:২৬
৫০টি মন্তব্য ৪৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×