আমার প্রিয় পোস্ট
- চলুন দেখে নেই সিগারেটের কিছু প্রাচীন বিজ্ঞাপন , যেখানে আপনার চিকিৎসক আপনাকে ধূমপান করতে উৎসাহী করছে - কল্পবিলাসী স্বপ্ন
- ব্লাডক্যান্সার বিষয়ক কিছু কথন - নোবেলবিজয়ী_টিপু
- ২০ টি কাজের এবং মজার ছবি এডিটিং ওয়েবসাইট অবশ্যই দেখুন - অণুজীব
- [ফিরে দেখা] স্বর্নযুগের ঢাকা ফুটবল লীগকে নিয়ে আসুন কুইজ খেলি - আপনি খেলোয়াড়, আপনিই কুইজ মাস্টার - রাইসুল জুহালা
- প্রকাশিত হল চলচ্চিত্র নিয়ে ই-বুক “এক মুঠো চলচ্ছবি”
- কাঊসার রুশো
- একটি অতীব কার্যকর ওয়েবসাইট । বুকমার্ক করে রাখেন । সারাজীবন কামে দিবে - আসিফ মুভি পাগলা
- পুরো ২০১০ জুড়ে যে গানগুলো শুনলাম (ডাউনলোড লিংক সহ)। (একটি মাথার ঘাম গলায় ঝরানো পোস্ট) - আলিম আল রাজি
- আরো এক গাদা বাংলিশে আলাপন - সাঈফ শেরিফ
- মুসা ইব্রাহীমের এভারেস্ট জয় : অবশেষে ভুল স্বীকার এবং কিছু কথা - ফিউশন ফাইভ
- স্বপ্নরাজ্যে ~স্বপ্নজয়~ (পর্ব - ১) - ~স্বপ্নজয়~
- অনিগিরির ‘আবালীয়’ ৬০ টি প্রশ্নের উত্তর - বাবুকস
- অভিশপ্ত ১২৫৮: মংগোল সৈন্য কর্তৃক বাগদাদ অবরোধ ও ধ্বংসের নির্মম ইতিহাস - ইমন জুবায়ের
- বিশ্বকাপের ৩২ দলের পোস্টার (সংগ্রহে রাখার মতন) - কার্টুন
- ফুটবল আর মুভি :ফুটবলের মুভি------[পর্ব - ১] - স্নিগ
- (প্রিয় কবিতা-১০/মহাদেব সাহা) মানুষের মধ্যে কিছু অভিমান থাকে - তানজু রাহমান
- ইতিহাসের সেইসব খাদ্য আবিস্কারক যারা পৃথিবীর খাদ্যরুচি পরিবর্তন করেছিল (ছবি ব্লগ) - সাপ্নিক
- ছবিতে মুসলমানদের সবচেয়ে পবিত্র তিন মসজিদ এবং ইসলামি শিল্পকলার শ্রেষ্ঠ ১০ টি নিদর্শন - তালহা তিতুমির
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ইউটিউবে আমার পছন্দের কিছু সুর, সারাদিন বসে বসে যেগুলো শুনি - নুভান
- আসুন শিখে নেই হরেক রকম জুতার ফিতার বাধন - কুঁড়ের বাদশা
- অতঃপর, মানুষের রক্তে দিনলিপি সই হয় ? ঘামে ভেজা জীবন ...... রক্তেই শেষ হয় ! - সোহায়লা রিদওয়ান
- দ্য ম্যাচ অব ডেথ : ফুটবল যখন যুদ্ধ - অমি রহমান পিয়াল
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- অপার্থিব কাঠমুণ্ডু - আকাশ অম্বর
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- মুভি পাগলেরা সহায়তা করেন...World War II এর উপর নির্মিত মুভি'র নাম জানতে চাই - লুথা
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- জ্ঞানী-নির্বোধ কিংবা নির্বোধ-জ্ঞানীর গল্প - ম্যাভেরিক
- 'অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি' - আহমাদ মোস্তফা কামাল
- পেরুই যখন তোর বাড়ীটা - বরুণা
- বদরের যুদ্ধের প্রেক্ষাপট: ডাকাতি-লুট না অত্যাচারিতের অধিকার আদায়? - জ্বিনের বাদশা
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- খুঁজে পাওয়া নোটবুক এবং কিছু পংক্তিমালা......... - সুলতানা শিরীন সাজি
- বিজ্ঞাপনোষ্টালজিয়া ... - অলৌকিক হাসান
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- ৩০ রোযার দোয়া - ইবনে সালাম
- সঠিক পথে গাড়ী চালানোর লাইসেন্স পেতে যা করতে হবে... - মেসবাহ য়াযাদ
- সবাই কি আর লিখতে পারে! জলে? - শিমুল সালাহ্উদ্দিন
- ছায়া ছায়া মায়া আপা - হাসান মাহবুব
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- প্রিয় ব্লগার মেহরাব শাহরিয়ার এর জন্মদিন
হেপি বাড্ডে মেহরাব ভাই! - শামছু
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- ব্লগারদের পছন্দের সেরা কিছু রোমান্টিক বাংলা গান। - নিঃসঙ্গ
- ও যুগের আমি - রুখসানা তাজীন
- গণিতের সাহায্যে সিংহ শিকার - ম্যাভেরিক
- তুমি কি ভাল আছ অলোক , সত্যি করে বলতো আজ কতদূর তোমার ভাল থাকা - সহেলী
- পুরনো ডায়েরী থেকে: স্রেফ এক কাপ চা। বা তার চেয়েও অনর্থক। - রিফাত হাসান
- প্রোগ্রামার এবং ওয়েব-ডেভেলপারদের জন্য 'হেড ফার্স্ট' সিরিজের অসাধারণ-ব্যতিক্রমী কিছু বই - বজ্রাহত
- ছাত্রলীগের গান
- বিবেক সত্যি
- জরুরি পোস্ট: ইরানে অচলাবস্থা, মার্কিনের রেজিম চেঞ্জের নতুন খেলা (সংযোজিত - ফারুক ওয়াসিফ
- জায়নিস্টদের অবিসংবাদিত নেতা এবং ইসরায়েলের প্রথম রাষ্ঠ্রপতি ডঃ চ্যাইম ওয়াজম্যানের সাথে ইসরাইল প্রতিষ্ঠা বিষয়ে কথোপকথন। - নরাধম
- জগার্স পার্ক - রোডায়া
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- নোয়াখাইল্যা (ফেনী-চৌদ্দগ্রাম) ভাষার ব্যাকরণ -১ - দুরের পাখি
- প্রিয় মুভির লিষ্ট - শূন্য আরণ্যক
- প্রসঙ্গ: এপ্রিল Fool: আসুন একটু ভাবি.. - ইঊসুফ সুলতান
- বেঞ্চমার্ক মুহাম্মদ (স):। লাইফ ইজ বিউটিফুল। ট্রাই করেই দেখুন না। প্লিজ! - পাললিক মন
- ব্লগ এবং পত্রিকায় পাওয়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনাগুলোর সঙ্কলন - আতিকুল হক
- এই লেখাটি আপনাদের নজরে না এনে পারলাম না!!কেউ কি একবার জিজ্ঞেস করেছেন ১৬৮ আর্মি আর তাদের পরিবার কোথায় গেল?? - ড়ৎশড়
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- কোথায় ফ্রি ওয়েবসাইট / ব্লগ পাবেন? - হাসান
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- ২০০৮ এর সেরা কিছু একশান + থ্রিলার মুভি ও ডাউনলোড লিংক (১) - আমড়া কাঠের ঢেকি
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- যৌবনযাত্রা, যৌনতা এবং বর্তমান ব্লগ-বিতর্কঃ পুনর্মূল্যায়ন - নাস্তিকের ধর্মকথা
- তোর কি ফুয়াদের কথা মনে আছেরে রু? - ফারজানা মাহবুবা
- মুভি ডাটাবেজ - মেহরাব শাহরিয়ার
- ক্রিকেট-অদ্ভূত কিছু শট (অনেকগুলো ছবি, লোড হতে একটু সময় নিতে পারে) - নাফিস ইফতেখার
- নৃশংসতা আর নির্মমতার এই তান্ডবের অবসান চাই! - মানবী
- ব্লগার সীমান্ত আহমেদের আম্মা... - তানিম হুমায়ুন
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- প্রয়োজনীয় ১০০+ Run Command - লুলুপাগলা
- আরিফুল হোসেন তুহিনের অসামান্য উদ্যোগে সামান্য ভূমিকা রাখতে চাচ্ছি - রিয়াজ শাহেদ
- অদ্য বৈকালে এই অধমের প্রথম ‘ডেট’ (?) বৃত্তান্ত। - |জনারন্যে নিসংঙগ পথিক|
- কানাডায় উচ্চশিক্ষা- কিছু তথ্য - _তানজীর_
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- বাংলা ব্লগ ও ব্লগ পলিটিক্স - রেজওয়ান
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- 'মেহরাব শাহরিয়ার' এর শুভজন্মদিন - মিলটন
- লাইলাতুল মিরাজের বিষ্ময়যাত্রা: বোঝার চেষ্টা করছি... - বিবেক সত্যি
- তাহলে স্যাম মানেকশ-ই বাংলাদেশের স্রষ্টা? - ফারুক ওয়াসিফ
- চলচ্চিত্র ও ইহুদীবাদ - জাগারণ
- বারবণিতার জবানবন্দী - মানব মানিক
- মিনি স্কার্ট, হিজাব এবং এক অর্বাচিনের ব্যক্তিগত ভাবনা - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- নিজে কানা পথ চিনেনা, পরকে ডাকে বারংবার..!!! - মানবী
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- কেন লেখেন? - আহমাদ মোস্তফা কামাল
- একদিন এক বাদলা দিনে। - কোলাহল
- একাধিক কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা - এস. এম. মেহেদী আকরাম
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- সামহয়ার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ # বিষয় : মত প্রকাশের স্বাধীনতা, প্রাইভেসি ও সিকিউরিটি - মাহবুব মোর্শেদ
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- নবীনদের জন্য - নাদান
- ইসরায়েলী দখলদারিত্বের ষাটতম বার্ষিকী: আমি আরব গেরিলাদের সমর্থন করি ২ - ফারুক ওয়াসিফ
- দ্যা এ টিম - কালপুরুষ
- বৃষ্টিমুখর দিনরাত্রি - আহমাদ মোস্তফা কামাল
- আওয়ামী বর্বরতার শিকার এক শক্তিশালী কবি, আহমদ ছফার বর্ণনায় - সুধী
- আমার দেখা সেরা ১০ ছবি - শওকত হোসেন মাসুম
- গল্পঃ একজন অতিমানবের গল্প - মোস্তাফিজ রিপন
- কিচেনের কিছু প্রয়োজনীয় টিপস - ইরতেজা
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- স্টেরিওটাইপের কথকতা - রাগিব
- কানাডিয়ান আদিবাসী এবং আমেরিকা আবিষ্কারের অজানা কাহিনী - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- আমাদের মুক্তির নিরীহ, অসামরিক অসীম সাহসী যোদ্ধারাঃ কি করেছিলেন আর কি পেয়েছেন? ঝুলন্ত প্রশ্নটি থেকে আমি অশ্রু পতনের শব্দ শুনতে পাই । - সিহাব চৌধুরী
- কপিরাইট মাজেজা আমি যেমনে বুঝি - অন্যমনস্ক শরৎ
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- তারা বলে ইহা ভালোবাসার 'দিবস'! - এই আমি মীরা
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- টুকুনের জন্য । - নরাধম
- আমার প্রিয় চলচিত্র....... - আশেক ইব্রাহীম
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
- টানেলের শেষেও শুধু অন্ধকারের গান - সন্ধ্যাবাতি
- নটরডেমিয়ানস ঃঃ ডাক দিয়েছে ফাদার পিশোতো - হযবরল
- মজার কিছু সূত্র ঠিক যেমনটি ঘটে - অহেতুক অকারণ
- সেই আত্মসমর্পনের দলিল... 16 ডিসেম্বর, 1971 - অমি রহমান পিয়াল
- ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা : বিশ্বকে রক্ষার বিনিময়ে নিয়ত মৃত্যুই যেখানে নিয়তি (Nature এ প্রকাশিত গবেষণা) - মিরাজ
- ১৯৭১ এর নভেম্বর ডিসেম্বরের ঘটনাপ্রবাহ - ৩ : স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ৯ - মিরাজ
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- সাংবাদিকতার গায়ে 'হলুদ' - ফয়সল
- বৃষ্টির জলে হাত ভিজাই ( দ্বিতীয় পর্ব ) - ইরতেজা
- এবেনের স্বপ্নের গল্প (বিশাল সাইজের লেখা) - জ্বিনের বাদশা
- রুশদেশের সত্যিকথা ১৩ - তিমুর
- নতুন জাতীয় কি-বোর্ড লে-আউট - তারিফএজাজ
- এক সানকির ইয়ার - শিলা
- গুগল কথন - ৪ : ব্রিন আর পেইজের কথা - রাগিব
- ইয়াহু লগ ইন (মাল্টি ইউসার) - স্বপ্নশিকারী
- সামহোয়ার, ইলেকট্রনিক মোল্লা, ভার্চুয়াল মুক্তিযুদ্ধ ও লেখক যশোপ্রার্থীদের তড়পানি - মাহবুব মোর্শেদ
ডায়াসে দাঁড়িয়ে দীর্ঘ প্যাচালের ইতিহাস :: ক্লিওন থেকে মুয়াম্মার গাদ্দাফী
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১১
বারাক ওবামার ভাষণের পর ১৫ মিনিট বরাদ্দ ছিল লিবীয় প্রেসিডেন্ট কর্ণেল মুয়াম্মার গাদ্দাফীর জন্য । এরপর পালা ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের । কিন্তু গর্ডন ব্রাউনের অপেক্ষার পালা যেন ফুরোতেই চায় না । ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ঘটল এই ঘটনা।
অবশেষে যখন গর্ডন ব্রাউনের সুযোগ মিলল , ততক্ষণে পেরিয়ে গেছে ৯৬ টি মিনিট। পুরো সময়টা জুড়ে কিছুই যেন বাদ রাখেননি গাদ্দাফি । আবেগাপ্লুত হয়ে সোমালী জলদস্যুদের পেছনে কলকাঠি নাড়ছে
কারা সেটা থেকে শুরু করে জন এফ কেনেডির মৃত্যু নিয়ে আলোচনা
করে ফেলেছেন । তাঁর কথার তীক্ষন বাণে রক্তাক্ত ক্ষতবিক্ষত করেছেন বিশ্বের জাঁদরেল সব নেতৃবৃন্দকে , নিরাপত্তা পরিষদকে অকার্যকর দাবী করে একে তুলোধুনো করেছেন , সোয়াইন ফ্লুকে আখ্যা দিয়েছেন
পশ্চিমা সামরিক স্বার্থে উৎপাদিত গুজব এবং ভাইরাস হিসেবে।
![]()
(সবেমাত্র জাতিসংঘ সনদ ছিঁড়ছেন গাদ্দাফী , বক্তৃতা তখনও অনেএএক বাকি)
মার্কিন মুল্লুকে উড়ে আসতে জেট ল্যাগে আক্রান্ত হয়ে কি ভীষণ ঝক্কি গেছে তার সে কথাও বাদ থাকেনি । সারা বিশ্বে সময়ের পার্থক্য নিয়ে তাই অভিযোগ করে বসেছেন । জাতিসংঘ সনদ ছিঁড়ে টুকরো
করেছেন , ছুঁড়ে ফেলেছেন। শেষমেশ নিজের ওয়েবসাইটের প্রচারণাতেও
কাজে লাগিয়েছেন সাধারণ পরিষদের ডায়াস।
লম্বা কথার লম্বা ইতিহাস :
এত দীর্ঘ সময় অপেক্ষায় গর্ডন ব্রাউন যদি হতাশ হয়ে পড়েন , তবে বলতেই হবে ব্রাউন যথেষ্টই ভাগ্যবান । অন্য অনেকের তুলনায় গাদ্দাফী যে নিতান্তই শিশু ।
![]()
(কাস্ট্রোর কথা শুরু হত , কিন্তু শেষ হত না)
১৯৬০ সালের সেপ্টেম্বর মাসে এই ডায়াস থেকে বক্তৃতা শেষ করে কিউবার প্রেসিডেন্ট ফিডেল ক্যাস্ট্রোর সময় লেগেছিল পুরো ৪ ঘন্টা ২৯ মিনিট। তবে , ইতিহাস বলে , ক্যাস্ট্রো সেদিন কথা অনেক কমই বলেছিলেন । টানা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে যাওয়ায় তার জুড়ি মেলা
ভার। ১৯৮৬ সালে কিউবান কমিউনিস্ট পার্টি কংগ্রেসে ক্যাস্ট্রো
একনাগাড়ে ৭ ঘন্টা ১০ মিনিট উচ্চকন্ঠে বক্তব্য দিয়েছিলেন। এত বেশি
উত্তেজিত ছিলেন যে , মাঝে খাবার বিরতিও দেয়া হয়নি ।
ভারতীয় রাজনীতিবিদ ভিকে কৃষ্ঞমেনন তো আরেক কাঠি বাড়া । কাশ্মীরের উপর ভারতের কর্তৃত্বকে বৈধ প্রমাণ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটানা আট ঘন্টা গলা চড়িয়েছিলেন তিনি।
লম্বা কথার একাল/সেকাল :
গণতান্ত্রিক দেশে লম্বা ভাষণের ঘটনা আজকাল তুলনামূলকভাবে কমই ঘটে থাকে । আগে যেখানে লম্বা চওড়া বক্তৃতাকে বক্তার বিচক্ষণতা মনে
করা হত , এখনকার দিনে আজকাল বক্তার রাজনৈতিক দূর্বলতা হিসেবেই চিহ্নিত করা হয় ।
উদাহরণস্বরুপ , গর্ডন ব্রাউনের নামেই অভিযোগ আছে , তিনি অতিরিক্ত শব্দ ব্যবহার করে জগাখিচুড়ি পাকিয়ে ফেলেন। অথচ তার হ্যারল্ড ম্যাকমিলান পর্যন্ত পূর্বতন ব্রিটিশ প্রধানমন্ত্রীরা যখন ঘন্টার ঘন্টার পর ঘন্টা বলে যেতেন , তখন লোকে তাদের আরও বেশি সমীহ করত ।
বাঘে ধরলে ১৮ ঘা , ঠিকমত বক্তৃতা না শুনলে , তালি না দিলে ৩৬ ঘা :
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রুশ বিভাগের অধ্যাপক এ প্রসঙ্গে উল্লেখ করেন যে , শ্রোতারা উঠে চলে যাবে না , এমন নিশ্চয়তা পেলেই অনেকে লম্বা বক্তৃতা দেয়ার অভ্যাস গড়ে তোলেন । গাদ্দাফির বেলায় নিঃসন্দেহে তাঁর বাগ্মীতা শ্রোতাদের ধরে রাখে না , জাতিসংঘ সাধারণ
পরিষদে কূটনৈতিক রীতি আর ভদ্রতার কারণেই সবাই নিঃশব্দে তার ভাষণ শুনে গেছে , তবে দেশে তার অনুসারীদের সামনে বক্তৃতা শুরু করেন , তখন নিজেদের গা বাঁচানোর স্বার্থেই সবাইকে বক্তৃতা শুনে
যেতে হয় ।
![]()
(বক্তৃতাকালে দাঁড়িয়ে সম্মান বা তালি সব বক্তাই পছন্দ করেন ... তবে ...)
লম্বা বক্তব্য দেয়ার পর সবাই যদি তালি দিতে কার্পন্য করে , সেটা বক্তার জন্য বিরাট অপমানজনক । সাবেক সোভিয়েত নেতারা এই ব্যাপারটি
ভালভাবেই মাথায় রাখতেন বলে , তাদের বক্তৃতার পর অনুসারীদের
দীর্ঘ সময় ধরে ছন্দ মিলিয়ে তালি দিয়ে যেতে হত । কেউ যদি তালি
দিতে দিতে ক্লান্ত হয়ে যেত , তবে তার কপালে বিরাট দুর্ভোগ নেমে
আসত ।
বিখ্যাত রুশ লেখক আলেকজান্ডার সোলঝেনিৎসিনের সাথে সাইবেরিয়ার বন্দীশিবিরে দেখা হয়েছিল এমনই এক হতভাগার। রাশিয়ার স্থানীয় এক কমিউনিস্ট পার্টি কনফারেন্সে কেউ একজন স্ট্যালিনের সুস্বাস্থ্য কামনা
করে বসতেই শ্রোতারা দাঁড়িয়ে তুমুল করতালি শুরু করে । স্ট্যালিন যদিও অনুপস্থিত , তারপরও কেউ তালি থামাতে , বা তালির তীব্রতা থামানোর সাহস পেল না । ১১ মিনিট একটানা ঝড়ের বেগে তালি দিয়ে সেই হতভাগার হাতের তালু লাল হয়ে যায় , কাঁধ যেন খুলে আসতে থাকে । বাধ্য হয়ে সেই হতভাগা পার্টি নেতা বসে পড়েন তার আসনে , পরের দিন তাকে গ্রেফতার করে সাইবেরিয়ার বন্দী শিবিরে চালান করে দেয়া হয় ।
![]()
(স্ট্যালিনের বক্তৃতা , বা বক্তৃতায় স্ট্যালিনের নাম ...... মানেই ভীষণ বিভীষিকা)
স্ট্যালিনের লম্বা ভাষণের এক চতুর্থাংশ শুধু তালিময় হয়ে থাকত । সেসব ভাষণ এমনিতেও ভয়াবহ রকমের লম্বা হত । সামাজিক , অর্থনৈতিক , সামরিক , পররাষ্ট্র সবকিছু নিয়ে বিস্তারিত ভাবে বলতে ভালবাসতেন স্টালিন। শুধু বর্তমানের কথা বলেই তিনি ক্ষান্ত হতেন না , আগামী ১০ থেকে ২০ বছরে কোন ক্ষেত্রে কি ঘটতে যাচ্ছে সেসবও বলতে গিয়ে শুরু
হত আরেক ভাষণ ।
পরবর্তী সময়ের সোভিয়েত প্রেসিডেন্ট ব্রেজনেভও কম যাননি । এমনিতেই তার বক্তৃতার কপিগুলো হত পুস্তিকার মত , তার উপর ভীষণ উত্তেজিত হয়ে তিনি বহু পৃষ্ঠা দু'বার করে পড়তেন ।
লম্বা বক্তৃতা দিয়ে ধমক খাওয়া :
তবে , লম্বা বক্তারা জায়গা মত গিয়ে ধাতানিও খেয়েছেন ,সবচেয়ে
উল্লেখযোগ্যটা ঘটেছিল চিলিতে ।
![]()
(এত কথা বলে কাস্ট্রো ডোবাবে নাকি , ভীত হয়ে গেলেন সালভাদর আয়েন্দে)
১৯৭০ এর চিলিয়ান প্রেসিডেন্ট নির্বাচনে সমাজতন্ত্রী সালভাদর আলেন্দের সমর্থনে প্রচারণা চালাতে চিলি গিয়েছিলেন কিউবান প্রেসিডেন্ট ফিডেল ক্যাস্ট্রো । আলেন্দের সমর্থনে চিলির বিভিন্ন জায়গায় যখন কাস্ট্রো লম্বা
লম্বা বক্তৃতা ।দিতে শুরু করেন , তখন স্বয়ং আলেন্দে শংকিত হয়ে
পড়েন । তার ধারণা হয় , কাস্ট্রোর এত লম্বা বক্তৃতায় অধৈর্য হয়ে চিলির জনগণ উল্টো আলেন্দের বিপক্ষে ভোট দিয়ে বসতে পারে । কাস্ট্রোকে
তাই কঠোরভাবে তিনি সতর্ক করে দেন কম কথায় কাজ সারতে ।
দীর্ঘ বক্তব্যের জনক কে ?
গাদ্দাফি বা কাস্ট্রো হয়ত আধুনিক কালে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে
বেড়াচ্ছেন , তবে প্রাচীনকালের দিকে যদি তাকানো হয় ,তবে তাঁদের
গুরু ছিলেন গ্রীক শিক্ষক ক্লিওন , যিনি মনে করতেন লম্বা চওড়া বক্তৃতা
দিয়েই কেবল জনগণের মন জয় করা সম্ভব।
পেলোপনিশিয়ান যুদ্ধে যেসব এথেন্সবাসী নিহত হয়েছিলেন , তাদের শৌর্য বীর্যের প্রশংসা করতে গিয়ে শেষকৃত্য অনুষ্ঠানকে অসম্ভব রকমের প্রলম্বিত করে ফেলেছিলেন ক্লিওন , যে মৃতদেহ নিয়ে অনেকেই শঙ্কিত হয়ে পড়েছিলেন ।
শেষের গল্প :
![]()
(আতাতুর্ক ......কাল আবার বাকিটুকু ..... )
এখানেই শেষ করা যেত , তবে কামাল আতাতুর্কের গল্প না বললে
বক্তৃতাবাজীর গল্পটা মনে হয় অসমাপ্তই রয়ে যায় । ১৯২৭ সালে তার একটা বক্তৃতার দৈর্ঘ্য ছিল ৩৬ ঘন্টা ৩১ মিনিট । প্রতিদিন বক্তব্য শুরু করতেন কামাল পাশা , এভাবে পুরো বক্তব্য শেষ হতে সময়
লেগে গেল ৬ টা দিন !!
বিবিসি অবলম্বনে
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
স্বপ্নকথক বলেছেন:
বাচালগুলো।
লেখক বলেছেন: আমাদের দেশের কথা বলা হল না ......
আমাদের দেশে বক্তৃতা মানেই লম্বা , আর সেটার সবচেয়ে বড় ইন্ডিকেটর হল ......
"ভাইসব , আমি আমার বক্তৃতা আর দীর্ঘায়িত করতে চাই না"
এটা শুনলেই লোকে প্রমাদ গোনে
লেখক বলেছেন: থ্যাংকস
লম্বা প্যাচাল পড়ার জন্য , আরও লম্বা হয়ে যাচ্ছিল , কেটে ছেঁটে অন্য জায়গা থেকে পাওয়া ইনফো গুলো বাদ দিলাম , নয়ত আপনারা শূলে চড়াতেন
সাথে কিছু লিংক মিংক থাকলে ভালো লাগতো ।
গাদ্দাফির বক্তৃমাটা তো দেখতেই হয় দেখা যাচ্ছে ।
ওবামার বক্তৃতার ষ্টাইলটা বেশ ভালো লাগে আমার --
যে কোন বিষয় সহজ করে বলে সে -- সত্য মিথ্যা যাই হোক ।
বক্তৃতা দেনে ওলা রা সুঅভিনেতা হয় । আমরা যদিও জানি যে বক্তৃতা দিচ্ছে মিথ্যে কথা বলছে -- তারপরও সে মিথ্যায় ধরা পড়ি আমরা -- দোষ তো আমাদেরই
লেখক বলেছেন: গাদ্দাফি স্ট্রেইট ফরওয়ার্ড , ছাড়ে না কাউকে ....
আরব লীগ সম্মেলনে তো মাঝে মাঝেই এই আরব নেতা , সেই আরব নেতার সাথে হ্যান্ডশেকও করে না , কারও চামচামি ভাল না লাগলে সোজা বলে দেয় । সে কারণে ভালই লাগে ।
তবে , লোকটা খেপাটে , তাই মাঝে মাঝে সে যা বিশ্বাস করে বলে ফেলে , যার অনেকগুলোই অদ্ভূত শোনায় ।
শুনে দেখেন , খারাপ লাগবে না
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
ওরে বাবারে???এত কথা?
লেখক বলেছেন: হু , ম্যালা প্যাচাল
সৌরভ সাখাওয়াত বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ
আমি পালোয়ান বলেছেন:
আপনার আলুতে দেয়া মেগা শক এট চকবাজার পোস্ট টা সম্পর্কে কিছু জানেন???
লেখক বলেছেন: অনেক অনেক দুঃখিত , অনেক দিন পর আলু-ব্লগে গেলাম ।
আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী । আমার ধারণা ছিল , ঐ ব্লগে কেউ আমার লেখা পড়ে না , আপনি সহ কয়েকজনের কমেন্ট পড়ে ভাল লাগল ।
(অফটপিক: ঐ লেখার শুরুতে প্রথম আলো শব্দটা ছিল , তাই শুরুতে ভেবেছিলাম আলুরা আমার সেই চুনোপুঁটি পোস্ট ব্যান মারলো কিনা )
হাসান বায়েজীদ বলেছেন:
"আমগো দেশে বক্তৃতা মানেই লম্বা",... ক্ষেত্র বিশেষে এইটার হেরফের হৈলেও বক্তাদিগের তালিকা যে লম্বা ইহার কোনো ব্যাতিক্রম নাই
লেখক বলেছেন: একদম ঠিক কথা ,
ডায়াসের পেছনে ব্যানার ভর্তি নামের কথা মনে পড়ে যাচ্ছে । এক ব্যানারে এত নাম আঁটতেই চায় না ।
বক্তিমা শুনতে হবে ... এমনটা ভাবলেই গায়ে জ্বর আসে
কামালআবু বলেছেন:
আমাদের নেতা/নাত্রীরা কম কিসে। উনারাও তো ঘন্টার পর ঘন্টা ভাষণ দিতে পারেন। সেই যে ভরদুপুরে শুরু হয়, পার্কের পশ্চিমের ময়দানে, শেষ হতে হতে তো রাত হয়। ইদানোং টিভিগুলো সরাসরি দেখায়।ব্যাপারটা এমন ভাবে বলা যেতো, উনারাও ভালো ও লম্বা ভাষণ দিতে পারেন, ওমুকে এত ঘন্টা.......। ইনাদের ব্যাপারে আপনার লেখায় ডাটাবেজ থাকলে ভালো হতো। চমতকার পোস্ট। ধন্যবাদ
লেখক বলেছেন: স্টেজে একবার উঠলে কেউই মনে হয় কারও চেয়ে কম যান না । রাজনৈতিক মিটিংয়ে তো যাই নাই ,কিন্তু সুশীলদের সেমিনার সিম্পোজিয়ামে দেখেছি , কথা বলতে বলতে সময় নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে
কিন্তু ভাইয়া এটা কেমন হয়!!! ১ টা লেখা অর্ধেক রেখেই আরেকটা লেখাও অর্ধেক!!!!
লেখক বলেছেন: আপনার বকবক কিন্তু মোটেও খারাপ লাগে নাই ![]()
সেমিনার শুনি না অনেকদিন , আল্লাহর অশেষ রহমত । কাজের কথা শুনতে , কোন ডেমনেস্ট্রেশন শুনতে , গুরুত্বপূর্ণ মিটিং বা টিউটোরিয়ালে সেভাবে আপত্তি নেই । কিন্তু ফাঁকা স্টেজে বুলি শুনলে ঘাড়ের রগগুলো টানটান হয়ে যায় ।
ঐ লেখাটা ? ![]()
শেষ করব , আসলে মন ভাল নেই । আর কিছু করতে পারছি না একদমই , তাই এই লেখাটা জোর করেই নিজেকে দিয়ে লেখালাম
জনৈক আরাফাত বলেছেন:
নেতানেত্রীগণ মাইকের প্রতি অমায়িক হয়ে পড়েন!
লেখক বলেছেন: ভাল বলেছেন
মায়িকের প্রতি অমাইক
মাইকে কথা বলতে কেমন লাগে আরাফাত ভাই ?
লেখক বলেছেন: আমার নিজের কাছে চরম বিব্রত লাগে , কারণ মাইকে যে শব্দটা শুনি , সেই গলা আমার খুব অচেনা লাগে , আমার গলা থেকে এমন শব্দ বের হচ্ছে কেন , সেটা ভেবে শঙ্কিত হয়ে পড়ি
বোহেমিয়ান কথকতা বলেছেন:
হাহা! প্যাচাল নিয়ে বেশ বড় প্যাচাল!!!মজা পাইছি
ক্যাস্ট্রোর টা আগেই জানতাম অবশ্য
এর পরের পার্টে আমাদের দেশের নেতাদের ও আইনেন ।
লেখক বলেছেন: পরের পার্ট আসলে নাই ![]()
কিন্তু আমার শিরোনাম বুঝতে ভুল বুঝাবুঝি হয়েছে অনেকের , তাই ভাবছি ডেইলি সোপের মত লম্বা করে পরের আরেকটা পার্ট দিয়ে দিব
আমি পালোয়ান বলেছেন:
আপনার ঔ পোস্ট টা প্রথম আলো ব্লগ ঈদ ম্যাগাজিনে প্রকাশ হয়েছে।কিন্তু লেখকের নাম ভুল ছিল এখন ঠিক করা হয়েছে। ধন্যবাদ
লেখক বলেছেন: ওখানে গিয়ে সব দেখে বুঝলাম ,
অনেক কৃতজ্ঞতা আপনাকে ![]()
লেখক বলেছেন: কৃতজ্ঞতা
পল্লী বাউল বলেছেন:
আমি তো মনে করতাম শুধু বাঙালীরাই বেশী বকে, এখনতো দেখিছি উল্টো...খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
হাসান বায়েজীদ বলেছেন:
অভিনন্দন...প্রথম আলো ব্লগ ঈদ সংখ্যাটা ভালোই করেছে। লেখাটা পড়লাম মাত্র। আমি পালোয়ানকেও ধন্যবাদ বিষয়টি নজরে দেয়ার জন্য,,...এইখানে Click This Link
লেখক বলেছেন: থ্যাংকস
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
দারুণ একটা বিষয় নিয়ে লিখলেন, ভালো লাগলো।অনেক অনুষ্ঠানে দেখবেন, উপস্থিত সভাপতি-অতিথিবৃন্দ-দর্শকশ্রোতাদেরকে নাম ধরে ধরে অভিবাদন-শুভেচ্ছা জানাতেই আধাঘণ্টা খেয়ে ফেলেন বক্তা, তারপর শুরু হয় আসল বক্তৃতা! এই লোকগুলোর নূন্যতম পরিমিতিবোধও নেই!
তবে সৌভাগ্যক্রমে আমি এমন মানুষের বক্তৃতাও শুনেছি, যাদের কথা ঘণ্টাখানেক ধরে শুনেও এতটুকু ক্লান্তি আসেনি, বরং মনে হয়েছে সময়টা এত তাড়াতাড়ি পার হয়ে গেল কিভাবে?
লেখক বলেছেন: একটা ব্যাপার লক্ষ্য করবেন , উপস্থিত অন্যান্য বক্তাদের টাইটেল সমৃদ্ধ তৈলাক্ত নাম উচ্চারণ করতে যেমন এরা সামান্যতম লজ্জাবোধ করেন না , ঠিক যার নামে করছেন , তারও বিকার থাকে না ।
মাঝে মাঝে মনে হয় , মঞ্চে ওঠার সাথে সাথে বাংলাদেশের রাজনীতিবিদরা তাদের লজ্জাটুকু বিসর্জন দিয়ে আসেন ।
দু'একটা চমৎকার বক্তৃতা আমিও শুনেছি , অপেক্ষায় রইলাম আরও হয়ত শুনতে পাব ।
অনেক ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য
ষড়ৈশ্বর্য মুহম্মদ বলেছেন:
ভালো লিখেছেন। ভালো লেগেছে। ধন্যবাদ।
লেখক বলেছেন: কৃতজ্ঞতা
নিরক্ষর বলেছেন:
ভালো লিখেছেন।
লেখক বলেছেন: ধন্যবাদ
সুবিদ্ বলেছেন:
পুরাটা শেষ হলে প্রিয়তে নিব........
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
লেখক বলেছেন: মানুষের সামনে কথা বলার চান্স মিললে এনার্কি অটোমেটিক চলে আসে , তোমার নিজের বেলাতেও মিথ্যা হবে না
লেখক বলেছেন: খুশি হলাম আপু ।
যুদ্ধটা চলবে ইনশাআল্লাহ , কারণটা বলব ঐ সিরিজ শেষ করার পর । কিন্তু ভয় কি জানেন ? মনে হচ্ছে , হয়ত সাদামাটা হয়ে যাবে , অনেক ভাবনা জমে আছে , যেগুলো বিচ্ছিন্নভাবে মাথায় আসে ।
লেখক বলেছেন: অনেকদিন মনে হয় বক্তৃতা শোনেননি ![]()
দোয়া করি, শীঘ্রই যেন বক্তৃতা শোনার ইচ্ছাটা পূরণ হয় ![]()
লেখক বলেছেন: হাহা ![]()
ধন্যবাদ
শওকত হোসেন মাসুম বলেছেন:
সেদিন অফলাইনে পড়ে গিয়েছিলাম। আজ আসলাম প্রিয়তে নিতে ও + দিতে। চমৎকার একটা লেখা হইছে।
লেখক বলেছেন: কৃতজ্ঞতা ,
সৌভাগ্য মনে করছি
চিটি (হামিদা রহমান) বলেছেন:
বেশ জটিল ব্যাপার দেখি
লেখক বলেছেন: কেমন আছেন আপু ?
আপনার শেষ পোস্টের শান্ত সৌম্য ছবিগুলো মনে দাগ কেটে আছে
সোহায়লা রিদওয়ান বলেছেন:
" আমি আর বেশী কথা বলে আপনাদের সময় নষ্ট করবোনা , কারন আপনাদের সময়ের মূল্য অনেক , এই মূল্যবান সময় অপচয় করবার কোন অধিকার আমার নেই , আমাদের সমস্যা হলো আমরা সময়ের মূল্য বুঝিনা , যে সময় চলে যায় তাতো ফিরে আসবেনা কখনো ,কিন্তু সময় থাকতে সময়ের মূল্য আমরা দেইনা , পরে অনেক আফসোস করতে হবে সময়ের অপচয় কেন করলাম , কেন সময় থাকতে সময়ের মূল্য দেইনি আমরা , কেন ............ ব্লা ব্লা ব্লা ......"" আর কথা না বাড়িয়ে শেষ দুটো ব্যাপার বলে বিদায় নিতে চাই আজকে , সেই দুটো কথা বলার আগে আরেকটা ব্যাপার যা না বললেই না , সেটা হলো ...... এ প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে গেল, একবার হয়েছিল কি ......"
লেখক বলেছেন: কথাগুলো যখন বক্তার মুখে শুনি , তখন কতই না আতঙ্ক ভর করে .....
আর কথাগুলো যখন সোহায়লা বলল , ঘরে বসে আমি প্রাণভরে হাসলাম ।
অনেক বক্তৃতা দাও নাকি ? কি করে এত জান ?
সামথিং ফিশি ..
মাহবুব মোর্শেদ বলেছেন:
দারুণ।
লেখক বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই
লেখক বলেছেন: সহমত
শুভেচ্ছা আপনাকেও
অ্যামাটার বলেছেন:
মজারঃ)ক্যাস্ত্রো'র বক্তৃতার ইতিহাস জানতাম অবশ্য, হিস্ট্রি চ্যানেলে একবার দেখাচ্ছিল, বাকিদের কাহিনি এখন জানলাম,
আমার তো মনে হয় ফিদেল ক্যাস্ত্রোর বিপ্লবী কথামালা শুনতে খুবএকটা খারাপ লাগার কথা না, ঝাঁঝালো বাক্য ঝিমিয়েপড়া মানুষকে চাঙ্গা করতে টনিকের মত কাজ করার কথা,
বরং গর্ডন ব্রাউনদের মাপা মাপা 'অতি ভদ্র' সুশীল কথা বেশি শুনতে বিরক্ত লাগে।
ওবামা অবশ্য বাগ্মী, ভাষন শুনতে খারাপ লাগে না, সবসময় আশার বাণী শোনায়, ওবামার ভয়েসে হতাশা, অক্ষমতা; এগুলো একেবারেই অনুপস্থিৎ, (অবশ্য রাষ্ট্রনায়কের কৃতিত্ব শুধু বক্তৃতায় নয়, কাজে)!
মজার ব্যাপার, আহমেদিনাজাদের ভাষনের সময় যুক্তরাষ্ট্র-ইজরায়েল ওয়াকআউট করে নিজেদের হীনমন্যতা দারুন সুন্দরভাবে প্রকাশ করে স্বেচ্ছা উলঙ্গ হয়েছে
লেখক বলেছেন: ওবামার ভাষণ সত্যিকার অর্থেই অণুপ্রেরণাদায়ক ।
কথার জোরে হলেও , আপাদমস্তক একজন স্মার্ট প্রেসিডেন্ট ওবামা ।
আহমাদিনেজাদের বক্তৃতা শোনার হিম্মত মার্কিনীদের নেই , ওয়াকআউট চরম হাস্যকর
লেখক বলেছেন: ভাল লেগেছে আমারও , হোক না হয় পাগলামি , কিন্তু পাগল অনেক সত্য কথা বলে ফেলে
মুনশিয়ানা বলেছেন:
সে কহে বিস্তর মিছা, যে কহে বিস্তর...
লেখক বলেছেন: চমৎকার বলেছেন ![]()
লেখক বলেছেন: গাদ্দাফীর বক্তৃতা অনুবাদ করতে গিয়ে ৯০তম মিনিটের মাথায় অনুবাদক সাবেক লিবীয় পররাষ্ট্রমন্ত্রী আলী তেরকি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন । পরের ৬ মিনিট , অন্য একজন আরবী তর্জমাকারী বক্তৃতা অনুবাদ করেন ।
![]()
Ali Treki, former Libyan Foreign Minister, shows the strain as Colonel Gaddafi gets into the swing of things
লেখক বলেছেন: ধন্যবাদ শামীম ,
ব্যস্ত্ অনেক ? সিরিজটা আসবে না ?
রোবোট বলেছেন:
লেখা ভালো লাগলো। সোহায়লা রিদোয়ানের কমেন্টও।
লেখক বলেছেন: খুশি হলাম রোবোট ভাই , আমার ব্লগে আপনাকে পেয়ে ।
শুভকামনা রইল
একরামুল হক শামীম বলেছেন:
একসাথে তিনটা গল্প নিয়ে বসছিলাম ঈদের ছুটিতে। একটাও শেষ হলো না প্রচেষ্টা ফাউন্ডেশনের কাজ নিয়ে কিছুটা ব্যস্ত। সিরিজটা অবশ্যই শেষ করবো। ধন্যবাদ মেহরাব ভাই খবর নেওয়ার জন্য।
লেখক বলেছেন: ঠিক আছে ,শামীম । ঐ কাজটাই বেশি গুরুত্বপূর্ণ , সফলতার জন্য শুভকামনা থাকল ।
লেখক বলেছেন: আমার ছোট্ট বক্তৃতায় , এত যুগের এত গুলো বক্তাকে একই ডায়াসে দাঁড় করিয়ে দিলাম , সেটাই বা কম কিসে ? ![]()
লেখক বলেছেন: কি খবর ?
ইয়ে .... রস+আলো ![]()
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও
লেখক বলেছেন: বক্তৃতা দিতে এখনও পা কাঁপে ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
























