আমার প্রিয় পোস্ট
- ছাদে বাগানের একটি প্রয়োজনীয় সার ভার্মি কম্পোষ্ট - এহ্তেশাম
- আমার ছাদে বাগানের ছবি পোষ্ট - ২০১১ - এহ্তেশাম
- ট্রেন থেকে নেওয়া যমুনা নদীর কয়েকটি ছবি - এহ্তেশাম
- তেতুলিয়া বাংলাবান্ধা ভ্রমণের ছবি পোষ্ট - এহ্তেশাম
- দিনাজপুরের ঐতিহাসিক রাজবাড়ি এবং রামসাগর -- ছবিব্লগ - এহ্তেশাম
- আমার ছাদে বাগানের ছবি পোষ্ট - ফাল্গুনী আপডেট - এহ্তেশাম
- চোখ জুড়ানো ফুল এন্থুরিয়াম - এহ্তেশাম
- ষ্ট্রবেরি চাষ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশে - এহ্তেশাম
- একটি গাছ প্রকৃতিকে দান করেছে অপরূপ সৌন্দর্য - এহ্তেশাম
- চন্দ্রাবতীর বাসভবন এবং কিশোরগঞ্জের উল্লেখযোগ্য কয়েকটি ছবি - এহ্তেশাম
- পরামর্শ আবশ্যক - একলোটন
- ঈশা খাঁর জংগল বাড়িতে একদিন - এহ্তেশাম
- সুখবর! উপকারী ড্রাগন ফল এখন দেশেই জন্মাবে - নিম গাছ
- একটি ব্যতিক্রমধর্মী কৃষি শিক্ষা সফর - এহ্তেশাম
- আমার ছাদে বাগানের ছবি পোষ্ট - ০২ - এহ্তেশাম
- চোখ কিংবা মনের প্রশান্তির জন্য অর্কিড - এহ্তেশাম
- ছাদে বাগান করার পদ্ধতি ০২ - এহ্তেশাম
- ছাদে বাগান করার পদ্ধতি ০১ - এহ্তেশাম
- ফটোব্লগ - চিম্বুক টু নীলগিড়ি টু বান্দারবান - শুভ্র নামের ছেলে
- প্রাকৃতিক সৌন্দর্যমূলক ছবি পোস্ট-২ - আবদুল্লাহ আল মনসুর
ছাদে বাগান করার পদ্ধতি ০২
২৫ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
![]()
আমার ছাদে আপেল কূল
আমার সপ্ন আমার চিন্তা রুফ গার্ডেনিংকে ঘিরে । তাই অন্য কোন বিষয়ে লেখার কোন সাধ নেই । এই একটি বিষয় নিয়ে ইতিমধ্যে আমি বেশ কয়েকটি পোষ্ট দিয়েছি । তাতে অনেকেরই বেশ আগ্রহ দেখে সত্যি আমি মুগ্ধ । আসলে সঠিক ভাবে এগুলে একাজ তেমন কোন কঠিন নয় । নিয়ম মত কাজ করতে পারলে একাজে সহজেই সফলতা পাওয়া যাবে । গাছকে ভালবাসলে গাছ আপনার সাথে কখনও বেঈমানী করবে না । উক্ত ব্লগে ছাদে বাগান করার পদ্ধতি -০১ পোষ্ট করার পর কয়েকজন ব্লগার কিছু তথ্যও জানতে চেয়েছিলেন । তাই আজকের পর্বে সেই তথ্য গুলোও দিতে চেষ্টা করব ।
টবের সাইজঃ নতুন বাগান শুরু করার ক্ষেত্রে ইচ্ছা করলে ১২ ইঞ্চি মাটির টব দিয়েই শুরু করা যায় । তবে সব গাছ ১২ ইঞ্চি টবে লাগানো ঠিক হবে না । ১২ ইঞ্চি টবের উপযোগী চারা যেমন - লেবু , ডালিম , কামরাংগা , করমচা , সফেদা , মিশরীয় ডুমুর , চেরী ফল , কমলা, বারমাসী আমড়া ইত্যাদি । ১৬-২০ ইঞ্চি টবের উপযোগী গাছ -থাই মিষ্টি তেতুল , পেয়ারা , জামরুল , আংগুর , বাতাবী লেবু , আম , আতা , অরবরই , আমলকি , মালটা ইত্যাদি । ২০ ইঞ্চি টবের চেয়ে বড় মাটির টব না থাকায় এর চেয়ে বড় সিমেন্টের টব বা হাফ ড্রামের উপযোগী গাছ - যে কোন কূল , জলপাই , কতবেল , বেল , বারমাসী কাঁঠাল , জাম , পেঁপেঁ , কলা ইত্যাদি । উল্লেখ্য যে , উক্ত গাছ গুলি এর চেয়ে ছোট টবে করাও সম্ভব । তবে ভাল ফলাফলের জন্য বড় টব আবশ্যক । আমার ছাদে বেশির ভাগই কালার ড্রাম । এই ড্রামের স্থায়ীত্ব খুব কম । খুব বেশি হলে তিন বছর । আপনারা যারা শুধু শখের বশে বাগান করতে চান তারা আবার আমার এই ড্রাম দেখে আগ্রহী হয়ে উঠবেন না । বলতে পারেন তাহলে আমি কেন উক্ত ড্রাম ব্যবহার করি । আসলে আমার এতে কোন লস হয় না । কারণ আমি প্রতি বছরই জাতীয় বৃক্ষমেলায় অংশগ্রহন করি । আর তাতে পুরানো গাছগুলো বিক্রি হয়ে যায় । আবার নতুন করে নতুন ড্রামে গাছ লাগাই ।
![]()
২০ ইঞ্চি কালার ড্রামে থাই বাতাবী লেবু
টবের মাটি পরিবর্তন করবেন কিভাবেঃ যেহেতো টবের গাছ কাজেই প্রতিবছর ভাল ফল পেতে এই কাজটি করতে হবে । কিন্তু কিভাবে করবেন ? সঠিক নিয়মে কাজটি করতে না পারলে ভাল ফল পাওয়া যাবে না । তাই এ বিষয়টিও ছাদে বাগানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ । সাধারণত বর্ষার শেষে কাজটি করতে পারলে ভাল । পূর্বেই কিছু বেলে দো-আঁশ অথবা দো-আঁশ মাটি দুই ভাগের সাথে একভাগ গোবর মিশাতে হবে । যে কয়টি টবের মাটি পরিবর্তন করতে হবে প্রতিটি টবের জন্য আনুমানিক ৪০ গ্রাম টি, এস , পি, ৪০ গ্রাম পটাশ , ১০০ গ্রাম হাড়ের গুঁড়া ১০ গ্রাম হারে সরিষার খৈল একত্রে মাটির সংগে মিশিয়ে পানি দিয়ে রেখে দিতে হবে দশ-বার দিন । অতঃপর যে টবের মাটি পরিবর্তন করতে হবে সেই গাছের টবের গাঁ ঘেঁষে ২ ইঞ্চি প্রস্থে এবং ৬-৮ ইঞ্চি গভীর করে মাটি ফেলে দিতে হবে । এটি একটি ১৬-২০ ইঞ্চি টবের হিসাবে দেওয়া হল। অনেকেই মনে করতে পারেন এতে গাছের শিকর কাটা যাবে এবং গাছ মারা যাবে । আমার নিকট এমন প্রশ্ন অনেকেই করে থাকেন । কাজেই আগেই বলে রাখছি সঠিক নিয়মে কাজটি করলে গাছের কোন ক্ষতি হবে না । পূরানো মাটি সরানোর পর ঐ স্থানটি পূর্বেই প্রস্তুতকৃত মাটি দিয়ে ভরে দিতে হবে । ব্যাস একবছরের জন্য কাজ শেষ ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাগান, বিনোদন, শখ ;
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
এহ্তেশাম বলেছেন:
এতিম হয়ে পরে নেই । আপনার ইমেইল চেক করুণ।
মহসিন০৮ বলেছেন:
সুন্দর লিখেছেন। ভাল লাগল। প্রিয়তে রাখলাম।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
লেখক বলেছেন: কালার ড্রাম আসলে টিন জাতীয় ড্রাম । তন্মধ্যে ব্লিচিং পাউডারের ড্রামের স্থায়ীত্ব কিছুটা বেশী । আপনি যে পদ্ধতির কথা বলছেন তাতে স্থায়ীত্ব বাড়বে বৈকি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















প্রবল ইচ্ছা থাকা সত্বেও নিজের করার সৌভাগ্য না হলেও আপনার করা দেখে কিছুটা হলেও ভাল লাগছে।
আপনার এর আগের পোস্টের শেষে একটা কমেন্ট এতিম হয়ে পরে আছে এখনো। আপনার নজরে এসেছিল কিনা জানিনা, না দেখে থাকলে যদি ওইটার দিকে একপলক ফেলতেন.....