দিনাজপুর ভ্রমণ শেষে ঢাকা ফিরছিলাম। ট্রেন যখন যমুনা নদীর উপর উঠছিল তখন অন্যরকম এক অনুভূতি। যারা নিয়মিত এ পথের যাত্রী তাদের কথা আলাদা। আমি কিন্তু ভয়ই পাচ্ছিলাম। কারণ ট্রেন লাইনটা এত সাইডে যে নতুন যাত্রী হিসেবে ভয় পাবারই কথা। সারাক্ষণ মনে হয় এই বুঝি পড়ে গেল নদীতে। তবু ভাল যে নদী এখন শুকনা। ভরা যৌবনে নিশ্চয়ই আরো বেশী ভায় লাগবে। যাক এই শুকনা নদীর কয়েকটা ছবি তুললাম ট্রেন থেকে। চলন্ত ট্রেন থেকে ছবি তোলা আমার জীবনে এটাই প্রথম।
যমুনার দিকে এগিয়ে যাচ্ছে ট্রেন
যমুনা ব্রীজ দিয়ে ট্রেন এগুচ্ছে একটু ধীর গতিতে। নিচের দিকে তাকালে বিশেষ করে সাইড রেলিং এর দিকে তাকালে ভয়ে গাঁ শিউরে উঠে। অবশ্য সবাই ভয় পাবে এমন নয়। আমি যেহেতু প্রথম তাই আমার ভয়টা একটু বেশীই ছিল।
ট্রেন থেকে নেওয়া যমুনা নদীর কয়েকটি দৃশ্য
চরের মাঝে মাঝে এভাবেই ছোট খালের মত প্রবাহিত হচ্ছে যমুনা
দূরে যে গ্রামটি দেখা যাচ্ছে তা যমুনার মাঝখানে জেগে উঠা চরের মধ্যেই
যমুনাতে জেগে ওঠা বিশাল বিশাল চর। যাতে আছে গরুর পাল আছে ঘল কাশফুলের গাছগুলো।
মাঝে মাঝে ধূঁধূঁ মরু
কিছুক্ষণ আগেই মনে হয় জোয়ার ছিল এখন নেই
ট্রেনের ঠিক নীচে ওড়াওড়ি করছে কয়েকটি সাদা বক
যমুনার এপাড়ে বুঝি এসে গেলাম
এ পারের রেল ষ্টেশন
সবশেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা
ভ্রমণ সংক্রান্ত আমার অন্যান্য ছবি ব্লগ
১। দিনাজপুরের ঐতিহাসিক রাজবাড়ি এবং রামসাগর -- ছবিব্লগ
২। তেতুলিয়া বাংলাবান্ধা ভ্রমণের ছবি পোষ্ট
৩। একটি গাছ প্রকৃতিকে দান করেছে অপরূপ সৌন্দর্য
৪। চন্দ্রাবতীর বাসভবন এবং কিশোরগঞ্জের উল্লেখযোগ্য কয়েকটি ছবি
৫। ঈশা খাঁর জংগল বাড়িতে একদিন
৬। একটি ব্যতিক্রমধর্মী কৃষি শিক্ষা সফর
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


