কয়েক সপ্তাহ ধরে এক সিনিয়র ভাইয়া মোবাইলে জ্বালাতন করছে...হ্যালো, তোমরা কবে আসবা? আমাদের ভরতা (রেফ দিতে পারি না) পারটি কবে হবে...আমি আপাতত বেকার মানুষ, সময় করতে পারলে ও অন্যরা সময় করতে পারে না...কাল বিকালে চলে গেলাম সিনিয়র ভাইয়ার বাসায়...আমরা ছিলাম ৪ জন এবং সিনিয়ার ভাইয়া...আমাদের একজনের শুটকি খাওয়ার আয়েশ হলো...কি আর করা তাই সাথে করে ৩ প্যাকেট শুটকি এবং ১০ টা ডিম নিয়ে গেলাম...সিনিয়র ভাইয়া আবার শুধু নিরামিষ খান... উনি ফোন করে জানতে চাইলেন, উনার কি কি বাজার করতে হবে? যেহেতু এটা ছিলো ভরতা পারটি তাই বললাম, বেগুন, আলু, টমেটো এবং অনন্যা জিনিসপএ লাগবে...
প্রথমে শুটকি রান্না করতে শুরু করলাম (রান্নার কাজ টা আমিই শুরু করলাম)...জীবনে কখনো শুটকি রান্না করিনি...মহাটেনশনে ছিলাম, কেমন হয়? বিশ্বাস করেন, ৪ জনে মিলে ৩ প্যাকেট শুটকি গায়েব করে দিয়েছি... কিভাবে রান্না করলাম তার একটু ধারনা দেই...
সবকিছু করার আগে পানি গরম করলাম...ফুটন্ত গরম পানিতে ৩ প্যাকেট শুটকি ৮/১০ মিনিট ভিজিয়ে রাখলাম...এর মাঝেই ২ টা বড় সাইজের পিয়াজ কাটলাম, পিচ্চি পিচ্চি ৮-১০ টা কাচা মরিচ ও কাটলাম (কঠিন ঝাল)...একজন সহকারী কে বললাম বেশী করে রসুন কুচি কুচি করে কাটো... এর মাঝে শুটকি গুলো ভালো করে ধুয়ে রেখে দিলাম...২ টা মাঝারি গোছের লম্বা বেগুন নিলাম... প্রথমে বেগুন কে ধুয়ে নিলাম...তারপরে ৪ টা ফালি করলাম...প্রতিটা ফালি কে লম্বা করে চিকন করে কাটলাম...২ টা আলু ও ঠিক একই ভাবে কাটলাম...এবার চুলার উপর ফ্রাই পেন বসালাম...তেল গরম করলাম...গরম তেলে পিয়াজ আর মরিচ ছেড়ে দিলাম...একটু পরে রসুন ও দিলাম...সাথে অল্প একটু লবন (কারন শুটকি লবনাক্ত থাকে), পরিমতো হলুদ,জিরা, ধনিয়া গুড়ো দিলাম...২ মিনিট নাড়তে লাগলাম...পিয়াজের কালারে একটু চেন্জ দেখা গেল...সাথে সাথে আলু দিয়ে দিলাম আবার ২ মিনিট পরে বেগুন গুলো ও দিয়ে দিলাম...৪/৫ মিনিট হালকা নাড়াচাড়া করলাম...তারপরে শুটকি গুলো দিয়ে সবজির সাথে মিশাতে লাগলাম (সাবধানে নাড়তে হবে যেন সবজিগুলো একেবার ভেন্গে না যায়)...এরমাঝে গরম পানি করতে দিলাম... ৫/৬ মিনিট পরে ৩ কাপ গরম পানি দিয়ে দিলাম...১০ মিনিট পরে লবন টেস্ট করলাম...ফাটাফাটি লবন কম্বিনেশন বাট একটু ঝাল হইছে (শুটকি অবশ্য একটু ঝালই মজা)...পানি শুকিয়ে যাওয়ার পরে চুলা বন্দ্ব করে দিলাম... তারপরে ফাটাফাটি ডাল রান্না করলাম (ডাল রান্নায় আমি আগে থেকেই এক্সপারট)
অন্য দিকে বাকিরা সরিষার তেল দিয়ে বেগুন পুড়িয়ে ভরতা, আলু ভরতা, টমেটো ভরতা এবং সালাদ (পুদিনা পাতা, শসা এবং লেবু দিয়ে বানানো)...
আহ!!! এ যেন দেশের খাবার...খাওয়ার পরে সকলেরই উঠতে কষ্ট হচ্ছিল...
নেক্সট সেশন হবে ২ সপ্তাহ পরে ( একজন ব্লগারের বাসায়, ছবি তোলার ট্রাই করবো (যদি মনে থাকে) )
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০০৭ বিকাল ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



