somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ বিমান...বাংলাদেশ এয়ারপোট...

২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আগে কখনো বাংলাদেশ বিমানে ভ্রমন করিনি...এবারই প্রথম ছিলো...আমি ইউ.কে যাব...ছিলাম মালয়েশিয়াতে...বিমানে গেলে বাংলাদেশ হয়ে যাওয়ার সুবিধা থাকায় অগাষ্টের ১৫ তারিখের টিকিট কেটেছিলাম...আমার ফ্লাইট ছিলো ৭ পি.এম। ভাগ্যে ভালো যে এজেন্টের নিকট হতে টিকিট কেটেছিলাম ওরা ফোন করে জানিয়ে দিলো ফ্লাইট ডিলে...রাত ২ টায় ফ্লাইট হবে... কি আর করার...সময় মতো এয়ারপোটে হাজির হলাম...চেক ইন করে ঢুকে পড়লাম বিমানবন্দরে...দেখি আমার মতো অনেকেই বসে আছে, কেউ নাক ডাকিয়ে ঘুমাচ্ছে...কয়েক জনের কাছে জানতে পারলাম তারা বিকাল ৫টার সময় এসেছে...আমি খোজাখুজি শুরু করলাম বিমানের কাউকে পাওয়া যায় কিনা!!! নো ওয়ান্ডার...বিমানের কেউ নেই...রাত ৪টার সময় আমার পরিচিত এক ক্যাপ্টের দেখা মিললো...জানতে পারলাম ৪:৩০ এ ফ্লাইট...। যাক এ যাএায় রেহাই হলো...

বিমান ল্যান্ড করলো...আমি যাএী দের মাঝে এক ধরনের তাগিদ লক্ষ্য করলাম...ল্যান্ড করার আগেই ওনারা মাথার উপর হতে হাত ব্যাগ নামাতে শুরু করলো...কি আশ্চয...এই মানুষগুলোই মালয়েশিয়াতে বা পৃথিবীর অন্য কোন দেশে গিয়ে নিয়ম মতো সব কিছু করতো...(আজব)

আমার কাছে ৬ বছরের একটা পুরানো সি.পি.ইউ(মনিটর বিহীন কম্পিউটার) ছিলো...আমি যতোদূর জানতাম কম্পিউটারের কর দিতে হয় না...আমার কাছে ৫০০০টাকা কর চাইলেন । আমি বললাম, দেখুন আমি ছাএ মানুষ, আমার ৬ বছরের পুরানো সি.পি.ইউ টা নিয়ে এসেছি (মালয়েশিয়া তে ঐ কম্পিউটারের দাম ৩০০ রিংগীতের বেশী নয়)...ভদ্রলোকের নাম বিপ্লব...উনি আমাকে বললেন, গেট আউট ফ্রম হেয়ার...জানি না আমার কি দোষ ছিলো...??? মনটা ভীষন খারাপ হয়ে গেল...আমি যদি এরকম একটা ব্যবহার কোন রিকশাওয়ালা অথবা গ্রামের কৃষকের নিকট হতে পেতাম দেন কিছু মনে করতাম না...কারন ওরা শিক্ষাটা পায়নি... কিন্তু ঐ ভদ্রলোক তো শিক্ষাটা পেয়েছে দেন উনি কেন ঐরকম ব্যবহার করবেন??? আমার তো মনে হয়, বাংলাদেশ এয়াপোর্ট উনাদের হায়ার করছে আমাদের সাহায্যে করার জন্য...নাকি???

পরে আমাকে জানালো হলো কেউ যদি ফুল কম্পিউটার আনে দেন কোন কর দিতে হয় না...আমি মনিটর আনিনি তাই আমাকে কর দিতে হবে...ব্যাপার টা এখন ও আমার কাছে পরিস্কার না...জানি না, কোন ভদ্রলোক এরকম আহাম্মকের মতো একটা নিয়ম বানিয়ে রেখেছে...

আমার কাছে বাংলাদেশী টাকা ছিলো না বিধায় কম্পিউটার টা রেখে আসলাম, উনারা একটা রশিদ ধরিয়ে দিলেন...এক সপ্তাহ পরে আবার আনতে গেলাম কারন হাড ডিস্কের ডাটা গুলো খুবই দরকারী ছিলো ( এর মাঝে কিছু অফার পেলাম, আমার কাছে রশিদ টা দাও আমি নিয়ে আসি, কোন টাকা লাগবে না, প্রত্যাখান করেছিলাম বিনয়ের সাথে)...আনতে গিয়ে আবার ঝামেলায় পড়লাম...ভদ্রলোক বিল্পব আবার ডিউটিতে...এবার কর হয়ে গেল ৫৮৫৮ (কারন ৭ দিন দেরী করে এসেছি বলে)...ব্যাংকে টাকা দিয়ে আমি চলে গেলাম গোডাইনে...গিয়ে দেখি যিনি অফিসার উনি বাসায় গেছেন রেস্ট নিতে (সরকারি চাকুরি করেন তো)...উনাকে ফোন করা হলো...ভদ্রলোক ২ ঘন্টা পরে আসলেন...বললেন, এটা ফটোকপি করে নিয়ে আসো...এয়ারপোট এলাকাতে ফটোকপির দোকান কোথায় আমার জানা নেই ...জানতে চাইলাম, কাছাকাছি দোকান টা কোথায়? এবার রেগে গিয়ে বললেন, আমি কি জানি??? পাশের রুমেই একটা ফটোকপির ব্যবস্হা আছে,কিন্তু উনি ও বাধ বাদলেন...হয়তো কিছু টাকা পয়সার আশা করছিলেন!!!২০ মিনিট পরে উনি ফটোকপি করে দিলেন আর বললেন আপনি লাকি মালটা ফেরত পাইছেন? আমি চুপ করে ধন্যবাদ দিয়ে বেরিয়ে পড়লাম...হায়রে আমার জন্যভূমি...তারপরেও তোমাকে প্রচন্ড মিস করি..
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১০
১১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×