আমার প্রিয় পোস্ট
- বুফে : ঢাকায় বুফের হালচাল এবং আমার অভিজ্ঞতা থেকে ঢাকার বিখ্যাত বুফে রেস্টুরেন্ট(বিস্তারিত) - ইশতিয়াক আহমেদ চয়ন
- সামুর সব রেসিপি পোস্ট
[আপডেট * ~ ৫ ~ *] - বাবুনি সুপ্তি
- সামহোয়্যারইন ব্লগ : সপ্তাহের নির্বাচিত পোস্ট (১৬ আগস্ট - ২২ আগস্ট) - ফিউশন ফাইভ
- বিধাতার মাইনাস প্লাস খেলা, কিছুই বুঝলাম না!!! - ম. রহমান
- ✓ বাংলা নাটক, গান ডাওনলোডের ভাল সাইটগুলো ♪♠☺ - হাশেম
- খারেজিঃ আপনার প্রতি এক সহব্লগারের কিছু সৎ অনুভূতি... - জাতেমাতাল
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- কীবোর্ডের সমস্যা হলেও পাসওয়ার্ড লিখে কম্পিউটার ওপেন করার উপায় - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- চিরদিনই ভাবতে পারো ----- রেনেসাঁ - বিষাক্ত মানুষ
- এসো ভদ্রতার গলাত দড়ি লাগাই - মহাকাল
- কামেহামেহা, মানোয়া পাহাড় এবং আলোহা। পর্ব-১(খ)। - নির্বাসিত
- মা - বহুরূপী মহাজন
- ছার একডা কতা হুনবেন... - নাদান
- মা, তোমাকে। - নরাধম
বিধাতার মাইনাস প্লাস খেলা, কিছুই বুঝলাম না!!!
১৫ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:৩৮
আজকাল ফোনে কথা হলেই আম্মু একটা কথা জানতে চায়...আমি ঠিক মতো খাওয়া দাওয়া করছি কিনা...আগে ও তো নিয়মিত কল করতাম ...কখনো তো এভাবে জানতে চান নি যে আমি খেয়েছি কি না... নাকি এখানেও যে চালের দাম বাড়তি এটা জেনে গেছেন??? নাকি আশে পাশের বাচ্চাগুলো না খেয়ে আছে, এ খবর গুলো খবরের কাগজে পড়ে বা নিজের চোখে দেখে উনার বাচ্চার জন্য উনি অস্হির হয়ে ওঠেন...আম্মুকে বারবার বলি, আম্মু এখানে ও চালের দাম বাড়তি কিন্তু কেউ না খেয়ে থাকে না... ওপাশ হতে একটা দীঘশ্বাস শুনি...তখনই জানতে চাই, আম্মু তুমি কেমন আছো? আরো একটা দীঘশ্বাসের সাথে, আমি ভালো আছি রে বাবা কিন্তু .... কিন্তু কি? ........... দেশের যা অবস্হা, শেষ পযন্ত মানুষগুলো না খেয়ে মরবে... এরপরেই আমার খবর নিতে উনি ব্যস্ত হয়ে ওঠেন...আম্মু কে বললাম, দেশে খাদ্যের অভাব আছে, সেটা মানলাম...তারচেয়ে ও বেশী অভাব, খাদ্যের সুষম বন্টনের...আম্মু আর এসব নিয়ে কথা বলতে আগ্রহ দেখায় না...উনার মাঝে যে একটা নিরব যুদ্ব চলছে সেটা বুঝতে আমার ও বাকী নেই...চোখের সামনে মানুষগুলো না খেয়ে থাকবে, মানুষ হয়ে মানুষ কিভাবে তা সহ্য করতে পারে...!!! খানিক ক্ষন চুপ থেকে আম্মু জানতে চায়, আমি যে উনাকে প্রতিদিনই কল করি, তাতে আমার তো অনেক টাকা খরচ হয়...আমি একটু অবাক হয়ে আম্মুকে জিগাই, আম্মু...বল তো তোমার কি হয়েছে...??? উনি বললেন, না তুমি যদি সপ্তাহে ৩ দিন কল করে আমার সাথে কথা বলো, আর বাকি ৪ দিনে তোমার যে টাকা বাচবে তা দিয়ে হয়তো আমাদের দেশের একটা ছোট পরিবারের এক সপ্তাহ বেশ ভালো ভাবেই চলে যাবে...আমি আমার আম্মুর বুকের মাঝে একটা কান্নার আওয়াজ পাই... তখনই লাইন টা কেটে যায়...হ্য়তো এতোক্ষনে আম্মু বেশ শব্দ করেই কান্না করছে...
আম্মু তুমি কি জানো, তোমার আশে পাশে অনেক শিশু জন্মের পরেই লাখ লাখ টাকা দেখতে পায়, তখন হয়তো ঐ শিশু বুঝেও না টাকা কি জিনিস...আবার অনেক শিশু মাইনাস কাধে নিয়ে এই দুনিয়ার মুখ দেখে...হায়রে, বিধাতার মাইনাস প্লাস খেলা, কিছুই বুঝলাম না...
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য...
(ছবি টা একজনের ফেইসবুক থেকে নেওয়া, তাই চোখ দুটো আমি ঢেকে দিয়েছি)...
নতুন বলেছেন:
variety is the spice of life thats why everything in wrold is not equal...
nice post... touchy.. keep it up..
লেখক বলেছেন: ধন্যবাদ নতুন...
দূরন্ত বলেছেন:
হুমম...
লেখক বলেছেন: হুংকার দিলেন নাকি ভাইজান...
... নাকি দীঘশ্বাস!!!
দূরন্ত বলেছেন:
দীর্ঘশ্বাস।
লেখক বলেছেন: এখন আর দীঘশ্বাসের দরকার নেই...দরকার হুংকার...দরকার সাহসী মন...দীঘশ্বাস নিজের মনকে ছোট করে দেয়...হুংকার দেয় প্রেরনা...
নীল েঢউ বলেছেন:
এই ছবিটার টাকা গুলি কি আসলেই এই শিশুটার জননে্???
লেখক বলেছেন: তা তো বলতো পারবো না তবে ছবিটা আসল...এখানে ২৫লাখ টাকা আছে এতো টুকুই বলতে পারলাম...
লেখক বলেছেন: না পড়ে শুধু ছবিটাই দেখলেন ![]()
![]()
![]()
হ্যারি সেলডন বলেছেন:
ব্যাপকস।
লেখক বলেছেন: জট্টিলস ![]()
রাফা বলেছেন:
টাকাগুলি নিশ্চই অসৎ উপায়ে উপার্জিত তাই প্রদর্শণ কর বিকৃত রুচির পরিচয় প্রকাশ করেছেন কেউ। লিখে যান।
লেখক বলেছেন: টাকাগুলো অসৎ উপায়ে উপাজিত কিনা সেটা বলতে পারলাম না...
রন্টি চৌধুরী বলেছেন:
টাকাগুলি নিশ্চই অসৎ উপায়ে উপার্জিত!! টাকা দেখলেই তা অসৎ উপায়ে উপায়ে উপার্জিত মনে হয় কেন? আশ্চর্য!
লেখক বলেছেন: রন্টি, আপনার সাথে একমত...
কিইবা করার আছে, চারপাশে এতো বেশী অসৎ মানুষ দেখে...সবকিছুতে যেন ভেজাল মনে হয়...এতো ভেজালের মাঝে ও অনেক নিভেজাল মানুষ আছেন...
লেখক বলেছেন: লেখা পড়ার জন্য ধন্যবাদ...
ত্রিভুজ বলেছেন:
ভাল লেখা...
লেখক বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















এই ছবিটা কার?