আমার প্রিয় পোস্ট

আলেয়ার জীবন ও বিধাতার কাছে প্রশ্ন...১

০৫ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭

শেয়ারঃ
0 0 0

(এই ঘটনা আলেয়ার জীবন থেকে নেওয়া... আমি জানি বেশীর ভাগ মানুষই বিশ্বাস করতে পারবে না, অবিশ্বাস্য হলেও ঘটনা সত্য... অনেক খানি অংশ লেখকের নিজের চোখে দেখা ঘটনা...লেখক মাঝে মাঝেই ভাবে, এই সব বাস্তব দেখার চেয়ে চোখ দুটি আরাম করে ঘুমিয়ে নিতে পারে...লেখকের হাত অবশ হয়ে আসছে, লেখক কিছুই ভাবতে পারছে না)
উপরের অংশটুকু সবার শেষে লেখা...
......................................................................................................

৪ বছর বয়েসে মা হারানো মেয়ে আলেয়া... আলেয়ার বাবা আলেয়ার জন্য দ্বিতীয় মা ঘরে আনতে ১ বছর ও দেরী করেন নি...হয়তো নিজের সুখের কথা ভেবে, না হয় মেয়ের মুখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি আরেক টা বিয়ে করলেন...৫ বছর বয়েসেই সৎ মায়ের আদর অনাদরে বেড়ে উঠতে লাগলো আলেয়া... বাবার মোটামুটি সচ্ছল অবস্হার কারনে কখনো না খেয়ে শৈশব কাটেনি আলেয়ার...পড়ালেখা ও হয়ে উঠেনি বাড়ির কাজ করতে করতে... এইভাবেই চলে যায় আলেয়ার আরো একযুগ...

আলেয়ার বাবা আলেয়ার বিয়ে দিলেন... বিয়ের ৬ মাসের মাথায় স্বামীও চলে গেলেন আলেয়ার মায়ের কাছে...আলেয়ার কান্না পায় না... কান্নার জন্য যে চোখের কোনে জল দরকার, তাও ফুরিয়ে গেছে আলেয়ার... বাবার বাড়ি চলে আসে আলেয়া... সংসারের কাজ করে সময় কাটায় আলেয়া... এক এক করে ৫ জন সৎ ভাই বোন জন্ম নিয়েছে আলেয়ার...এরই মাঝে আলেয়ার সৎ মা ও অসুস্হ হয়ে যায়... বাবা আলেয়ার বিয়ে দিতে চাইলেন... আলেয়া সাফ জানিয়ে দিলেন বাবা আমি বিয়ে করবো না... মায়ের দেখা শুনা করবো, আমার ছোট ভাই বোন দের মানুষ করবো...

আলেয়ার বাবা সরকারী চাকুরী করেন... অনেক পীড়াপিড়ি করেও আলেয়া কে রাজী করাতে পারলেন না...তখন আলেয়ার বাবাও বিয়ে দেবার জন্য হাল ছেড়ে দিলেন...সৎ ভাইবোন দের আর সৎ মায়ের দেখা শুনা করে সময় পার করে আলেয়া...

আরো একযুগ পার করলো আলেয়া... হঠাৎ আলেয়ার বাবা চাকুরী হতে বিনা অপরাধে সাসপেন্ড হয়ে যায়...দুঃখের দিন শুরু হয় আলেয়ার... আলেয়া ভাবে, আমার আর দুঃখ কিসের? আমার দুঃখ একটাই মায়ের ঠিক মতো ঔষুধ কেনা হবে না, ছোট ভাই বোন দের ঠিক মতো স্কুলে যাওয়া হবে না ... আলেয়া বাবা গ্রামে চলে আসে... বাড়ি ছাড়া সব জমিই তো সবনাশা পদ্মার পেটে... ৩ মেয়ের স্কুলে যাওয়া বন্দ্ব হয়ে যায়... আলেয়া মানুষের বাড়িতে কাজ করে নিজে খায়, মাঝে মাঝে মা ও ছোট ভাইবোন জন্য খাবার নিয়ে যায়... আলেয়ার ছোট ভাই ৬ ক্লাসে পড়ে... পড়াশুনায়ও ভালো তাই ওর ছোট ভাইকে ওর মামারা নিয়ে গেছে পড়াশুনা করাবে বলে... এক বছরের মাথায় মামার বাড়িতে ও ভাত ফুরিয়ে এলো ছোট ছেলেটির...

দিন দিন সংসারের অবস্হা খারাপের চেয়ে খারাপ হতে চললো...আলেয়া ঢাকায় চলে আসে এক চাচার বাসায় কাজের মেয়ে হিসেবে...মাসে ২০০ টাকা পায়...২০০ টাকা ই পাঠিয়ে দেয় ছোট ভাইবোন দের জন্য.... আলেয়ার ছোট ভাইকে আলেয়ার কাছে নিয়ে আসে চাচার দোকানে কাজের ছেলে হিসেবে... (চলবে)

 

সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৮ ভোর ৫:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৩
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

এইসব আলেয়াদের মতো পবিত্র মানুষদের জন্য পৃথিবী এতো সুন্দর ।
আলেয়াদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ।
০৫ ই মে, ২০০৮ রাত ৮:০৭

লেখক বলেছেন: কি জানি ভাই, পৃথিবী সুন্দর না কুৎসিত এখনো বুঝতে পারি না... কাহানী এখানেই শেষ নয়...আরো অনেক বাকী...

আলেয়াদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ... এ লাইন টির জন্য অনেক ধন্যবাদ...

২. ০৫ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
নতুন বলেছেন: i also know some one .....who told her story ....


after listen that... i only remember one line...

" life is stranger than fiction"
০৫ ই মে, ২০০৮ রাত ৮:১৫

লেখক বলেছেন: আমাদের সমাজে আলেয়াদের অভাব নেই...তাদের খোজ কেউ রাখে না... আপনাকে ধন্যবাদ...

৩. ০৫ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
লেখাজোকা শামীম বলেছেন: একজন দুঃখী নারীর গল্প শোনালেন। কিন্তু দুঃখী নারীটি কেন শিক্ষাগ্রহণ করল না, বুঝলাম না। তার শৈশব কেটেছে সমৃদ্ধির মধ্যে, কিন্তু কেন সে স্কুলে গেল না ? অন্তত শিক্ষিত হলে তো তার আয় বেশি হত।
০৫ ই মে, ২০০৮ রাত ৮:১৩

লেখক বলেছেন: শিক্ষাগ্রহন সবাই কে দিয়ে হয় না... তাছাড়া শিক্ষা মানুষের মনকে বিকশিত করে... আলেয়া শিক্ষিত না হয়ে ও শিক্ষিত...ঘটনা এখনও অনেক বাকী...

৪. ০৫ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
দূরন্ত বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৫ ই মে, ২০০৮ রাত ৮:১৩

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ...

০৮ ই মে, ২০০৮ সকাল ৮:৫৪

লেখক বলেছেন: দুঃখের পরেই সুখ আসার কথা...তাই তো সুখের আশায় বুক বাধি...

 

মোট সময় লেগেছে ০.৯৫৫৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বপ্ন দেখার অস ুখ টা আমার ছোটবেলা থেকেই ছিলো, স্বপ্নের মাঝেই আমি হারিয়ে যেতাম তারার দেশে -মেঘের ছোয়ায় একটু...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ