আমার প্রিয় পোস্ট

হাউ ইট ওয়ার্কস...???

০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৯

শেয়ারঃ
0 0 0

গতকাল এদেশীয় এক নারীর সাথে পরিচয় হলো, ভদ্র মহিলা সবে মাএ ইতিহাস বিভাগ থেকে পাশ করেছেন, আমার পরিচয় জানতে চাইলেন, আমার বাড়ি কোথায়? আমি বললাম, বাংলাদেশে...কোনদিন বাংলাদেশের নাম ই শুনেন নি...আমি বললাম, আপনি ইতিহাসের ছাএী ? প্রতি উওরে জানলো, এটা ভূগোলের ব্যাপার স্যাপার...গুন গুন করে বললাম, বেডি তুই নিজেই একটা ইতিহাস হয়ে রইলি আমার কাছে...!!!

কথা প্রসংগে জানতে পারলো, আমি মুসলমান...!!! দেখলাম, একটু আতঁকে উঠলো...জানতে চাইলাম, কেন মুসলমান দের ভয় পাও নাকি ? ঝটপট জবাব দিলো, না, ভয় পাই না ...!!! বললো, আশে পাশে যাদের কে দেখি, তারাও মুসলমান কিন্তু তারা তো ড্রিংকস করে, তুমি ও কি তাদের মতো ? বুঝতে পারলাম, ভদ্রমহিলা ড্রিংকসের ইতিহাস ভালোই আয়ত্ব করেছে...নিজে থেকেই বললো, আমি ক্রিশ্চিয়ান, আমার ধর্মেও ড্রিংকস করা নিষেধ...ড্রিংকস করার জন্যই নাকি সে ধর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন...ভদ্রমহিলার কথায় এতোটুকুই বুঝতে পারলাম, জীবনকে উপভোগ করার জন্য ধর্ম একটা বিশাল বাঁধা ....!!!

ইসলাম ধর্ম নিয়ে কিছু বেসিক জিনিস জানতে চাইলো, নিজের সীমাবদ্ব ভান্ডার হতে উনাকে ইসলাম সম্পর্কে বয়ান দিলাম...বয়ান শুনাতে খুব একটা ভালো লাগছিলো না... যে মহিলা জানে না, কোরআন ই হচ্ছে ইসলামের পবিএ ধর্মগ্রন্থ...!!! জানতে চাইলো, ক্রিশ্চিয়ানদের মাঝে যেমন ভাগ আছে, তোমাদের মাঝে ঐ রকম কিছু আছে কিনা...???

ভদ্র মেয়েটি জানতে চাইলো, আমাদের দেশের মেয়েরা আরবদের মতো হিজাব করে কিনা? বললাম, কেউ কেউ করে, কেউ কেউ করে না... মেয়েটির কাছে ইসলাম মানেই, ছেলেদের মুখভরা দাঁড়ি আর মেয়েদের হিজাব...!!!

সবচেয়ে মজার আলোচনা চলে আসলো এর পরেই... সে শুনেছে, ইন্ডিয়ান রা অ্যারেন্জ ম্যারেজ করে, বলে আমি এখনও বিশ্বাস করতে পারি না...হাউ ইট ওয়ার্কস ??? জানতে চাইলো, আমি কিভাবে বিয়ে করবো...??? বললাম, অ্যারেন্জ ম্যারেজ করবো...বললো, হাউ ? তুমি থাক এখানে, আর মেয়ে থাকবে তোমার দেশে, তুমি কিভাবে মেয়ের ফ্যামিলিকে বলবা...

বললাম, ইট ডাজেন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে... দেখ, দেশে আমার ফ্যামিলি তে প্যারেন্টস, সিবলিংস আছেন উনারা দেখে যদি উনাদের ভালো লাগে, তখন উনারা মেয়ের প্যারেন্টসদের সাথে কথা বলবেন (হয়তো থার্ড পার্টি ইনভলবড হতে পারে এ ক্ষেএে)... তারপরে আমি আর পাএী কথা বলবো...দুজন দুজনকে যতোটুকু সম্ভব জানবো...সাথে সাথে ভদ্রমহিলা বললো, "ও ! বোথ অফ ইউ উইল গো ফর ডেট..."!!! আমি খানিকক্ষন চুপ থেকে বললাম, "ডেট" বলতে তুমি কি মিন করলা সেটা তুমিই ভালো জানো, তবে সেখানে শারিরিক কোন সম্পর্ক থাকবে না...ভদ্র মহিলার অবাক করা প্রশ্ন, তাহলে তোমাদের মাঝে "লাভ/ভালবাসা" কিভাবে জন্ম নিবে?

বললাম, দেখ এখনো বিবাহ করি নাই...তাই বুঝি না... এতোটুকুই বুঝি, শারিরীক ভালোবাসা হয়তো বিয়ের আগে অনুপস্হিত, কিন্তু মানসিক ভালবাসা হ্য়তো আস্তে আস্তে জন্ম নেয়...!!!


 

সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪২
অলস ছেলে বলেছেন: ঐ মহিলারে বুঝায়া শুনায়া মানুষ করতে পারেন কিনা দেখেন ;) তাইলে বিয়া নিয়া টেনশন কেটে যাওয়ার একটা উপায় হইতেও পারে, কি বলেন!
০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: ভালো একটা বুদ্বি দেবার জন্য কাছে আসেন আপনারে সালাম করি...@ অলস ছেলে

২. ০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৬
সাদামেঘ বলেছেন: কোন দেশে থাকেন?
০১ লা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: ইংরেজদের দেশ...

৩. ০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫২
মাটি ও মানুষ বলেছেন:
দুনিয়া কারে কয় ঐ বেডি এখন ও বুজে নাই । বাংলাদেশে আসলে বুজতো । বিয়ার আগে কেমনে লাভ ভালবাসা হয় । বিয়া করার কথা বলে কেমনে লাভ করে ,খেকজ ।
২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪২

লেখক বলেছেন: দেশ ও এগিয়ে চলছে...

৪. ০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৮
একরামুল হক শামীম বলেছেন: হুমমম..কোন দেশের ঘটনা?
০২ রা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন: ঘটনা কিন্তু বাস্তব...!!!

৫. ০১ লা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
ম্যাকানিক বলেছেন: রহমান ভাই
খুবই ভালো লিখছেন তবে
আমি খেয়াল করে দেখছি এই খোচাটা অনেকে ইচ্ছে করেই দেয়।
মিডিয়ার কল্যানে আজকাল অধিকাংশ লোকই জানে এশিইয়াতে কিভাবে বিয়ে হয়।
তারপরও জিগায়
ইদানিং আমি দুইটা উত্তর দেই এমন প্রশ্নের
১)আমরা ট্রাই বিফোর বাই নীতিতে বিস্বাসী নই এবং এর ফলে আমাদের দেশে ডিভোর্স রেট তোমাদের চাইতে অনেক কম।

হাতে সময় কম থাকলে বা মেজাজ খারাপ থাকলে বলি
২) বাংলাদেশ থেইকা নিজে যাইয়া বিয়া কইরা দেখো হাউ ইট ওয়ার্কস।
০২ রা অক্টোবর, ২০০৯ ভোর ৫:৩৫

লেখক বলেছেন: আসলে আমরা দুটো কালচার সম্পর্কেই জানি... ওরা নিজেদের বাইরে তেমন কিছুই জানে না...

৬. ০১ লা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
বৈকুনঠ বলেছেন: ড্রিংস??????

এ্যারেন্জড ম্যারেজ আর কন্ট্রাক্ট ম্যারেজের মধ্যে কতটুক তফাৎ?
০২ রা অক্টোবর, ২০০৯ ভোর ৬:২৩

লেখক বলেছেন: (আপনাকে ধন্যবাদ বানান টা ভুল ধরিয়ে দেবার জন্য)

লিগ্যাল ওয়েতে দেখলে বিয়ে মানেই চুক্তি... সেটা এ্যারেন্জড ম্যারেজ আর কন্ট্রাক্ট ম্যারেজ যাই হোক না কেন ...

চুক্তি কিভাবে হবে সেটার উপর নির্ভর করে, আমরা নামকরন করে থাকি এ্যারেন্জড ম্যারেজ আর কন্ট্রাক্ট ম্যারেজের...

বিয়ে টা কালচার অথবা সামাজিকভাবে চিন্তা করলে কি এ্যারেন্জড ম্যারেজ আর কন্ট্রাক্ট ম্যারেজের মধ্যে কোন তফাৎ খুজেঁ পান না???

৭. ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ৯:১৮
আকাশ_পাগলা বলেছেন: এ্যারেন্জড ম্যারেজ আর কন্ট্রাক্ট ম্যারেজের মধ্যে কতটুক তফাৎ?


এইটার উপরে কথা নাই।

বাইরের দেশে কোল্ড ব্লাডেড মার্ডার হয়, আমাদের দেশে কোল্ড ব্লাডেড বিয়ে হয় - সৈয়দ মুজতবা আলী।
৮. ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ৯:৩০
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: আপনার পোস্ট আর্কাইভে দেখলাম এই পোস্টের আগের পোস্ট ডিসেম্বর ২০০৮! কেন রে ভাই, লিখেন না কেন?
০২ রা অক্টোবর, ২০০৯ ভোর ৬:০৮

লেখক বলেছেন: যখন সময় পাই তখন লেখার টপিক খুজেঁ পাই না, যখন লেখার মতো বিষয় থাকে, তখনই ব্যস্ত থাকি...ধন্যবাদ পড়ার জন্য

 

মোট সময় লেগেছে ০.৯৭৫৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বপ্ন দেখার অস ুখ টা আমার ছোটবেলা থেকেই ছিলো, স্বপ্নের মাঝেই আমি হারিয়ে যেতাম তারার দেশে -মেঘের ছোয়ায় একটু...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ