somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... "এদেশে সবই পাবেন, শুধু সার্ভিসটাই পাবেন না "।
বাসার সবাই মোটামুটি বিকেলের ঘুম দিচ্ছে । আমি আর আমার হাইস্কুল পড়ুয়া মামাতো বোন মিলে কার্টুন দেখি । রাত ৮ টার খবর শুরু হবে । হঠাৎ আমার বমি বমি ভাব । না, বমি হচ্ছে না । আমি চিৎকার করছি । আমার মুখের ভেতর থেকে জিভহা বের হয়ে আসছে । আমি কিছুতেই আমার জিভহা কে আটকে রাখতে পারছি না । বাসার সবাই কান্না শুরু করে দিয়েছে । আমি ব্যাথায় কাতরাচ্ছি । সাথে সাথেই ডাক্তার কে ফোন করলেন । যতো দ্রুত সম্ভব ডাক্তার আমাকে নিয়ে যেতে বলেছেন । আমাকে গাড়িতে উঠানো হলো । আমি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়লাম । আমার আর কিছুই মনে নেই । এর পরের ঘটনা আম্মুর কাছ থেকে শোনা ।

আমরা রোগীরা সব সময়ই ডাক্তারের মুখের দিকে তাকিয়ে থাকি । ডাক্তারের মুখ দেখে অনুমান করতে থাকি আমাদের অবস্হা কতোটা ভয়াবহ । আম্মু নাকি ডাক্তারের মুখ কালো দেখে ঘাবড়ে গিয়েছিলেন । ডাক্তার আমাকে একটা ইনজেকশন দিয়ে বলছিলেন, আর ভয়ের কিছুই নেই । ভাগ্যিস, আপনারা অর্ধেক ঔষুধ খাওয়ান নাই । তাহলে হয়তো বিপদ ঘটে যেতে পারতো । আমার আম্মুই আমাকে দ্বিতীয়বার জীবন দিলেন ।

এবার আসি মূল ঘটনায়ঃ

আমি সাধারনতঃ ঔষুধ কে এড়িয়ে চলি । নিজের কিছু হলেই ইন্টারনেট ঘেঁটে বের করার চেষ্টা করি, কি হয়েছে আমার ? কিছুদিন থেকেই নাক বন্ধ হয়ে আসছিলো । সাথে হালকা কাঁশি ও আছে । আপু বললো, চল, তোকে ল্যাবএইডের একজন ভালো ডাক্তার দেখাই ।

০৩.০১.১২ তারিখে চলে গেলাম ডাক্তারের চেম্বারে । আমার যে অনেক টাকা আছে তা কিন্তু নয় । একটু ভালো সেবার জন্যই ল্যাবএইডে যাওয়া । ল্যাবএইডে অনিয়ম আর কর্মচারীদের ব্যবহার দেখে ভাবতেই পারছিলাম না, এটা বাংলাদেশের ভালো একটা হাসপাতাল । ডাক্তারের সাথে কথা বলেও আমি মোটেই খুশি হতে পারি নি । উনি আমার রোগের বনর্না শুনে হেসে বললেন আমি আপনার অসুখ টা ধরে ফেলেছি । আমি জানতে চাইলাম, অসুখটার নাম কি ? বললেন, "আমার ২৫ বছরের বিদ্যা আপনাকে তো আমি দিয়ে দিতে পারিনা । " উনি প্রচার করতে লাগলেন, উনার অনেক রোগী আছেন ইউরোপ, আমেরিকাতে ও । আমার আগে যে রোগী কে উনি দেখেছেন, সে নাকি কোটি কোটি টাকার মালিক । থাইল্যান্ডে ডাক্তার দেখিয়ে এসেছেন । মনে মনে বললাম, ইটস নট মাই বিজনেস টু লিসেন দিস গারবেজ । উনি বললেন, আপনাকে কিছু টেস্ট দিচ্ছি এগুলো করিয়ে নিয়ে আসেন । আমি কনফার্ম হয়ে আপনাকে ঔষুধ দিবো । শেষমেষ বললেন, এদেশে সবই পাবেন, সার্ভিস টা পাবেন না । ভালো কথা, দু'দিন ঘোরাঘুরি করে টেস্টগুলো করিয়েছি ল্যাবএইড থেকেই ।

রির্পোট গুলো দেখে যে কেউ বুঝতে পারবে তেমন কিছুই হয়নি । রির্পোটগুলো নিয়ে ডাক্তারের কাছে গেলাম ০৪.০১.১২ রাত ১০ টার দিকে । বললেন, তেমন কিছুই হয়নি । আপনার শরীর এই পরিবেশ / আবহাওয়া টা মানিয়ে নিতে পারছে না । আপনাকে কিছু ঔষুধ দিচ্ছি ঠিক হয়ে যাবে । দেশে থাকলে আপনাকে ঔষুধ খেতেই হবে ।

০৪.০১.১২ তারিখেই ঔষুধ খাওয়া শুরু করলাম । মাএ ৬ টা ঔষুধ । ০৫.০১.১২ সকালে খেলাম ৩ টা । আবার রাতে ৬ টা । খাওয়া মাএই বুঝতে পারলাম, সামথিং রং । হাতের রগগুলো স্পস্টই দেখা যাচ্ছে । শরীর কাপঁতে শুরু করছে । রাত টা খুব খারাপ ভাবেই কাটালাম । মনে হচ্ছিল এটাই বুঝি শেষ রাত । বাসার কাউকে কিছুই বলিনি । সকালে বিছানা থেকে উঠতে গিয়ে বুঝতে পারলাম, অবস্হা ভয়াবহ । ছোট ভাইকে ফোন করলাম । ফোন ধরলো না । একটু পরে ও ফোন করলো । বিস্তারিত জানালাম, বললো, একটা স্যালাইন বানিয়ে দিতো বলো আর পুরোপুরি রেস্ট নেও । পরে ডাক্তার কে কল করে জানাই ও । সকালে নাস্তা করে আবার বিছানায় । আজকে আর ঔষুধ খাইনি । এখনও বিছানায় শুয়ে আছি । শরীরে কাপঁনি আছে । ভাবছি, মারা গেলেও বাংলাদেশে ডাক্তারের কাছে এবার আর যাচ্ছি না । আমি যতোটা না অসুস্হ ছিলাম তারচেয়ে অনেক বেশী অসুস্হ হয়ে বিছানায় পরে আছি । অনেক কষ্টে টাইপ করলাম -

( প্লিজ, ডাক্তার ভাই, বন্ধুরা কিছু মনে করো না, তোমাদের প্রতি আমার রেসপেক্ট, ভালোবাসার কখনোই কমতি হবে না... তবে একটা কথা বলবো, রোগীরা বড়ই অসহায়, তাদের প্রতি যেন তোমাদের ভালোবাসার কমতি না থাকে... আমার ধারনা, ডাক্তারের ভালো ব্যবহারে রোগীর অসুখ ভালো না হলেও বেঁচে থাকার জন্য অনুপ্রেরনা জোগায়...) ।]]>
http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/29517387 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/29517387 2012-01-06 15:24:32
...!!! কেন সে দেখা দিলো ।
--------------
দাড়িঁয়ে ছিলেম পথের ধারে
সহসা দেখিলেম তারে
নয়ন দুটি তুলে কেন
মুখের পানে চেয়ে গেল ।"]]>
http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/29467229 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/29467229 2011-10-16 15:34:37
বি পজেটিভ রক্তের প্রয়োজন...!!!
যোগাযোগ করুন : ০১৬১৮৭৫৭৮৭০ অথবা ০১৭১৮৭৫৭৮৭০ ( সেলিম )]]>
http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/29459241 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/29459241 2011-10-03 10:28:55
দোস্ত ভালো থাকিস...!!!
কিরে মুচকি মুচকি হাসছিস বুঝি ? জানিস দোস্ত তোর একটা কথা আমাকে সব সময়ই ভাবায়, তুই মাঝে মাঝেই বলতি, "জগতের বেশীরভাগ মানুষই নিজেকে খুব চালাক ভাবে আর মনে করে আমি অন্য মানুষের সাইকোলজী বুঝতে পারি" - তুই ও মুচকি হেসে মিন মিন স্বরে বলতি, "আমরা সবাই কম বেশী সাইকো"। আমি তোর কাছে জানতে চেয়েছিলাম, আমাকেও কি তোর সাইকো মনে হয় ? মনে পড়ে, কি উওর দিয়েছিলি ... তুই আমাকে বলেছিলি, আমি নাকি ভাবুক প্রকৃতির... যা আমার অসাধ্য তাই নিয়েও নাকি আমি সারাদিন ভাবতে পারি- সত্যিই বলেছিলি সেদিন - মাঝে মাঝে মনে হয় নিজের চুলগুলো টেনে ছিড়ে ফেলি ...তোর কাছ থেকে অনেক কিছুই শিখেছি নতুবা এতোদিনে পাগল হয়ে যেতাম ।

মনে আছে ছোট বেলার সে ঘটনার কথা- তুই পাশের বাসার এক মেয়ের প্রেমে পড়লি- সোজা চলে এলি এক পৃষ্টা কাগজ নিয়ে- বায়না ধরলি, দোস্ত একটা প্রেমপএ লিখে দে...!!! কি লিখবো সেটা ভাবতে ভাবতে দিন যায়, রাত যায়...প্রথম চিঠি টা আমি তোকে কোন প্রকার তেল/ঘুষ ছাড়াই লিখে দিয়েছিলাম-কয়েকদিন পরে এলি মেয়ের চিঠির উওর লিখে নেবার জন্য... কিন্তু এবার বিধিবাম, আমি বেঁকে বসলাম অন্যবন্ধুদের অনুরোধে । শেষমেষ কিছু খরচপাতি করলি, কিন্তু শর্ত দিলাম । তুই লিখে নিয়ে আসবি আর আমি সেটা কপি করবো । আজও ভাবলে অবাক লাগে, মাএ কয়েকদিনেই কিভাবে তুই আমার হাতের লিখা হুবহু কপি করে ফেললি ? কয়েকদিন পরেই আমাদের টেস্ট পরীক্ষা শুরু হলো ... সবাই খুব সিরিয়াসলি পড়াশুনা করছি- মনে আছে, ভূগোল স্যার পরিক্ষার ২ দিন পরে সবার সামনে আমাকে বললো, আমি নাকি টেনে টুনে পাশ করেছি উনার সাবজেক্টে । স্যার চলে যাবার পরে তুই হাসতে শুরু করলি... আমার প্রচন্ড মন খারাপ আর তুই নাকি দিব্যি হাসতে লাগলি ? মনে হয়েছিলো, তোর গলা চেপে ধরি... খানিক পরে তুই আমাকে বললি, ঐটা তোর খাতা নারে দোস্ত, ঐটা আমার খাতা... জানতে চাইলাম, তুই এতো খারাপ করলি কিভাবে ? তোর কষ্টের হাসি দেখে ও বুঝতে পারিনি দোস্ত । সেদিনই ছিলো তোর হাসির শেষ দিন...ভাবিস না দোস্ত, আর কিছুদিন অপেক্ষা কর ... আমি ও আসবো আমাদের আপন ঠিকানায়...!!!
]]>
http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/29289285 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/29289285 2010-12-14 06:55:52
হাউ ইট ওয়ার্কস...???
কথা প্রসংগে জানতে পারলো, আমি মুসলমান...!!! দেখলাম, একটু আতঁকে উঠলো...জানতে চাইলাম, কেন মুসলমান দের ভয় পাও নাকি ? ঝটপট জবাব দিলো, না, ভয় পাই না ...!!! বললো, আশে পাশে যাদের কে দেখি, তারাও মুসলমান কিন্তু তারা তো ড্রিংকস করে, তুমি ও কি তাদের মতো ? বুঝতে পারলাম, ভদ্রমহিলা ড্রিংকসের ইতিহাস ভালোই আয়ত্ব করেছে...নিজে থেকেই বললো, আমি ক্রিশ্চিয়ান, আমার ধর্মেও ড্রিংকস করা নিষেধ...ড্রিংকস করার জন্যই নাকি সে ধর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন...ভদ্রমহিলার কথায় এতোটুকুই বুঝতে পারলাম, জীবনকে উপভোগ করার জন্য ধর্ম একটা বিশাল বাঁধা ....!!!

ইসলাম ধর্ম নিয়ে কিছু বেসিক জিনিস জানতে চাইলো, নিজের সীমাবদ্ব ভান্ডার হতে উনাকে ইসলাম সম্পর্কে বয়ান দিলাম...বয়ান শুনাতে খুব একটা ভালো লাগছিলো না... যে মহিলা জানে না, কোরআন ই হচ্ছে ইসলামের পবিএ ধর্মগ্রন্থ...!!! জানতে চাইলো, ক্রিশ্চিয়ানদের মাঝে যেমন ভাগ আছে, তোমাদের মাঝে ঐ রকম কিছু আছে কিনা...???

ভদ্র মেয়েটি জানতে চাইলো, আমাদের দেশের মেয়েরা আরবদের মতো হিজাব করে কিনা? বললাম, কেউ কেউ করে, কেউ কেউ করে না... মেয়েটির কাছে ইসলাম মানেই, ছেলেদের মুখভরা দাঁড়ি আর মেয়েদের হিজাব...!!!

সবচেয়ে মজার আলোচনা চলে আসলো এর পরেই... সে শুনেছে, ইন্ডিয়ান রা অ্যারেন্জ ম্যারেজ করে, বলে আমি এখনও বিশ্বাস করতে পারি না...হাউ ইট ওয়ার্কস ??? জানতে চাইলো, আমি কিভাবে বিয়ে করবো...??? বললাম, অ্যারেন্জ ম্যারেজ করবো...বললো, হাউ ? তুমি থাক এখানে, আর মেয়ে থাকবে তোমার দেশে, তুমি কিভাবে মেয়ের ফ্যামিলিকে বলবা...

বললাম, ইট ডাজেন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে... দেখ, দেশে আমার ফ্যামিলি তে প্যারেন্টস, সিবলিংস আছেন উনারা দেখে যদি উনাদের ভালো লাগে, তখন উনারা মেয়ের প্যারেন্টসদের সাথে কথা বলবেন (হয়তো থার্ড পার্টি ইনভলবড হতে পারে এ ক্ষেএে)... তারপরে আমি আর পাএী কথা বলবো...দুজন দুজনকে যতোটুকু সম্ভব জানবো...সাথে সাথে ভদ্রমহিলা বললো, "ও ! বোথ অফ ইউ উইল গো ফর ডেট..."!!! আমি খানিকক্ষন চুপ থেকে বললাম, "ডেট" বলতে তুমি কি মিন করলা সেটা তুমিই ভালো জানো, তবে সেখানে শারিরিক কোন সম্পর্ক থাকবে না...ভদ্র মহিলার অবাক করা প্রশ্ন, তাহলে তোমাদের মাঝে "লাভ/ভালবাসা" কিভাবে জন্ম নিবে?

বললাম, দেখ এখনো বিবাহ করি নাই...তাই বুঝি না... এতোটুকুই বুঝি, শারিরীক ভালোবাসা হয়তো বিয়ের আগে অনুপস্হিত, কিন্তু মানসিক ভালবাসা হ্য়তো আস্তে আস্তে জন্ম নেয়...!!!


]]>
http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/29018712 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/29018712 2009-10-01 17:39:09
আলেয়ার জীবন ও বিধাতার কাছে প্রশ্ন...২ উপরের অংশটুকু সবার শেষে লেখা...
.....................................................................................................


দিন দিন আলেয়ার সৎ মায়ের শরীরের অবস্হা খারাপ হতে লাগলো... আলেয়ার বাবা পাগল প্রায়... চাকুরীর কোন কিছুই করতে পারছে না... আলেয়ার এলাকার এক ভাই কুয়েতে থাকে...তখন কেবল মাএ ইরাক কুয়েত যুদ্ব শেষ হয়েছে... এলাকার ঐ ভাই আলেয়ার বাবা কে বললেন, চাচা আপনি যদি রাজী থাকেন তাহলে আমি আলেয়া কে কুয়েতে নিয়ে যাব... মাএ ৩০ হাজার টাকা লাগবে...আলেয়ার বাবার সাধ্য নাই এতো টাকা জোগাড় করার...তাই উনি নিষেধ করে দিলেন... কিন্তু আলেয়ার চাচারা রাজী হলেন এই শতে যে যদি আলেয়া যেতে রাজী হয় তাহলে আমরা টাকা দিব... আলেয়া শুনে বললো আমি আমার ভাই বোন দের জন্য সবই করতে রাজী...

আলেয়ার ভিসার ব্যবস্হা হোল...হঠাৎ আলেয়া কুয়েতে চলেও গেল... কুয়েতে যাবার কিছু দিন পর হতেই অসুস্হ মায়ের জন্য, ছোট ২ ভাই ও ৩ বোনের জন্য টাকা পাঠাতে লাগলো...এরই মাঝে একদিন আলেয়ার বাবা জানতে পারলেন উনার চাকুরী ফেরত পেয়েছেন... চাকুরী ঠিকই ফেরত পেলেন সবকিছু হারানোর পর...বড় ছেলে টাকার অভাবে পড়তে পারলো না, মা মরা মেয়ে টা ও বিদেশ চলে টাকা রোজগাড় করতে...এখন সংসারে কোন অভাব নেই আলেয়াদের... কয়েক বছর পরে আলেয়ার সৎ মা ও মারা গেলেন...আলেয়ার সৎ ২ বোনের বিয়ে হলো আলেয়ার টাকায়...ছোট ভাই টি ও হাই স্কুলে গিয়ে পড়াশুনা বন্দ্ব করে দিলো...অন্য ভাই এখন ও ঢাকায় চাচার দোকানে কাজ করে...২ বছর পরে আলেয়া ভাইয়ের জন্য ভিসার ব্যবস্হা করে...

আলেয়ার বাবা উনার ছোট ছেলে কে নিয়ে ঢাকাতে মেসে থাকে...ছোট ছেলে কি যেন হাতের কাজ শিখে...এখন সংসার বেশ ভালোই কাটছে ... আলেয়া বড় ভাইকে কুয়েতে নিয়ে গেল... মাসে যা কামায় ঐ ভাইকে দিয়ে দেয়...২ বছর পরে আলেয়ার বাবা ও হঠাৎ স্টোক করে মারা যায়...আলেয়ার বাবা যেহেতু সরকারী চাকুরী করতেন তাই ৫/৬ লাখ টাকার মতো হয়তো অফিস হতে পাবেন... ছোট ছেলে টাকাগুলো অফিস হতে উঠালো...৬ মাসের মাঝেই সব টাকাগায়েব করে ফেললো...তবু ও আলেয়ার কোন প্রশ্ন নেই...হঠাৎ একদিন খবর এলো আলেয়ার ছোট ভাই কে পুলিশ অবৈধ ড্রাগসহ থানায় আটক করেছে... (চলবে)]]>
http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28794688 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28794688 2008-05-06 06:18:34
আলেয়ার জীবন ও বিধাতার কাছে প্রশ্ন...১ উপরের অংশটুকু সবার শেষে লেখা...
......................................................................................................

৪ বছর বয়েসে মা হারানো মেয়ে আলেয়া... আলেয়ার বাবা আলেয়ার জন্য দ্বিতীয় মা ঘরে আনতে ১ বছর ও দেরী করেন নি...হয়তো নিজের সুখের কথা ভেবে, না হয় মেয়ের মুখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি আরেক টা বিয়ে করলেন...৫ বছর বয়েসেই সৎ মায়ের আদর অনাদরে বেড়ে উঠতে লাগলো আলেয়া... বাবার মোটামুটি সচ্ছল অবস্হার কারনে কখনো না খেয়ে শৈশব কাটেনি আলেয়ার...পড়ালেখা ও হয়ে উঠেনি বাড়ির কাজ করতে করতে... এইভাবেই চলে যায় আলেয়ার আরো একযুগ...

আলেয়ার বাবা আলেয়ার বিয়ে দিলেন... বিয়ের ৬ মাসের মাথায় স্বামীও চলে গেলেন আলেয়ার মায়ের কাছে...আলেয়ার কান্না পায় না... কান্নার জন্য যে চোখের কোনে জল দরকার, তাও ফুরিয়ে গেছে আলেয়ার... বাবার বাড়ি চলে আসে আলেয়া... সংসারের কাজ করে সময় কাটায় আলেয়া... এক এক করে ৫ জন সৎ ভাই বোন জন্ম নিয়েছে আলেয়ার...এরই মাঝে আলেয়ার সৎ মা ও অসুস্হ হয়ে যায়... বাবা আলেয়ার বিয়ে দিতে চাইলেন... আলেয়া সাফ জানিয়ে দিলেন বাবা আমি বিয়ে করবো না... মায়ের দেখা শুনা করবো, আমার ছোট ভাই বোন দের মানুষ করবো...

আলেয়ার বাবা সরকারী চাকুরী করেন... অনেক পীড়াপিড়ি করেও আলেয়া কে রাজী করাতে পারলেন না...তখন আলেয়ার বাবাও বিয়ে দেবার জন্য হাল ছেড়ে দিলেন...সৎ ভাইবোন দের আর সৎ মায়ের দেখা শুনা করে সময় পার করে আলেয়া...

আরো একযুগ পার করলো আলেয়া... হঠাৎ আলেয়ার বাবা চাকুরী হতে বিনা অপরাধে সাসপেন্ড হয়ে যায়...দুঃখের দিন শুরু হয় আলেয়ার... আলেয়া ভাবে, আমার আর দুঃখ কিসের? আমার দুঃখ একটাই মায়ের ঠিক মতো ঔষুধ কেনা হবে না, ছোট ভাই বোন দের ঠিক মতো স্কুলে যাওয়া হবে না ... আলেয়া বাবা গ্রামে চলে আসে... বাড়ি ছাড়া সব জমিই তো সবনাশা পদ্মার পেটে... ৩ মেয়ের স্কুলে যাওয়া বন্দ্ব হয়ে যায়... আলেয়া মানুষের বাড়িতে কাজ করে নিজে খায়, মাঝে মাঝে মা ও ছোট ভাইবোন জন্য খাবার নিয়ে যায়... আলেয়ার ছোট ভাই ৬ ক্লাসে পড়ে... পড়াশুনায়ও ভালো তাই ওর ছোট ভাইকে ওর মামারা নিয়ে গেছে পড়াশুনা করাবে বলে... এক বছরের মাথায় মামার বাড়িতে ও ভাত ফুরিয়ে এলো ছোট ছেলেটির...

দিন দিন সংসারের অবস্হা খারাপের চেয়ে খারাপ হতে চললো...আলেয়া ঢাকায় চলে আসে এক চাচার বাসায় কাজের মেয়ে হিসেবে...মাসে ২০০ টাকা পায়...২০০ টাকা ই পাঠিয়ে দেয় ছোট ভাইবোন দের জন্য.... আলেয়ার ছোট ভাইকে আলেয়ার কাছে নিয়ে আসে চাচার দোকানে কাজের ছেলে হিসেবে... (চলবে)]]>
http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28794523 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28794523 2008-05-05 18:47:47
আমি অপরাধী...আমায় ক্ষমা করো প্রভু!!!
জীবনে একবারই ঘুষ দিয়েছি...মাঝে মাঝে এখন ও ঐ লোকের জন্য দোয়া করি... হয়তো একদিন উনি বদলাবেন...প্রভু আমায় ক্ষমা করো...]]>
http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28790696 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28790696 2008-04-24 08:08:48
বিধাতার মাইনাস প্লাস খেলা, কিছুই বুঝলাম না!!!
আম্মু তুমি কি জানো, তোমার আশে পাশে অনেক শিশু জন্মের পরেই লাখ লাখ টাকা দেখতে পায়, তখন হয়তো ঐ শিশু বুঝেও না টাকা কি জিনিস...আবার অনেক শিশু মাইনাস কাধে নিয়ে এই দুনিয়ার মুখ দেখে...হায়রে, বিধাতার মাইনাস প্লাস খেলা, কিছুই বুঝলাম না...]]>
http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28787945 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28787945 2008-04-15 05:38:00
শিরোনামহীন http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28768466 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28768466 2008-02-09 07:03:06 হায়রে সি.এন.জি / হায়রে ক্যাব
১২ টা বাজে, friend এর ঘন ঘন ফোন, বেচে আছি কিনা জানতে চাইছে...আবারও এক চাচাকে ধরলাম, চাচা, taxi স্ট্যান্ট কোন দিকে? চাচা বললেন, আসলে এখানে ঐরকম ভাবে taxi স্ট্যান্ট বলে কিছু নেই, তয় এক কাজ করেন, ঐ পাম্পের দিকে এগিয়ে যান, ২/১ টা পেতে পারেন...চাচা কে ধন্যবাদ দিয়ে পাম্পের দিকে এগিয়ে গেলাম...ততক্ষনে ১২:৪০... হা, একটা ক্যাব পেয়ে গেলাম কিন্তু ২০ টাকা অতিরিক্ত দিতে হবে...বাধ্য হয়ে রাজী হলাম...খানিকক্ষন কথা হলো ক্যাব চালকের সাথে...জেনে নিলাম কিভাবে ক্যাব, সি.এন.জি ম্যানেজ করতে হয়...

সবচেয়ে বড়ো সমস্যা হলো, ক্যাব/সি.এন.জি চালকরা উনাদের সুবিধা মতো জায়গায় যেতে চায়...মেজাজ টা তখনই চরমে ওঠে...এ জন্য কাকে দোষ দিবো, ক্যাব চালকদের নাকি সরকারের নাকি আমার মতো পাবলিকদের...

পরবতীতে যতোবারই সি.এন.জি, ক্যাব নিয়েছি আগেই বলতাম ২০/৩০ টাকা বেশী দিবো মামা...কিন্তু বিবেকের কাছে সবসময় লজ্জা পেতাম...আমিও সরকারের আদেশ মানছি না...জানি না কিভাবে এর মুক্তি মিলবে হাজারো বিবেকবান মানুষদের???
]]>
http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28733317 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28733317 2007-09-24 16:58:27
বাংলাদেশ বিমান...বাংলাদেশ এয়ারপোট...
বিমান ল্যান্ড করলো...আমি যাএী দের মাঝে এক ধরনের তাগিদ লক্ষ্য করলাম...ল্যান্ড করার আগেই ওনারা মাথার উপর হতে হাত ব্যাগ নামাতে শুরু করলো...কি আশ্চয...এই মানুষগুলোই মালয়েশিয়াতে বা পৃথিবীর অন্য কোন দেশে গিয়ে নিয়ম মতো সব কিছু করতো...(আজব)

আমার কাছে ৬ বছরের একটা পুরানো সি.পি.ইউ(মনিটর বিহীন কম্পিউটার) ছিলো...আমি যতোদূর জানতাম কম্পিউটারের কর দিতে হয় না...আমার কাছে ৫০০০টাকা কর চাইলেন । আমি বললাম, দেখুন আমি ছাএ মানুষ, আমার ৬ বছরের পুরানো সি.পি.ইউ টা নিয়ে এসেছি (মালয়েশিয়া তে ঐ কম্পিউটারের দাম ৩০০ রিংগীতের বেশী নয়)...ভদ্রলোকের নাম বিপ্লব...উনি আমাকে বললেন, গেট আউট ফ্রম হেয়ার...জানি না আমার কি দোষ ছিলো...??? মনটা ভীষন খারাপ হয়ে গেল...আমি যদি এরকম একটা ব্যবহার কোন রিকশাওয়ালা অথবা গ্রামের কৃষকের নিকট হতে পেতাম দেন কিছু মনে করতাম না...কারন ওরা শিক্ষাটা পায়নি... কিন্তু ঐ ভদ্রলোক তো শিক্ষাটা পেয়েছে দেন উনি কেন ঐরকম ব্যবহার করবেন??? আমার তো মনে হয়, বাংলাদেশ এয়াপোর্ট উনাদের হায়ার করছে আমাদের সাহায্যে করার জন্য...নাকি???

পরে আমাকে জানালো হলো কেউ যদি ফুল কম্পিউটার আনে দেন কোন কর দিতে হয় না...আমি মনিটর আনিনি তাই আমাকে কর দিতে হবে...ব্যাপার টা এখন ও আমার কাছে পরিস্কার না...জানি না, কোন ভদ্রলোক এরকম আহাম্মকের মতো একটা নিয়ম বানিয়ে রেখেছে...

আমার কাছে বাংলাদেশী টাকা ছিলো না বিধায় কম্পিউটার টা রেখে আসলাম, উনারা একটা রশিদ ধরিয়ে দিলেন...এক সপ্তাহ পরে আবার আনতে গেলাম কারন হাড ডিস্কের ডাটা গুলো খুবই দরকারী ছিলো ( এর মাঝে কিছু অফার পেলাম, আমার কাছে রশিদ টা দাও আমি নিয়ে আসি, কোন টাকা লাগবে না, প্রত্যাখান করেছিলাম বিনয়ের সাথে)...আনতে গিয়ে আবার ঝামেলায় পড়লাম...ভদ্রলোক বিল্পব আবার ডিউটিতে...এবার কর হয়ে গেল ৫৮৫৮ (কারন ৭ দিন দেরী করে এসেছি বলে)...ব্যাংকে টাকা দিয়ে আমি চলে গেলাম গোডাইনে...গিয়ে দেখি যিনি অফিসার উনি বাসায় গেছেন রেস্ট নিতে (সরকারি চাকুরি করেন তো)...উনাকে ফোন করা হলো...ভদ্রলোক ২ ঘন্টা পরে আসলেন...বললেন, এটা ফটোকপি করে নিয়ে আসো...এয়ারপোট এলাকাতে ফটোকপির দোকান কোথায় আমার জানা নেই ...জানতে চাইলাম, কাছাকাছি দোকান টা কোথায়? এবার রেগে গিয়ে বললেন, আমি কি জানি??? পাশের রুমেই একটা ফটোকপির ব্যবস্হা আছে,কিন্তু উনি ও বাধ বাদলেন...হয়তো কিছু টাকা পয়সার আশা করছিলেন!!!২০ মিনিট পরে উনি ফটোকপি করে দিলেন আর বললেন আপনি লাকি মালটা ফেরত পাইছেন? আমি চুপ করে ধন্যবাদ দিয়ে বেরিয়ে পড়লাম...হায়রে আমার জন্যভূমি...তারপরেও তোমাকে প্রচন্ড মিস করি..]]>
http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28733128 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28733128 2007-09-23 20:50:16
দেশে ফিরবো...আগামী পরশু
জীবনের কিছু মূল্যবান সময় মালয়শিয়া তে কাটিয়ে এদেশ হতে বিদায় নিচ্ছি আর মাএ ৪০ ঘন্টা পরে...অনেক মায়া পড়ে থাকবে এদেশের প্রতি...আমার ইউনিভাসিটির প্রতি...

দেশে গিয়ে টানা ৩০ দিন অলিগলি চষে বেড়াবো...তারপরে আবার অন্য দেশে...আগামী এক মাস হয়তো এখানে ঢু মারা হবে না...হলে ও তা ৫ মিনিটেই সীমাবদ্ব থাকবে...

সবাই ভালো থাকবেন...সুস্হ থাকবেন এ কামনায়...]]>
http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28725339 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28725339 2007-08-12 13:45:06
আমি অসহায়...তবুও স্বপ্ন দেখি...
আমাদের দেশে গ্রামে কিছু মেধাবী ছাএ চোখে পড়ে নিয়মিত...যারা টাকার অভাবে কলেজে ভতি হতে পারে না...আজকের প্রথম আলোর প্রতিবেদনে সে রকম ৬ জন মেধাবী মুখ আমাদের সামনে তুলে ধরেছে...আমরা কি সত্যিই পারিনা এদের পাশে দাড়াতে ???

আমরা তো সবাই ভাচুয়াল জগতের বাসিন্দা... আমরা কি পারি না ওদের স্বাথে আমাদের সাধ্য মতো কিছু করার...

সামওয়্যার ইন ব্লগের কতৃপক্ষ এবং ব্লগাররা এ ব্যাপারে একটু ভেবে দেখবেন কি?

আজকের প্রতিবেদন
Click This Link

লিংক দেবার চেষ্টা...
মেধাবী মুখ]]>
http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28716143 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28716143 2007-06-16 13:05:08
হায়রে মানুষ...হায়রে ষ্টেশন ম্যানেজার...হায়রে বাংগালী...
ও বললো, আমি এখন দেশে যেতে চাই...গভীর রাত...টিকেট কিভাবে ম্যানেজ করবো একটু হিমশিম খেলাম... পরে এক আপু কে ফোন করে জানলাম আজ সকালে বাংলাদেশ বিমানের একটা ফ্লাইট আছে...তারপরে ওকে নিয়ে সরাসরি বিমানবন্দরে...কাউন্টরে খোজ নিয়ে কনফাম হলাম, সকাল সাড়ে ৭ টায় ফ্লাইট, আর ষ্টেশন ম্যানেজার আসবেন সকাল ৫ টায়... কি আর করার? অপেক্ষা করতে লাগলাম... ঠিক ৫ টায় গিয়ে ষ্টেশন ম্যানেজার কে বিস্তারিত বললাম...উনি বললেন, আমরা তো টিকটে বেচী না... আমি বললাম, সেটা তো বুঝলাম...আপনার কাছে কি ইমারজেন্সী কোন টিকেট থকে না...???অনেকক্ষন পরে উনি বললেন, আপনারা ছাএ মানুষ...আমি একটা টিকেটের ব্যবস্হা করতে পারি কিন্তু আমি শিওর না যে টিকেট পাবোই..."আই ক্যান ট্রাই ফর ইও"...আমি বললাম ওকে আপনি ট্রাই করেন...সাথে সাথেই বললেন, বাইরে এক ছেলে আছে (ওকে ফোন করলে ও এসে টিকেট দিয়ে যাবে, ৪০ মিনিট লাগবে), ওর কাছে মাঝে মাঝে টিকেট থাকে কিন্তূ আপনাকে টিকেটের যা দাম তার চেয়ে প্রায় ৮০০০ টাকা বেশী দিতে হবে...অনেক কষ্টে ৬০০০ টাকা বেশী দিবো বলে রাজী করালাম... কিছুক্ষন পরে পাসপোট আর টাকা ষ্টেশন ম্যানেজার কে দিলাম...৫ মিনিট পরে এসে ষ্টেশন ম্যানেজার আমাকে বলে, টিকেট কিন্তু আমি এখন ইস্যু করবো...পরে বলতে পারবেন না যে আমি যাবো না... আমি সাথে সাথেই বললাম, আমি তো আপনাকে পুরো টাকাই দিয়ে দিয়েছি... কিছু বুঝার আগেই উনি একটু থতমতো খেল... ৫ মিনিট পরে এসে উনি টিকেট দিয়ে গেল... (উনি যে কিভাবে মিথ্যা কথা আমাদের কে বলেছিলেন এখনও ভাবলে অবাক হই)...
আমার বন্দ্বর সাথে যে লাগেজ ছিলো, সেটা হাত ব্যাগ হিসাবে ক্যারি করা যাবে না, সাইজে একটু বড় ছিলো...যদিও ভিতরে মোবাইলের চাজার , একটা সাট আর একটা প্যান্ট ছাড়া কিছুই ছিলো না...যদি ওর লাগেজ বুকিং দেই তাহলে এয়ার পোটে একটু দেরী হবে...তাই যে কোন ধরনের একটা ব্যাগ খুজতে লাগলাম...আমাদের এক বাংলাদেশী দেখলাম উনার একটা প্লাষ্টিকের ব্যাগ ডাস্টবিনে ফেলানোর জন্য এগিয়ে যাচ্ছে...উনাকে বলার পর উনি ব্যাগটা আমাদের দিয়ে দিলেন এবং এগিয়ে এলেন (সবকিছু শুনলেন)... উনি দেখলেন আমার বন্দ্বর সাথে কোন মালামাল নেই তাই বললেন, ভাই আমার কিছু মাল বেশী হইছে আপনি যদি একটু নিতেন...এমনিতেই মন খারাপ...পরে বললাম, সরি ভাই...ও নিতে পারবে না... ২ মিনিট পরে এসে বললো আমার ব্যাগ টি দেন...দিয়ে দিলাম...আর ভাবলাম, হায়রে মানুষ...হায়রে ষ্টেশন ম্যানেজার...হায়রে বাংগালী...]]>
http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28712920 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28712920 2007-05-27 17:23:47
কাল রাতে পেট পুরে খেলাম... প্রথমে শুটকি রান্না করতে শুরু করলাম (রান্নার কাজ টা আমিই শুরু করলাম)...জীবনে কখনো শুটকি রান্না করিনি...মহাটেনশনে ছিলাম, কেমন হয়? বিশ্বাস করেন, ৪ জনে মিলে ৩ প্যাকেট শুটকি গায়েব করে দিয়েছি... কিভাবে রান্না করলাম তার একটু ধারনা দেই...

সবকিছু করার আগে পানি গরম করলাম...ফুটন্ত গরম পানিতে ৩ প্যাকেট শুটকি ৮/১০ মিনিট ভিজিয়ে রাখলাম...এর মাঝেই ২ টা বড় সাইজের পিয়াজ কাটলাম, পিচ্চি পিচ্চি ৮-১০ টা কাচা মরিচ ও কাটলাম (কঠিন ঝাল)...একজন সহকারী কে বললাম বেশী করে রসুন কুচি কুচি করে কাটো... এর মাঝে শুটকি গুলো ভালো করে ধুয়ে রেখে দিলাম...২ টা মাঝারি গোছের লম্বা বেগুন নিলাম... প্রথমে বেগুন কে ধুয়ে নিলাম...তারপরে ৪ টা ফালি করলাম...প্রতিটা ফালি কে লম্বা করে চিকন করে কাটলাম...২ টা আলু ও ঠিক একই ভাবে কাটলাম...এবার চুলার উপর ফ্রাই পেন বসালাম...তেল গরম করলাম...গরম তেলে পিয়াজ আর মরিচ ছেড়ে দিলাম...একটু পরে রসুন ও দিলাম...সাথে অল্প একটু লবন (কারন শুটকি লবনাক্ত থাকে), পরিমতো হলুদ,জিরা, ধনিয়া গুড়ো দিলাম...২ মিনিট নাড়তে লাগলাম...পিয়াজের কালারে একটু চেন্জ দেখা গেল...সাথে সাথে আলু দিয়ে দিলাম আবার ২ মিনিট পরে বেগুন গুলো ও দিয়ে দিলাম...৪/৫ মিনিট হালকা নাড়াচাড়া করলাম...তারপরে শুটকি গুলো দিয়ে সবজির সাথে মিশাতে লাগলাম (সাবধানে নাড়তে হবে যেন সবজিগুলো একেবার ভেন্গে না যায়)...এরমাঝে গরম পানি করতে দিলাম... ৫/৬ মিনিট পরে ৩ কাপ গরম পানি দিয়ে দিলাম...১০ মিনিট পরে লবন টেস্ট করলাম...ফাটাফাটি লবন কম্বিনেশন বাট একটু ঝাল হইছে (শুটকি অবশ্য একটু ঝালই মজা)...পানি শুকিয়ে যাওয়ার পরে চুলা বন্দ্ব করে দিলাম... তারপরে ফাটাফাটি ডাল রান্না করলাম (ডাল রান্নায় আমি আগে থেকেই এক্সপারট)

অন্য দিকে বাকিরা সরিষার তেল দিয়ে বেগুন পুড়িয়ে ভরতা, আলু ভরতা, টমেটো ভরতা এবং সালাদ (পুদিনা পাতা, শসা এবং লেবু দিয়ে বানানো)...

আহ!!! এ যেন দেশের খাবার...খাওয়ার পরে সকলেরই উঠতে কষ্ট হচ্ছিল...

নেক্সট সেশন হবে ২ সপ্তাহ পরে ( একজন ব্লগারের বাসায়, ছবি তোলার ট্রাই করবো (যদি মনে থাকে) )
]]>
http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28712634 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28712634 2007-05-26 14:58:41
ঈশিতা কে দেখুন, গান টা শুনুন!!! ]]> http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28711148 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28711148 2007-05-17 23:31:04 লাভ... ভালোবাসা...
]]>
http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28711141 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28711141 2007-05-17 23:15:29
গুগলের কান্ড কারখানা... ... একটু পড়ে দেখুন ...
[link|http://mail.google.com/mail/help/paper/more.html| wK]]>
http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28704504 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28704504 2007-04-01 04:47:20
রিজাইন লেটার !!! মাই ডিয়ার বস,
আজ থেকে আমি আর আপনার চাকুরী করবো না ।
ধন্যবাদ
কুদ্দুস আলী
-------------------------------------
2. একটু ফরমাল লেটার

ডিয়ার বস,
গত 2 মাস আগেই আপনাকে আমি অবগত করেছিলাম যে আমার পক্ষে আর এ চাকুরী করা সম্ভব নয় । তাই আমার রিজাইন লেটার টা আপনাকে পাঠালাম, আর এটাই হচ্ছে আমার রিজাইন লেটার ।

আপনার কম্পানির উন্নতি কামনা করছি ।
ধন্যবাদ

সুন্দর আলী
--------------------------------------
3. ফরমাল রিজাইন লেটার
ডিয়ার বস,
আপনী কি জানেন কেন আমি রিজাইন দিতে চাচ্ছি ? যত দিন ধরে আপনার কম্পানিতে আমি কাজ করছি, তখন থেকে আমি ঠিকমতো blogging করতে পারছি না...আমি blogging করতে পারছি না বলে আমার পাঠকরা আমাকে ইগনোর করে... তাই আমার পাঠকরা আমার লেখা নিয়মিত পড়ে না... আমার পাঠরা নিয়মিত না পড়ার কারনে আমার blog এর হিট সংখ্যা কমে যাচ্ছে ...এতে আমি সুখি না...যখন আমি কোন কিছুতে সুখি না পরিমানে একটু বেশী খাই... যখন আমি বেশী খাই, ধীরে ধীরে আমি মোটা হয়ে যাই...আমি মোটা হবার কারনে আপনার কম্পানির সুনাম নষ্টে হবে...আপনার কম্পানির সুনাম যখন নষ্ট হবে তখন আপনার ব্যবসা ভালো যাবে না...আপনার ব্যবসা যখন ভালো যাবে না তখন আপনি আমার মতো সুখি হবেন না...আর সুখি না হলে আপনি ও আমার মতো বেশী খাবেন... যখন আপনি বেশী খাবেন তখন আমার মতো আপনি ও মোটা হয়ে যাবেন...
দেখুন বস, এটা সম্পূর্ন একটা vicious cycle...আমি যা করি তা আপনার ভালোর জন্যই করি...কারন আপনি আমার বস ।

তাই আমি সিদ্্বান্ত নিয়েছি যে, রিজাইন করবো...plz let me go lah...
ভালো থাকবেন ।

ধন্যবাদ
শুককুর আলী]]>
http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28703327 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28703327 2007-03-24 05:39:56
ফ্লপ শো ঃ ফোর্থ আম্পায়ার http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28702811 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28702811 2007-03-19 22:45:52 প্রথম আলো... http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28700135 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28700135 2007-02-26 04:27:11 বাংলায় প্যাচাল... "বিদেশী মেয়ে বিয়ে করার পক্ষ বিপক্ষ নিয়ে কথা"...
মোটামুটি ভালই জমছিলো আড্ডা টা...এক সিনিয়র ভাইয়া (তখন উনি পি এইচ ডি র ছাএ) যারা বিদেশী মেয়ে বিয়ে করার পক্ষে তাদের উদ্দেশ্য হঠাৎ বলে উঠলেন,তোমরা বউয়ের সাথে কোন ভাষায় কথা বলবা... পক্ষের পোলাপাইন বলে উঠলো, অবশ্যই ইংরেজি ভাষায়...উনি ওদের কাছে জানতে চাইলেন, যখন তোমাদের মনের মাঝে চিন চিন ব্যাথা করবে তা কিভাবে বুঝবা...নাকি বালিশের মাঝে মনটা কে চেপে ধরে সাত্বনা দিবা...আমরা ততোক্ষনে হাসতে হাসতে একাকার...(ক্লোজআপহাসি)...
আজ ভাবছিলাম সারা দিন বাংলায় প্যাচাল পারবো, একটা ও ইংরেজি শব্দ ব্যবহার করবো না...সকালে ঘুম থেকে উঠেই জানতে পারলাম আমাকে ভারতের হাই কমিশনে যেতে হবে...তাই সকাল 9টার দিকে গুগল আর্থে গিয়ে ওদের লোকেশন টা দেখে নিলাম...ট্যাক্রি ছাড়া উপায় নেই...ট্যাক্রি নিয়ে সোজা ভারতীয় হাই কমিশনে... গিয়ে একটা টোকেন নিলাম...সিরিয়াল 82...আমার সামনে যে দাড়িয়ে আছে উনার নম্বর 85... মনে মনে চিন্তা করলাম, ওরা তো আমাদের প্রতিবেশী তাই আমাদের মতোই হবে হয়তো...সিরিয়াল মানা হচ্ছে না বোধহয়...আমার সামনের সবাই যখন কাজ শেষ করলো, তখন আমি নিশ্চিত যে সিরিয়াল মেইনটেইন করা হয় না...আমার টোকেন টা দেখেই খুব কর্কশ ভাষায় বললেন, Wait,look at that serial board...Why you are here? তখন ভাবলাম উনি আমার কথা শুনবেন...যখনই বলতে গেলাম, তখনই go there and sit down...ব্যবহারে হালকা কষ্ট পেলাম... তখনই পার্থক্যে টা বুঝতে পারলাম পশ্চিমা দেশের সাথে...গত সপ্তাহেই গিয়েছিলাম কানাডা হাই কমিশনে...ওরা কতোই না ভাল ব্যবহার করলো...
যাই হোক, 61 জন লোকের ভিসার কাগজ জমা দিতেই 2 ঘন্টা 34 মিনিট লাগলো... মাঝে মাঝে দেখি দালাল গোছের লোকজন সিরিয়াল না মেনেই জমা দিচ্ছে... তবে এই পুরো সময় টাই এক কলকাতার দাদার সাথে বাংলায় আড্ডা চালালাম...আমি যখনই আমার ফরম জমা দিতে গেলাম...আবার কর্কশ ভাষায়, you are from bangladesh...you need to fill up this form... আমি উনাকে বললাম এটা তো তোমাদের ওয়েব সাইড হতে নেয়া...উনি বললেন, একমাএ বাংলাদেশী দের জন্য এ ফর্ম... কি আর করার ফর্ম নিয়ে আবার ক্যাম্পাসে ফিরে এলাম???]]>
http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28699608 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28699608 2007-02-21 07:50:15
লিংগ কত প্রকার ও কি কি??? স্যার যে খাতাটা পড়ে হাসছেন আমি ঐ খাতা টা পড়বো বলে ভাবলাম.... দেখলাম একটা মেয়ের খাতা... পড়তে শুরু করলাম...
একটা প্রশ্ন ছিলো ঃ
লিংগ কত প্রকার ও কি কি (উদাহরনসহ লিখো).....
মেয়েটি উওরে লিখেছে...লিংগ 3 প্রকার ঃ
1. ছোট লিংগ (যা খুবই ছোট...মুসলমানীর আগ পর্যন্ত)
2. মেজো লিংগ (মোটামুটি বড়...বিবাহের আগ পর্যন্ত)
3. বড় লিংগ (মোটা এবং বড়...বিবাহের পরে এ লিংগের উদয় হয়...)
তার পরে সব সময় আমরা বলতাম দোস্ত লিংগ কত প্রকার? একটু উদাহরন দে....
উৎসর্গ ঃ কৌশিক ভাইকে]]>
http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28697997 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28697997 2007-02-12 06:39:07
ভালোবাসতে কি কারন লাগে??? প্রেমিকা ঃ তুমি আমাকে কেন পছন্দ করো...? তুমি আমাকে কেন ভালোবাসো...?
প্রেমিক ঃ আমি কেন যে তোমাকে ভালবাসি আমি নিজেও জানি না...
প্রেমিকা ঃ তুমি একটা কারন ও বলতে পারছো না...কিভাবে তুমি আমাকে পছন্দ করো...? তুমি কিভাবে আমাকে ভালোবাসো...?
প্রেমিক ঃ সত্যিই , আমি কেন যে তোমাকে ভালবাসি আমি নিজেও জানি না...কিন্তু আমি প্রমান করতে পারবো, আমি তোমাকে ভালবাসি...
প্রেমিকা ঃ প্রমান ??? দরকার নেই!!! আমি চাই তুমি কারন বলো... আমার বান্দ্ববীর প্রেমিক যদি কারন বলেত পারে তুমি পারবে না কেন???
প্রেমিক ঃ ঠিক আছে...শোন,
কারন তুমি খুব সুন্দর!!!
কারন তোমার গলার সুর কোকিলের মতো!!!
কারন তুমি আমার দিকে খেয়াল রাখো!!!
কারন তুমি চিন্তাশীল!!!
কারন তোমার মিষ্টি মুখের হাসি!!!

উওর শুনে প্রেমিকাতো বেজায় খুশি...
কিছুদিন পর প্রেমিকা অ্যাকসিডেন্ট করলো এবং তাকে কোমায় নিয়ে যাওয়া হলো...
হানি,
তোমার মিষ্টি মুখের কথার জন্য আমি তোমাকে ভালবাসতাম...এখন কি তুমি কথা বলতে পারো? না!!! তাই এখন আমি তোমাকে ভালোবাসতে পারি না...
তোমার মিষ্টি মুখের হাসির জন্য আমি তোমাকে ভালবাসতাম...এখন কি তুমি হাসতে পারো? না!!! তাই এখন আমি তোমাকে ভালোবাসতে পারি না...
যদি ভালোবাসতে কারন দরকার হয়, তাহলে বাই...
আসলে ভালবাসতে কারন দরকার হয় না, তাই আজও তোমাকে আমি ভালবাসি......

]]>
http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28697896 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28697896 2007-02-11 09:50:14
হোমিও প্যাথি ওষুধ..... http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28697791 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28697791 2007-02-10 09:52:12 ঐ গুলো কি গাড়ি নাকি সি পি ইউ........ http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28697428 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28697428 2007-02-08 03:48:01 কৌতুক.......... ভুলো মন নিয়েবিখ্যাত ব্যক্তিদের সমর্্পকে অনেক গল্প আছে, তার মধ্যে সবচেয়ে প্রচলিত বোধহয় আইনষ্টাইনের গল্পটি । আইনষ্টাইন একবার ট্রেনে চড়ে যাচ্ছেন...টি.টি এসে টিকিট দেখতে চাইলেন...কিন্তু আইনষ্টাইন টিকিট খুজে পাচ্ছেন না...টি.টি আইনষ্টাইন কে চিনতে পারলেন এবং বললেন স্যার, আপনাকে আর টিকিট খুঁজতে হবে না, আমি জানি আপনী টিকিট কিনেছেন...
আইনষ্টাইন ব্যস্ত হয়ে বললেন, না , না আমাকে টিকিট খুজে বের করতে হবে...টিকিট খুজে না পেলে আমি জানবো কি করে আমি কোথায় যাচ্ছি.....
কৌতুক 2: নকল
ফাইনাল পরিক্ষার সময় এক ছাএকে বই খুলে লেখার অপরাধে বহিষ্কার করা হলো... ছাএ টি তাড়াতাড়ি বাসায় ফিরলে ওর বাবা কারন জানতে চাইলেন...ছাএ টি সবকিছু খুলে বললো...ওর অশিক্ষিত প্রভাবশালী বাবা প্রচন্ড ক্ষ্রিপ্ত হয়ে ছেলেকে নিয়ে সোজা হেড স্যারের কাছে...হেড স্যার বললেন, ছেলেটি বই খুলে পরিক্ষা দিচ্ছিলো... ছেলে টির বাবা রেগে জবাব দিলো..."আপনার ফাজলামি পাইছেন? সারা বছর ধরে আপনারা বই খুলে ছাএদের পড়ান আর আজ পরিক্ষার দিনে ছাএরা বই খুইল্যা লিখবে না আকাশ দেইখ্যা লিখবে?"

]]>
http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28697149 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28697149 2007-02-06 10:36:44
প্রেম পএ = ভালবাসার চিঠি... চিঠি নিয়ে x দের বাসায় গেল...বাসায় ঢুকতেই x এর বাবার ডাক...
এই মেয়ে শোন...
জী আংকেল বলেন?
কি নাম তোমার?
z...
তুমি আরx এক সাথে পড় বুঝি?
জী আংকেল...
তোমার বইগুলো এখানে রেখে যাও...
কিন্তু বইয়ের মাঝেই যে চিঠিখানা...
তাই একটু ইতস্ততঃ বোধ করলো...
কিন্তু কিছুই করার নেই...
x এবং z কিছুক্ষন গল্প করলো...
z সবকিছু জানালো x কে...
চিঠি টি পড়লো x এর বাবার কাছে...
চিঠি খানা পড়ে x এর বাবা খুশী তে বাকুম বাকুম করতে লাগলো...
সাথে সাথে x কে চিঠিখানা পড়তে দিলো...
x ও খুব খুশী হলো...
আসুন দেখি চিঠি তে কি লেখা ছিলো...
x,
1 "The great love that I have for you
2 is gone, and I find my dislike for you
3 grows every day. When I see you,
4 I do not even like your face;
5 the one thing that I want to do is to
6 look at other girls. I never wanted to
7 marry you. Our last conversation
8 was very boring and has not
9 made me look forward to seeing you again.

10 You think only of yourself.
11 If we were married, I know that I would find
12 life very difficult, and I would have no
13 pleasure in living with you. I have a heart
14 to give, but it is not something that
15 I want to give to you. No one is more
16 foolish and selfish than you, and you are not
17 able to care for me and help me.
18 I sincerely want you to understand that
19 I speak the truth. You will do me a favor
20 if you think this is the end. Do not try
21 to answer this. Your letters are full of
22 things that do not interest me. You have no
23 true love for me. Good-bye! Believe me,
24 I do not care for you. Please do not think that
25 I am still your boyfriend."


x আগেই জানতো কিভাবে এ চিঠিখানা আমাকে পড়তে হবে...
কেমন লাগলো প্রেম পএ টি???
]]>
http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28695425 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28695425 2007-01-27 08:13:11
ছাএরা কেন পরিক্ষায় ফেল করে ? Typical academic year for a student:
1. Sundays: 52 Sundays in a year. You know Sundays are for rest. Days left 313.
2. Summer holidays: 50 days, where weather is very hot and it is difficult to study. Days left 263.
3. 8 hours daily sleep: 130 days GONE. Days left 141.

4. 1 hour for daily playing (good for health): means 15 days. Days left 126.
5. 2 hours daily for food & other delicacies (chewing properly & swallowing): means 30 days. Days left 96.
6. 1 hour for talking (man is a social animal): means 15 days. Days left 81.
7. Exam days: per year at least 35 days. Days left 46.
8. Quarterly, half yearly and festival (holidays): 40 days. Days left 6.
9. For sickness: at least 3 days in a year. Remaining days 3.
10. Movies and functions: at least 2 days. 1 day left.
11. That 1 day is your birthday. How can you study on your birthday???
Balance = 0 "how can a student pass???" ]]>
http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28695173 http://www.somewhereinblog.net/blog/mejazkharapblog/28695173 2007-01-25 03:52:42