আমার প্রিয় পোস্ট

মি: আকন্দ এবং সংকীর্ণ জাতীয়তাবাদী জোশ (উৎসর্গ : কল্পণা চাকমা)

০২ রা জুলাই, ২০০৭ সকাল ১০:০০

শেয়ারঃ
0 0 0

আকন্দ তার স্বভাবসিদ্ধ জাতীয়তাবাদী জোশে বলিয়ান হয়ে সম্প্রতি একটি লেখা লিখেছেন পাহাড়ী জণগনকে তুচ্ছতাচ্ছিল্য করে। আমি তার প্রতিবাদে ছোট করে মন্তব্য করেছিলাম তার জাতীয়তাবাদী ব্লগে। আমি ওটাই আরেকটু বড় করে এখানে দিচ্ছি। লেখাটি উৎসর্গ করা হল আদিবাসী মানবাধিকার কর্মী কল্পনা চাকমার উদ্দেশ্য, যিনি ১২ ই জুন ১৯৯৬ সালে বাংলাদেশী আর্মির হাতে অপহৃত হন, এবং এখনো "নিঁখোজ" আছেন।

=====================

আকন্দ বাছা, উগ্র ধর্মান্ধতার মত উগ্র জাতীয়তাবাদও খারাপ। আমরা ৭১ এ পশ্চিম পাকিস্তানের আগ্রাসন নিয়ে পাতার পর পাতা লিখি অথচ আমরা বাংগালীরা স্বাধীনতার পর একই কায়দায় আদিবাসীদের উপর আক্রমন চালিয়েছি। চাকমা এবং অন্যান্য আদিবাসীদের সংস্কৃতি বিকশিত হতে দেইনি, তাদেরকে বৃহত্তর জনোগোষ্ঠির অংশ হয়ে যেতে বলেছি। শেখ মুজিব নিজেও বাংগালী দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বাহাত্তুরে বলেছিলেন, "তোরা সব বাংগালী হইয়া যা!" মুজিব পরবর্তি সরকারগুলো "দেশপ্রেমের সরাবন তহুরা" আরো ছয় ডিগ্রি বেশি পান করে তাদের বাস্তুচ্যুত করেছে। আদিবাসীরা এই সমাজিক এবং সাংসকৃতিক আগ্রাসনে ক্ষতবিক্ষত হয়ে, দিনের পর দিন অত্যাচারিত হয়ে যখন রুখে দাঁড়িয়েছে, আমরা তাদের গাল পেড়েছি "বিচ্ছিন্নতাবাদী" বলে। ঠিক পাকিস্তানীরা যেমনিভাবে আমাদের গাল দিত। আর্মি নামিয়ে চাকমা মেয়েদের ধর্ষণ করা হয়েছে, কল্পনা চাকমার মত অংসখ্য মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কাপ্তাই বাধ দিয়ে তাদের এলাকা প্লাবিত করে দেওয়া হয়েছে, ন্যুনতম ক্ষতিপূরণ দেওয়া হয়নি বাছা। এগুলো সবই করা হয়েছে দেশপ্রেমের নামে, জাতীয়তাবাদের নামে। তুমি ইন্টারনেট থেকে Cruel Games with Peoples’ Human Rights, An Inquiry Report :
on recent human rights violations by an armed group against innocent villagers in Lakshmichari and Kawkhali areas of the Chittagong Hill Tracts, Banglaldesh রিপোর্টটা পড়ে নিতে পার। দেখবে আমাদের নিজেদের হাতে কত রক্ত লেগে আছে বাছা!

সেজন্যই সেমুয়েল জনসন বলেছে বাছা --
"Patriotism is the last refuge of a scoundrel."

মহাজ্ঞানী আইনস্টাইনও তা মনে করেন বাছা ---
"...and all the loathsome nonsense that goes by the name of patriotism, how violently I hate all this, how despicable and ignoble war is; ....!"

লেখার আগে অনেক অনেক জানতে হবে বাছা তোমাকে।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও এই সংকীর্ণ জাতীয়তাবাদ বিরোধী একজন মানুষ ছিলেন। প্রথম বিশ্ব্ যুদ্ধের শুরুতে কবিগুরু যুদ্ধের আগ্রাসনের পেছনে সংকীর্ণ জাতিপ্রেমকে দায়ী করে বলেন, "সংকীর্ণ জাতিপ্রেমেই স্বার্থপরতার সুত্রপাত, আর স্বার্থের সমাপ্তি অপঘাতে"।

তোমরা কট্টর জাতীয়তাবাদী না হয়ে একটু মানবতাবাদী হতে পারনা বাছা?

 

সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০০৭ রাত ১১:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা জুলাই, ২০০৭ সকাল ১০:১৫
আরিফ জেবতিক বলেছেন: আপনার লেখাটি লেখা হিসেবে ঠিক আছে।তবে যদি কোন মনোরোগীর কল্যানার্থে লিখে থাকেন,তবে বৃথা এ শ্রম।
২. ০২ রা জুলাই, ২০০৭ সকাল ১০:১৫
এস্কিমো বলেছেন: মনে হয় কামার বাড়ীতে গীতাপাঠ হলো ...ভাল লাগলো বলেই ৫
৩. ০২ রা জুলাই, ২০০৭ সকাল ১০:১৭
মেঘনা বলেছেন: ভাবী , সত্যি অসাধারন। তথ্য সন্নিবেশন চমৎকার। শুধু বাংলা বানান লিখায় একটু যত্ন নিবেন।
৪. ০২ রা জুলাই, ২০০৭ সকাল ১০:১৮
কোপা সামছু বলেছেন: ভাবী তোমার পোষ্টএ "আদিবাসী " শব্দ টা ব্যাবহার করা হয়েছে। কথা হচ্ছেঃ
১. "আদিবাসী " কাদের বলে? দয়াকরে আদিবাসীর সঙ্গাটা বলবা কি?
সংঙ্গার সাথে রেফারেন্স দিয়ে দেখাবা কি তারা সত্যিই আদিবাসী ছিল?

২. ওরা "আদিবাসী" হলে তুমি/ আমরা কি? আমাদের আবস্থান কি?(আমরা কি আগুন্তক?)
৩. এরা তো "আদিবাসী " না এরা হচ্ছে "উপজাতি" যাদেরকে "পাহাড়ী জনোগন" বলা যেতে পারে।

আদিবাসী তাদের বলে যারা আমাদের বসবাসের পূর্বেও তাদের বসবাস ছিল।
ইতিহাসের দিকে তাকালে দেখাযায়, এদেশে আমাদের বসবাসের পূর্বে তাদের আবস্থান ছিল না। সুতরাং কি করে তারা "আদিবাসী" হল?
৫. ০২ রা জুলাই, ২০০৭ সকাল ১০:২১
মেজভাবী বলেছেন: ঐ মনোরোগীর কল্যানার্থে লিখি নাই বাছা, যাতে অনেক আপরিনত মস্তিস্কের ধারকেরা সেই মনোরোগীর সংগদোষে আবার মনোরোগী না হয়ে যায় সেজন্যই এ লেখা।

দেখলাম মনোরোগীর ব্লগে অনেকেই তার বিপুল জ্ঞান নিয়ে উচ্ছাস প্রকাশ করছেন। তাই এই সামান্য পরিবেশনা।
৭. ০২ রা জুলাই, ২০০৭ সকাল ১০:২৯
মেজভাবী বলেছেন: ভালই আছি বাছা। তোমার খবর কি, ভাস্কর ? এখনো কবিতা লেখো?
৮. ০২ রা জুলাই, ২০০৭ সকাল ১০:৪৩
ভাস্কর চৌধুরী বলেছেন: মেজভাবী, খবর তো আমার অনেক বড়। তবে আছি ভালোই। না কবিতা লিখিনা, শুধু শুনি।
৯. ০২ রা জুলাই, ২০০৭ সকাল ১০:৫৩
মেজভাবী বলেছেন: কোপা সামসু, বাছা তোমার ছবি দেখে ত ভয় পেলাম । কুড়াল নিয়ে দাঁড়িয়েছ কেন? কাকে কোপাবে, আমাকে না ত?

যাকগে "উপজাতি" শব্দটা আমার পছন্দ না বাছা। ওরা উপজাতি নয়, ওরাও জাতি। তোমার ইচ্ছে হলে তাদের আদিবাসী না বলে পাহাড়ি জণগন বলো বাছা।
১০. ০২ রা জুলাই, ২০০৭ সকাল ১১:১৪
আরশাদ রহমান বলেছেন: উপজাতি শব্দটা আমারো পছন্দনা। ধন্যবাদ। আমার যে কজন পাহাড়ি বন্দ্ধু আছে তাদেরকে বন্দ্ধু ছাড়া আর কিছু ভাবতে পারিনি।
১১. ০২ রা জুলাই, ২০০৭ সকাল ১১:৫১
কোপা সামছু বলেছেন: ভাবী
তাহলে বলতো উপজাতি কাকে বলে?
একটা জাতি কখন উপজাতি হয়ে যায়?
১২. ০২ রা জুলাই, ২০০৭ সকাল ১১:৫৩
কোপা সামছু বলেছেন: কি যে বল ভাবী তুমাকে কোপাব কেন?

বুঝলা ভাবি কুপাতি হয়...কুপাতি আনেক মজ্যা...
১৩. ০২ রা জুলাই, ২০০৭ দুপুর ১২:০৭
মেজভাবী বলেছেন: একটা জাতি কখন উপজাতি হয়ে যায়?
=========

যখন আমরা সংখ্যাগড়িষ্ট ষাঁড়েরা সংখ্যালঘিষ্টদের জাতিসত্বা ভুলে যাই .. ঠিক তখন।
১৪. ০২ রা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:৩৩
বিপ্লব রহমান বলেছেন: মেজভাবী@অসাধারণ! কল্পনা চাকমা নিয়ে আমারও একটা লেখা ছিলো।
পড়বেন প্লিজ। Click This Link

জেবতিক@মনোরোগিদের সঙ্গে ক্লীশে ও অরুচিকর বাদানুবাদ থেকে আমি ইচ্ছে করেই সরে গেছি। নেহাত আমার নাম দিয়ে আলাদা পোস্ট--সেজন্যই যতটুকু না বললেই নয়, ততটুকুই বলেছি। আপনাকে আন্তরিক ধন্যবাদ।
১৫. ০৯ ই জুলাই, ২০০৭ রাত ১১:৩৬
মেজভাবী বলেছেন: আমি চাই সাঁওতাল তার ভাষায় লিখবে রাষ্ট্রপন্জি
আমি চাই বকুল ফুটবে সৌখিনতার গোলাপ কুন্জে

আমি চাই নেপালী ছেলেটা গিটার হাতে
আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে। ..
১৬. ০৯ ই জুলাই, ২০০৭ রাত ১১:৩৯
হোসেইন-দ্য এ টিম বলেছেন: এথনিক ক্লিনজিং।ভয়াবহ ব্যাপার।
১৭. ১০ ই জুলাই, ২০০৭ রাত ১২:১৩
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: যারা স্বজাতীর বিরুদ্ধে মিথ্যাচার করে তারা কতটুকু মানুষিক ভাবে সুস্থ তা পাঠকরাই বলবেন।
দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান কাজই হল দেশের অখন্ডতা রক্ষা করা। এখন প্রশ্ন হল, যারা দেশকে খন্ডবিখন্ডিত করতে চায় তারা অপরাধি না যারা দেশের অখন্ডতা রক্ষা করতে চায় তারা অপরাধি?
সেনাবাহিনীর একটি সুশৃঙ্খল নিয়মিত বাহিনী। তারা ইচ্ছা করলেই কাউকেই অপহরন করতে পারে না। সেনাবাহিনী কোন চাকমাকে অপহরন করেছে বলে আমি কোন খবর আজ পর্যন্ত শুনিনি। আর কেও এ ধরনের মিথ্যা অপবাদ দিলেও তা বিশ্বাস যোগ্য নয়।

আজ পর্যন্ত চাকমাদের হাতে প্রায় ৪০ হাজার নিরিহ বাঙালি শাহাদাত বরন করেছেন। জাতিবিদ্বেষি-মানুষিক রুগিদের কাছ থেকে আজ পর্যন্ত এই শহিদদের জন্য কোন সমবেদনা প্রকাশ করতে দেখিনি।

কিছুদিন আগে চাকমা সন্ত্রাসিরা দুই জন বাঙালিকে অপহরন করে। তখনও এই সমস্ত মানুষিক রুগিদেরকে এই সমস্ত সন্ত্রাসিদের বিরুদ্ধে টু শব্দটি করতে দেখিনি।

শুধু জাতিয়তাবাদ নয়, উগ্র সব কিছুই খারাপ। আমি উগ্রতার বিরুদ্ধে। তবে বাংলাদেশের অখন্ডতার বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রের আমি বিরোধিতা করবো, স্ব-নামে। কোন ছদ্ম নাম না ধারন করেই।
১৮. ১০ ই জুলাই, ২০০৭ রাত ১২:১৯
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: জেবতিক আরিফ
আপনি মানুষিক ভাবে সুস্থ আছেন তো?
২০. ১০ ই জুলাই, ২০০৭ রাত ১২:২৪
মেজভাবী বলেছেন: আকন্দ বাছা, এসেছ ? অনেক রেগে গিয়েছ দেখছি। গায়ে অনেক লেগেছে বুঝি? তোমাকে পাঁচজন রাজাকারের নাম বলতে বলা হয়েছিল, তাই এখন পর্যন্ত বলতে পারনি। তোমার মত লোকদের বাংলাদেশের অখন্ডতার বিষয়ে পেরেশান না হলেও চলবে বাছা। তুমি একাত্তুরে যেমন করেছিলে পাকিস্তানের অখন্ডতা নিয়েই ভেবো, কেমন?

আমি "মেজভাবী" নামেই ব্লগ করি, এটাই আমার পরিচয়, তোমার মত বাঘের ছবিওয়ালা "হ্রী" খুলি নি নিজেই নিজের নর্দমা পোস্ট ৫ দেওয়ার জন্য।

জাতিবিদ্বেষি-মানুষিক রুগি বলেছ বাছা। আমি তোমাকে কোন গালি দেব না। তুমি ডাক্তার দেখাও, কেমন?
২১. ১০ ই জুলাই, ২০০৭ রাত ১২:২৭
মুনতাসির হাসান বলেছেন: ব্লগে কিছু লেখা এবং মন্তব্য পড়লে বাংলাদেশে শিক্ষার প্রকৃত অবস্থাটা খুব বিশ্রীভাবে চোখে পড়ে।
আদিবাসী জনগোষ্ঠী সম্পর্কে ভালোভাবে না জেনে উগ্র জাতীয়তাবাদের বশবর্তী হয়ে যারা মন্তব্য করছেন তাদেরকে অনুরোধ করছি জাতিসংঘের এই ঘোষণাটি এবং যদি বুঝতে সমস্যা হয় তবে [wjsK=http://www1.umn.edu/humanrts/edumat/studyguides/indigenous.html]এই লেখাটি[/wsjK] পড়ে দেখতে।
২৩. ১০ ই জুলাই, ২০০৭ রাত ১০:০৮
মৈথুনানন্দ বলেছেন: চালিয়ে যাও ভাবিজি - আজ থেকে তোমাকে চোখে চোখে রাখছি।
২৫. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:৫০
জেনন বলেছেন: মোহাম্মদ আলী আকন্দ বলেছেন, আজ পর্যন্ত চাকমাদের হাতে প্রায় ৪০ হাজার নিরিহ বাঙালি শাহাদাত বরন করেছেন।

আপনি কি এর উৎস বলতে পারেন??? কোথায় পায়েছেন এই তথ্য?


আর আপনি যেখানে অনুমান নির্ভর কথা বলেন সেখানে আপনি সত্যতা যাচাই করতে পারে না।

 

মোট সময় লেগেছে ০.৯৪৩৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই