somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... সাবাস সোনার ছেলেরা!! " style="border:0;" />
__________________________________________

এইমাত্র পড়া বিডিনিউজের খবরটাও কপি-পেস্ট করে দিলামঃ

ক্যাম্পাসে ভাংচুর, মিরপুর সড়ক অবরোধ

Mon, Aug 25th, 2008 3:04 pm BdST
ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাথরুমে পড়ে গিয়ে কারাবন্দি তারেক রহমানের আঘাত পাওয়ার খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। অবরোধ করা হয়েছে ঢাকা কলেজের সামনে মিরপুর সড়ক।

সোমবার দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রদলের একটি সমাবেশ চলার সময় তারেকের আঘাত পাওয়ার খবর এলে নেতা-কর্মীরা মিছিল করতে করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক সেখানেই প্রিজন সেলে চিকিৎসাধীন।

শাহবাগ মোড়ে পুলিশ ছাত্রদলের মিছিল হটিয়ে দিলে তারা চারুকলা ইন্সটিটিউটের সামনে কার, মাইক্রোবাস ও মিশুকসহ ১০ থেকে ১২টি গাড়ি ভাংচুর করে। একই সময় ছাত্রদলের নেতাকর্মীরা রোকেয়া হলের সামনে একটি কালো ট্যাক্সিক্যাবে আগুন ধরিয়ে দেয়।

নীলক্ষেত মোড়ে বিশ্ববিদ্যালয় প্রবেশ পথে ছাত্রদল নেতাকর্মীরা ব্যারিকেড দিয়ে রেখেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তেজনা কিছুক্ষণের মধ্যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ এলাকায়ও ছড়িয়ে পড়ে।

দুপুর দেড়টার দিকে দুটি এলাকায় ছাত্রদল কর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এরপর তারা কলেজের সামনে মিরপুর সড়ক অবরোধ করে।

ছাত্রদল নেতা-কর্মীদের অবরোধের কারণে দুপুর আড়াইটা থেকে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরবি/জিএনএ/এমআই/১৪১৬ ঘ.
_____________________________________

বোনের তোলা কয়েকটা ফটো শেয়ার করলাম আপনাদের সাথেঃ












]]>
http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28834772 http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28834772 2008-08-25 15:15:45
বনলতা সেনের "নাটোর" - ফটোব্লগ!! "নাটোর" এ। ছোট-খাট ছিমছাম একটা জেলা শহর। আগে থেকে মোবাইলে কল দিয়ে যাইনি বলে বনলতা সেনের সাথে দেখা হয়নি <img src=" style="border:0;" /> কিন্তু দেখে এসেছি নাটোর রাজবাড়ী যা এখন "উত্তরা গণভবন" নামেই বেশি পরিচিত। আগেই বলে রাখি ক্ষমতাবলে বাংলাদেশ প্রধানমন্ত্রীর বাড়ী এবং অফিস বলে বিবেচিত উত্তরা গণভবনের মূল ফটক থেকেই দর্শনার্থীর প্রবেশ নাই <img src=" style="border:0;" /> তবে আগে ডিসি অফিস থেকে অনুমতি নিয়ে রাখলে ঢোকা যেতে পারে তবে রাজভবন/ প্রধানমন্ত্রীর বাস ভবনে ঢুকতে দিবে কিনা আমি ঠিক জানি না। সাথে হোমড়া-চোমড়া জলপাই বন্ধু (স্কুল বন্ধু) থাকার ফলে ঘুরাঘুরি বা ছবি তুলতে আমার ঝামেলা পোহাতে হয়নি- যেই দেশে যেই ভাও আরকি!! <img src=" style="border:0;" />

মোবাইল ক্যামেরায় তোলা কয়েকটা ফটো শেয়ার করলাম সবার সাথে।

রাজকীয় বসার ঘর- এই ঘরটা আসলেই খুব সুন্দর-



উত্তরা গণভবনের নামফলক যা বঙ্গবন্ধু উদ্বোধন করেন '৭২ সনে-



বসার ঘরের আরেকটা ফটো, ভাল লেগেছে দেখে যে বেশির ভাগ ঘরই এমন ভাবে তৈরি যে দিনের বেলা আলো আসার ভালো ব্যবস্হা আছে, বাতির তেমন কোন প্রয়োজন নাই-



রাজকীয় চেয়ার (হুম! ভাল করে দেখাই তো যাচ্ছে না!)



রাজকীয় খাবার ঘর-



একই প্রাচীরের মধ্যে অন্য আরেকটা রাজভবনের ফটো-



কয়েক কিমি দূরের পুরানো আরেকটা রাজভবন
(পোলাপাইন মনের আনন্দে ফুটবল খেলতেছে) -



]]>
http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28830283 http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28830283 2008-08-13 01:26:54
বেইজিং অলিম্পিকে বাংলাদেশের রূপা জয়!! " style="border:0;" />

যেই অভিনব বিন্দ্রা কে হারায়ে আমাদের আসিফ মিয়া শুটিং এ ২০০২ ম্যানচেস্টার কমনওয়েলতে সোনা জিতছিল সেই বিন্দ্রা আজকে ভারতের পুরা অলিম্পিক ইতিহাসে প্রথমবারের মতো একক কোন খেলাতে সোনার পদক আনছে- আর আমাদের আসিফ মিয়া অলিম্পিকেই কোয়ালিফাই করতে না পাইরা ঘরে বইসা মোরগ পোলাও খাইতেছে। <img src=(" style="border:0;" />

যাই হোক অলিম্পিক খেলাতে কোন পদক জিততে যে এখনও অন্তত এক আলোক বর্ষ দুরে আছি আমরা এইটা আমিও জানি, আর জানি বইলাই যখন দেখলাম অলিম্পিকে অংশ নিতে আসা ২০৫ টা দেশের জাতীয় সংগীতের (national anthem) মধ্যে বাংলাদেশের জাতীয় সংগীত দ্বিতীয় সব থেকে সুন্দর বলে বিবেচিত হইছে লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় তখন মনটা ভাল হয়ে গেল- যদিও আমার ধারণা আমাদের জাতীয় সংগীতের যোগ্য আর কোন দেশেরই নাই তাও বিচারকের রায় আপাতত মাইনা নেয়া ছাড়া উপায় দেখলাম না। <img src=" style="border:0;" />

লন্ডনের গার্ডিয়ান পত্রিকার লিংকটা দিলাম- লিংক
আর্টিকেলটা একটু বড়ই, ধৈর্য্যের অভাব থাকলে একদম শেষের দিকের তালিকাটা দেইখা নিলেই বুঝবেন যে, আমি এখনও পাবনা কেস হইতে দেরি আছি!! <img src=" style="border:0;" />

- "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস,আমার প্রাণে বাজায় বাঁশি।।
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে -
ও মা, অঘ্রাণে তোর ভরা ক্ষেতে আমি কি দেখেছি মধুর হাসি।।
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ কী মায়া গো-
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে ।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মত,-
মরি হায়, হায় রে -
মা তোর বদনখানি মলিন হলে; ও মা আমি নয়ন জলে ভাসি।।"



]]>
http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28829947 http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28829947 2008-08-12 01:35:57
আজকের ভোটাভুটি!!
ভাল দিকঃ
১- নির্বাচন উপলক্ষে সোমবার সংশ্লিষ্ট এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। নির্বাচনী এলাকাগুলোতে জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। দেশে জরুরি অবস্থা জারি থাকলেও নির্বাচনী এলাকাগুলোতে আইনের কিছু বিধি আগেই শিথিল করা হয়েছিল।
২- খুব অল্প কিছু জাল ভোট ছাড়া কোথাও কোন গ্যানজামের খবর দেখি নাই। কোনো মারামারি নাই- চিন্তা করা যায়!!
৩- বেশির ভাগ জায়গাতেই ভোট প্রদানের হার দেখলাম ৮০-৯০%- আমার কাছে এইটা অনেক বড় একটা খবর। মানুষ ঢাকা থেকে নিজ গ্রামে- শহরে ফিরে গেছে ভোট দেয়ার জন্য।

খারাপ দিকঃ
১- ব্যালট পেপার খুব পাতলা। ফলে উল্টো দিকেও ছাপ পড়ছে। এতে অনেক ভোট বাতিল হয়ে যেতে পারে।
২- ভোটার ক্রমিক নম্বর নিয়ে বিভ্রাট দেখা দিয়েছে। কেন্দ্রে অনেকেই জাতীয় পরিচয়পত্র নিয়ে ভোট দিতে গেলেও তাদের ভোটার ক্রমিক নম্বর আনতে বলায় বিপাকে পড়েছেন ভোটাররা। অনেকেই জানেন না কোথায় ভোটার নম্বর পাওয়া যাবে।
৩-জাতীয় পরিচয়পত্রের ছবি মিলিয়ে ভোটার সনাক্তকরণ করতে গিয়ে দেরি হয়েছে ভোট গ্রহণে।

সর্বশেষ ফলাফলঃ
জরুরি অবস্থা নির্বাচনের ক্ষতি করেছে বলে বিকেলে যতই মন্তব্য করুন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান- ফলাফল দেখে তার আনন্দে ডিগবাজি খাবার কথা এখন। আমারতো মনে হয় হাসিনা বেগম দেশে না আসলেই তার দলের জন্য ভাল। বড় বড় কথা বলে দলকে ডুবানোর ভুড়ি ভুড়ি নজির অতীতে রেখেছেন তিনি।
বিএনপির কোন কোন নেতা এই নির্বাচন বর্জনের কথা বললেও স্হানীয় চাপে বিশেষ কিছু করতে পারেন নাই নির্বাচনের আগে।
বিএনপি-জামাত শিবিরের ভরাডুবি হয়েছে বলেই মনে হচ্ছে। গত শাসনামলের কথা পাবলিক এতদিনেও মনে রেখেছে এইটা তাজ্জব ব্যাপার। আমরা তো আবার অল্পতেই ভুলে যাই সব কিছু!!

পৌরসভাঃ
১-শরীয়তপুরে আওয়ামী লীগ নেতা আব্দুর রব মুন্সী জয়ী
২-ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মেয়র পদে আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া জয়ী
৩-সিলেটের গোলাপগঞ্জে মেয়র পদে আওয়ামী লীগের জাকারিয়া পাপলু জয়ী
৪-চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ সমর্থিত নায়েক শফিউল আলম মেয়র
৫-চুয়াডাঙ্গায় জয়ী আওয়ামী লীগ সমর্থিত টোটন
৬-রাজশাহীর নওহাটায় আওয়ামী লীগের গফুর জয়ী
৭-মানিকগঞ্জে জয়ী আওয়ামী লীগের রমজান আলী
৮- গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের আনিছুর রহমান জয়ী

* ৯-বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার বিএনপি নেতা জাহাঙ্গীর আলম জয়ী হয়েছেন

সিটি করপোরেশনঃ
চার মহানগরেই আ. লীগ প্রার্থী জয়ী
১-সিলেট সিটি করপোরেশনে বিশাল জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত ও নাগরিক পরিষদের প্রার্থী বদরউদ্দিন আহমেদ কামরান।
২-রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খায়রুজ্জামান লিটন জয়ী আছেন।
৩-খুলনা সিটি করপোরেশনে মেয়র পদে জিতেছেন আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল খালেক।
৪- বরিশালে হাড্ডাহাড্ডি লড়াই করে অল্প কিছু ভোটের ব্যবধানে জিতে গেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরণ।

এইবারের ভুল-ত্রুটি গুলো শুধরিয়ে সংসদ নির্বাচন আরো ভাল এই প্রত্যাশা করাই যায় এখন।

]]>
http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28827510 http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28827510 2008-08-05 02:33:17
মঞ্চ নাটক দর্শন: যৈবতী কন্যার মন
সাতটা বাজার মিনিট পনেরো আগে নাট্যশালায় যেয়ে দেখি ওমা এত মানুষ ঢাকা শহরে নাটক দেখতে আসে ৫০০ টাকা টিকেট কেটে- মনটাই ভালো হয়ে গেল- সবাই মিলে আমরা এখনও মনে হয় অনেক বড় কিছু করতে ফেলতে পারি- বন্ধুর জীবন বাঁচাতে পারি সহাস্যে। কাউকে চিনি না কিন্তু তাতে কি সবার উদ্দেশ্যতো এক- যাই হোক মেইন অডিটরিয়ামে ঢোকার মুখেই পেয়ে গেলাম দু'পাতার একটা বুকলেট যেটা অনেক দরকারী মনে হয়েছে পরবর্তীতে, আর ঢুকেই মনে হল জায়গাটা অনেক সুন্দর - এখানে ভাল নাটক হওয়া সম্ভব- সংক্ষিপ্ত পরিচিতি পর্ব শেষে শুরু হলো নাটক- বলে রাখা ভাল সেলিম আল দীনের এই কথানাট্য'টি সর্বশেষ মঞ্চস্হ হয়েছিল ২০০২ এ - এক ঘন্টা দশ মিনিট করে দুটি পর্ব- প্রথম পর্বের মূল চরিত্র 'কালিন্দী' তে শিমূল ইউসুফ এক কথায় অসাধারন অভিনয় করেছেন- কি চমৎকার তিনি এই বয়েসেও। মাঝে পনের মিনিট বিরতির পর শুরু হওয়া দ্বিতীয় পর্বের নায়িকা আট বছর পরে নাকি মঞ্চে নামা শমী কায়সারের অভিনয় দেখে আমি হতাশ- বয়স বেড়েছে তা নয় মানা গেল কিন্তু পাল্লা দিয়ে বাড়া ওজনটা ভাল লাগেনি- মনে হয় ঠান্ডাজনিত সমস্যাও কিছু একটা ছিল, মিঠুদি চরিত্রে রোজী সিদ্দিকী কে ভাল লেগেছে এই পর্বে। সব মিলিয়ে বেশ ভালই হয়েছে দশ বছর পরে আমার মঞ্চ নাটক দর্শন। আরো ভাল লেগেছে যখন নাটক শেষে শ্বাশত সত্যের বাবা-মা'র হাতে আজকের প্রাপ্তি এক লক্ষ বিশ হাজার টাকার চেকটা তুলে দেয়া। এখনও অনেক বাকী কিন্তু তারপরও আজকের পরে মনে হচ্ছে হয়ে যাবে- ভাল হয়ে উঠুক শ্বাশত- জয় হোক মানবতার এবং বাংলা মঞ্চ নাটক।
(লেখাটি একই সাথে আমার বল্গে প্রকাশিত)
]]>
http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28825805 http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28825805 2008-07-31 01:40:23
গানওয়ালা ও গানওয়ালা গান থামিয়ো না!! এই পোস্টটা পড়ে মনটা খুব খারাপ হ্ইছে- প্রবাসে থাকার অনেক কস্টের মধ্যে এই কষ্টটা খুবই বড় যখন দেশ থেকে প্রিয় মানুষগুলার কারো অসুস্হতার খবর আসে- কি কষ্ট অনেক সময় শেয়ার করার কেউ নাই <img src=" style="border:0;" />

গানওয়ালার জন্য আমার প্রিয় এই গানটা দিলাম-
___________________________________________

গানওয়ালা
(পিচ্চি অভিষেক এবং অঞ্জন দত্ত)

গাইলে তুমি ইচ্ছে করে গাইতে মন আমার
গানটা শুনে গুনগুনিয়ে গানটা হয় সবার
গাইলে তুমি পাই খুঁজে সময়ের ঠিকানা
গানওয়ালা ও গানওয়ালা গান থামিয়ো না

চাইনা শুনতে গানটা ছাড়া অন্য কিছু আর
চাইনা বুঝতে স্টেজে কেন উঠছো নাকো আর
চাইনা জানতে ঝুক্তি-তক্কো কোন রটনা
গানওয়ালা ও গানওয়ালা গান থামিয়ো না

গান শুনে তোমার গানের কাছে চলে আসা
গানে গানে পরিচয় গানের সাথে থাকা
চাইনা শুনতে অন্য কোন কথা অচেনা
চেনা দুঃখ চেনা সুখের গান থামিয়ো না

গানের লিংক

(ফটো- আমার বাসার উঠান)]]>
http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28794683 http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28794683 2008-05-06 04:31:25
ইতিহাস- উত্তম জাঝা!! <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_07.gif" width="23" height="22" alt="B-)" style="border:0;" /> ভূমিকাঃ ব্লগে প্রথম ঘুরাফেরা করার সময় থেকেই এই শব্দটার সাথে পরিচয়- কিন্তু 'চলুক' বা 'বিপ্লবের' মানে সহজেই ধরে ফেললেও এটার মানে তো বুঝি না- কারো কাছে যে জানতে চাইবো তারও উপায় নাই- সবাই বুঝে ফেলবে নয়া মাল....হাহা!!
দিন যায় মানে খুঁজি <img src=" style="border:0;" /> আবিষ্কার করলাম শুধু আমি না- আরো অনেকেই জানেন না এবং জানতে চাওয়ার পরেও কোনো সদুত্তর নাই - বুঝতে পারছিলাম শব্দটার একটা শক্তিশালী অর্থ এবং সমৃদ্ধ ইতিহাস আছে কিন্তু কারে জিগাই!! /<img src=" style="border:0;" /> অবশেষে পাইলাম তারে পাইলাম কয়েক মাস পরে <img src=" style="border:0;" />

উৎপত্তিঃ পাঁচই মে দুই হাজার সাত সালে ক্ষণজন্মা কবি জারীর ব্লগে তার প্রথম কবিতা "জাগো হে তরুণ" প্রকাশ করেন। কবিতাটি ব্লগের ইতিহাসে একটা কালজয়ী সৃষ্টি কারো কারো মতে। ইতিহাস হয়ে যাওয়া কবিতাটির শেষ পংক্তিটি তুলে দিলাম-

দেখ তার সৃষ্টি
মানো তার কথা
তবেই দিবেন তিনি
উত্তম জাঝা !

আহ্‌! কি থেকে কি হয়ে গেল তারপর -
আরিফ জেবতিক ঐ দিনই প্রথম কবির কাছে "উত্তম জাঝা" মানে জানতে চান!! ওনার কোনো দোষ দেখি না কারন এর আগে বাংলা কাব্যে কেউ "উত্তম জাঝা" ব্যবহার করেন নাই - ছয় মিনিটের মাথায় কবি উন্মোচন করলেন সব রহস্য- "জাঝা মানে ফল বা পুরস্কার" <img src=" style="border:0;" />

ব্যস হয়ে গেল- দুই দিনের মধ্যে অচেনা বাঙালী, এস এম মাহবুব মুর্শেদ হয়ে অমিত আহমেদ দিলেন চমৎকার এক জাঝা সংগা-

"জাঝা" শব্দটির দুই প্রকার ব্যবহার রহিয়াছে... প্রথমত "ফল", অর্থাৎ "মেওয়া" হিসেবে... উদাহরন স্বরূপ, "বাঙ্গী জাঝার স্বাদ বড়ই উৎকৃষ্ট" অথবা "পুরষ্কার" হিসেবে, উদাহরন স্বরূপ... "আমি হামদ প্রতিযোগীতায় চতুর্থ স্থান অধিকার করিয়া সম্মুখ জাঝাটি লাভ করিয়াছি"। তবে "জাঝা"র বিভ্রান্তিকর ব্যবহার থেকে আপনাকে বিরত রাখিবার চেষ্টা করুন। কোন প্রকারেই "ফলাফল" হিসেবে জাঝা ব্যবহৃত হইবে না, তথাপি নিন্মোক্ত বাক্যটি ভুল গন্য হইবে, "অদ্য বৈকালে আমার দাখিল পরিক্ষার জাঝা প্রকাশিত হইবে"

তার কিছুদিন পরই এলো কৌশিকের সেই বিখ্যাত কাব্য-সমালোচনা যাতে স্পষ্ট হয়ে উঠে "উত্তম জাঝা" ইতিহাস <img src=" style="border:0;" />

যারা এতক্ষণ ধৈর্য্য ধরে এই মহা দরকারী পোস্ট'টা পড়লেন তাদের সবাইকে -



তথ্যসূত্র:
১- জাগো হে তরুণ-> জারীর
২- জাঝা->অচেনা বাঙালী
৩- কাব্য-সমালোচনাঃ কবি জারীরের "জাগো হে তরুন" -> কৌশিক
]]>
http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28790684 http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28790684 2008-04-24 05:50:10
আসেন তাইলে খাই!! " style="border:0;" />

গত দুই দিনের যত রেসিপি!!
১- রেসিপি: ভাত, ডাল, ডিম ভাজি->বিবর্তনবাদী
২- রেসিপি ফর ডামিজ: পানি সেদ্ধ করা-> হ্যারি সেলডন
৩- ডাল উইথ সাওয়ার কার্ড>আউলা
৪- রান্না(চটপটি)-> তানজিলা হক
৫- রেসিপি ----- (ভাত)->বিষাক্ত মানুষ
৬- ভুনা খিচুরী->তামিম ইরফান
৭-রেসিপিঃ ডিম ভাজি->মানুষ
৮- রেসিপিঃ ডাইল বানাইবেন কেমনে!-> রাশেদ
৯- রেসেপিঃ আলু ভর্তা->নিঃসঙ্গ
১০- কাচ্চি বিরিয়ানী রেসেপি-> মাহবুব সুমন
১১- রেসিপি ১: ঠান্ডা পানি-> বুমবুম
১২- রোস্ট চিকেন ইন অনিয়ন সস-> গিফার
১৩- খেজুরের গুড়ের ঘন দুধ মালাই চা..->মনচলি
১৪- কয়েকটা জরুরী সরবত-> প্রাণ চানাচুর
১৫- রেসিপি:পানি ফোটানো।-> অ্যামাটার
১৬- রেসিপি ; শিয়াল মাংসের দোপেয়াঁজো- আহমেদ শারফুদ্দীন
(হালাল-হারাম বুইজ্যা খায়েন!! <img src=" style="border:0;" />)
১৭- মটরশুঁটি সেদ্ধ:- ->আিরফুর রহমান
১৮- শুটকি ভর্তা-> েবহাগ
১৯- নুডলসের সবচেয়ে সহজ রেসিপি->দূরন্ত
২০- রান্না (শুঁটকি) -> তানজিলা হক
২১-রান্না(মাছ ভুনা)->তানজিলা হক


২২- হেকিম সাহেব এত খাদক দেখে একটা হুমকি পোস্ট দিয়েছিলেন - সর্ব খাদকের দল- মানুষের মাংসের তেহারীর রেসিপি আসিতেছে- বোঘদাদি হেকিম
(কোনো লাভ হয় নাই যদিও <img src=" style="border:0;" />)

এডিট: বেশ ভাল কিছু রেসিপি আছে এইসব ব্লগে -
ভূলু'স রেসিপি
প্রেসারকুকারে পুডিং->জেবীন

]]>
http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28790360 http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28790360 2008-04-23 04:25:55
সূর্যে বাঁধি বাসা!! "সূর্যে বাঁধি বাসা" গত বছরের পহেলা বৈশাখে (১৪১৪) বের হয়েছিল, কিভাবে যেন অনেকদিন এটার খোঁজ পাইনি, এই সেদিন পহেলা বৈশাখেই (১৪১৫) ইউটিউবে 'বন্ধু তোমার' গানটা শুনেই মনে হল কিভাবে সম্ভব এই গানটা আগে দেখি নাই। তারপর একটু খুঁজে পেতেই কৃষ্ণকলির বায়োগ্রাফী'টা পড়লাম, কি চমৎকার ভাবেই না তার নিজের জীবনের সাথে মিলিয়ে গানগুলো লিখেছেন, গেয়েছেন তিনি- সুর করেছেন অণর্ব।

সূর্যে বাঁধি বাসা এ্যালবামের নামকরনের কথাটা না বললেই না-
ছোটবেলায় যখন কৃষ্ণকলি তার মায়ের কাছে জানতে চেয়েছিল "মানুষ মরে গেলে কোথায় যায়??" - কৃষ্ণকলির মা বলেছিল মানুষ মরে গেলে আকাশের তারা হয়ে যায়- তখন কৃষ্ণকলি জানতে চায় তার মা মরে গেলে কি হবে- উত্তরে মা বলেছিল- "সূর্য হবেন তিনি" - এ্যালবাম'টা বের হবার কয়েক মাস আগেই কৃষ্ণকলির মা মারা যান - কৃষ্ণকলি তার মা মেহেরুন নেসাকে উৎসর্গ করেছেন ‘সূর্যে বাঁধি বাসা’ এ্যালবামটি আর এ এ্যালবামের প্রচ্ছদ করেছে তার ছয় বছরের মেয়ে অমৃতাঞ্জলি শ্রেষ্ঠশ্বরী।

সূর্যে বাঁধি বাসা পাবেন- এখানে

নিচে গত বছর প্রথম আলো'তে প্রকাশিত একটা লেখা শেয়ার করলাম-
_________________________________
ভিন্ন আওয়াজ কিংবা ব্যতিক্রম সুর পেলে শ্রোতারা তা সহজে লুফে নেয়-এটা কৃষ্ণকলির নতুন অ্যালবাম আবার সেটি প্রমাণ করল। ‘সূর্যে বাঁধি বাসা’ শিরোনামে তাঁর একক অ্যালবামটি ইতিমধ্যে আলোচিত হয়েছে বিশেষ মহলে। গানের সঙ্গে অনুরাগ হলেও কৃষ্ণকলির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাঁর মা।

‘হারমোনিয়ামটা এত বড় ছিল যে সেটা বাজাবার জন্য আমাকে ওর ওপর চড়ে বসতে হতো। গান শেখার শুরুটা এভাবেই’-বললেন কৃষ্ণকলি। না, হারমোনিয়ামটা বিশাল ছিল না, কৃষ্ণকলি নিজে তখন এতই ছোট যে, স্বাভাবিক আকৃতির হারমোনিয়ামই তাঁর কাছে মনে হতো বিশাল। মায়ের ইচ্ছাতেই গানের হাতেখড়ি। মা নিজেই শেখাতেন শুরুতে। অর্থাৎ নিজের চেয়ে মায়ের ইচ্ছেটাই ছিল বেশি।

আর দশজন আটপৌরে বাঙালি মায়ের মতো ছিলেন না কৃষ্ণকলির মা মেহেরুন নেসা। মেয়ের নাম রাখাতেও তার আভাস আছে। মা বিশ্বাস করতেন, মাতৃভাষাতেই মানুষের নাম হওয়া উচিত। কাজেই তাঁর কালো মেয়ের নাম কৃষ্ণকলি হবে-এটাই তো তাঁর জন্য স্বাভাবিক। তা ছাড়া মা তো সর্বদাই ছিলেন রবীন্দ্রনাথের কাছে সমর্পিত।

কেমন ছিলেন তাঁর মা? কৃষ্ণকলি জানালেন, ‘খুব বাঙালি ছিলেন মা। তিনি বামপন্থী রাজনীতি করতেন, ছাত্রজীবনে জাতীয় অ্যাথলেট হিসেবে দাপিয়ে খেলতেন। পরবর্তীকালে কলেজে বাংলা সাহিত্য পড়াতেন। মৃত্যুর পরও তাঁর চোখ ও হাড় দিয়ে গেছেন মানুষের কল্যাণের জন্য। অসম্ভব নরম মনের মানুষ ছিলেন, আর খুব রোমান্টিকও। ছোটবেলায় খুব বাড়ি-পালানো মেয়ে ছিলেন, মা হয়েও তিনি আমাদের হাতে ধরে বাউণ্ডুলেপনা শিখিয়েছিলেন। নৌকা ভাড়া করে সারা রাত তারা দেখা, অচেনা-অজানা গ্রামে, অচেনা কারও ছাপরা-ঘরে গিয়ে, ওদের সঙ্গে মাছ ধরে, রান্না করে খেয়ে, সারাটা দিন কাটিয়ে আসা।’ কৃষ্ণকলি জানালেন, তখন তাঁরা থাকতেন খুলনায়। ওখানেই রয়েছে তাঁর শৈশব-কৈশোরের সোনালি সব দিনের স্মৃতি। কৃষ্ণকলি জানান, ‘ফাঁকা মাঠ, বিশাল আকাশ, অজস্র তারা-জোনাকি, কাদা-পিছল পথ, ঘুটঘুটে অন্ধকার, ঝাঁ-ঝলমলে রোদ, ঝোপ-জঙ্গল, কচি পাতা-শুকনো পাতার এই পুরো প্রকৃতি আমার মায়ের মতোনই আমারও প্রথম প্রেমিক কিংবা আমি একমাত্র তার প্রেমিকা। আমার বয়সের সতেরোটা বছর আমি খুলনায় কাটিয়েছি। ওটা মফস্বল শহর, আমার গ্রামে থাকার অভিজ্ঞতা নেই বটে, তবু যখন-তখন হারিয়ে যাওয়া চলত।’

ওই শহরে গান শিখেছেন তিনি। তবে মেয়ের জন্য গানের শিক্ষক ঠিক করা নিয়ে মায়ের ছিল ব্যাপক অসন্তুষ্টি। ফলে প্রাইমারি স্কুলের গণ্ডি পেরোনোর আগেই কৃষ্ণকলি খুলনা শহরের বেশ কয়েকজন গানের শিক্ষকের মুখোমুখি হন। ওই শিক্ষকদের সবাই চাইতেন শর্টকাটে ছাত্রীর গলায় গান তুলে দিতে, যা ছিল তাঁর মায়ের একেবারে অপছন্দ। তবে সবকিছু ছাড়িয়ে মেহেরুন নেসা চাইতেন, তাঁর মেয়ে গানটা শিখুক মনপ্রাণ দিয়ে।

‘অষ্টম নাকি নবম’ কোন ক্লাসে পড়ার সময় তা মনে নেই কৃষ্ণকলির, তবে তখনই তিনি একসঙ্গে দুজন শিক্ষক পেলেন, যাদের একজন সাধন ঘোষ, অন্যজন বাসুদেব বিশ্বাস বাবলা। সাধন ঘোষ শেখাতেন রবীন্দ্রসঙ্গীত আর বাসুদেব বিশ্বাস বাবলা উচ্চাঙ্গসঙ্গীত। পরে ঢাকায় এসে ছায়ানটে বছর তিনেক রবীন্দ্রসঙ্গীতের তালিম নিয়েছেন তিনি। তবে খুলনায় থাকাকালে শুরু হয় তার নিজের গান লেখার চেষ্টা।

কৃষ্ণকলি জানালেন, শুরুটা ছিল নিতান্তই ছেলেমানুষিতে ভরা। তিনি বললেন, বলা যায় তখন আমি রবীন্দ্রসঙ্গীত বানাতাম। বিষয়টাকে আরো স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্যই জানালেন, আসলে রবীন্দ্রনাথের সুরের ভেতর নিজের ইচ্ছে মতোন কথা জুড়েই দেওয়াটাই ছিল তার কাজ। কাজেই আমার লেখা রবীন্দ্রসঙ্গীতগুলো গীতবিতানে নেই। বোধ হয় কাজটা অসচেতন অবস্থায় করতাম। মা একদিন বললেন, তুই যে গুন গুন করে গান তৈরি করিস সেগুলোর কথা কিন্তু চমৎকার, চাইলে তুই ওগুলো লিখে রাখতে পারিস।

স্বচরিত রবীন্দ্রসঙ্গীতের পাঠ চুকিয়ে নিজের গানে আসতে খুব বেশি সময় লাগেনি কৃষ্ণকলির। তিনি জানালেন, তার নিজের লেখা প্রথম গানটি হল ‘চাঁদের মা বুড়ি’। তবে তাও আমি গান লিখব এমন কোনো সচেতন প্রয়াস থেকে আসেনি ওই গানটি। তিনি বলেন, একাকীত্বের অভিমানে ভরা নিসঙ্গ এক কিশোরীর কথা আছে ওই গানে, যে কিশোরী চাঁদের মা বুড়ির কাছে গল্প শুনতে চায়। আসলে ওই গানটি যখন তৈরি হচ্ছে তখন আমি কাঁদছিলাম আর কেঁদে গাইছিলাম গান। গানটিতে ভাঙা পরিবারের একটি মেয়ের বেদনার নির্যাসটুকু মূর্ত হয়েছে। এর পরের গানটি হচ্ছে ‘বোশেখেতে রং মাখিবি কে কে আয়’, যা কৃষ্ণকলির সদ্যপ্রকাশিত অ্যালবামে স্থান পেয়েছে।

কৃষ্ণকলি জানালেন, তিনি গান লিখেন না, গান তার কাছে আসে। নিজের গান কৃষ্ণকলির এমনই ধারণা। তার গানের গীতিময় মগ্নতায় এ কথা বিশ্বাস করতে দ্বিধা হয় না। সত্যিকার অর্থেই দীর্ঘদিন ধরে রচিত হয় তার একেকটি গান আর গান রচনার এই দীর্ঘপ্রক্রিয়ায় গানটি চূড়ান্ত হওয়ার আগে কখনোই খাতা-কলমের আশ্রয় নেন না তিনি। কৃষ্ণকলির নিজের লেখা ও সুর করা অনেক গানের কয়েকটি নিয়ে গেল পহেলা বৈশাখে বেঙ্গল মিউজিক প্রকাশ করেছে তার প্রথম অ্যালবাম ‘সূর্যে বাঁধি বাসা’। কৃষ্ণকলির এ অ্যালবামে সঙ্গীত পরিচালনার দায়িত্ব পালন করেছেন নতুন প্রজ্নের দারুণ শক্তিমান শিল্পী ও পরিচালক অর্ণব।

কৃষ্ণকলি জানালেন, ‘সূর্যে বাঁধি বাসা’ প্রকাশের নেপথ্যে রয়েছে অনেক ঘটনা। অনেক তিক্ততা। তিনি জানালেন, কয়েক জন বন্ধুর কথা, যারা না থাকলে তথাকথিত সঙ্গীত পরিচালকদের ঘেরাটোপ ডিঙ্গিয়ে অর্ণবের কাছ পর্যন্ত পৌঁছানো হত না তার। কৃষ্ণকলি তার মা মেহেরুন নেসাকে উৎসর্গ করেছেন ‘সূর্যে বাঁধি বাসা’ অ্যালবামটি আর এ অ্যালবামের প্রচ্ছদ করেছে তার ছয় বছরের মেয়ে অমৃতাঞ্জলি শ্রেষ্ঠশ্বরী।

গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জিজ্ঞেস করলে কৃষ্ণকলি জানালেন, গানের চর্চাটাকে অনেক ফাঁকি দিয়েছি, এখন আবার রেওয়াজ করে তা পুষিয়ে নিতে চাই। তবে গাইছি নিজের গান, ভবিষ্যতেও নিজের গানই গাইব। বেঙ্গল মিউজিকের সঙ্গেই আরো তিনটি অ্যালবাম প্রকাশের চুক্তি রয়েছে তার। অবশ্য এখনই নতুন কোনো অ্যালবামের কাজে হাত দিচ্ছেন না তিনি।


]]>
http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28789706 http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28789706 2008-04-21 04:53:53
স্বাধীনতার ফটো ব্লগ প্রো-করবিস থেকে নেয়া।












ফটো ক্যাপশন-
১- পাকসেনাদের দোসর রাজাকার-আলবদর বাহিনীর সহায়তায় নিহত শহীদ বুদ্ধিজীবীদের লাশ মিরপুর বধ্যভূমিতে (গত কয়েকদিন ধরে সবার প্রিয় জাফর ইকবাল স্যারের নামে স্বাধীনতা বিরোধীদের যুক্তিহীন পোস্টগুলা দেখে বুঝতে পারছি তখন কি ঘটেছিল, হায়রে রাজাকার-রাজাকার সন্তানেরা তোরা মানুষ হইলি না, জানোয়ারই রয়ে গেলি)

২- মৃত্যু ভয়ে ভীত গ্রাম বাংলার মানুষ চলে যাচ্ছে ভারতের শরর্নাথী ক্যাম্পে (যশোর রোড গানটার কথা মনে পড়ছে)

৩- জর্জ হ্যারিসনসহ বিটলসের করা সেই বিখ্যাত কনসার্ট "দ্য কনসার্ট ফর বাংলাদেশ"

৪- জয় বাংলা- প্রথম বিজয় দিবসের ফটো - স্হান ঢাকা

৫- ঢাকার রাস্তায় মুখ থুবড়ে পড়ে থাকা এক পাকি কুত্তার লাশ- ১৬ই ডিসেম্বর ১৯৭১

৬- ঢাকার রাস্তায় মুক্তির আনন্দ - ১৬ই ডিসেম্বর ১৯৭১

৭- শহীদের স্মরণে ঢাকার রাস্তায় মোনাজাতরত সর্বসাধারন

৮- মুক্তিযোদ্ধাদের হাতে ঢাকায় আটক রাজাকার-আলবদর বাহিনীর একাংশ

৯- মুক্তিযুদ্ধ যাদুঘর, সেগুনবাগিচা, ঢাকা। ]]>
http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28779207 http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28779207 2008-03-15 03:12:16
অস্কার নাইট!! " style="border:0;" />

এবারের ৮০তম অস্কার প্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকাটা হল :
১. সেরা ছবি : নো কান্ট্রি ফর ওন্ড মেন
২. সেরা পরিচালক : জোয়েল কোয়েন, ইথান কোয়েন ( নো কান্ট্রি ফর ওল্ড মেন)
৩. সেরা অভিনেত্রী : ম্যারিয়ন কোর্তিলার্দ ( লা ভি এন রোজ)
৪. সেরা অভিনেতা ড্যানিয়েল ডে লুইস (দেয়ার উইল বি ব্লাড)
৫.সেরা সহ অভিনেতা :জেভিয়ার বারডেম (নো কান্ট্রি ফর ওল্ড মেন)
৬. সেরা সহ অভিনেত্রী : টিল্ডা সুইনটন (মাইকেল ক্লেটন)
৭. সেরা মৌলিক চিত্রনাট্য : জুনো
৮. সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য : নো কান্ট্রি ফর ওল্ড মেন
৯. সেরা সিনেমাটোগ্রাফি : দেয়ার উইল বি ব্লাড
১০. সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম : র‌্যাটাটুই (ওয়াল্ট ডিজনি)
১১. সেরা সম্পাদনা : দি বোর্ন আল্টিমাম (ক্রিস্টোফার রৌজ)
১২. সেরা বিদেশী ভাষার ছবি : দি কাউন্টারফেইটার্স (অস্ট্রিয়া)
১৩. সেরা শব্দ সম্পাদনা : দি বোর্ন আল্টিমাম (ইউনিভার্সাল)
১৪. সেরা সঙ্গীত (অরিজিনাল সং) : ফলিং স্লোলি (ওয়ানস)
১৫. সেরা শব্দ মিশ্রন : দি বোর্ন আল্টিমাম (ইউনিভার্সাল)
১৬. সেরা সঙ্গীত (অরিজিনাল স্কোর) : অ্যাটনমেন্ট
১৭. সেরা শিল্প নির্দেশনা : সুইনি টড দি ডেমন বারবার অফ ফ্লিট স্ট্রিট
১৮. সেরা প্রামাণ্য চলচ্চিত্র : ট্যাক্সি টু দি ডার্ক সাইড
১৯. সেরা প্রামাণ্যচিত্র শর্ট সাবজেক্ট : ফ্রিহেল্ডড
২০. সেরা মেক আপ : লা ভি এন রোজ (দিদিয়ার লেভারনে ও জেন আর্চিবল্ড)
২১. সেরা কস্টিউম ডিজাইন : আলেক্সান্দ্রা বায়ার্ন (এলিজাবেথ : দি গোল্ডেন এইজ)
২২. সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম : পিটার অ্যান্ড দি উলফ
২৩. সেরা শর্ট ফিল্ম (লাইভ অ্যাকশন) : লে মোজার্ট দেস পিকপকেটস (দি মোজার্ট অফ পিক পকেটস)
২৪. সেরা ভিজুয়াল ইফেক্টস : দি গোল্ডেন কম্পাস
(তালিকা সৌজন্য- বিডিনিউজ টোয়েন্টি ফোরডটকম)
এখানেও তালিকা পাবেন - লিংক

সেরা ছবি ক্যাটাগরিতে মনোনয়ন পাইছিলো- অ্যাটনমেন্ট, জুনো, মাইকেল ক্লেটন, নো কান্ট্রি ফর ওল্ড মেন এবং দেয়ার উইল বি ব্লাড। পুরস্কার পাইছে- নো কান্ট্রি ফর ওল্ড মেন

নিচে মনোনয়ন পাওয়া মুভি গুলার একটু কাহিনী সংক্ষেপ দেয়া হলো -

নো কান্ট্রি ফর ওল্ড মেন : ৮টি ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া এই ছবির পরিচালক দুই ভাই ইথান কোয়েন ও জোয়েল কোয়েন। করম্যাক ম্যাকার্থির উপন্যাস অবলম্বনে নির্মিত থ্রিলারধর্মী এ ছবিরও মূল ভাবনায় রয়েছে মানবিক মূল্যবোধ। এরই মধ্যে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসে দুটো সেরা পুরস্কার পেয়েছে ছবিটি। এর একটি পেয়েছেন ছবিতে ঠান্ডা মাথার খুনির ভূমিকায় অভিনয় করা স্পেনিয় অভিনেতা জেভিয়ার বারডেম, সেরা সহ অভিনেতা হিসেবে। জানুয়ারির ২৬ তারিখে অনুষ্ঠিত দি ডিরেক্টরস গিল্ড অফ আমেরিকাতেও সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হন কোয়েন ভ্রাতৃদ্বয়। ২ ফেব্র"য়ারি অনুষ্ঠিত প্রডিউসার গিল্ড অফ আমেরিকাতেও সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হন তারা। রাইটার্স গিল্ড অফ আমেরিকা থেকে সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্যের ক্যাটাগরিতেও পুরস্কার পান কোয়েনরা।

দেয়ার উইল বি ব্লাড : ২০ শতকের এক তেল অনুসন্ধানী ডেনিয়েল প্লেইনভিউকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ ছবির কাহিনী। ১৯২৭ সালে লেখা আপটন সিনক্লেয়ারের 'অয়েল' উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন পল থমাস এন্ডারসন। ছবিতে ভয়ংকর, ক্ষমতালোলুপ তেল ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ অভিনেতা ডেনিয়েল ডে-লুইস। ছবিটি মোট ৮টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে।

জুনো : অদ্ভুত এই কমেডি ছবিতে জুনো ম্যাকগাফ অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রথমে গর্ভপাত করানোর চিন্তা করলেও পরে সে সিদ্ধান্ত নেয় যে সন্তান ভুমিষ্ট হওয়ার পর একে সে কোন সন্তনহীন দম্পতির কাছে দত্তক দেয়ে দেবে। ছবিতে ম্যাকগাফের চরিত্রে অভিনয় করে এলেন পেইজ এবারের সেরা অভিনেত্রী ক্যাটাগরিতেও মনোনয়ন পেয়েছেন। ছবির পরিচালক জ্যাসন রেইটম্যান সেরা পরিচালক ক্যাটাগরিতে এবং চিত্রনাট্যের জন্য ডিয়াবলো কোডিও পেয়েছেন অস্কার মনোনয়ন।

অ্যাটোনমেন্ট : দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ছবিটি পেয়েছে ৭টি মনোনয়ন। ছবিটি ইতোমধ্যে সেরা ফিল্ম ড্রামা ক্যাটাগরিতে গোল্ডেন গ্লোব জিতেছে। ইয়ান ম্যাকিওয়ান এর উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিতে একটি মেয়ের কাহিনী তুলে ধরা হয়েছে যার কাল্পনিক ভাবনা অন্যকে খামাকা দোষী সাব্যস্ত করে এবং এর করুণ পরিণতি ভোগ করে।
ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেন ব্রিটিশ অভিনেত্রী কিয়েরা নাইটলি ও ছবিটি পরিচালনা করেন ব্রিটিশ পরিচালক জো রাইট। এর আগে এরা 'প্রাইড অ্যান্ড প্রেজুডিস' ছবিতে একত্রে কাজ করেন। ওই ছবিতে কিয়েরা এলিজাবেথ বেনেটের চরিত্রে অভিনয় করে অস্কার মনোনয়ন পান।

মাইকেল ক্লেটন : হালের চাকরিজীবীরা কর্মস্থলে যে কর্পোরেট দুর্নীতি, ব্যক্তিগত লোভ ও আদর্শিক সঙ্কটের মুখোমুখি হয় সেসবকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে এ ছবির কাহিনী। এক ল' ফার্মকে ঘিরে তৈরি ছবিটি এবার পেয়েছে ৭টি মনোনয়ন। ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন জর্জ ক্লুনি।
(আবারো সৌজন্য- বিডিনিউজ টোয়েন্টি ফোরডটকম)


]]>
http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28773928 http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28773928 2008-02-25 13:52:43
এদের সবখানে বর্জন করুন!! জামায়াত নেতার উপস্হিতি সদরপুরে মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান বর্জন
আমার দাদার বাড়ি ফরিদপুরে বলে মনটা একটু বেশিই ভাল হলো। মনে পড়ে যাচ্ছে এই ব্লগেই বিশেষ বিশেষ দিনগুলো আসলেই কিছু নিক-চেনা জামাত রুকনের আস্ফালন এবং বির্তকিত দেশ বিরোধী পোস্ট দেয়া এবং কর্তৃপক্ষের নিরবতা অতঃপর আমাদের কলম বিরতি - এইতো চলছে সবখানে। আসুন আমরা সবাই এদের সম্পূর্ণরূপে বর্জন করি সেটা এই ব্লগেই হোক আর পুনর্মিলনী হোক- সবখানে।
]]>
http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28773225 http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28773225 2008-02-23 05:13:45
জুনায়েদের সেঞ্চুরি, বিসিবি একাদশ ২৬৩/৫ <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" />
সফররত দক্ষিণ আফ্রিকা দল ২২ তারিখ থেকে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে একমাত্র তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে সাকিব আল-হাসানের বিসিবি একাদশের সাথে।এইমাত্র ২য় দিনের খেলা শেষ হলো। প্রথমে ব্যাট করতে নেমে হাশিম আমলা ও মার্ক বাউচারের সেঞ্চুরির সৌজন্যে অল আউট হওয়ার আগে দক্ষিণ আফ্রিকা দল করেছে ৩৯৭ রান। বিসিবি একাদশের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন ফরহাদ রেজা ও এনামুল জুনিয়র। সৈয়দ রাসেলের শিকার দুই উইকেট। জবাবে বিসিবি একাদশ জুনায়েদ সিদ্দিকীর দারুন সেঞ্চুরিতে ভর করে ২৬৩/৫। মাখায়া এনটিনিকে রিটার্ন ক্যাচ দেয়া জুনায়েদের ১৬৮ বলে ১০৩ রানের দারুণ ইনিংসটা গড়ে উঠেছে ১৫টা বাউন্ডারিতে। স্বাগতিকদের আউট হওয়া অন্য চার ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস (৩১), রাজিন সালেহ (৭), নাজিমউদ্দিন (২২) ও আফতাব আহমেদ (৪৫)। এনটিনি ও মরকেল নিয়েছেন দুটি করে উইকেট। রকিবুল ১৩ এবং সাকিব ২০ রান নিয়ে ব্যাট করছে।

অভিনন্দন জুনায়েদকে। বোঝাই যাচ্ছে অনেক বড় কোনো অঘটন না ঘটলে তিন দিনের এই ম্যাচের ড্র ছাড়া আর কোনো গতি নাই। আশা করছি বিসিবি একাদশ কাল পুরাদিন ব্যাট করবে। এই টিমের এখনও না আউট হওয়া ব্যটাসম্যানদের মধ্যে সাকিব এবং মুশফিকের টেস্ট খেলা নিশ্চিত। বড় রান পেলে খুব ভাল হ্য় দলের জন্য।

৩য় দিন আপডেট- দক্ষিণ আফ্রিকা- বিসিবি একাদশের তিন দিনের ম্যাচটি ড্র হয়েছে। ম্যাচের শেষ দিনে লাঞ্চ পর্যন্ত স্কোর ছিল ৭ উইকেটে ৩৭৭। আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান সাকিব আল হাসান আর রকিবুল হাসান আউট হয়ে গেছেন। অধিনায়ক সাকিব করেছেন ৭৩ রান (৬৮ বল) আর রকিবুল ৪৪(১৩৭ বল)। শেষ পর্যন্ত বিসিবি একাদশ ৯ উইকেটে ৪১২ রান তুলে ডিক্লেয়ার করেছে। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রান তুলেছে বিনা উইকেটে ৪৭। এরপর ফলাফল হবার আর কোনো সম্ভাবনা নাই দেখে দুই অধিনায়কের সম্মতিতে খেলা সমাপ্ত ঘোষণা করা হ্য়। মোট কথা টেস্ট সিরিজের আগে ভাল একটা প্রস্তুতি হয়ে গেল উভয় ডলের জন্য- বিসিবি একাদশের প্রথম ইনিংসে করা ৪১২ রান বাংলাদেশ জাতীয় দলকে অনেক সাহস যোগাবে তাতে কোন সন্দেহ নাই।

ক্রিকিনফো স্কোরকার্ড

]]>
http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28771735 http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28771735 2008-02-18 18:23:25
ফিলস লাইক -26C <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_16.gif" width="23" height="22" alt=":((" style="border:0;" /> বাইরের তাপমাত্রা দেখতে যেয়েই মনটা খারাপ হয়ে গেল, এখন -17C আর ফিলস লাইক -26C
আহ্‌! শীতকালের ঢাকা'তে কতকিছুই না করতাম। /<img src=" style="border:0;" />
]]>
http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28762758 http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28762758 2008-01-21 03:25:01
শহীদ আসাদ দিবস শহীদ আসাদের সাথে আমার পরিচয় অনেক ছোটবেলাতেই- ঢাকার মোহাম্মদপুর আসাদ গেটের দেখা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে পড়ার সময়, বাবার কাছ থেকে ইতিহাশ তখন থেকেই জানি, পরে বড় হয়ে পড়েছি শহীদ আসাদের কাহিনী। শ্রদ্ধার সাথে স্মরন করি, লাল সালাম শহীদ আসাদকে।

অমি রহমান পিয়ালের ব্লগ থেকে আসাদের শার্ট কবিতাটা ধার করলাম-

আসাদের শার্ট / শামসুর রাহমান

গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো, কিংবা সুর্যাস্তের
জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট
উড়ছে হাওয়ায় নীলিমায়।
বোন তার ভাইয়ের অম্লান শার্টে দিচেছ লাগিয়ে
নক্ষত্রের মতো কিছু বোতাম, কখনো
হৃদয়ের সোনালী তন্তুর সূক্ষতা।
বর্ষিয়সী জননী, সে শার্ট উঠোনের রৌদ্রে
দিয়েছেন মেলে স্নেহের বিন্যেসে।
ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দূর শোভিত
মায়ের উঠোন ছেড়ে, এখন সে শার্ট,
শহরের প্রধান সড়কে সড়কে,
কারখানার চিমনির চুড়োয়,
গমগমে অ্যাভিনুর আনাচে কানাচে
উড়ছে, উড়ছে অবিরাম,
আমাদের হৃদয়ের রৌদ্র জলোচ্ছি্বত প্রতিধ্বনিময় মাঠে
চৈতন্যের প্রতিটি মোর্চায়।
আমাদের দূর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা,
সমস্ত দিয়েছে ঢেকে একখন্ড বস্ত্র মানবিক
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।

আজকের ঢাকার দৈনিকে শহীদ আসাদকে নিয়ে লেখা-
লিংক ১
লিংক ২



]]>
http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28762531 http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28762531 2008-01-20 06:21:39
বাংলাদেশ-নিউজিল্যান্ড ২য় টেস্ট @বেসিন রির্জাভ,ওয়েলিংটন (১ম দিন)
লাইভ সোপকাষ্ট ভিডিও লিংক
লাইভ মিডিয়া প্লেয়ার রেডিও লিংক
লাইভ স্কোর লিংক

সর্বশেষ স্কোর- বাংলাদেশ- ১৪৩ অল আউট <img src=" style="border:0;" />
- নিউজিল্যান্ড - ১৩৪/৩




]]>
http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28760198 http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28760198 2008-01-12 04:11:55
হাইকিং-আইস লাইন,ব্রিটিশ কলাম্বিয়া!!
আইস লাইন খুব চমৎকার একটা হাইকিং ট্রেইল। গতবারের মত এই হাইকেও আমি,লুক,ডেভন আর ক্যাথি। বেশ কয়েকটা আইস কেইভ দেখেছি। অনেক ঠান্ডা ছিল তারপরেও দারুন অভিঙ্তা কোনোদিন ভুলবনা। এবারও কয়েকটা ফটো শেয়ার করলাম সবার সাথে।

হাইকিং-আইস লাইন,ব্রিটিশ কলাম্বিয়া
মোট হাইক- ১৩ কিমি (যাওয়া-আসা)
মোট সময়- ৫ ঘন্টা।

আইস লাইন নিয়ে একটা লিংক






]]>
http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28750202 http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28750202 2007-12-08 15:21:26
হাইকিং-মাউন্ট বোরজো,কানাডা!! কোনোদিন ভুলব না। হেহে....আমি সিওর আমার আগে আর কোনো বাংলাদেশী মাউন্ট বোরজোতে উঠে নাই!!
কয়েকটা ফটো শেয়ার করলাম সবার সাথে।

মাউন্ট বোরজো-ব্যানফ কানাডা
মোট উচ্চতা- ২৯৩০ মিটার
অলটিচিউড গেইন- ১৫০০ মিটার
মোট হাইক- ২৫ কিমি (যাওয়া-আসা)
মোট সময়- ১০ ঘন্টা।

মাউন্ট বোরজো নিয়া একটা লিংক

]]>
http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28749668 http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28749668 2007-12-06 04:12:41
কেয়ারটেকার!! ________________________________

ভোদাই আমার দীর্ঘকালের বন্ধু৷ শৈশবে একবার কাঁটালবৃক্ষ হইতে পড়িয়া গিয়া মস্তকে চোট পাইয়াছিলো৷ ঐ ঘটনার পর হইতে ভোদাই কিছু বিষয়ে কাঁচা রহিয়া গিয়াছে৷ মাঝে মাঝে আমার নিকটে আসে পাকিবার দুরাশায়৷ আমি কার্বাইড নহি, তবু তাহাকে পাকাইবার চেষ্টা করি যথাসাধ্য৷ কিয়ত্‍কাল পাকিয়া থাকিবার পর আবারও সে যেমন ছিলো তেমন হইয়া পড়ে৷ তবু আমি চেষ্টার ত্রুটি করি না৷ হাজার হউক সে আমার মিত্র৷

গতকাল ভোদাই আসিয়া শুধাইলো, "আচ্ছা মুখা, কেয়ারটেকার সরকার কী?"

আমি তাহাকে বিশদ বুঝাই৷

ভোদাই বুঝিতে পারে না৷ কহে, "বড় শক্ত ঠেকিতেছে৷ একটু জল করিয়া বল৷"

আমি একটু জল করিবার চেষ্টা করি৷ ভোদাই আর কিছু না বুঝুক, সে আদিরস ও গালাগালিতে পক্ক৷ বলি, "সরকার তো বুঝিয়াছ?"

সে মাথা নাড়ে, কহে, "হাঁ৷"

আমি বলি, "কোন সরকার যখন আসে, দেশের কপাল ভালো থাকিলে ৫টি বছরের জন্য আসে, তাহা তো জান?"

ভোদাই বলে, "হাঁ, তাহা কে না জানে?"

আমি বলি, "বাহ বেশ৷ তো, সরকার আসিয়াই দেশটাকে যাকে বলে !@#নের উপরে রাখে, তাহা জান তো?"

ভোদাই বলে, "তাহা না জানিবার কী আছে? সরকার আসিয়া দেশকে !@#নের উপর রাখিবে, ইহাই তো দস্তুর৷"

আমি বলি, "বাহ বাহ বেশ! তো, ৫ বছর একনাগাড়ে যদি কাউকে !@#নের উপর রাখা হয়, তাহার তো সেবাশুশ্রুষা দরকার, নাকি?"

ভোদাই বলে, "হাঁ বিলকুল! সেবা না করিলে তো সে মরিবে! বাস রে, ৫ বছর? তাও একনাগাড়ে?"

আমি বলি, "তো ঐ সেবাশুশ্রুষাকেই ম্লেচ্ছ ভাষায় কেয়ারটেকিং বলে৷ সরকারের !@#নের ফলে দেশের গায়ে যেসব ক্ষত সৃষ্টি হয়, উহার নিরাময় করিবার জন্যই কেয়ারটেকার সরকার পাঠাইতে হয়৷"

ভোদাই এইবার হাসিয়া ফেলে৷ বলে, "বাহ বেশ সিস্টেম করিয়াছে৷ !@য়া মারিয়া টিস্যু দান৷ ৫ বছর রামকোপ দিয়া উহার পরে সেবা করিতে কেয়ারটেকার পাঠানো৷ খাসা বুদ্ধি৷"

আমি স্বস্তির শ্বাস ফেলি৷ যাক, ভোদাইটা বুঝিয়াছে৷

বাস্তবিক, ভোদাই কিছু অতিরিক্তই বুঝিয়া ফেলে পাকিবার সময়৷ সে চোখ টিপিয়া বলে, "কেয়ারটেকার নিজে কোন সুযোগ গ্রহণ করে না? মানে রক্ষক ভক্ষক হইতে পারে না? আমি হইলে কিন্তু পয়লা সুযোগেই মেয়েটিকে একদম ইয়ে করিয়া ছাড়িতাম!"

আমি চটিয়া গিয়া বলি, "মেয়ে আসিলো কোথা হইতে? দেশ নিয়া কথা হইতেছে?"

ভোদাই থতমত খাইয়া বলে, "না মানে ঐ আর কী ...৷"

আমি ফোঁস করিয়া শ্বাস ফেলি, কিন্তু ভোদাই দমে না, কতক ভাবিয়া বলে, "আচ্ছা দেশ তো মাতৃভূমি৷ মাতৃভূমিকে !@#নের উপর রাখে যে, সে তো মাদার!@# একটা!"

আমি সায় দেই৷ ভোদাই খেপিয়া যায়৷ বলে, "তাহা হইলে শুনিতেছি, এই কেয়ারটেকার নাকি আবার আরেক সরকারের হাতে দেশকে তুলিয়া দিবে, কথা সত্য নাকি?"

আমি বলি, "হাঁ, সেরকমই নিয়ম বটে৷"

ভোদাই খেপিয়া উঠে৷ কহে, "এ কী বাটপারি তবে? সেবা করিয়া চাঙ্গা করিয়া ফের তাহাকে ৫ বছর !@#নের মুখে ফেলিয়া দেয়া? মজা পাইয়াছ? আমি ইহা হইতে দিবো না৷ ইঁট দিয়া বাড়ি মারিয়া মাথা ফাটাইয়া ফেলিবো ... একদম ...!" বলিতে বলিতে সে বেগে প্রস্থান করিলো৷

আমি চিন্তিত হইয়া পড়িলাম, তবে বেশি মাথা ঘামাইলাম না৷ ভোদাই বাঙালি৷ সে যত গর্জায় তত বর্ষায় না৷]]>
http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28742199 http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28742199 2007-11-03 01:27:22
মাগনা কমেন্টের দিন শেষ!!<img src='http://www.somewhereinblog.net/smileys/emot-slices_07.gif' /> "দুঃখিত আপনি এখানে মন্তব্য করতে পারবেন না ।
লক্ষ্য করুনঃ নতুন ব্লগারদের জন্য নীতিমালা - নতুন ব্লগাররা প্রথম পাতায় একসেস না পাওয়া পর্যন্ত অন্য কারও ব্লগে মন্তব্য করতে পারবেন না ।কিন্তু নিজের ব্লগে পোস্ট বা মন্তব্য করতে পারবেন ।
কিছু ব্লগারের নতুন নিক রেজিস্ট্রেশন এর মাধ্যমে, ফ্লাডিং এবং ব্লগের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যকে ঠেকানোর জন্য সাময়িক এই ব্যবস্থা নেয়া হয়েছে ।"
তবুও আমি খুশি....ব্লগের পরিবেশ ভাল করতে এইটা দরকার ছিলো। ধন্যবাদ মডারেটারবৃন্দ।
এখন থেকে পুষ্ট করবো। ]]>
http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28741955 http://www.somewhereinblog.net/blog/meliorist85191blog/28741955 2007-11-02 08:20:20