অদ্রি আমায় আস্ক করল, "ফ্রাই ডে তে তুমি কি ফ্রি?
দেন, চল ওদিন, ইউ এন মি, লেট'স হ্যাভ আ ডেট।"
আমি তো লাইক থ! "অনেস্টলি বলছ তো তুমি, অদ্রি!
ও মাইন গড! কোথায় বল, বাসা না রেস্টুরেন্ট?"
২.
একদিন আমি ফিরে যাব গ্রামে, নিশ্চিত জানো-
নিরাবেগ এই শহরের পথে হাঁটতে চাই নে আর।
দোকানে দোকানে রঙ্গীন পোশাকে পুতুল সাজানো,
রাস্তায়ও শুধু পুতুল, মুখোশ, রোবোটের সম্ভার।
৩.
শিশুটির গালে সদ্য ভোরের নরম আভা লেগে ছিল,
মুখে মৃদু হাসি, ছিল ঠোঁটের কোণায় নিষ্পাপ দুষ্টুমীও।
আধবোঁজা চোখে শুন্যদৃষ্টি, তবু যেন সে জেগে ছিল-
... ঠিক আছে, আমি কাঁদছি না, প্লিজ, কেঁদনা তুমিও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

