আওয়ামীলীগের এমপি বলে কথা। সংসদ ভবনে লিফটম্যানের সঙ্গে খুবই খারাপ আচরণ করলেন নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সারাহ বেগম কবরী। সোমবার বিকালে তার লিফটে সংসদে যাওয়া
অন্যদের তুললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং প্রায় ৬০ বছর বয়স্ক লিফটম্যানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
জানা গেছে, কবরী সংসদ সদস্যদের জন্য নির্ধারিত লিফটে না উঠে অন্য লিফটে ওঠেন। কিন্তু তার সঙ্গে আরো কয়েকজন উঠলে তিনি লিফটম্যানকে গাল মন্দ দিয়ে বলেন, ‘আপনি জানেন না আমি একজন এমপি। তারপরও কেন অন্যদের এই লিফটে তুলছেন।’ আঙ্গুল উঁচিয়ে শাসিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের কাজ আর কখনো করবেন না। এ সময় সংসদ সচিবালয়ের আরো কয়েকজন কর্মকর্তা ওই লিফটে উঠতে চাইলে তিনি তাদের ধমক দিয়ে নামিয়ে দেন।
এরপর একজন কবরীকে উদ্দেশ্য করে বলেন, ম্যাডাম এটা সংসদে আসা অতিথিসহ অন্যদের লিফট। আপনাদের জন্য পাশের লিফট বরাদ্দ রাখা হয়েছে। ওই লিফটে অন্যদের বহন করা নিষেধ। আপনি ভুল লিফটে উঠেছেন। এতে তিনি আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বলেন, এতো বেশি কথা বলেন কেন। আমি যা বলেছি তাই হবে।
এ সময় লিফটে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা বিস্মিত হন। কেউ কেউ মন্তব্য করেন, একজন এমপি এ ধরনের ব্যবহার করবেন তা আশা করা যায় না। উল্লেখ্য, সারাহ বেগম কবরী এমপি হওয়ার পর তার বিভিন্ন আচরণে বারবার সংবাদ শিরোনাম হচ্ছেন।
আবারো সংবাদ শিরোনাম হলেন আ'লীগের এমপি সারাহ বেগম কবরী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১২টি মন্তব্য ১০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।