আমার প্রিয় পোস্ট
- ওয়ান ইলেভেন এর দুই বছর বা এক যুগ পূর্তি !!! - মেসবাহ য়াযাদ
- আমাদের ঈদ এবং স্মৃতির জাবর কাটা... - মেসবাহ য়াযাদ
- হচ্ছে কী এ সব ?? - মেসবাহ য়াযাদ
- আজকে মেসবাহ য়াযাদ ভাইয়ের জন্মদিন!!!!!!
- অন্যরকম
- ব্লগে বারো ভূঁইয়ার জমিদারি : ব্লগে ভয়ের সংস্কৃতি - ফিউশন ফাইভ
- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম লেখা (মুক্তিযুদ্ধে যারা বাবা হারিয়েছ তোমাদের সবার জন্য উৎসর্গ) - মুনীর উদ্দীন শামীম
- আমিই লোকালটক!! - সুমন রহমান
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আয়োজিত ব্লগার সমাবেশে উত্থাপিত প্রস্তাব ও কর্মপন্থা - কৌশিক
- মাননীয় নেত্রী শেখ হাসিনা, ১৬ বছর পরও কি আপনার এই বক্তব্য অনুদিত হবে না? - অমি রহমান পিয়াল
- ৫০ জন যুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম - অণৃণ্য
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- অনুভূতির ব্লা ব্লা ব্লা... - লাল দরজা
- রাজাকারমুক্ত ব্লগ বনাম A-TEAM - সবাক
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ফিউজিটিভ
- মুখ, মুখোশ আর একজন বিক্রয়কারী তরুণী - অন্যমনস্ক শরৎ
- আমার মা, আমার ঈশ্বর। - ফরহাদ উিদ্দন স্বপন
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- নরম নরম তেলাপোকা ভোর - কৌশিক
- আমাদের আত্মপরায়নতা এবং মানবিকতার মৃত্যু - রাসেল ( ........)
- আসুন, শাশ্বতের বাঁচার লড়াইয়ে সামিল হোই - আ-আল মামুন
আমি,বিপুলের প্রদর্শনী এবঙ ভ্যালেরি
২৫ শে জুন, ২০০৭ বিকাল ৫:১২
২১ জুন ছিল বন্ধু বিপুল শাহের একক প্রদর্শনী। উত্তরার 'কায়া'
গ্যালারিতে। সন্ধ্যা সাড়ে ছটায়। আমি গুলশান থেকে প্রচন্ড জ্যাম পেরিয়ে যখন পৌঁছলাম- তখন রাত প্রায় আটটা।
সবাই বাইরে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে হৈ হৈ করে উঠলো রাশেদ, সালেহ, শাওন তিন, তুহিন, গিয়াস, জুয়েল, সাব্বিরসহ অনেকেই। এমনিতেই মেজাজ খারাপ। তবু ভেতরের দিকে পা বাড়ালাম। প্রথম, দ্বিতীয় রুম পার হয়ে তৃতীয় রুমে গিয়ে মনটা অসম্ভব ভালো হয়ে গেল।
একজন হ্যাংলা-পাতলা সাদাসিদে বিদেশী মহিলার সাথে চুটিয়ে আড্ডা দিচ্ছেন শম্পা রেজা। প্রদর্শনীর ছবি সম্পর্কে তার এটা সেটা প্রশ্নের উত্তর দিচ্ছেন। আমি অপলক তাকিয়ে থাকি মহিলার দিকে...
আস্তে তার কাছে যেয়ে নিজের নাম বলে তাঁকে হ্যালো বলি। তিনি বিনীতভাবে তাঁর নাম বলেন। টুকটাক কথা হয়। আমি কথা খুঁজে পাইনা। শ্রদ্ধা আর ভালোবাসায় নত হই আমি। সুমি আপা (প্রথম আলোর সুমনা শারমীন) এসে গল্প জুড়ে দেন। পালিয়ে বাঁচি আমি।
বাইরে এসে সিগারেট পোড়াই। খুব মনে পড়ে জেবতিক আরিফ কে। ফোন করতে যাবো, সাব্বির না করে। আরিফ নাকি রওয়ানা হয়েও ফিরে গেছে-জ্যামের কারনে।
প্রিয় ভ্যালেরি, আমাদের ভ্যালেরি- অনেক শ্রদ্ধা আর ভালোবাসা আপনার জন্য। আপনার মঙগল হোক।
আমার কৈফিয়ত: আমাদের একটি টিভি স্টেশন হচ্ছে। তা নিয়ে ভীষন ব্যস্ত আমি। গত ৭/৮ দিন কম্পিউটারের সামনে বসতে পারিনি। আর সে জন্যই এত দেরিতে তথ্যটা দেয়া...
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হোসেইন বলেছেন:
তারপর কি হইলো?জেবতিক ভাই পৌছাইয়া গিয়া কী করল?
হোসেইন বলেছেন:
অ!এইডা খিয়াল করি নাই।
গিয়াস আহমেদ বলেছেন:
শম্পা রেজাকে দেখার সঙ্গে সঙ্গে শ্রদ্ধায় আপনার মাথা নত হয়ে এল কেন বুঝলাম ভাই! তাঁর সঙ্গে ভেলরির সম্পর্ক কী- তাও বুঝলাম না।আমার তো সেদিন শম্পা রেজার ড্রেস রীতিমতো 'দেখার যোগ্য নয়' বলে মনে হয়েছে। এবং sorry to say- 'বিগত যৌবনাদের ইচ্ছাকৃত অশ্লীল প্রদর্শনী' দেখে বিরক্তবোধ করেছি।
ঢালী! বলেছেন:
শম্পা রেজা তো ওইরকমই....
আমার তো পড়ে মনে হলো, মে. য়া. শ্রদ্ধা পাইছে ভেলরিকে।
তবে বিগত যৌবনাকে দেখেও নত হওয়ারই কথা। তবে নব যৌবনাকে দেখেই উদ্ধত হওয়া ভালো কথা না।
গিয়াস আহমেদ বলেছেন:
শোহেইল মতাহির ভাই, ভালো আছেন? জ্বি, আমিও বুঝতে পেরেছি এখন। পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু এই জেনারেশন কি পরামর্শের শেষাংশ মানবে... হা হা হা...
আরিফ জেবতিক বলেছেন:
বিগ সি এর পরামর্শ যদি কোন বিশেষ ব্যক্তি শুনতো,তাহলে কি আর....(যাউক,দুই বড়ো মাইনসের মাঝে কথা কইয়া লাভ নাই)
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















