আমি জন্মেছি রাঙামাটিতে। বাবার সরকারি চাকুরির সুবাদে ছোটবেলা কেটেছে- চট্টগ্রাম, খুলনা, কুষ্টিয়া আর চাঁদপুরে।
কিশোর বেলাটা নারায়ণগনজ। বড়বেলা ফেণী আর কুমিল্লায়।
চাকুরি জীবনের শুরুটা ছিল ভয়াবহ। চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার আর রাঙামাটির আনাচে-কানাচে ছুটে বেড়াতে হয়েছে আমাকে। তখন আমি হামদর্দে।
তারপর স্কয়ারে। ঢাকায় শুরু করে লক্ষীপুর, ফেণী, নোয়াখালী, বি বাড়িয়া, চাঁদপুর, হবিগনজ, মৌলভীবাজার আর সিলেট অন্চলের সকল এলাকা ততদিনে আমার ঘোরা সারা।
এরপর যমুনা গ্রুপে। ঢাকা, মানিকগনজ, মুন্সিগনজ, নারায়ণগনজ আর গাজীপুর জেলা।
যমুনা ছেড়ে এসিআই-তে। আবার বৃহত্বর কুমিল্লা এবং সিলেট।
একদিন এসিআই ও ছেড়ে দিলাম। মামার ইন্ডেন্টিং ফার্মের দায়িত্ব নিলাম ঢাকায়।
প্রথম আলোর কল্যাণে রাজশাহী, খুলনা,বরিশাল বিভাগের সকল জেলাগুলো ঘোরা হয়েছে।
অতঃপর প্রায় বছর তিনেক থেকে ল্যাবএইডে...
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৭ সকাল ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


