আরিচা থেকে ৫/৬ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত একটি গ্রাম। ট্রলারে যেতে সময় লাগে ১ ঘন্টার মত। মানিকগন্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নের চর আলোকদিয়া গ্রাম এটি। স্থানীয় ভাষায় যাকে বলে গনি মাতবরের গ্রাম।
এই গ্রামের ৫ কিলোমিটার উত্তর পশ্চিমে পাবনা এবং ৪ কিলোমিটার পশ্চিমে রাজবাড়ী জেলা। গ্রামে মোট পরিবারের সংখ্যা- ৮৫ টি। লোকসংখ্যা প্রায়- ৫০০। পুরো গ্রামে মাত্র ২ টি টিউবওয়েল আছে। কোনো পাকা লেট্রিন নেই। স্কুল নেই, বিদ্যুত নেই, বাজার নেই। ২/৩ টি মুদি দোকান আছে।
খাবারের অভাবের পাশাপাশি এদের সমস্যা ৩ টি : ১. বিশুদ্ধ খাবার পানি ২. পাকা লেট্রিন ৩. ছেলেমেয়েদের পড়াশুনা
বন্যার পর মাত্র একবার এরা ত্রাণ পেয়েছিলো, ৪/৫ কেজি করে চাল।
গতকাল গিয়েছিলাম উল্লেখিত গ্রামটিতে। কথা হয়েছে- জালাল মাতবর, হেমেক শেখ, বাদল, আজিজ ফকির, সাজ্জাদ, আরিফসহ অনেকের সাথে।
আসার পথে মনটা ভীষন খারাপ ছিলো। সারা রাস্তায় শুধু ভেবেছি- এভাবেও মানুষ বাঁচে ?
হে ঈশ্বর ! এদের তুলনায় আমরা কত সুখে আছি ...
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


