আজকের কাগজ। দৈনিক কাগজের চিন্তা চেতনাটাই পাল্টে দিল। সেই কাগজটি একদনি ভেঙগে নতুন কাগজ হলো- ভোরের কাগজ। তারপর ? মতানৈক্যের দোহাই দিয়ে ভোরের কাগজের গর্ভ থেকে জন্ম নিলো প্রথম আলো।
একদিন প্রথম আলোতেও ভাঙগন ধরলো। বড় একটা অংশ চলে গেল যায়যায়দিনে। তার মধ্যে ফিচার, ক্রাইম আর স্পোর্টস অন্যতম। সেখানেও মাত্র কমাসের মাথায় মহাপন্ডিত শফিক রেহমানের রোষানলে(কোনো কারণ ছাড়াই) পড়ে চাকুরি হারালো শতাধিক সাংবাদিক।
বেশ কজন জয়েন করলো বিডি নিউজে, কিছু সিএসবিতে, কিছু ডেসটিনিতে, কিছু বিভিন্ন গণমাধ্যমে। বাকী ২/৪ জন এখনও বেকার।
আর গোলামের অনুসারী বেশ কিছু সাংবাদিক যুগান্তর ছেড়ে সমকাল, আবার সমকাল ছেড়ে যুগান্তর- এই খেলায় মেতে উঠলো। সামনে তারা যাচ্ছে-যায়যায়দিনে। কিন্তু সমস্যা হচ্ছে- বর্তমানে যারা যাযাদিনে কাজ করছে তাদের কী হবে ? তারা নতুন করে কোথায় যাবে ?? গোলাম তো এদের রাখবে না !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

