৭৭ সাল থেকে ৮৪ সাল পর্যন্ত একসাথে ছিলাম আমরা। না'গন্জ ড্রেজার কলোনীতে। মেয়েটাকে আমার বড় বোন পড়াতো। ও তখন ৫ ক্লাসের ছাত্রী। আর আমি মেট্রিকে।
তার চেহারার সাথে আমার অসম্ভব প্রিয় অভিনেত্রী সুবর্ণার চেহারার মিল ছিল বলে আমরা ওকে 'পিচ্চি সুবর্ণা' বলে ডাকতাম। আমার মা ওর মাকে বলেছিলেন, 'আপনাদের মেয়েকে আমার ছেলের বৌ বানাবো।' সে কতকাল আগের কথা...।
আমি বইমেলায় আমাদের দোকানের সামনে উপস্থিত ৩ বালিকার দিকে এগিয়ে গিয়ে বললাম- ' আপনি...মানে...তুমি মনু না ?' বেচারী হ্যাঁ সূচক মাথা নাড়লো শুধু। ছটফট বান্ধবী বললো, 'আর আমি ?'
'তুমি নির্ঘাত শিউলী ?'
তৃতীয়জন বললো- 'আমাকে আপনি চিনবেন না, আমার নাম রুনু। আমি মনুর বান্ধবী।'
এরমধ্যে শুনে অবাক হলাম, পিচ্চি সুবর্ণা ঢাকা ভার্সিটিতে এম এ ক্লাসে পড়ছে।
বাসায় এসে ভাই-বোনদের বিষয়টা জানালাম। আমার ছোট দুই ভাই-বোন মহা ফাজিল (ইনফেক্ট বড় ভাই ছাড়া আমার বাকী সব ভাই-বোনেরাই ফাজিল)। ৭ দিনের মাথায় ছোট দুই ভাই-বোন গিয়ে না'গন্জ হাজির। মনুদের বাসায় গিয়ে ওর মাকে বললো-'খালাম্মা আপনার নিশ্চয়ই মনে আছে, আম্মা বলেছিলেন-আপনার মেয়েকে আমাদের ঘরের বৌ বানাবে। আমরা মেজদার জন্য মেয়ে খুঁজছি। আপনার বড় মেয়েকে আমাদের পছন্দ। আপনি বললে- আমরা মুরুব্বীদের পাঠাবো।'
এভাবেই একদিন আমাদের বিয়ে হয়ে যায়। মা-হীন আমাদের পুরো পরিবার তখন কুমিল্লায়। আর আমি শ্রীমংগলে। আমাদের বিয়ে হয়- নভেম্বর ১, ১৯৯৬, শুক্কুরবার। এখন মনু আমার বৌ। 'রোদ্দুর'-এর মা।
বি:দ্র:- অনামিকা মাঝে মাঝে ফোন করে। তার ছোট মেয়েকে ডাক্তার দেখাতে এসে একদিন ল্যাবএইডে আমাকে দেখে এবং আমার ফোন নং যোগাড় করে।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


