মা নেই আজ অনেকগুলো বছর। সেই ৮৮ সালে মা চলে গেলেন, আমাদের অসহায় করে দিয়ে। ছোট বোনটি তখন সপ্তম শ্রেনিতে। আমি বিশ্ববিদ্যালয়ে। আজ ছোট বোনটির দুই মেয়ে। অন্যতমা আর বর্ণমালা। আমার এক ছেলে রোদ্দুর।
মা দিবস আসে-যায়, আমাদের ৬ ভাই-বোনের ভেতরে হাহাকার উঠে। কেউ কাউকে কিসস্যু বলিনা, সবাই সবার যন্ত্রণাটা বুঝি। ৮৮ থেকে আগস্ট আর ডিসেম্বর এলে তুমুল কষ্টরা দল বেঁধে আসে। মা দিবস আর মায়ের মৃত্যু দিবস!!
৯৬ সালে বিয়ে করেছি। সেই থেকে আমার বৌয়ের মাকে (আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ মায়ের প্রতিচ্ছবি) স্পেশালভাবে স্মরণ করি এদিনে। তিনি জানেন, এদিনে আমি তার কাছে যাবো। সাধ্য মতো তার কোনো না কোনো প্রিয় জিনিস নিয়ে। কোনো বছরই এর ব্যতিক্রম হয় না। মা থাকেন নারায়ণগন্জ।
ব্লগের সৌভাগ্যবান বন্ধুরা , আপনাদের যাদের মা বেঁচে আছেন তাদের আর কিছুই থাকার প্রয়োজন নেই। মাকে আজ তার প্রিয় কিছু একটা কিনে দিন। সারাটা দিন মা'র সাথে কাটান প্লিজ !
মা' হারা বন্ধুরা আপনাদের ঈশ্বর আমাদের ৬ ভাই বোনের মতো শোক সইবার তৌফিক দিক ! মা'রা স্বর্গে ভালো থাকুক.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

