প্রথম আলো কেবল বেরিয়েছে। বয়স ২ / ১ মাস। সাপ্তাহিক ফিচার পাতার একটি ছিলো- " বন্ধুসভা " । যার বিভাগীয় সম্পাদক ছিলেন ব্লগার গিয়াস আহমেদ (বর্তমানে তিনি একুশে টিভিতে)। সারা দেশের পাঠকদের কাছে এ পাতা ছিলো ব্যাপক জনপ্রিয়।
তো, বন্ধুসভার কোনো এক সংখ্যায় ফিচারের নির্ধারিত বিষয় ছিলো- " ইচ্ছে করে "। নির্ধারিত বিষয়ের উপর বেশ কটি লেখা ছাপা হয়। তারমধ্যে একটি লেখার লেখক ছিলেন- মাহবুব কিসলু। তিনি লিখেছিলেন, ".........আজ আমার বয়স ৪০ বছর। আজ থেকে ২৬ / ২৭ বছর আগে আমি যখন কাপ্তাই লেখাপড়া করতাম তখন আমাদের সাথে একই ক্লাসে পড়তো আসলাম দারোগার মেয়ে অমুক। আজ এতো বছর পরে আমার জানতে ইচ্ছে করে- মেয়েটি এখন কোথায়, কেমন আছে ? ওকে একবার দেখতে খুউব ইচ্ছে করে......।"
এ লেখা ছাপা হবার ৫ / ৬ দিনের মধ্যে প্রথম আলোর ঠিকানায় মাহবুব কিসলুর নামে একটা চিঠি আসে। চিঠির লেখক জানান, তারও মাহবুব কিসলুকে খুব দেখতে ইচ্ছে করে। তিনি এখন ঢাকার বাসাবোতে থাকেন। তার ২ ছেলে ১ মেয়ে। ইত্যাদি ইত্যাদি...। চিঠিতে তিনি তার বাসার ঠিকানাও দিয়েছিলেন। বলাবাহুল্য, চিঠির লেখিকা সেই আসলাম দারোগার মেয়ে...!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

