আমার প্রিয় পোস্ট

শাশ্বত'র জন্য আমাদের বসা, কতিপয় আলোচনা এবং প্রাথমিক সংগ্রহ...

০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:১৬

শেয়ারঃ
0 0 0

শাশ্বত'র জন্য কিছু একটা করার মানসিকতা আনেকের। বেশ কিছু পোস্ট ইতোমধ্যে দেয়াও হয়েছে। এরমধ্যে আমার সাথে প্রত্যু, সুজন (রাজশাহী), মিলটনের কথা হয়েছে। আমরা ৩ / ৪ জন রাজশাহী যাবো ১২ তারিখ- সেটাও ঠিক হয়েছে। সুজন রাজশাহী থেকে জানালো- ৯ বা ১০ তারিখে শাশ্বতকে ভারত নিয়ে যাওয়া হবে। তাই আমরা ক'জন আলোচনা করে ঠিক করলাম- শুক্রবার পাবলিক লাইব্রেরি বা চারুকলার ছবির হাটে বসবো সবাই। প্রত্যু ব্যস্ত থাকার কারণে শাহবাগে বসার ব্যাপারে আমিই একটা পোস্ট দেই। সে অনুযায়ী শুক্রবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করেও আমারা ১৬ জন উপস্থিত হই পাবলিক লাইব্রেরিতে।
আলোচনায় কয়েকটি বিষয় উঠে আসে :

১. বিদেশী ওষুধ আমদানীকারক সমিতির সাথে আলোচনা করা হবে

২. ফার্মাসিউটিক্যালস মালিক সমিতির সাথে আলোচনা করা হবে

৩. বসুন্ধরা সিটিতে একটা সাহায্য বাক্স আছে। যথাযথ কর্তৃপক্ষর কাছে আবেদন জানালে তারা ১০ / ১৫ দিনের জন্য সেই বাক্স প্রয়োজনীয় ব্যক্তিটির নামে পোস্টারিং করে রাখবে এবং প্রাপ্ত সমুদয় অর্থ উক্ত ব্যক্তির কাছে হস্তান্তর করবে

৪. ঢাকায় শাশ্বত'র জন্য প্রথম আলোর সহযোগিতা নিয়ে একটা কনসার্ট করা

৫. শাহবাগের কিংবদন্তি থেকে একটা নির্দিষ্ট ডিজাইনের টি-শার্ট বের করা এবং প্রতিটি টি-শার্ট বিক্রী থেকে ৫০ টাকা করে শাশ্বত ফান্ডে জমা

৬. যে যার অবস্থানে তার সার্কেল থেকে শাশ্বত'র জন্য অর্থ সংগ্রহ করবে

৭. উপস্থিত ব্লগারদের তাৎক্ষণিক সহযোগিতার পরিমাণ : ৯ হাজার টাকা

১ ও ২ নং কাজটি করবেন- কৌশিক
৩ নং কাজটি করবেন- প্রত্যুৎপন্নমতিত্ব
৪ নং কাজটি করবেন- মেসবাহ য়াযাদ
৫ নং কাজটি করবেন- রাহা

এই ছিলো মোটামুটি শুক্রবারের আলোচনার ফলাফল।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:২১
রফিকুল ইসলাম ফারুকী১১ বলেছেন: চমৎকার উদ্যোগ মেসবাহ। আমিও আপনাদের সাথে যে কোন কাজে নিজেকে সামিল করতে চাই। শাশ্বতের জন্য শুভ কামনা। খউব শীঘ্রই শাশ্বত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এই কামনা করছি।
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ ফারুকী, নিয়মিত ব্লগে লক্ষ্য রাখুন...

২. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:২৫
কৌশিক বলেছেন:
Mr. Nasser Shahrear Zahedee
President
Bangladesh Pharmaceutical Society
&
Managing Director,
Roche Bangladesh
22, Dhanmondi, Road - 2
Dhaka - 1205, Bangladesh
Phone: 880-2-8611370
Fax: 880-2-8613588
E-mail:


S. M. Shafiuzzaman
President
Bangladesh Association Of Pharmaceutical Industries
Bangladesh Aushad Shilpa Samity
House # F-31, Road # 4, Banani,
DHAKA – 1213. BANGLADESH
Tel: +880.2.9889731
Fax: +880.2.8816767
Email:
Website: http://www.bapi-bd.com

এদেরকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখিত আসতে হবে রাজশাহীর শাশ্বতর বিভাগের চেয়্যারম্যানের কাছ থেকে।

আরো দুটো চিঠি দরকার নিচের দুটো হাসপাতালকে উল্লেখ করে

Dr. Edwin Lee Hansen
Chief Executive Officer
Apollo Hospitals Dhaka
Plot: 81, Block: E, Bashundhara R/A
Dhaka 1229, Bangladesh

Tel +880 2 9891661-2
Mobile +88 01713 046684

Chief Executive Officer
Square Hospital, Dhaka
18/F West Panthapath, Dhaka - 1205, Bangladesh.
Phone No: 8159457 (10 Numbers),


চিঠিতে একটা ইনজেকশনের জন্য আবেদন করা হবে।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগকে সংশ্লিষ্ট করার জন্য কাউকে উদ্যোগী হতে হবে। যারা এবং ব্লগাররা উক্ত চারটা প্রতিষ্ঠানে চিঠি নিয়ে যাবে।
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: কৌশিকের লেখার ব্যাপারে রাজশাহী বিশাববিদ্যালয়ের সমকাল রিপোর্টার সুজন এবং ভোরের কাগজের রিপোর্টার সুমনের র্দষ্টি আকর্ষণ করছি....

৩. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:২৮
ক্যামেরাম্যান বলেছেন:
ধন্যবাদ মেজবাহ ভাই, আপডেটের জন্য।
৪. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:৩১
নেমেসিস বলেছেন: ১ ও ২ নং পয়েন্ট দুইটা গতকাল শুনে অনেক ভাল্লাগছে । খুব ভালো আইডিয়া । কাজ হৈলেই হৈলো এখন ।
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:৩২

লেখক বলেছেন: নেমেসিস, আমি নিজেও খুব আশাবাদী

৫. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:৩২
মিলটন বলেছেন: গতকাল আমি শাশ্বত এবং তার বাবার সাথে কথা বলেছি, উনারা ১০ তারিখে ভারত যাবেন।
৬. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:৩৫
মিসকল বলেছেন: বসুন্ধরা সিটিতে বক্স না করে আমার মনে হয় তিনটি গ্লাস গেটে বড় ব্যানার নিয়ে দর্শনার্থীদের সাহায্য কামনা করা যেতে পারে। আমি সমুদ্র গুপ্তের জন্য এ ধরণের ফান্ড কালেকসান করতে দেখেছি।
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: বসুন্ধরা সিটিতে আসলে বক্স করতে হবে না। ওখানে এ জাতীয় সহযোগিতার জন্য একটা বক্স আছে। যা বসুন্ধরা কর্তৃপক্ষের তত্বাবধানে থাকে...

৭. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:৪০
মিলটন বলেছেন: @ মিসকল

আমরা এটাও চিন্তা করেছি, এরজন্যও কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়। তবে তার জন্য বেশ কয়েকজন সেচ্চাসেবক দরকার যারা সময় দিতে পারবে? আপনার এমন কেউ জানা থাকলে জানাবেন প্লিজ।
৮. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:৪৭
নেমেসিস বলেছেন: আমি দুই জন স্বেচ্ছাসেবক দিতে পারবো সপ্তাহে একদিনের জন্য ।
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: দ্যাটস গুড...

৯. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৮
পাগলাবাবা বলেছেন:
যায়াদ ভাইয়া,
বসুন্ধরার ব্যপারটি আমি আপনাকে ক্লিয়ার করি
বক্স-এর ব্যপারটি তেমন ফলপ্রসু হবেনা, কারণ ডোনেশন বক্সটি ইতোমধ্যে বুক হয়ে আছে, যা ওখানে একমাস থাকবে, এবং তার পরবর্তী মাস থেকে এ বছরের শেষ পর্যন্ত প্রায় বুকড

যে কাজটি করা যেতে পারে তার হল মার্কেটের এন্টারেন্স গেইটের সামনে ভলান্টিয়ার সহযোগে ইন্সট্যান্ট ফান্ড কালেকশন, যেখানে হয়ত একটি ছোট বক্স যা হাতে বহনযোগ্য তা দিয়ে সহজেই ফান্ড কালেকশন করা যেতে পারে।
এজন্য বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের কাছে যথাযথ ডকুমেন্ট সহ আবেদন করতে হবে,

১. রোগীর রিলেটিভ কেউ আবেদন করতে হবে
২. মেডিকেলের প্রয়োজনীয় কাগজ
৩. বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট হেড কর্তক প্রত্যয়নপত্র
৮. শ্বাশত ভাইয়ের ইউনিভার্সিটির আইডি কার্ডের ফটোকপি

এখানে ৪টি গেইট আছে প্রতি গেইটে ২জন করে প্রায় ৮জন, এবং তত্ত্বাবধানের জন্য আরো ৩-৪ জন হলেই সহজে উদ্যোগটি নেয়া সম্ভব
তার আগে প্রয়োজন কর্তপক্ষের অনুমোদন

আমি পাশে আছি
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:০৯

লেখক বলেছেন: পাগলাবাবা'র লেখার ব্যাপারে রাজশাহী বিশাববিদ্যালয়ের সমকাল রিপোর্টার সুজন এবং ভোরের কাগজের রিপোর্টার সুমনের র্দষ্টি আকর্ষণ করছি....

১০. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৯
মিসকল বলেছেন: @ মিলটন

আমাদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া যেসব ব্লগার আছেন, আমি বলতে চাচ্ছি যারা এখনও ছাত্র। তাদের সাথে আলাপ করা। আসলে এ কাজে কিছু স্বেচ্ছাসেবক প্রয়োজন।

@ মেসবাহ জায়েদ
কিন্তু বক্স পাওয়া এ মুহুর্তে সহজ হবে না। ঐ বক্সটা এ মুহুর্তে অন্য লোকের সাহায্যাতে ব্যবহৃত হচ্ছে।

আমার মতে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কিছু স্বেচ্ছা সেবক নিয়ে শপিং মলের সম্মুখে ফান্ড কালেকসান করা যেতে পারে। এটা ঐ বক্স থেকে বেশি কালেকসান হবে। তবে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে।
১১. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:০১
পাগলাবাবা বলেছেন:
মিসকল ভাই আপনি প্রতু'দার সাথে একটু যোগাযোগ করে দেখতে পারেন বিষয়টিকে কতদূর সামনে এগিয়ে নেয়া যায়
১২. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:০৪
নেমেসিস বলেছেন: বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের পারমিশানের কি ব্যাবস্থা@ পাগলাবাবা ও মিসকল
১৩. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:০৯
পাগলাবাবা বলেছেন:
নেমেসিস ভাই,
উপরোক্ত ডকুমেন্ট ও আবেদন সহ, বসুন্ধরা সিটি ম্যানেজমেন্টের কাছে জমা দিতে হবে, তারা সেটাকে approve করলেই বিষয়টি সম্পাদন করা যেতে পারে

তারা বেশ কিছু বিষয় মাথায় রেখেই পারমিশন দিয়ে থাকে, মুলত এ বিষয়টিতে দেশের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকেই প্রাধান্য দেয়া হয়, যেমন : সিডর, বণ্যা আরও অনেক উদাহরণ দেয়া যেতে পারে
তথাপিও কিছুদিন আগে সমুদ্র গুপ্তের জন্য এভাবেই ফান্ড কালেকশন হয়ে গেল

আমরা চেষ্টা করতে পারি
১৪. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:১৭
মিলটন বলেছেন: এই মাত্র চট্টগ্রাম থেকে আমাদের একজন ব্লগ বন্ধু (তার নাম জানি কিন্তু আমি নাম বলছি না কারণ উনি আমাকে নাম উল্লেখ এর ব্যাপারে কিছু বলেননি) ২০০০ টাকা পাঠিয়েছেন এস এ পরিবহনে আমার এড্রেসে। আমি রিসিভ করবো।
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:২৬

লেখক বলেছেন: তাহলে এখন পর্যন্ত নগদ জমা হলো- ১১ হাজার টাকা

সু-শান্তের ব্যাংকের টাকা ছাড়া। ওখানে ২০ / ২৫ হাজার টাকা হবে

শুভ সূচনা....

১৫. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:১৮
নেমেসিস বলেছেন: এইজন্য পারমিশানের কথা জানতে চাইলাম কেননা শাস্বত তেমন একটা মিডিয়া কভারেজ পায় নাই । এখন বসুন্ধরা সিটি ম্যানেজমেন্টে দেবে কি অনুমতি ? প্লাস লোকজনও তো তেমন একটা কিছু জানে না । বর্তমান জামানাই হৈলো মিডিয়া কাভারেজের যুগ । যে যত বেশী হাইলাইটেড হয় তার তত বেশী ইম্পর্টেন্স :(
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:২৪

লেখক বলেছেন: নেমেসিস, এ ব্যাপারে আমরা আমাদের ব্লগার বন্ধু গিয়াস আহমেদের সাথে আলাপ করতে পারি। গিয়াস এখন একুশে টিভিতে কাজ করে...

১৬. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:১৯
পাগলাবাবা বলেছেন:
তা ঠিক বলছেন

তবুও চেষ্টা করা যেতে পারে
১৭. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:২১
আবু সালেহ বলেছেন: মানুষ মানুষের জন্য...আর সে বাক্যটি ব্লগাররা আরেকবার প্রমানিত করার চেষ্টা করছে...আশাকরি সফর হবে...

মেসবাহ , রাহা, প্রতু ও কৌশিক ভাই...আপনাদের ১ ও ২নং আইডিয়াটা বেশ ফলপ্রসু হবে বলে আশা করছি...আর আপনাদেরকে এবং এই পোস্টে যারা নিজেকে সম্পৃক্ত করার আশা ব্যক্ত করেছেন তাদের কে অসংখ্য ধন্যবাদ...

৫এবং ৬নং কাজটা করতে হবে সবাইকে সানন্দে....আমিও করবো...

৭নং প্রেরনার আশা...বেশ ভালো লাগলো...


**বসুন্ধরা সিটি এবং বিভিন্ন পরীক্ষাকেন্দ্রগুলো তো যদি ছোট/বড় সাহায্যের বাক্স দিতে পারলে আরো ভালো ফল পাওয়া যাবে বলে আশা করি...**

১৮. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:২৬
পাগলাবাবা বলেছেন:
আপনারা ডকুমেন্টগুলো যোগাড় করে দিতে পারলে আমি যথাসম্ভব চেষ্টা করতে পারি কর্তৃপক্ষের অনুমোদনের ব্যপারটিতে
প্রতুদা'র সাথে এ বিষয়ে কথা বলে নিয়েই তা করা যাবে
কিন্তু ডকুমেন্টগুলো দরকার
আর যে বিষয়টি মাথায় রাখতে হবে, তা হচ্ছে এ ধরনের ফান্ড কালেকশন শুক্রবার এবং শনিবার এ দুদিন ফলদায়ক হবে
প্রয়োজনে সকাল থেকে মার্কেট শেষ পর্যন্ত সময় বের করে আনারও ব্যবস্থা করা যাবে
যদিও পারমিশন দেয়া হয় বিকাল পর্যন্ত
যাই হোক সবার সহযোগিতা প্রয়োজন
আমরা চেষ্টা তো করতে পারি
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৪০

লেখক বলেছেন: আপনি কি দয়া করে প্রয়োজনীয় কাগজ পত্রের ব্যাপারে সুজন- ০১৭১৮১৬৯২৬৬ এবং সুমন- ০১৭১৪৭৬২৬২১ নাম্বারে কথা বলবেন ? এই দুজন আমাদের ব্লগার, রাজশাহীতে থাকেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগে মানে শাশ্বত'র বিভাগে পড়ছেন...

১৯. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৩৪
নেমেসিস বলেছেন: ডকুমেন্টসের স্ক্যান্ড কপি এসে যাবে । নো প্রবলেম@ পাগলাবাবা
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: নো প্রবলেম

২০. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৩৬
মিসকল বলেছেন: সহমত, মিডিয়া কভারেজ বড় একটা বিষয় @ নেমেসিস
২১. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৩৭
আইরিন সুলতানা বলেছেন: সুন্দর আইডিয়া, এবং এই উদ্যোম বজায় থাকুক ।
২২. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৩৭
পাগলাবাবা বলেছেন:
ওকে, ডিয়ার নো প্রবলেম

চেষ্টা করব ইনশাল্লাহ
২৪. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৪৬
নাঈম বলেছেন: ভাল উদ্দ্যেগ, সাধ্যমত পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ্।
২৫. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৫২
আসিফ আহমেদ বলেছেন: অভিনন্দন জানাই এ শুভ উদ্যোগের
২৬. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ২:১৭
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: শ্বাশ্বতর ট্রিটমেন্ট এর স্ক্যান কপি আছে।
০৭ ই জুন, ২০০৮ দুপুর ২:২৫

লেখক বলেছেন: আমার এ পোস্টে শাশ্বত'র সাহাযার্থে কিছু বন্ধুরা কিছু পেপারস্ চেয়েছে- যা ওর জন্য সাহায্য তুলতে লাগবে


একটা কাজ কর ভাইয়া, সুজন আর সুমনের সাথে কথা বলে নে। দ্রুত ওদের ডিপার্টমেন্ট থেকে কাগজগুলো সংগ্রহ করে পাঠাতে বল...


তোর সাথে আমার কথা হবে পরে......!!!!!! মনডা বালা ?????

২৭. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ২:৩০
কালপুরুষ বলেছেন: সকল প্রচেষ্টা সাফল্যমন্ডিত হোক- এই কামনা রইলো।
২৮. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ২:৩২
মিলটন বলেছেন: @ মেসবাহ য়াযাদ

আমার মনটা ভাল না, মেজাজ গরম, প্রত্যুর জন্য আমার রিভলভারের একটা গুলি বরাদ্দ থাকলো। (এই কমেন্ট এই পোষ্টের সঙ্গে প্রাসঙ্গিক না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি)
০৭ ই জুন, ২০০৮ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: সব ঠিক হয়ে যাবে, সময়ের হাতে ছেড়ে দিন। ওর কষ্ট বেশী, খাটা-খাটুনি বেশী, তাই অভিমানটাও বেশী .....(কি বলিস প্রত্যু ? না কি মিছা কইলাম ??)

পিস্তলের গুলি রেখে দেন, পরে কাজে লাগবে। ২ / ৪ হারামীর ছানা পোনা আছে না, ওদের জন্য প্রয়োজন হবে...

৩০. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ২:৪৬
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: এটা শ্বাশ্বতর মেডিকেল রিপোর্ট
৩১. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৩:০২
পাগলাবাবা বলেছেন: প্রতুদা, মেডিকেল রিপোর্টটি প্রিন্ট আউট করলাম কিন্তু লেখা কিছুই বোঝা যাচ্ছেনা
৩২. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৩:০৭
অদ্ভুত আঁধার এক বলেছেন: মেসবাহ ভাই,
কিছু করতে হলে বলেন...
অবস্থা যা এখন তাতে মনে হচ্ছে সবাই কালকে রাতের ঘটনা কাটিয়ে উঠেছে,
ভাল লাগতেসে,
প্রত্যুদার এখনও মন খারাপ?
৩৩. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৪:০৭
মেসবাহ য়াযাদ বলেছেন: ইতোমধ্যে ৫৮ হাজার টাকারও বেশী হয়েছে....

আলহামদুলিল্লাহ ! শুরুটা বেশ ভালো....

সমালোচনাকারীদের মুখে থুতু দেই....
৩৪. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:৪৩
প্রচেত্য বলেছেন:
কথা হয়েছে সুজন ভাইয়ের সাথে
৩৫. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:৪৪
প্রচেত্য বলেছেন: এ বিষয়ে আবার আপডেট দেয়া হবে
৩৬. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:৫৩
পাগলাবাবা বলেছেন:
সুজন ভাইয়ের সাথে কিছুক্ষন আগে কথা হল, বিষয়গুলি তাকে জানানো হয়েছে, তিনি কাগজগুলো পাঠানোর ব্যবস্থা নিচ্ছেন, কাগজ গুলো হাতে পাওযা গেলে পারমিশনের ব্যাপারটি নিয়ে এগুনো যাবে
ইনশাল্লাহ একটি সুযোগ করতে হবে
চেষ্টা করব
আর রিলেটিভ কেউ যদি না আসতে পারেন সে ক্ষেত্রে অন্য কোন পন্থা অবলম্বন করা যায় কিনা, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক যিনি তার পরিবারের পক্ষ হয়ে দায়িত্ব নিতে পারবেন এছাড়াও অন্য কিছু
কিন্তু রিলেটিভ বিষয়টিতে কর্তৃপক্ষ বেশ সজাগ

যাই হোক আল্লাহ আমাদের সহায় হোন সে প্রার্থনাই করি
শ্বাশত ভাই সুস্থ হয়ে ফিরে আসুন সে কামনাই রইল

চেষ্টা করব ইনশাল্লাহ
০৭ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ! আল্লাহ আপনার মঙ্গল করবেন। সবার সহযোগিতাটাই আসল কথা....

৩৭. ০৭ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২২
এফ আই দীপু বলেছেন: পুরো এক সপ্তাহ ফ্রী আছি। টাইম দিতে পারবো। লাগলে আওয়াজ দিবেন।
০৭ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: মনে থাকবে

৩৮. ০৭ ই জুন, ২০০৮ রাত ৮:৩৩
মেহেরুল হাসান সুজন বলেছেন: ধন্যবাদ। আমাদের বিভাগের পক্ষ থেকে যেসব কাগজপত্র লাগবে কালকের মধ্যে তৈরি করার ব্যবস্থা করছি। আশা করছি দ্রুতই দিতে পারবো।
৩৯. ০৮ ই জুন, ২০০৮ সকাল ১১:৫২
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: মেসবাহ ভাই ... অসম ভাই এর মেইল পেয়েছি... তার ফোন নম্বর সহ আপনার রিপ্লাইটা মুছে দেন প্লিজ..
৪০. ০৮ ই জুন, ২০০৮ দুপুর ১:০৬
অন্যমনস্ক শরৎ বলেছেন: কামের কাম হইতাসে জনগণ। মেসবাহ ভাই সহ সকলরে ধন্যবাদ।
০৮ ই জুন, ২০০৮ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: টাকা চাই ! অনেক টাকা !! যে কোনো সৎ উপায়ে....
হে ঈশ্বর দয়া কর !!!!!!

৪১. ০৮ ই জুন, ২০০৮ দুপুর ১:০৯
নাঈম বলেছেন: ভালই অগ্রগতি হচ্ছে.....ইনশাল্লাহ্ শাশ্বত সুস্থ হয়ে উঠবে.....
৪৩. ০৯ ই জুন, ২০০৮ সকাল ১১:৩৬
চিটি (হামিদা রহমান) বলেছেন: অভিনন্দন জানাই এ শুভ উদ্যোগের

 

মোট সময় লেগেছে ০.৯৬১০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দেশটাকে অনেক ভালবাসি আমি। ভালবাসি বউ আর আমার ছেলে ‌‌ রোদ্দুর কে।
ঘেন্না করি রাজাকার, কুত্তা আর সাপকে। ঘোরা, আড্ডা আর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ