প্রতিবছর সারা বিশ্বে প্রায় ৩০ লাখ লোক ধূমপান ছেড়ে দিচ্ছে। এটি খুব আশার কথা। মানবদেহে এমোন কোন রোগ নেই, যার সাথে ধূমপানের সংশ্লিষ্টতা নেই। এর ক্ষতিকারক দিক সম্পর্কে সম্যক ধারণা থাকলে আপনিও ছেড়ে দিতে পারেন ধূমপান। ধূমপান ছেড়ে দেবার জন্য আপনার ইচ্ছেটাই যথেষ্ট। ধীরে ধীরে নয়, ধূমপান ছেড়ে দিতে হবে হঠাৎ করেই।
ধূমপানের কারণ
০ কৌতুহল
০ বন্ধুদের পাল্লায় পড়ে
০ টেনশন থেকে মুক্তি পেতে
০ নিজেকে স্মার্ট বানাতে
০ রাগ, ক্ষোভ আর উত্তেজনা প্রশমনে
০ অভ্যাসের কারণে
ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিন
ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নেয়া মানেই ৫০ ভাগ ধূমপান ছেড়ে দেয়া। ধূমপানের কারণগুলো নিয়ে ভাবুন। ভাবুন, কেন ধূমপান ছেড়ে দিতে চাচ্ছেন ? এরপর কারণগুলো লিখে নিন। এক সপ্তাহ ধরে এ ভাবে তালিকা করতে থাকুন। ধূমপানের মন্দ দিকগুলো নিয়ে প্রতিদিন আধা ঘন্টা করে সময় নিয়ে ভাবুন। এরপর সিদ্ধান্ত নিন, কবে থেকে আপনি ধূমপানকে না বলবেন ! পারলে আজই গুডবাই বলুন ধূমপানকে।
অর্থনৈতিক খরচের কথা ভাবুন
প্রতিদিন কটি করে ধূমপান করেন- তার হিসেব করুন। প্রতিটির মূল্য বের করুন। এবার দেখুন, দিনে আপনার ধূমপানের পেছনে খরচ কতো? এভাবে সপ্তাহ, মাস এবং বছরের হিসেব বের করুন। দেখবেন, বিশাল একটা টাকার অংক ব্যয় হচ্ছে এর পেছনে। ধূমপান ছেড়ে দিলে এ টাকা জমিয়ে আপনি সংসারের অন্য কোনো ভালো কাজে লাগাতে পারেন তা।
নিয়মিত ডায়েরি লিখুন
প্রতিদিন কখন, কোথায়, কতোবার আপনি ধূমপান করেছেন। কেনো আপনি ধূমপান করছেন ? এ সব তথ্য আপনি ডায়েরিতে লিখে রাখুন। সপ্তাহান্তে মোট হিসেব মিলিয়ে দেখুন। নিজেকে নিজেই বুঝানোর চেষ্টা করুন- ‘ আমি অবশ্যই ধূমপান ছেড়ে দিতে পারবো। না পারার কোনোই কারণ নেই ’। দেখবেন, ঠিকই নিজেকে নিজে বুঝাতে সক্ষম হয়েছেন।
ধূমপান ছাড়ার নির্দিষ্ট তারিখ ঠিক করুন
একটি নির্দিষ্ট দিনকে টার্গেট করুন। প্রতিজ্ঞা করুন- সেদিন থেকে আর ধূমপান করবেন না। ধূমপায়ী বন্ধু এবং সহকর্মীদের থেকে দুরে থাকুন। কেউ সিগারেট অফার করলে বিনয়ের সাথে প্রত্যাখ্যান করুন। ওদের জানিয়ে দিন, আপনি আর ধূমপানে আগ্রহী নন। তবে ধূমপান কে কেন্দ্র করে কারো সাথে সম্পর্ক খারাপ করবেন না। যখনই ধূমপানের চিন্তা মাথায় আসবে- তখনই ভালো কিছু নিয়ে ভাবুন। নিজেকে সৃষ্টিশীল কোনো কাজের মাঝে ব্যস্ত রাখুন। ভাববেন না, আপনি বিরাট কিছু করতে যাচ্ছেন ! ভেবে নিন, কোনো ক্ষতিকারক বদ অভ্যাস থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করছেন।
ধূমপান ছাড়ার ভালো ফলাফল
০ শেষ ধূমপানের ২০ মিনিটের মধ্যে আপনার রক্ত চলাচল, পাল্স রেট, শরীরের তাপমাত্রা ইত্যাদি স্বাভাবিক হয়ে আসবে
০ ৮ থেকে ২৪ ঘন্টার মধ্যে রক্তে কার্বন মনোক্সাইড লেভেল এবং অক্সিজেন লেভেল স্বাভাবিক হবে
০ হার্ট অ্যাটাকের মাত্রা কমে যাবে
০ শ্বাস প্রশ্বাসের মাত্রা স্বাভাবিক হবে। কাজে কর্মে প্রচুর শক্তি পাবেন
০ মুখের দুর্গন্ধ দুর হবে
০ অর্থ সাশ্রয় হবে
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।