আমার প্রিয় পোস্ট

হচ্ছে কী এ সব ??

১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:১১

শেয়ারঃ
0 0

সকাল বেলা কলেজে যাবার পথে দেখলাম- রিকশার পেছনে মেয়েটার ওড়না বিপদ জনক ভাবে ঝুলে আছে। আমাকে পাশ কাটিয়ে পঙ্খীরাজের গতিতে রিকশা ছুটছে। রিকশা ওয়ালাদের এই এক সমস্যা। মেয়ে যাত্রী পেলে ওরা যেখানে বলে সেখানেই যেতে রাজী। পারলে ২/১ টাকা কম নিতেও আপত্বি নেই। অথচ আমরা মানে ছেলেরা রিকশা ভাড়া নিতে চাইলে ওরা যেতেই চায় না। যাকগে, সেটা ওদের ব্যাপার ! যা বলছিলাম...

আমি ২/৩ বার এই যে আপা, শুনেন... বলে ডাক দিলাম। আপা বা রিকশাওয়ালা কেউই শুনলেন বলে মনে হলো না। মেয়েটার ওড়না কিছুক্ষনের মধ্যে রিকশার চেইনে পেঁচাবে, আমি নিশ্চিত। রিকশার পেছন পেছন ছুটলাম- আমার সাইকেল নিয়ে। মেয়েটাকে সাবধান করতে হবে! রিকশাওয়ালার সাথে পেরে উঠছি না। সন্জীব চৌধুরীর গানটা মনে পড়লো... ‘এক পলকে চলে গেলো, আহ কী যে তার মুখ খানা ; রিকশা কেনো আস্তে চলে না.....’।

বেশ জোরে প্যাডেল চাপতে চাপতে আমি হাঁপিয়ে উঠেছি। আরেকটু, আরেকটু... । অবশেষে রিকশার কাছাকাছি পৌঁছলাম। চলন্ত অবস্থায়ই বললাম- আপা সাবধান ! আপনার ওড়না চেইনে পেঁচালো......। কথা শেষ হবার আগেই মেয়েটা চিৎকার দিয়ে উঠলো...। ইতোমধ্যে চেইনে ওড়না পেঁচিয়ে গেছে। টান খেয়ে রিকশা থেকে মেয়েটি ছিটকে
রাস্তায়...। রিকশাওয়ালাও ব্রেক করেছে...।

রাস্তায় লোকজন জমে গেছে। রুপবতী মেয়েটা লজ্জায় লাল। কোন রকমে ছেঁড়া ওড়নাটা গায়ে পেঁচালো। আমি সামনে গিয়ে বললাম- ‘সেই কখন থেকে দেখছি, একটু একটু করে আপনার ওড়নাটা চেইনের মধ্যে পেঁচাচ্ছে। ওড়না সামলে রিকশায় বসতে পারেন না ? এবার শিক্ষা হলো ?’ একসাথে এতোগুলো কথা বলে দম নিলাম। ঠাস করে বেদম জোরে আমার ডান গালে চড় মারলো মেয়েটা। মুখ দিয়ে কথার খৈ ফুটলো... ‘অসভ্য, ইতর, ছোটলোক। খুব মজা না ? অনেকক্ষণ থেকে দেখছো ? রোমিও ! আমার পেছন পেছন আসছো, বলতে পারলে না ? ’

আমি লা জবাব ! রাস্তার লোকজনের দিকে তাকিয়ে বেকুবের মত হাসার চেষ্টা করছি। অজান্তেই ডান গালে হাতটা উঠে গেছে...। কী বলবো ? তারচেয়ে বড় কথা, কাকে বলবো?
মেয়েটা ততক্ষণে অন্য একটা রিকশায় চেপে হাওয়া...............!!X(X((:((

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: রাজামশাই, বিচার করবেন না ? আমারে মারে চড় !!

২. ১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৪
রাঙা ঠোঁট বলেছেন: মেয়েটার এত্তবড় সাহস হলো আপনার গালে চড় মারলো?????
মাপ করে দেন।
১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: মাফ করে দিয়েছি। রুপবতী কইন্না বলে কথা ....

৩. ১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৭
মিলটন বলেছেন: একটা বাংলা সিনেমা দেখলাম।
১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: দেখলেন ?? বাহ, আপনার তো তাইলে আর চশমার দরকার নাই ??

৪. ১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অত দিন শুনেছিলাম উপকারিকে বাঘে খায়। আজ থেকে লিখতে হবে উপকারিরা থাপ্পড় খায়। হায়রে অবলা! সব হারিয়ে কয় আমি কি আর অত সব বুঝি আমি যে ল্যালা।


কি আর করা ভাই। আর কখনো এমন ভুল করবেননা। পারলে ধমক দিয়ে বলবেন, ওই অবলা ওড়না সামলা!
১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: ধমক দেয়ার সুযোগ পাইলাম কৈ ? সেই থেকেই তো আমি কাইত !!

অবলা বেচারীর সাথে আমার বসবাস প্রায় (১২+৫) ১৭ বছর...

৫. ১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৮
তপন চৌধুরি বলেছেন: আপনিই বা কেন দুনিয়ায় এত কিছু থাকতে রিকশার পিছনে ওড়নার দিকে নজর দিতে গেলেন? সন্দেহজক৷
১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: ঠিক কইছেন ভাই ! তাইতো ১৭ বছর ধইরা খেসারত দিতাছি...

৬. ১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২৪
আইরিন সুলতানা বলেছেন: রিকশা ওয়ালাদের এই এক সমস্যা। মেয়ে যাত্রী পেলে ওরা যেখানে বলে সেখানেই যেতে রাজী। পারলে ২/১ টাকা কম নিতেও আপত্বি নেই। অথচ আমরা মানে ছেলেরা রিকশা ভাড়া নিতে চাইলে ওরা যেতেই চায় না।

------------------

এটুকু মনে হলো মজা করে লেখার জন্যই লেখা...কারণ এটা মোটেও বাস্তব সম্মত নয়...

আমি নিজে নির্দিস্ট রুটে বাস, স্কুটার আর রিকশার যাত্রী...১৫ টাকার নীচে রিকশাওয়ালারা রাজীই হয়না...অথচ ১০ টাকা ভাড়া...কিছু বলতে গেলে বলে ১০ টাকার দিন শেষ....মিরপুর-১০ নম্বরে এই দুর্ভোগ প্রতিটা যাত্রীকেই পোহাতে হয়.....মহিলা/পুরুষ সবাইকেই দেখি মিরপুর-১০ থেকে হাঁটতে হাঁটতে অনেকটা সামনেই চলে আসেন ( অরিজিনাল ১০ বলে একটা মোড় আছে)...কিছু কিছু রিকশাওয়ালারা তো জাঁকিয়ে রিকশায় বসে থাকে আর বলে দেয়...যাবো না (!!!!)...স্কুটারওয়ালাদেরও ১০-২০ টাকার বাড়তি আব্দারের কোন কমতি হয় না..

যাই হোক এই দূর্ভোগের সম শিকার পুরুষ-মহিলা দু'পক্ষই ...এখানে ছেলে-মেয়ের ভেদাভেদের প্রশ্নই আসে না...
১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: আসলেই। তবে আমি ভাই মিরপুর ১০ নম্বরের গল্প কই নাই... এটি কোনো এক মফস্বল শহরের গল্প...

১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: হা হা হা হা হা হা হা হা (অট্টহাসি)

১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: কপাল...

১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: কার জন্য ??

১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: সে আর বলতে....

১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: ওয়ালাইকুম আসসালাম...

১২. ১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৩
এফ আই দীপু বলেছেন: গল্পের আড্ডায় বসে দাওয়ায়/স্মৃতিগুলো মাঝে মাঝে ঝিম ধরায়----- গানটা গাইতে খুব ইচ্চা করতাছে।
১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: কে মানা করছে কও ? প্রাণ ভইরা গাও। (মাইয়াটারে তো চড় দিতে পারি নাই । কেউ মানা করলে হেরে না হয় চড়টা দিয়া দিমু...)

১৩. ১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৪
তপন চৌধুরি বলেছেন: আপনি খালি এই গল্পতা বৌকে বলেন৷ আরেকটা থাপ্পর না খাইলে কান কাইটা দিমু৷
১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৯

লেখক বলেছেন: দুর মিয়া, আপনি ভাল পাঠক না। আপনার কানটা আমি ইচ্ছা করলে কাটতে পারি...কাটুম না। সেই রিকশা আরোহীই আমার বৌ...

১৪. ১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৯
আইরিন সুলতানা বলেছেন: তাইলে কোন কথা নাই আর চালায় যান...

মিরপুর-১০ মনে হইলেই আমার মাথা গরম হয়ে যায়, তাই খালি দু'ইখান (!!!) কথা ছিল যা বলে ফেলেছি ..কারণ আমি প্রতিদিনের ভুক্তভোগীদের একজন... :(
১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: কী চালামু ! রিকশা না সাইকেল ??
আপনার প্রতি সমবেদনা রইলো...

১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫০

লেখক বলেছেন: হাত-পা ভাঙ্গে নাই তো ??

১৬. ১৩ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০১
কোজাগরী চাঁদ বলেছেন: তপন চৌধুরি বলেছেন: আপনি খালি এই গল্পতা বৌকে বলেন৷ আরেকটা থাপ্পর না খাইলে কান কাইটা দিমু৷


লেখক বলেছেন: দুর মিয়া, আপনি ভাল পাঠক না। আপনার কানটা আমি ইচ্ছা করলে কাটতে পারি...কাটুম না। সেই রিকশা আরোহীই আমার বৌ...


হা হা হা হি হি হি

১৩ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: আবারও হা হা হা হা হা হা হা হা (অট্টহাসি)

১৭. ১৩ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬
রুখসানা তাজীন বলেছেন: থাপ্পড়টা খাইছিলেন বইলাই প্রেমটা হইল। শুভ থাপ্পড়বাদ।
১৩ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০৩

লেখক বলেছেন: হা হা হা হা হা হা হা হা (অট্টহাসি)

১৮. ১৩ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫১
র‌্যাভেন বলেছেন:
যে নারীর ওরনা কোনোদিনই রিকসাই পেচাইনাই সে নারী জাতীর কলঙ্ক
১৩ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: হুম !!

১৯. ১৩ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭
রুধীণ বলেছেন: এর পর থেইকা থাপ্পড় খাওনের ডরে প্যাচাইয়া যইবার আগেই কইতে হইবো......
১৩ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০৩

লেখক বলেছেন: ট্রাই

১৩ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: ইহা সত্য কাহিনীর ছায়া অবলম্বনে রচিত একটি কল্প কাহিনী মাত্র...

২১. ১৩ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
ওয়ার হিরো বলেছেন: কথা সত্য না চাপা??
১৩ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: ইহা সত্য কাহিনীর ছায়া অবলম্বনে রচিত একটি কল্প কাহিনী মাত্র...

১৩ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন: কোনহানে ? বাম গালে ?? ক্যান ভাই, আমার কী দোষ ???

২৩. ১৩ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৯
বিডি আইডল বলেছেন: লেখক বলেছেন: সেই রিকশা আরোহীই আমার বৌ..

হুমম এক থাপ্পরেই বৌ??

১৩ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন: আরে না, শুধু থাপ্পড় ?? হেরপর আরো কত্তো কী !! হেরপর....

২৪. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৮:২৫
মৈথুনানন্দ বলেছেন: এক গালে চড় খাইয়া আরেক গাল পাতিয়া দিবে

~~~~~~~~~~~~দ্য হোলি বায়ব্ল~~~~~~~~~~~~
২৫. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৮:২৯
একজন ব্লগার বলেছেন: ৫ আংগুলের ছাপ পড়ছিলো? পড়লে সেই ছবি দিয়া আরেকটা পুস্টান প্লিজ!:D
২৬. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০৪
কিসলু বলেছেন: থাপ্পড়ের মধ্যে ভাইটামিন আছে :D
১৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৫

লেখক বলেছেন: আমগো চিকনার দরকার আছে

১৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ, আপনাকে

২৮. ১৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৮
নাঈম বলেছেন: মামলায় লড়বার জন্য রেডি থাইক্কেন;)
১৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:১১

লেখক বলেছেন: বালক, তোর সমস্যাটা কীরে ভাই ??
উকিলের ঠিকানা লাগবো ? আমার ম্যালা বন্ধু বান্ধব আছে। কইয়া দীমু ???

৩০. ১৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:১৫
তানজু রাহমান বলেছেন: "লেখক বলেছেন: ধমক দেয়ার সুযোগ পাইলাম কৈ ? সেই থেকেই তো আমি কাইত !!

অবলা বেচারীর সাথে আমার বসবাস প্রায় (১২+৫) ১৭ বছর..."

কমেন্ট পড়ার পর--> :)
১৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:১৮

লেখক বলেছেন: থ্যাংকু...

৩১. ১৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২০
নাঈম বলেছেন: উকিল রেডি আচে;) , খেকু
১৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২৭

লেখক বলেছেন: ভালো কথা, টিপু সুলতান রোড চিনিস ? ৫০ নং এ যা তাড়াতাড়ি... গেলেই সব সমস্যার সমাধান

৩৩. ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২১
ইউনুস খান বলেছেন: শেষ পর্যন্ত মারলো। আমি অপেক্ষায় ছিলাম। :)
৩৪. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৮
মেসবাহ য়াযাদ বলেছেন: হ, মারলো ! তুমি খুশী হইছো খান ভাই ??
৩৫. ১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৩৫
ঘুমন্ত আমি বলেছেন: হা হা হা ।অনেক আগের পোষ্ট তবে সেরকম মজা পেলাম

 

মোট সময় লেগেছে ২.৮৬৮১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দেশটাকে অনেক ভালবাসি আমি। ভালবাসি বউ আর আমার ছেলে ‌‌ রোদ্দুর কে।
ঘেন্না করি রাজাকার, কুত্তা আর সাপকে। ঘোরা, আড্ডা আর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ