somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রিয় মানুষটি এখন আর লেখেন না !!!

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার প্রিয় মানুষ। আমার আদর্শও বলা যায়। এ মানূষটিকে আমি অসম্ভব শ্রদ্ধা করি, ভালোবাসি। খুব কম মানুষকে দেখেছি এতো শুদ্ধ করে বাংলায় কথা বলতে। বাক্যের মাঝে পারতপক্ষে একটিও ইংরেজি শব্দ ব্যবহার না করে কথা বলা খুব কঠিন। এ কঠিন কাজটি অত্যন্ত সহজ আর সাবলীল ভাবে করতে দেখেছি আমি তাঁকে। খুব সুন্দর হাতের লেখা। ইংরেজি আর বাংলা দুটোই।

১৯৮০ সাল। এ মানুষটি তখন বিভিন্ন সাপ্তাহিক কাগজের নিয়মিত লেখক। তারমধ্যে বিচিত্রা, আনন্দ বিচিত্রা, চিত্রালী আর পূর্বানী অন্যতম। তার দেখাদেখি আমিও ২/১ টি লেখা পাঠাতে শুরু করলাম বিভিন্ন পত্রিকায়। হঠাৎ হঠাৎ ছাপাও হতো তা। সেই আমার লেখালেখির হাতেখড়ি...

তাঁর অনুপ্রেরণায় আমাদের পরিবারের অরো ৩/৪ সদস্য লেখালেখি শুরু করে। একসময় খুব ভালোও লেখে তারা। তার একজন সুলতানা শিপলু। অসম্ভব ভালো লেখিয়ে ছিল মেয়েটি। উদ্ভট সব বিষয় নিয়ে লিখতো এই মেয়েটি। চিত্রালী দিয়ে শুরু করে ভোরের কাগজ এবং অতঃপর প্রথম আলো দিয়ে লেখায় ইতি টানে। গেল দুই বই মেলায় ছোটদের উপর তার দুটি বই বেরিয়েছে। ভোরের কাগজ এবং প্রথম আলোর একসময়ের তুখোড় লেখিকা সুলতানা শিপলুর সাফল্য বলতে এ টুকুই...এখন পরিপূর্ণ গৃহিনী, দুই রাজ কন্যার জননী।

অন্যজন রেজা য়ারিফ। আমার দেখা বাংলাদেশের সেরা রম্য লেখকদের একজন ও। চিত্রালী দিয়ে শুরু করেছে। ভোরের কাগজ এবং প্রথম আলোতে যে কদিন লিখেছে- ও ছিলো সেরা। ওর সেন্স অব হিউমারের প্রশংসা করতে শুনেছি আমি খোদ হুমায়ূন আহমেদ আর আনিসুল হককে। এ দুজন মানুষের সাথে ওর ছিলো ব্যক্তিগত সখ্যতা। হু. আহমেদের সাথে সখ্যতার মাত্রা ছিলো অনেক বেশি। তিনি তার একটি উপন্যাস উৎসর্গও করেছেন ওকে। সেন্টমার্টিন্সে হুমায়ূনের বাড়ি সমুদ্র বিলাস উদ্বোধন করার সময় ওকে সাথে করে নিয়ে গিয়েছিলেন তিনি। সেটিও আজ থেকে ১৩/১৪ বছর আগের কাহিনী। সেই রম্যলেখক রেজা য়ারিফ ইদানীং ব্যবসায়ি। মূদ্রা নামের ওর একটা এড ফার্ম আছে কাকরাইলে...

আর আমি ? এখনও ছাইপাশ লেখার চেষ্টা চালিয়ে যাচ্ছি...। এ এক কঠিন নেশা। এ থেকে বেরুনো বড়ো কঠিন...
১৮টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×