আমার প্রিয় পোস্ট

আমাদের ঈদ এবং স্মৃতির জাবর কাটা...

২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৩

শেয়ারঃ
0 0 0

যদ্দুর মনে পড়ে ৭৫ সাল। আমরা তখন চাঁদপুরে। দেশে বেশ অভাব। বাবা সরকারি চাকুরে। যা আয় হয়, তাতে আমাদের ৭ জনের সংসার বড় কষ্টে চলে। দিনে দুই বেলা রুটি আর এক বেলা ভাত খেতাম আমরা। রুটির সাথে আলু ভাজি, ভাতের সাথে একটা তরকারি আর ডাল।

৭৫ সালের আগস্ট মাস। ১৫ তারিখ বঙ্গবন্ধুকে প্রায় সপরিবারে মেরে ফেলা হলো। সবার মধ্যে আতঙ্ক। কখন যে কী হয়, কিছুই বলা যাচ্ছে না। বাবা আমাদের পাঠিয়ে দিলেন গ্রামের বাড়ি। গ্রামে এসে আমাদের একদম ভালো লাগছিলো না। গ্রামের জীবনে আমরা অভ্যস্ত ছিলাম না। তার উপর কারেন্ট নেই, খেলার সাথী নেই। বাচ্চাদের কথা কিসস্যু বুঝি না। অল্প দিনেই হাঁপিয়ে উঠলাম আমরা ভাইবোনেরা।

এর মধ্যেই ঈদ ঘনিয়ে এলো। আমরা অপেক্ষায় আছি, কবে বাবা বাড়ি যাবেন আমাদের জন্য নতুন জামা নিয়ে। বাবা বাড়ি এলেন ঠিকই, আমাদের জন্য জামা আর নিয়ে যেতে পারেন নি। কেনো পারেন নি, সেটা জানতে পারিনি। তবে মা আমাদের ভাই বোনদের ডেকে বলেছিলেন-‘শুনো, তোমরা তো শহর থেকে এসেছো। । ঈদে নতুন জামার জন্য মন খারাপ করছো। অথচ আমাদের বাড়িতেই দেখো-বেশিরভাগ লোক দুই বেলা খেতে পারছেন না। ঈদের জামা তো পরের ব্যাপার...। আগামী ঈদে তোমাদের সবাইকে নতুন জামা কিনে দেবেন বলেছেন- তোদের বাবা’।
মা’র কথা শুনে রাগে আর অভিমানে আমরা ভাই বোনেরা কেঁদে ফেল্লাম। মা নিজেও কাঁদলেন আমাদের সাথে। মা’র কান্না আমাদের ক্ষাণিকটা শান্ত করলো।

ঈদ নিয়ে কতো স্মৃতি মনে পড়ছে...। আজ মা নেই, বাবা নেই। আমরা ভাই বোনেরা যে যার মত সংসার করছি। সবাই ঢাকায় আছি। প্রায়ই আমরা ৬ ভাই বোন কোনো না কোনো বাসায় মিলিত হই। আড্ডা, হৈ চৈ, খাওয়া-দাওয়া হয়। আমাদের ৬ ভাই বোনের ১০ সন্তান। এ ওর বাচ্চাকে জামা-কাপড় দেই ঈদে। একেকটা বাচ্চার ৫/৬ সেট নতুন জামা হয়। ওদের আনন্দ দেখি...নিজেরা আনন্দিত হই...স্মৃতির জাবর কাটি...

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: আপনারেও +

৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪২
শফিকুল বলেছেন: চোখে পানি এসে গেল ভাই।

কত ঈদে যে কাপড় নিইনি তা আর নাই হিসাব করি।

আমার বাচ্চাদের আমি চেস্টা করি সব ঈদেই কাপড় দেওয়ার।

আপনার জন্য শুভেচ্ছা।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা বস...

৫. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৫
বৃত্তবন্দী বলেছেন: মনছুয়ে যাওয়া লেখা...



অফটপিক(উস্তাদ, ঈদে কি ঢাকায়ই থাকবেন...)
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: থ্যাংকু

অফটপিক:
ঈদের দিনটা আমি আমার মা'র (শ্বাশুড়ি) সাথে
কাটাই...
ঈদের পরদিন বিকেল থেকে ঢাকায় আছি...

৬. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০১
আজনবী বলেছেন: মন ছুঁয়ে যাওয়া লেখা, ভালো লাগলো। ধন্যবাদ।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন, আগাম ঈদের শুভেচ্ছা

৭. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০২
লাল দরজা বলেছেন: মন খারপ হইছে :(
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৫

লেখক বলেছেন: মন খারপ হইছে ? sorry boss...

২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৬

লেখক বলেছেন: আপনাকেও +

৯. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৪
নুশেরা বলেছেন: আহা, স্মৃতিকাতরতা! খুব ভাল লাগল।
মেসবাহ ভাই-মনুভাবীর পুরো পরিবারকে ঈদ মোবারক।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৭

লেখক বলেছেন: আপনাকেও ঈদের আগাম শুভেচ্ছা, ভালো থাকবেন

১০. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৫
সুরভিছায়া বলেছেন: সাধারন ঘটনার্ বর্ননা সুন্দর উপস্থাপনা,ধন্যবাদ।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১১. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১১
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:
ভাল লাগলো। ঈদ মোবারক।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২০

লেখক বলেছেন: ধন্যবাদ। আগাম ঈদ মোবারক

১২. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৮
লুকার বলেছেন:

কাপড় যখন দরকার হয় কিনি। ঈদ উপলক্ষে নতুন কাপড় কেনার দরকার দেখি না।

এখন অবস্থাটা এমন যে, কোটি কোটি মানুষ একসাথে হুমড়ি খেয়ে কাপড়-জুতা কেনা শুরু করে, আর ব্যবসায়ীদের হয় পোয়াবারো।
যারা কাপড় পায় না বা কিনতে পারে না, তাদের পরিবারে নেমে আসে শোকের ছায়া!
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২১

লেখক বলেছেন: ঠিক বলেছেন

১৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৯
ঝড়ো হাওয়া বলেছেন: সেরা ঈদ স্মৃতি।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২১

লেখক বলেছেন: থ্যাংকু...

১৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২০
শ্রাবনসন্ধ্যা বলেছেন: যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ঈদে আমরা ছয় ভাই বোন, দুলাভাই, ভাবী এবং সব বাচ্চারা একসাথে হতাম, যেন এক চাঁদের হাট। কি যে ভাল লাগতো! খুব ছোটবেলার ঈদের চেয়ে এ সময়টার ঈদ আমার বেশী ভাল লাগতো।

২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৩

লেখক বলেছেন: সেই সব স্মৃতি, বড়ই সুখের স্মৃতি...

ভালো লাগার, ভালো বাসার

১৫. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৪
উল্কা বলেছেন: :((
লেখাটার জন্য +++
মনটা খারাপ হয়ে গেল
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: স্যরি, মন খারাপ করে দেবার জন্য

২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: ঈদ...!!! ???

১৭. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২২
মাহবুব সুমন বলেছেন: ঈদ মোবারক বড় ভাই।

সব মধ্যবিত্ত পরিবারেই ঈদের স্মৃতি মনে হয় একই রকম। কস্ট-ভালোলাগার অদ্ভুত মিশ্রন।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: ঈদ মোবারক ছুডু (!!)ভাই।

আসলেই, তবে আমরা তখন মধ্যবিত্ত ছিলাম না।

আমরা ছিলাম নিম্ন মধ্যবিত্ত...

১৮. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৮
মাহবুব সুমন বলেছেন: বড় ভাই, অনেক মিল আছে আমাদের মাঝে। ঐ সময় আমার জন্ম হয়নি কিন্তু আমাদের অবস্থায় এক রকম সেরমই ছিলো।
১৯. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১১
মেসবাহ য়াযাদ বলেছেন: দুর বাদ দেন তো...
ভালো স্মৃতি, সুখের স্মৃতি ভাবুন...

এখন কোথায় ? কেনো ? গ্রামের বাড়ি ?
ইত্যাদি...ইত্যাদি জানিয়ে বরং মেইল করুন...

২০. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৩
মাহবুব সুমন বলেছেন: আপনার মেইল এড আমার কাছে আছে বদ্দা ;)

ঈদ মুবারক। দেশে আইসা ২০ টাকা ঈদ সালামী নিবো কিন্তু ;) আপাত বকেয়া রইলো।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৮

লেখক বলেছেন: অনে কি ছাডিগাঁইয়া নি ?

খুব সহসা কি দেশে আসছেন ?
বেঁচে থাকলে নিশ্চয়ই দেখা হবে.
মরে গেলে পঁচে যাবো...

২১. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩০
মাহবুব সুমন বলেছেন: ৫০% ময়মনসিঙা + ৫০% ঠাকুরগাঁইয়া :)
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: অন্যদিন...
ইফতারের সময় হয়ে গেছে, যাই...

২২. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩১
বেয়াকুফ বলেছেন: @লেখক, সরি ফর অফটপিক কমেন্ট।
@মাহবুব সুমন, কি হে ভায়া, জাস্ট মাইনাস দেওয়ার কারনে আমাকে ব্লক করে দিলেন আপনার ব্লগে? হ্যাপি ব্লগিং।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: ঠিকাছে, আমি কিছু মনে করিনি...

২৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪০
মৈথুনানন্দ বলেছেন: প্রোফায়লের কথাটা পছন্দ হয়নি। আমি কুকুর ভালোবাসি।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: সেটা আপনার ব্যাপার...
আমি তো প্রোফাইলে বলিনি,
কুকুরকে ভালো বাসবেন না..
আমি শুধু আমার কথা বলেছি

২৪. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫২
মুনীর উদ্দীন শামীম বলেছেন: ভাল লেগেছে.....................
ঈদ মুবারক এবং পূজার শুভেচ্ছা!!!!
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা

২৫. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০৭
রাজামশাই বলেছেন: আগে পড়ি নাই কেন?

প্লাসাইলাম
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১২

লেখক বলেছেন: থ্যাংকু, আগাম ঈদ এবং পুজার শুভেচ্ছা

২৬. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৪
গিয়াস আহমেদ বলেছেন: মন ছুঁয়ে যাওয়া লেখা।
হ্যাঁ, আমাদের ছেলেবেলার ঈদ ছিল কত সাদামাটা! এখন বাচ্চাদের আনন্দ দেখেই আনন্দ আমাদের...।
০৪ ঠা অক্টোবর, ২০০৮ দুপুর ১:০০

লেখক বলেছেন: এখনকার ঈদ যন্ত্রণার মনে হয়রে ভাই !
পকেটের অবস্থা বড়ই করুণ হয়ে যায়।
তবে হ্যাঁ, এর মধ্যেও এক ধরণের তৃপ্তি পাই...

২৭. ০১ লা অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৬
তপন বাগচী বলেছেন: আমার স্মৃতিতে কোনো ঈদ নেই। কিন্তু বড়বেলার স্মৃতিতে ঈদ ভাস্বর হয়ে আছে। গত ২৩ বছর ধরে ঢাকায় ঈদ উদযাপন করি। একাধিক বন্ধুর বাড়িতে যাই, খাই, আড্ডা দিই। কিন্তু এবার বিকেল ৩টা থেকে অফিস সামলাতে হবে। তাই ঈদের মজাটা নিতে পরের দিনকে বেছে নেয়ার চেষ্টা করছি। সবাইকে ঈদ মোবারক।
০৪ ঠা অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: মিডিয়াতে কাজ করলে এমনই হয়! আপনি তো একুশে টিভিতে, তাই না দাদা ?
কোন একদিন দেখা হবে আপনাদের অফিসে। আমি তো
প্রায়ই যাই একুশেতে...
দেরিতে হলেও ঈদ মোবারক

২৮. ০২ রা অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৫
আহমেদ হেলাল ছোটন বলেছেন: ঈদের দিন লেখাটা পড়ে ভালো লাগল।
ধন্যবাদ
ঈদের শুভেচ্ছা
০৪ ঠা অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ মেন্টাল (ডাক্তার)দাদা...

 

মোট সময় লেগেছে ০.৯৯১৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দেশটাকে অনেক ভালবাসি আমি। ভালবাসি বউ আর আমার ছেলে ‌‌ রোদ্দুর কে।
ঘেন্না করি রাজাকার, কুত্তা আর সাপকে। ঘোরা, আড্ডা আর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ