আমার প্রিয় পোস্ট
- ওয়ান ইলেভেন এর দুই বছর বা এক যুগ পূর্তি !!! - মেসবাহ য়াযাদ
- আমাদের ঈদ এবং স্মৃতির জাবর কাটা... - মেসবাহ য়াযাদ
- হচ্ছে কী এ সব ?? - মেসবাহ য়াযাদ
- আজকে মেসবাহ য়াযাদ ভাইয়ের জন্মদিন!!!!!!
- অন্যরকম
- ব্লগে বারো ভূঁইয়ার জমিদারি : ব্লগে ভয়ের সংস্কৃতি - ফিউশন ফাইভ
- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম লেখা (মুক্তিযুদ্ধে যারা বাবা হারিয়েছ তোমাদের সবার জন্য উৎসর্গ) - মুনীর উদ্দীন শামীম
- আমিই লোকালটক!! - সুমন রহমান
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আয়োজিত ব্লগার সমাবেশে উত্থাপিত প্রস্তাব ও কর্মপন্থা - কৌশিক
- মাননীয় নেত্রী শেখ হাসিনা, ১৬ বছর পরও কি আপনার এই বক্তব্য অনুদিত হবে না? - অমি রহমান পিয়াল
- ৫০ জন যুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম - অণৃণ্য
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- অনুভূতির ব্লা ব্লা ব্লা... - লাল দরজা
- রাজাকারমুক্ত ব্লগ বনাম A-TEAM - সবাক
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ফিউজিটিভ
- মুখ, মুখোশ আর একজন বিক্রয়কারী তরুণী - অন্যমনস্ক শরৎ
- আমার মা, আমার ঈশ্বর। - ফরহাদ উিদ্দন স্বপন
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- নরম নরম তেলাপোকা ভোর - কৌশিক
- আমাদের আত্মপরায়নতা এবং মানবিকতার মৃত্যু - রাসেল ( ........)
- আসুন, শাশ্বতের বাঁচার লড়াইয়ে সামিল হোই - আ-আল মামুন
একজন ব্লগারের প্রায় মৃত্যু...(ইন্নালিল্লাহে ... রাজিউন)
০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৪
৪ দিন ঈদের ছুটি কাটিয়ে গতকাল থেকে অফিস করছি। আসলে অফিসে তেমন কোন কাজ নেই। আমাদের মিডিয়া এন্ড কমিউনিকেশন ডিপার্টমেন্ট হচ্ছে- মূল ভবনের পাশে। ভবনের এক এবং দোতলায় মার্কেট। ঈদের ছুটির কারণে মার্কেট বন্ধ। বন্ধ লিফটও। আমরা বসি ভবনের ছয় তলায়। গতকাল অফিসে তেমন কেউ আসে নাই। বিকেল পর্যন্ত আড্ডা মেরে বাসায় ফিরে যাই।
আজ সকালে যথারীতি অফিসে আসি। মার্কেট বন্ধ হলেও সিকিউরিটির লোকজনকে বলাতে ওরা লিফট চালু করে দেয়। আগের লিফটে আমার অন্য কলিগরা উঠে যায়। আমি সিগারেট কিনে আনতে যেয়ে দেরি হয়। পরের লিফটে উঠি। লিফট ১ ২ ৩ ৪ পেরিয়ে প্রায় ৫ তলাতে। হঠাৎ বিদ্যুৎ চলে যায়...। লিফট থেমে যায়। সাধারণত মিনিট খানেকের মধ্যে জেনারেটর চালু হয়ে যায়। সো, নো টেনশন! আমি লিফটের ভেতরে গুনগুন করে গান গাইছি। ১২৩ করে প্রায় ৫ মিনিট কেটে যায়। জেনারেটর আর চালু হয়না। আমি লিফটের ভেতরে ঘামছি। ইমার্জেন্সি বোতামে চাপ দিলাম। ওটা কাজ করছে না!
লিফটের ভেতরে সাধারনত মোবাইল কাজ করে না (আমার তো আর সিটিসেল ফোন না !)। আজ মোবাইল কোম্পানি আমার প্রতি সদয় হয়েছে। অর্ধেকের মত নেটওয়ার্ক পাওয়া গেল। আমি কলিগকে ফোন করে লিফট বন্ধের খবরটা জানাই। কলিগ তাড়াতাড়ি সাথে আরো ২/১ জন নিয়ে লিফটের লোকজন আর সিকিউরিটিকে খবর পাঠালো। ওদের কথা বার্তা সব শুনতে পাচ্ছিলাম আমি। সিকিউরিটির লোকজনের কথা শুনে আমার তো আক্কেল গুড়ুম! বলে কীনা, জেনারেটর চালু হচ্ছে না, নষ্ট। ঈদের পরে অফিস খুললে জেনারেটরের কাজ করার কথা ! এদিকে কখন যে বিদ্যুৎ আসবে ? লিফটের ভেতর আমি দর দর করে ঘামছি ...
ছেলেটার চেহারা ভেসে উঠলো। বন্ধু-বান্ধব, ব্লগ, আত্নীয়-স্বজনদের একে একে মনে পড়তে শুরু করলো। অদ্ভুত এক অনুভূতি! এ বলে বুঝানোর নয়। লিফটের সামনে সবাই প্রাণপন টেষ্টা চালাচ্ছে। লিফটের দরজা আর খোলা যাচ্ছে না। কেউ কেউ আমাকে সান্তনা দিচ্ছে। ছুটির দিনেও মোটামুটি বেশ লোক জন জমে গেছে। ভাবছি, শেষবারের মত ছেলে আর তার মায়ের সাথে ফোনে কথা বলে নেই। ওদের কী বলবো, সেটাও ঠিক করে ফেলেছি...।
হঠাৎ চোখের সামনে অনেক লোকজন আর আলো দেখলাম। লিফটের দুই কর্মী অনেক চেষ্টা শেষে দরজা খুলতে পেরেছে। বেঁচে থাকা অনেক আনন্দের। সাহসী মানুষের মত (!) আমি লিফট থেকে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে বুক ভরে শ্বাস নিলাম।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কৌশিক বলেছেন:
ইন্টাল লিনাস্ক তিন্নি লিলা হিয়া রিয়া জাইরা তুন
লেখক বলেছেন: মানে কী বেয়াই ??
ইউনুস খান বলেছেন:
আল্লাহ বাঁচাইছে বউ পাগল মানুষটারে।
লেখক বলেছেন: আসলেই বাঁচানোর মালিক আল্লাহ !
মিলটন বলেছেন:
ঐ যে বুক ভরে শ্বাসটা নিয়েছিলেন, ওর শিহরন টা কত অদ্ভুত ছিল তাই না?
লেখক বলেছেন: হ্যাঁরে ভাই, একেই বলে পুনর্জন্ম...
লেখক বলেছেন: আসলেই ভয়ানক। এখনও মনে হলে ভয়ে শীত শীত লাগে...
লেখক বলেছেন: ভয়াবহ অভিজ্ঞতা...
রাজামশাই বলেছেন:
ইউনুস খান বলেছেন: আল্লাহ বাঁচাইছে বউ পাগল মানুষটারে।
লেখক বলেছেন: আরে বাদ দেন রাজামশাই, পাগলে কী না বলে ??
লেখক বলেছেন: ক্যান, আমি কী করছি ??
লেখক বলেছেন: থ্যাংকু
সৌপ্তিক বলেছেন:
লেখক বলেছেন: কতা হাছা ! তয় সত্যই ভয় পাইছিলাম আরিফ...
লেখক বলেছেন: মারাত্বক বলে মারাত্বক !
পেরায় ইন্নালিল্লাহে...
লেখক বলেছেন: স্বস্তি, সাথে ভয়ানক অভিজ্ঞতা। ফলাফল ঃ পৃথিবীতে আরো একটা বাজে লেখার জন্ম
অন্যমনস্ক শরৎ বলেছেন:
ফিরা আসছেন ভালো কথা। কিন্তু লিফটে আপনার সাথে যেই মহিলা আটক পড়ছিল তার কথা তো কিছু কইলেন না। তিনি সুস্থ তো?? খেক খেক হা হা হা হা। প্রত্যাবর্তন স্বাগতম।
লেখক বলেছেন: ...লিফটে আপনার সাথে যেই মহিলা আটক পড়ছিল... মহিলা ক্যান ?
তরুনী নয় ক্যান ?? আপনেরে মাইনাস
শওকত হোসেন মাসুম বলেছেন:
ভাল হইছে মরেন নাই, তাইলে তো মিথ্যা কইরা বলতে হইতো আহারে পোলাডা ভাল ছিল.............
লেখক বলেছেন: হা হা হা হা হা হা হা হা (অট্টহাসি)
শওকত হোসেন মাসুম বলেছেন:
আপনারে পেলাস, লিফটারে মাইনাস।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
ইন্টাল লিনাস্ক তিন্নি লিলা হিয়া রিয়া জাইরা তুন এইহানে তিন্নি কই থেইকা আইল?
লেখক বলেছেন: বুঝলাম না, বুঝাইয়া দেন !!
অন্যমনস্ক শরৎ বলেছেন:
আসলে তরুনীই হইব, আপনার চোখে যে তরুণী আমার চোখে মহিলা আরকি। আপনের চোখরে মাইনাস।
লেখক বলেছেন: তুমার চোখরে ডাবল মাইনাস
লেখক বলেছেন: তিন্নি, শাবনুর, পপি, অপি, তিষা কেউ ছিলোনা...আফসুস !!
লেখক বলেছেন: আমি সামনের দরজা দিয়াই নামছি। লিফটা একদম ফ্লোর বরাবর এসেই বন্ধ হয়েছিল
লেখক বলেছেন: সত্যি,সত্যি, সত্যি। তিন সত্যি...তয় ডরাইছি
(আপনের বিবাহের ১২ বছর পূর্তি / খাওন দাওনের কী অইলো ?)
লেখক বলেছেন: হ, কী করুম কন ? বদ লোক সহজে মরে না...
অক্ষর বলেছেন:
এরপর থিকা পরিবারের সবাইরে নিয়া একসাথে ঘুরবেনলিফটেও একসাথে উঠবেন, তাইলে কার স্মৃতি কষ্ট কইরা মনে করতে হইবোনা, সামনা সামনিই দেখতে পারবেন
লেখক বলেছেন: আইচ্ছা
বাবুয়া বলেছেন:
যায়াদ ভাই, সত্যি বলছি-আমি যদি অমন অবস্থায় কোন দিন পরি-আমি নির্ঘাত ঘুমিয়ে থাকবো। আমি একবারো চিল্লা চিল্লি কজরবোনা দরজা খোলার জন্য। আমি কোন এক দিন লিপ্টে আটকা পড়বো...... মনে মনে ভেবে না খেয়ে থাকার প্রাক্টিস শুরু করি। আমি এক নাগাড়ে ৫০ ঘন্টা কোন কিছু, এমন কি পানিও পর্যন্ত না খেয়ে ছিলাম! আমি ঐ প্রাক্টিসটা এক বার নয়-অন্তত ৫/৬ বার করেছি। আপনারাও ইচ্ছে করলে অমন করতে পারবেন।
লেখক বলেছেন: খাবার নিয়ে টেনশন না। আমার এমনিতে মনোবল প্রচন্ড। তারপরও মানসিক চাপ আর আতংক এসে এক সময় গ্রাস করে । সেটাই সমস্যা
মুহিব বলেছেন:
ভাই আজকেই আপনার পাওনা ২০ টাকার ফ্লেক্সি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ।
লেখক বলেছেন:
আজকেই পাঠান। আপনি তো আবার কথা না রাখাতে চ্যাম্পিয়ন
ড্রিমক্যাচার বলেছেন:
ভাবছি, শেষবারের মত ছেলে আর তার মায়ের সাথে ফোনে কথা বলে নেই। শেষ বাবের মত ক্যান, লিফটের দরজা কিচুক্ষন না খুললে কি মানুষ অটোমেটিক মারা যাই?
একজন সুস্হসবল মানুষ খাবার বা পানি না খায়া মিনিমাম ৫ থাইকা ৭ দিন বাচে, ম্যাক্সিমাম রেকড মনে হয় ৪৫ দিন সো আপনে ৫ মিনিট লিফটের দরজা না খুলতেই পরপারের রাস্তা কিভাবে পাইলেন?
লেখক বলেছেন: ড্রিমক্যাচার বলেছেন: ..শেষ বাবের মত ক্যান, লিফটের দরজা কিচুক্ষন না খুললে কি মানুষ অটোমেটিক মারা যাই?
নারে ভাই, লিফটের দরজা কিছুক্ষণ না খুললে মানুষ মারা যায় না। মানুষ মারা যায়- আতংকে এবং অক্সিজেনের অভাবে। এখানে খাবারটা বিষয় না। বুঝাইতে পারলাম ?
লেখক বলেছেন: থ্যাংকু
আনিসুজ্জামান উজ্জল বলেছেন:
যাক মরনের ট্রেনিং হয়ে গেল। আর ভয় নাই বস।
লেখক বলেছেন: হ, তাইতো দেখতাছি। মনে হয়, বজ্রাঘাত ছাড়া মরণ নাই
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
শেষ বাবের মত ক্যান, লিফটের দরজা কিচুক্ষন না খুললে কি মানুষ অটোমেটিক মারা যাই?
-----------
হা হা প গে
লেখক বলেছেন: থ্যাংকু জনাব
সত্যি বলছি-আমি যদি অমন অবস্থায় কোন দিন পরি-আমি নির্ঘাত ঘুমিয়ে থাকবো। আমি একবারো চিল্লা চিল্লি কজরবোনা দরজা খোলার জন্য। আমি কোন এক দিন লিপ্টে আটকা পড়বো...... মনে মনে ভেবে না খেয়ে থাকার প্রাক্টিস শুরু করি। আমি এক নাগাড়ে ৫০ ঘন্টা কোন কিছু, এমন কি পানিও পর্যন্ত না খেয়ে ছিলাম! আমি ঐ প্রাক্টিসটা এক বার নয়-অন্তত ৫/৬ বার করেছি। আপনারাও ইচ্ছে করলে অমন করতে পারবেন
********************
জ্বীনা ভাই, আমার এত শখ নাই।
দুনিয়াতে আইছি খাইতে। না খায়া থাকুম ক্যান?
লেখক বলেছেন: না, না। আপনে খাইতে থাকেন...
আপনেরে যে মানা করবো- তারে মাইনাস
ড্রিমক্যাচার বলেছেন:
লেখক বলেছেন: মানুষ মারা যায়- আতংকে এবং অক্সিজেনের অভাবে। এখানে খাবারটা বিষয় না। বুঝাইতে পারলাম ?
অক্সিজেন সংক্রান্ত আপনার ধারনাটা ভুল কারন বাসাবাড়ি বা অফিসের লিফট কখনো এয়ারটাইট হয়না তাই অক্সিজেন শেষ হবার কোনোই চান্স কখনোই নাই,
লিফটে কিছু সময়ের জন্য আটকে পরলে হুদাই আতংকিত হবার যে কিছু নাই এটা পশ্চিমা দেশ গুলাতে লোকজনকে শেখানো হয়। বাংলাদেশেও লোকজনকে এসব বিষয়ে সচেতন কইরা তুলা উচিত
গিয়াস আহমেদ বলেছেন:
আমাদের একুশে'র লিফটে প্রায়ই ওই আটকানির ঘটনা ঘটে। আমরা হৈ চৈ করে বের করি। আর ভাবি, কবে য্যান আটকা খাই!একটা ফ্রি টিপস দেই, একুশে টেলিভিশনের প্রথম লিফটটায় উঠবেন না। ওইটা বেশ বেকায়দার...
এরপর থেকে লিফট বিষয়ক একটা ফোবিয়া কাজ করে আমার নিজের ভেতর।
ধন্যবাদ আপনাকে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
























