জাত গেলো, জাত গেলো বলে অনেক চিল্লাচিল্লি করলো আমাদের মৌলবাদী সংগঠনের নেতা-কর্মীরা। গ্রাম বাংলার হাজার মানুষের প্রিয় শিল্পী মমতাজ এর গানের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য করলো প্রশাসনকে। যেটি হবার কথা ছিলো- কিশোরগঞ্জে। এরপর আমাদের উগ্র মৌলানা ভাইয়েরা ধর্মের দোহাই দিয়ে আর প্রশাসনের নাকে দড়ি দিয়ে বিমান বন্দরের সামনে থেকে লালন ভাষ্কর্য নামিয়ে ফেললো। সারাদেশকে সকল ধরণের ভাষ্কর্য নামিয়ে ফেলার হুমকি দিলো। আমরা শুনলাম, দেখলাম।
একদিন..দুদিন গেলো। অবশেষে প্রতিবাদী হয়ে উঠলো সচেতন শিল্পী সমাজের ব্যানারে শিল্পী, ছাত্র, শিক্ষক, কবি, সাংবাদিক, লেখকসহ আপামর জনগণ । ক্ষোভে, ঘৃণায় মানব বন্ধন, মিটিং, বিবৃতি, মৌণ মিছিল, প্রতিবাদী গান, ব্যাঙ্গাত্বক চিত্র আঁকাসহ অনেকগুলো কর্মসূচি পালন করলো। মৌলবাদীরা চুপচাপ ! তেমন কোনো নড়াচড়া নেই ওদের।
ইতোমধ্যে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনাসহ বিভাগীয় শহরে সচেতন শিল্পী সমাজের ব্যানারে প্রতিবাদ সমাবেশ, মিছিল, মিটিংসহ নানা কর্মসূচি পালিত হয়েছে এবং তা অব্যাহত রয়েছে।
বিশেষ খবর :
মৌলবাদী, ধর্ম ব্যবসায়ীরা কিশোরগঞ্জে মমতাজের কনসার্ট বাতিল করেছে। সুখের খবর হচ্ছে, সচেতন শিল্পী সমাজের ব্যানারে আগামী ১৩ নভেম্বর কিশোরগঞ্জে কনসার্টটি হচ্ছে। এবার মমতাজ একা নয়। তার সাথে আরো দুজন নারী শিল্পী আছেন। আনুশেহ এবং কৃষ্ণকলি। এবার যাবে কোথায় বাছাধনেরা !! তোমরা একজনেরটা বন্ধ করেছো, আমরা সেটা তিনজনকে দিয়ে করবো !!!
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



