আমার প্রিয় পোস্ট

ওয়ান ইলেভেন এর দুই বছর বা এক যুগ পূর্তি !!!

০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৪

শেয়ারঃ
0 0 0

১৯৭৭ সাল থেকে মেয়েটিকে চেনে ছেলেটি। বড় বোনের কাছে পড়তে আসতো মেয়েটি। ওরা থাকতো একই কলোনীতে। ছেলেটি আর মেয়েটির পরিবারের মধ্যে এক সময় সখ্যতা গড়ে উঠে। এভাবে ৭৭ থেকে ৮২। এক সময় ছেলেটির বাবা বদলী হয়ে যায়। কলোনী ছেড়ে তারা চলে যায় অন্য কোনো স্থানে। মেয়েটি থেকে যায় আগের স্থানেই।

ছোট কাল থেকেই ছেলেটি বাউন্ডুলে। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা, যখন তখন দেশের এ স্থান থেকে সে স্থানে ঘুরতে চলে যায়। নামে মাত্র পড়তো বিশ্ববিদ্যালয়ে। ক্লাস টাসের ধার ধারতো না। ৯১ সালে ছেলেটি কঠিন ভাবে জড়িয়ে পড়ে একটা মেয়ের সাথে। তদ্দিনে সে চাকুরী নিয়ে ঢাকার বাইরে। প্রতি সপ্তাহে ঢাকায় আসা আর মেয়েটির সাথে দেখা করা ছিল ছেলেটির নিয়মিত রুটিন। ছেলেটির পরিবার, বন্ধুমহল- সবাই জানতো ওদের বিষয়টি। ৯১ থেকে ৯৪। ভালোই যাচ্ছিল ওদের দিনকাল।
হঠাৎ ঝড় শুরু হয়। সে ঝড়ে টানা ৪ বছরের সম্পর্কটা তছনছ হয়ে যায়। স্বল্প আয়ের ছেলেটিকে নিয়ে স্বপ্ন দেখা মেয়েটি স্বপ্নের জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। মেয়েটির বড় দু বোনের নিজেদের ঢাকায় বাড়ি আছে। আর ছেলেটি...? ৫/৬ হাজার টাকা বেতনের চাকুরী করে। কী হবে মেয়েটির ভবিষ্যৎ ? তাই ঠান্ডা মাথায় (!) বসে সম্পর্কের ইতি ঘটালো মেয়েটি। ছেলেটি আর তার বন্ধুদের তরফ থেকে সম্পর্কটা টিকিয়ে রাখার ব্যাপারে চেষ্টার কমতি ছিল না, হয়নি। সবাই ব্যর্থ হয়।

৯৫ সালের ফেব্র“য়ারি মাস। বই মেলায় ছেলেটি একটা স্টল নেয়। সে সময় হুমায়ূন আহমেদের যুগ। তাই হু.আহমেদের একক বইয়ের দোকান করে। দোকানের নাম- কোথাও কেউ নেই। মধ্য ফেব্র“য়ারির কোন এক ছুটির দিনের ঘটনা। দুপুরের পর একদল মেয়ে এলো দোকানে। এর মধ্যে একটি মেয়েকে দেখে ছেলেটির এক বা একাধিক হার্টবিট মিস হলো। সমস্যা হচ্ছে, মেয়েটি খুব চেনা-কিন্তু চিনতে পারছে না ছেলেটি ! বেশ কিছু সময় পর মেয়েটির বান্ধবীরা পরিচয় দিলো। তাইতো ! ছেলেটি চমকে উঠে। এইতো সেই মেয়ে, যাকে নিয়ে ছোট বেলায় সে স্বপ্ন দেখতো। এ মেয়েটিকে ৮২ সালের পর আর দেখেছে কি না, মনে নেই।

বাসায় ফিরে ছোট ভাই বোনদের মেয়েটির গল্প বলে। শুনে ভাই বোনেরা উল্লসিত হয়। নিজেদের মধ্যে জরুরি মিটিং করে। বাবা কে গিয়ে বলে- ‘ আমরা মেজদার জন্য পাত্রী পেয়েছি। আপনি অনুমতি দিলে ওর বাবা-মায়ের সাথে আলোচনা করা যায়।’ ছেলেটির মা মারা গেছেন ৮৮ সালে। বাবা দীর্ঘদিন থেকে একা। তার বড় ছেলে বৌ নিয়ে আলাদা থাকেন। সপ্তাহান্তে বাবার সাথে দেখা করে যায়। সারা দিন ছেলে মেয়েরা স্কুল-কলেজ আর অফিসে ব্যস্ত থাকে। সব ভেবে বাবা রাজি হন। ৯৬ সালের মাঝামাঝি মেয়েটির পরিবারের কাছে প্রস্তাব পাঠানো হয়।ছেলেটির বাবার সাথে মেয়েটির বাবার আগে থেকেই চমৎকার সম্পর্ক ছিল। যদিও ম্যালাদিন যোগাযোগ নেই। কিছুদিন সময় চেয়ে নেয় মেয়েটির বাবা। অবশেষে হ্যাঁ বলেন তিনি।

৯৬ সালের ১ নভেম্বর মহা ধুমধামের সাথে মেয়েটি আর ছেলেটির বিয়ে হয়। তারপর ? কতকিছু ঘটে পৃথিবীতে...। ওদের জীবনে। মেয়েটির বাবা মারা যান ৯৮ সালে। ২০০০ সালে ওদের এক ছেলে সন্তান হয়। ২০০১ সালে ছেলেটির বাবা মারা যান।

আজ ২০০৮ সালের ১ নভেম্বর। আজ বাংলাদেশের ওয়ান ইলেভেনের দ্বিতীয় বর্ষ পূর্তি। আর ছেলেটি এবং মেয়েটির বিয়ের এক যুগ পূর্তি। হাসি-আনন্দ-দুঃখ-বেদনা-কষ্ট-সুখ নিয়ে ওরা দিব্যি কাটিয়ে দিয়েছে ১২ বছর। ওরা ভাল আছে, সুখে আছে। আসুন, ছেলেটি আর মেয়েটির জন্য দোয়া করি- ওরা আমৃত্যু সুখে থাকুক। ভাল থাকুক।

পুনশ্চ : এই গল্পের সাথে লেখকের জীবনের সম্পর্ক কাক তাল মাত্র !

 

সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৬

লেখক বলেছেন: কার দাওয়াত, কীসের দাওয়াত ??

২. ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৯
বৃত্তবন্দী বলেছেন: হ্যাপ্পি যুগ পুর্তি/ফুর্তি ;)
৩. ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৯
নিশাচর বলেছেন: পিলাচ.............+

আমি পড়তে পড়তেই বুইঝ্যা ফালাইছি ওস্তাদ !!!!!!

শুভ হোক আপনার পরবর্তী দিনগুলো। অনেক অনে.................ক............. শুভেচ্ছা।
০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৮

লেখক বলেছেন: ওই, অতো বেশি বুঝিস না কৈলাম...

৪. ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ১:২০
বুলবুল আহমেদ পান্না বলেছেন: এই গল্পের ছেলেটির বিয়ের ১ যুগ পূর্তিতে শুভেচ্চা.............

আপ্নেরে কিন্তু কিছুইনা....;)
৫. ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ১:২১
বৃত্তবন্দী বলেছেন: সরি য়াযাদ ভাই ভুইল্যা গেসিলাম...
৬. ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ১:২২
তানজু রাহমান বলেছেন: বাহ! কিন্তু রিকশায় ওড়না পেঁচানো নিয়েও কি জানি কি একটা শুনেছিলাম মনে পড়ে পড়ে...
০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৪

লেখক বলেছেন: রিকশায় ওড়না পেঁচাইছিলো ? কার, কবে ??

৮. ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩০
শুভবার্তা বলেছেন: ১২ বছর? এত্তোদিন? ক্যামনে কাটাইলেন? বীর পুরুষ অভিনন্দন আপনাকে।
০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৪

লেখক বলেছেন: যে পারার সে পারে...

৯. ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩১
মো মুজাহিদ আলম বলেছেন: সুখ জিনিসটা আপেক্ষি, আপনার যাতে সুখ আরেক জনের হয়ত তাতে কষ্ট। আপনার যাতে কষ্ট তাতে অনের হয়ত সুখ ।
তার পরও এক যুগ আপনি সুখে আছেন জেনে সুখি হলাম ।
১০. ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩৩
মুহিব বলেছেন: ২০২০ সালে এমনিই একটি পোস্টের অপেক্ষায় থাকব। (যদি বেচে থাকি)
০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৯

লেখক বলেছেন: ঠিকাছে। বাঁইচা থাকেন ততদিন...

১১. ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪৯
মিলটন বলেছেন: আমি প্রার্থনা করি, ছেলেটি আর মেয়েটির জীবনে এমন যুগ আরো অনেক অনেক বার আসুক। প্রতি যুগেই যেন তাদের পূর্ণজন্ম হয়। ভালোবাসা যেন দৃষ্টান্ত হয় সবার মাঝে। আর উড়নচন্ডী ছেলেটার জন্য আলাদা করে অনেক ভালবাসা জমা আছে আমার মনে। সেটা না হয় নাই বললাম। আর মেয়েটির জন্যও রয়েছে আমার ভালোবাসা। :)
০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩০

লেখক বলেছেন: ছেলেটি আর মেয়েটি কী ভাগ্যবান !!! আফসুস...

১২. ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫০
ফারুক আহসান বলেছেন: শুভ একযুগ পূর্তি । আমারটা আরো জটিল দিনে ২৬ শে মার্চ ।
১৩. ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫১
সুমন সালেহী বলেছেন: ছেলেটিকে শুভেচ্ছা. এই শুভেচ্ছা আপনি পেলে তা কাকতাল মাত্র!!!
১৪. ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৭
সামী মিয়াদাদ বলেছেন: কাক আর তাল মিল্যা তো সব জগাখিচুড়ী হইয়া গেল.....

পুলা মাইয়া,.....এবং তাগো পুলা সবাইরে এই অধমের ফেনীল শুভেচ্ছা

ভাল থাকুক তারা সবাই মিলে....
০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: হ,আমিও কৈ তারা ভালো থাকুক...

১৫. ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৭
বলাক০৪ বলেছেন: শুভবার্তা ভাই, কোনদিক দিয়ে যে দুইযূগ যাবে এরা কিন্তু জানতেও পারবে না। বি্য়েটা এমনই মধুর এখনও আমাদের মত বেকুব বাংলাদেশীদের কাছে। শুভেচ্ছা ছেলে এবং মেয়েটিকে।
১৬. ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ২:০৯
মাহবুবুল আলম লীংকন বলেছেন: যুগ পূর্তির অভিনন্দন!!!
১৭. ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৯
শফিকুল বলেছেন:
আমার একযুগ গেলো ১৮ ই অক্টোবর ২০০৮।

সত্যিই এই অনুভুতি প্রকাশ করার ভাষা নাই ।

বেস্ট অফ লাক।
০১ লা নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১৫

লেখক বলেছেন: বেস্ট অব লাক

১৮. ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৬
বাবুই বলেছেন: জোড়া-তালীর সহিত কোকিল-তালীয় শুভেচ্ছা উইথ হাত-তালি।
হ্যাপ্পি...
০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: হাত-তালি..........

১৯. ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪০
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: শুভকামনা রইলো যুগপেরুনো জুটির জন্যে!
২০. ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৩
মুকুল বলেছেন: বাকি জীবন আনন্দে কাটুক, ভালোবাসায় কাটুক, শুভকামনা...
০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: আমারও শুভকামনা !!!

২১. ০১ লা নভেম্বর, ২০০৮ বিকাল ৩:১২
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: উফফফফফ
ভুইলাই গেছিলাম :(
চরি...

বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা....
জীবনের বাকিটা সময় কাটুক
সুখে ... আনন্দে... হাসিতে ...


ভাল থাকেন ... ভাল কাটুক
০১ লা নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২২

লেখক বলেছেন: আইজকা রাইতের বিষয়ে কী হইলো (নাজসহ)...??
সকালে মোবাইল বন্ধ পাইছিলাম

২২. ০১ লা নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৪
মাহবুব সুমন বলেছেন: মানুষের জীবন কত বিচিত্র............ :(


ঈদ মোবারক বস। শুভ বিবাহ বার্ষিকী।
০১ লা নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: শুভ নববর্ষ ভায়া !

২৩. ০১ লা নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৬
মাহবুব সুমন বলেছেন: বস গল্পটা কি আপনার ?

৭৭ সাল !! ঐ সময়তো আমার জন্ম :(
০১ লা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: ওই সময় আমি ৫ ক্লাসে পড়ি...

২৪. ০১ লা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৩
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আমার মোবাইল খারাপ হৈয়া গেছে :(
নাজ এর আজকে এক্সাম ৬টা থেকে ৮:৩০
০১ লা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: নতুন একটা মোবাইল যৌতুক নে....!!!

২৫. ০১ লা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩০
এহসান হাবীব বলেছেন: গল্পটি ভালো লেগেছে। ধন্যবাদ।
গল্পটি আরও একটু বিস্তৃত করলে আর বুননে ঘনত্ব আনতে পারলে আরো ভালো হত বলে আমার মনে হয়। পুনশ্চের বাক্যটি না থাকলেও চলতো বোধ হয়।
যাই হউক ভাই, আগ বাড়িয়ে মাতাব্বরী করলাম। কষ্ট না পেলে সুখী হবো।
আবারো ধন্যবাদ।
০১ লা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ

২৬. ০১ লা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৭
ফ্রুলিংক্স বলেছেন: পাবলিক কি স্বাদে বাংলা ছি:নেমা দেখা বাদ দিছে:)

শুভকামনা।
০১ লা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬

লেখক বলেছেন: ভাল কইছেন

২৭. ০১ লা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
আরিফ জেবতিক বলেছেন: যাক , ১৩ বছর পরে মধুর মিলন , বাংলা সিনেমা ফেল এমনকি ফেল চন্ডিদাস ও রজকীনির ১২ বছরের গিট্টু ।

ইয়ে....পোস্টে অনেক কিছুই ডিটেইলসএ আসলেও অনেক কিছুই আসেনি ...মানে বিয়ের আগের সবই এসেছে বটে ...তবে বিয়ের পরের ব্যাপারটা ...মানে ঐ যে নায়কের ছেলে জন্মানোর বিষয়ে আর কি .....।
০২ রা নভেম্বর, ২০০৮ দুপুর ২:০৪

লেখক বলেছেন: এ সব বড়দের বিষয়। ব্লগে অনেক শিশুরাও আছে....সুতরাং আমরা এই বিষয়ে জন সমক্ষে কথা না বলি....!!!

২৮. ০১ লা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
নজরুল কবীর বলেছেন: @ স্যার তথ্য বিভ্রাট.....

' আজ বাংলাদেশের ওয়ান ইলেভেনের ২য় বর্ষপূর্তি' - ওয়ান/ইলেভেন মানে ১ নভেম্বর নয়, ১১ জানুযারি.....

যা হোক , ওয়ান ইলেভেন লিখে নিজের বিয়ের যুগপূর্তির খবরটাকে আরো আকর্ষনীয় করার জন্য অভিনন্দন ওস্তাদ।

তয় ভাবীর উদ্দেশ্যে একখান প্রশ্ন , ১২ বছরে যেই ১২ টা কিশোরীর সঙ্গে এই লেখার নায়ককে দেখা গেছে, তাদের জীবনের ১২ টা কী আপনি বাজিয়েছেন; নাকি ওরা আপনার জীবনের ১২ টা বাজিয়েছে ??

শুভ শুভ শুভ দিন
আইজ মেসবাহ য়াযদের
বিয়ার দিন....
০২ রা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: এসব কী ধরণের কথা... এই ভাবে কেউ হাটে হাড়ি ভাঙ্গে ??
কিশোরীরা এখন তরুনী...রমণী....কিংবা গৃহীনি...

ধন্যবাদ

২৯. ০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৩
শিরোনামহীন বলেছেন: ছেলেটি আর মেয়েটির জন্য দোয়া করি- ওরা আমৃত্যু সুখে থাকুক। ভাল থাকুক।
০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২২

লেখক বলেছেন: ওরা ভাল থাকুক।

৩০. ০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৯
ইউনুস খান বলেছেন: হিংসা হয়....... আপোসুইন
০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: আফসুস !!!

৩১. ০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৫
শওকত হোসেন মাসুম বলেছেন: তারপর ছেলেটি আর মেয়েটি বান্দরবান যায়, দার্জিলিং যায়, ফেসবুকে ছবি দেয়....কিন্তু বিবাহ বার্ষিকীর দাওয়াত কাউরে দেয় না।
৩২. ০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৪
মেসবাহ য়াযাদ বলেছেন: এইডা ঠিক না। ছেলেটি আর মেয়েটি দাওয়াত দেয় না ক্যান ??
জাতী জানতে চায়...
৩৩. ০৩ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৬
ইউনুস খান বলেছেন: মেসবাহ য়াযাদ বলেছেন: এইডা ঠিক না। ছেলেটি আর মেয়েটি দাওয়াত দেয় না ক্যান ??
জাতী জানতে চায়...
০৩ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৪

লেখক বলেছেন: আপনে নায়ক পাইলেন কৈ ??????

৩৫. ০৩ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৯
জেরী বলেছেন: শুভ একযুগ পূর্তি ।

শহীদ হওয়াতে আনন্দ এর চেয়ে বেশী আনন্দের শহীদ হওয়ার একযুগ পালন করতে,তাই না য়াযাদ ভাই?????
১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৯

লেখক বলেছেন: মরলে শহীদ আর বাঁচলে গাজী...
ভাইরে (স্যরি, বোনরে) আমি তো মরি নাই...
দিব্যি বেঁচে বর্তে আছি। সুতরাং আমি হইলাম গাজী...!!!

 

মোট সময় লেগেছে ১.০০৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দেশটাকে অনেক ভালবাসি আমি। ভালবাসি বউ আর আমার ছেলে ‌‌ রোদ্দুর কে।
ঘেন্না করি রাজাকার, কুত্তা আর সাপকে। ঘোরা, আড্ডা আর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ