somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কান্ডজ্ঞান বিবর্জিত উর্বর মস্তিষ্ক...

২০ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার অতীব প্রিয় মানুষ। জহর দা। পুরো নাম জহর লাল কুরী। ফটোগ্রাফি করে চলেন। ছবি তোলা তার যতোটা না পেশা, তার চেয়ে বেশি হচ্ছে নেশা। তার স্টুডিওতে যাবেন কিংবা তাকে দিয়ে আপনার কোনো প্রিয়জনের বিয়ে/জন্মদিনের ছবি তুলবেন ? কোনো চিন্তা নেই, তিনি তুলে দেবেন। ছবি ডেলিভারির সময় বেশিরভাগ লোকজনই বলে- দাদা, টাকা নেই, পরে দিবো। জহরদা দিয়ে দেন। মাস শেষে দেখা যায়, সারা মাসে তার রোজগার যা হয়েছে তার চেয়ে খরচ বেশি।

এ বিষয়টা আমাদের বন্ধুদের ভয়ানক অপছন্দ। এ নিয়ে বহুবার তাকে বলেছি। আপনার সংসার আছে, ছেলে আছে। আপনার দোকানের খরচ আছে। এ ভাবে বিনে পয়সায় ছবি দিয়ে দিলে আপনার চলবে কী করে ? দাদা হাসেন। তাকে কোনোদিন মন খারাপ করতে দেখিনি। সবাইকে সারাদিন হাসি আর আনন্দে মাতিয়ে রাখেন মানুষটা। বৌদি মাঝে মধ্যে আমাদের বাসায় ডাকেন। তার সংসারের অভাবের কথা, ছেলের পড়াশুনার কথা, জহরদার দিল দরিয়া স্বভাবের কথা- আমাদের হাসতে হাসতে বলেন। দাদার বিরুদ্ধে বৌদি কোনো অভিযোগ করেন নাই কোনোদিন। খুব কম দম্পতির মধ্যে এমন আন্ডারস্টেন্ডিং দেখেছি। হবেই না বা কেনো ? দাদার মতো রসিক লোক আমার জীবনে আমি আর দেখিনি। প্রতিটি কথায় তার রসিকতায় আমরা হেসে খুন। যে কোনো আড্ডার তিনি মধ্যমনী।

এরশাদ চাচার শাসনামল তখন। এক নিঃশ্বাসে তিনি এরশাদের নাম বলতেন। তার ভাষায় এরশাদের নাম ছিলো- স্বশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক লেফটেনেন্ট জেনারেল আলহাজ্ব কবি হোসেইন মোহাম্মদ এরশাদ। পাশাপাশি তিনি এরশাদকে বলতেন- কান্ডজ্ঞান বিবর্জিত উর্বর মস্তিষ্ক। এর অর্থ জানতে চাইলে বলতেন, জানিনা। তিনি সবার কমন জহরদা। ছেলে বুড়ো সবাই তাকে দাদা নামেই ডাকে। এমনও দেখা গেছে, বাবা এবং ছেলে উভয়ই দাদা ডাকছেন। প্রায়ই দাদার সাথে মোবাইলে কথা হয়। সেই একই স্বরে কথা বলেন। একই ধরণের রসিকতা করেন। কেমন আছেন, জানতে চাই না। জানি, আজকাল তিনি বড়ো বেশি অর্থনৈতিক অনটনে আছেন। এখন ঘরে ঘরে ডিজিটাল ক্যামেরা, ভিডিও ক্যামেরা আছে। লোকজন ইদানীং আর স্টুডিওতে ছবি তোলেনা বললেই চলে। তবু তিনি তার পুরোনো স্টুডিও ব্যবসাটাকে আঁকড়ে ধরে আছেন। এটা শুধু তার ব্যবসা নয়, সন্তানের মতো। প্রায় ২০ বছরের সম্পর্ক যার সাথে...।

প্রিয় জহরদা, আপনি ভালো থাকুন। সবাইকে আনন্দ দেয়া এই আপনার জীবনটা আনন্দে কাটুক....
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২৯
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×