গত ১৬ ডিসেম্বর ২০০৮, মহান বিজয় দিবসের দিন সন্ধ্যা ৬.১৫ মিনিটে এটিএন বাংলায় হানিফ সংকেতের পরিচালনায় মুক্তির কথা, বিজয়ের গান নামে একটি অনুষ্ঠান প্রচারিত হয়। অনুষ্ঠানে দেশের শ্রেষ্ঠ সন্তান ২ জন বীর মুক্তিযোদ্ধার ওপর প্রতিবেদন প্রচারিত হয়। তাঁরা হলেন সিলেটের সুলেমান আলী এবং ঝিনাইদহের আব্দুল খালেক।
প্রতিবেদনে দেখা গেছে, সুলেমান আলী পথে পথে ব্যান্জু বাজান, তাঁর স্ত্রী অন্যের বাসায় কাজ করেন। অন্যদিকে আব্দুল খালেক হাঁপানি ও যক্ষায় আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাঁর স্ত্রী ভিক্ষা করে ৪ ছেলেমেয়ের সংসারের খাবার যোগাড়ের চেষ্টা করেন।
অনুষ্ঠানে অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানানো হয়। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে হানিফ সংকেতের এ আহবানে সাড়া দিয়ে এগিয়ে এসেছে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ। বাংলাদেশের সকল বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা দেবার পাশাপাশি ৫ জন অসুস্থ মুক্তিযোদ্ধাকে বিনা খরচে চিকিৎসা সহায়তা দেবার সিদ্ধান্ত নিয়েছে ল্যাবএইড। এরই মধ্যে প্রতিবেদনে দেখানো সুলেমান আলী এবং আব্দুল খালেক কে বিনা খরচে চিকিৎসা সুবিধা দেয়া হয়েছে ল্যাবএইড থেকে।
প্রিয় ব্লগার, আপনার এলাকায় যদি এমন কোনো অসুস্থ মুক্তিযোদ্ধা থেকে থাকে, যাঁর চিকিৎসা নেয়ার সামর্থ নেই- তাহলে অনুগ্রহ করে তাঁকে ল্যাবএইড কর্তৃপক্ষের সাথে (মোবাইল নং- ০১৭১৩০৯১৯৭১) যোগাযোগের ব্যবস্থাটা করে দিন। এ ক্ষেত্রে আপনি সমন্বয়কারীর ভূমিকাটা নিন। আসুন, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর এ সুযোগটা নেই, আমরা সবাই। তাদের কিছুটা ঋণ পরিশোধ করি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

