আমার প্রিয় পোস্ট
- ওয়ান ইলেভেন এর দুই বছর বা এক যুগ পূর্তি !!! - মেসবাহ য়াযাদ
- আমাদের ঈদ এবং স্মৃতির জাবর কাটা... - মেসবাহ য়াযাদ
- হচ্ছে কী এ সব ?? - মেসবাহ য়াযাদ
- আজকে মেসবাহ য়াযাদ ভাইয়ের জন্মদিন!!!!!!
- অন্যরকম
- ব্লগে বারো ভূঁইয়ার জমিদারি : ব্লগে ভয়ের সংস্কৃতি - ফিউশন ফাইভ
- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম লেখা (মুক্তিযুদ্ধে যারা বাবা হারিয়েছ তোমাদের সবার জন্য উৎসর্গ) - মুনীর উদ্দীন শামীম
- আমিই লোকালটক!! - সুমন রহমান
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আয়োজিত ব্লগার সমাবেশে উত্থাপিত প্রস্তাব ও কর্মপন্থা - কৌশিক
- মাননীয় নেত্রী শেখ হাসিনা, ১৬ বছর পরও কি আপনার এই বক্তব্য অনুদিত হবে না? - অমি রহমান পিয়াল
- ৫০ জন যুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম - অণৃণ্য
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- অনুভূতির ব্লা ব্লা ব্লা... - লাল দরজা
- রাজাকারমুক্ত ব্লগ বনাম A-TEAM - সবাক
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ফিউজিটিভ
- মুখ, মুখোশ আর একজন বিক্রয়কারী তরুণী - অন্যমনস্ক শরৎ
- আমার মা, আমার ঈশ্বর। - ফরহাদ উিদ্দন স্বপন
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- নরম নরম তেলাপোকা ভোর - কৌশিক
- আমাদের আত্মপরায়নতা এবং মানবিকতার মৃত্যু - রাসেল ( ........)
- আসুন, শাশ্বতের বাঁচার লড়াইয়ে সামিল হোই - আ-আল মামুন
বিদেশ যাত্রা ৬
১৭ ই মে, ২০০৯ দুপুর ২:০৫
Click This Link
বিদায় রজনী
এপ্রিলের শেষ দিনে আমার কাজ শেষ। পরদিন অর্থাৎ ১ মে রিটার্ন টিকিট করা আছে। আজ শান্তনুরও ট্রেনিং ক্লাস শেষ হয়েছে। শান্তনু আরেকদিন বেশি থেকে ২ তারিখে রওয়ানা হবে। আমাকেও পটানোর চেষ্টা করেছে, আরেকদিন থেকে যাবার জন্য। আমার সে সুযোগ ছিলো না। ২ তারিখে অফিসে থাকতেই হবে। খুব জরুরি একটা মিটিং আছে। তাছাড়া যতই ঘুরাঘুরি করি না কেনো, সত্যি বলতে কী আমি যথেষ্ঠ হোম সিক একটা মানুষ। কাজের বাইরে এমনি এমনি বেশি সময় বাইরে কাটাতে আমার ভাল্লাগেনা। বাড়ির জন্য মন পোড়ে। আমাকে এক দিন বেশি থাকতে রাজী করাতে না পেরে শান্তনু প্রস্তাব করলো- বেড়াতে যাবার জন্য। শর্ত দিলো হোটেল থেকে বেরুনোর পর আজকে যত খরচ হবে, তার সবটাই আমার অনারে সে বহন করবে। উত্তম প্রস্তাব...। আমার কুয়ালা লামপুরে অদ্য বিদায় রজনী। আবার কবে আসবো কে জানে ? মনে মনে আমি বাকুম বাকুম ! তখনও যদি জানতাম...???
সন্ধ্যায় দুই বন্ধু মিলে ঘুরতে বের হলাম। এদিক সেদিক ঘুরে ক্লান্ত হলাম দুজনেই। রাত নয়টা নাগাদ চায়না টাউনের পাশের গলিতে একটা আলো আঁধারি দোকানে ঢুকলাম। প্রথম রুমটা দারুন ! ১০/১২ জনের বসার ব্যবস্থা। এসিটা বেশ বাড়ানো, ঠান্ডা। ভেতরের রুমে ঢুকতেই ...সিগারেটের ধূঁয়া...নারী পুরুষের চিৎকার ...বিকট সাউন্ডে বাজানো ইংরেজি গানের সাথে নাচা নাচি...উৎকট মদের গন্ধ...জড়াজড়ি...ঢলাঢলি...!!! এ কোথায় এলামরে বন্ধু ? শান্তনুর কানের কাছে মুখ নিয়ে জানতে চাইলাম। পাশের টেবিলে বসা দুই বিদেশি বালক বালিকা সন্দেহজনকভাবে আমাদের দিকে তাকালো...একটু হেসে ওরাও
নিজেদের সাথে কানে মুখে কথা না বলে ঠোঁটে ঠোঁটে হৃদয়ের কথা বললো বা অন্য কিছু করলো...সেটা তাদের ব্যাপার ! এক পাশে ছোট একটা টেবিলে আমরা দু বন্ধু বসলাম।
কী খাবে, জানতে চাইলো শান্তনু।
তুমি কী খাবে, পাল্টা প্রশ্ন আমার।
খাস বাংলায় অসম্ভব একটা অশ্লীল গালি দিয়ে বললো, ওই ব্যাটা- হোস্ট কে ? আমি না তুই ?? রেগে গেলে সচরাচর বেয়াদবটা আমাকে তুই করে বলে। ওর সাথে আমার বোঝাপড়াটা একটু অন্য রকোম। আমাদের সম্পর্কের গোড়াপত্তনটাও বেশ চমকপ্রদ। সে এক ইতিহাস ! সুযোগ পেলে বলবো অন্য আরেকদিন। ওর আরো গালি থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি বল্লাম, দোস্ত তুমি যা খাওয়াতে চাও...। এবার মনে হলো, সে সামান্য খুশি হয়েছে। দুই জনের জন্য দুই পেগ করে চার পেগের অর্ডার করলো। ওর গ্লাসে কী জানিনা, আর আমারটা কী, সেটা বলবো না...। খাবো কী, চারদিকে যা দেখছি ! কে যে কার সাথে খাচ্ছে-নাচছে-হেলছে-দুলছে......! বুঝতে পারছিলাম না, আমার চোখের দৃষ্টি ঝাপসা হচ্ছে না সিগারেটের ধোঁয়ার কারনে...! সবাই জোড়ায় জোড়ায় বসে খাচ্ছে (!), আমরাও জোড়া...তবে তা ? ঝিম মেরে বসে আছি। সামনের গ্লাস খালী হয়ে গেছে- সেও অনেকক্ষণ। একটার পর একটা সিগারেট খাচ্ছি। বেরুতে মন চাইছে না। ইনফ্যাক্ট, নড়তেই ইচ্ছে করছে না। একটার দিকে শান্তনু মনে করিয়ে দিলো, সকাল ৪ টার সময় টেক্সি আসবে। আমাদের হোটেলে ফেরা দরকার। হোটেলে ফেরার জন্য শান্তনু যখোন টানাটানি করছিলো- তখন মনে হচ্ছিলো, পৃথিবীতে আমার সবচেয়ে বড়ো শত্র“ হচ্ছে সে। যাই হোক, আমরা অনেক কষ্টে হোটেলে ফিরে এলাম। রিসেপশনে বলে রাখলাম, আমাকে যেনো সকাল ৪টার সময় কল দেয়। ৫ টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছতে হবে। হোটেলে কাজ করে বাংলাদেশের ছেলে কামরুলকে আগেই বলে রেখেছিলাম, টেক্সির জন্য। রুমে ঢুকে আবোল তাবোল বকা শুরু হলো দুজনের। টিভি ছেড়ে দিলাম।
তোমার কালকে যাবার দরকার কী ? একসাথে আসছি, একসাথে যামু...এই আমার শেষ কথা ! রীতিমতো চিল্লাচ্ছে শান্তনু।
আমি তার চেয়ে বেশি জোরে বল্লাম, আমি এখনই যাবো, আমার ইচ্ছা...তোমার কী ?
আসলে দুজনের কেউ কারো কথা শুনছি না, দুজনেই বলছি। আর একর পর এক সিগারেট টানছি। স্টার মুভিতে ফাটাফাটি একটা সিনেমা হচ্ছে। আমি দেখছি।
শান্তনু বললো চ্যানেল পাল্টাতে।
কোনো পাল্টাবো, আমি দেখবো।
আমি দেখবো না।
না দেখলে অন্যদিকে তাকিয়ে থাকো।
হঠাৎ বেরসিকের মতো রুমের ফোন বেজে উঠলো। রিসিপশন থেকে জানালো, আমার ফ্লাইটের সময় হয়েছে। ঘড়িতে তাকিয়ে দেখি, ভোর চারটা বাজে। এবার হুশ হলো। তাড়াতাড়ি করে বাথরুমের কাজ কর্ম সেরে ১৫ মিনিটের মাথায় ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম রুম থেকে। পেছনে পেছনে বেরিয়ে এলো শান্তনু। ওর ভাব দেখে মনে হচ্ছে, এতোক্ষণ রুমে কিছুই হয়নি। আসলেই তো, কিছু কি হয়েছে ? হোটেলের বাইরে টেক্সি ড্রাইভার দাঁড়িয়ে আছে। শান্তনুর কাছ থেকে বিদায় নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম আমি।
অল দ্য বেস্ট... আস্তে করে বললো শান্তনু।
টেক্সি ছুটে চললো বিমানবন্দরের দিকে...
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
জুল ভার্ন বলেছেন:
ভালো লেগেছে আপনাদের কথোপথন।
লেখক বলেছেন: আবোল তাবোল....
মুহিব বলেছেন:
আমার এক ট্যুরে সাথের ২ ফ্যামিলি ১ দিন আগে চলে আসল। তখন কেন যেন খুব কষ্ট পাচ্ছিলাম।
লেখক বলেছেন: ওই দুই ফ্যামেলিতে কি সুন্দরী মেয়ে ছিলো ?
লেখক বলেছেন: মানে কী, মালয়েশিয়া বিশেষজ্ঞ ? আবার কী কোথাও ভুল করলাম ??
মিলটন বলেছেন:
চমৎকার।
লেখক বলেছেন: কোনটা, আমার আর শান্তনুর পাগলামী ?
লেখক বলেছেন: ইউ মিসেস !!!
আইরিন সুলতানা বলেছেন:
মালয়শিয়া বিশেষজ্ঞ ....লেখক বলেছেন: আপনেরেও তারিমাহ কাসিহ্...
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
কিরে ভাই ... বিয়াতো আম্রাও কর্ছি ... এর জন্য এরম? কিরম আছেন? বেশী ব্যাস্ত?
লেখক বলেছেন: নারে, বেশি ব্যস্ত না। সম্ভবত ১১ তারিখ চাপাই যাবো। আম দেখতে আর খেতে। যাবি নাকি নাজসহ ??
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














