আমার প্রিয় পোস্ট
- ওয়ান ইলেভেন এর দুই বছর বা এক যুগ পূর্তি !!! - মেসবাহ য়াযাদ
- আমাদের ঈদ এবং স্মৃতির জাবর কাটা... - মেসবাহ য়াযাদ
- হচ্ছে কী এ সব ?? - মেসবাহ য়াযাদ
- আজকে মেসবাহ য়াযাদ ভাইয়ের জন্মদিন!!!!!!
- অন্যরকম
- ব্লগে বারো ভূঁইয়ার জমিদারি : ব্লগে ভয়ের সংস্কৃতি - ফিউশন ফাইভ
- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম লেখা (মুক্তিযুদ্ধে যারা বাবা হারিয়েছ তোমাদের সবার জন্য উৎসর্গ) - মুনীর উদ্দীন শামীম
- আমিই লোকালটক!! - সুমন রহমান
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আয়োজিত ব্লগার সমাবেশে উত্থাপিত প্রস্তাব ও কর্মপন্থা - কৌশিক
- মাননীয় নেত্রী শেখ হাসিনা, ১৬ বছর পরও কি আপনার এই বক্তব্য অনুদিত হবে না? - অমি রহমান পিয়াল
- ৫০ জন যুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম - অণৃণ্য
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- অনুভূতির ব্লা ব্লা ব্লা... - লাল দরজা
- রাজাকারমুক্ত ব্লগ বনাম A-TEAM - সবাক
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ফিউজিটিভ
- মুখ, মুখোশ আর একজন বিক্রয়কারী তরুণী - অন্যমনস্ক শরৎ
- আমার মা, আমার ঈশ্বর। - ফরহাদ উিদ্দন স্বপন
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- নরম নরম তেলাপোকা ভোর - কৌশিক
- আমাদের আত্মপরায়নতা এবং মানবিকতার মৃত্যু - রাসেল ( ........)
- আসুন, শাশ্বতের বাঁচার লড়াইয়ে সামিল হোই - আ-আল মামুন
দ্য মোবাইল ক্যান নট রিচ এট দ্য মোমেন্ট
২৪ শে জুন, ২০০৯ সকাল ১১:১৪
কেরানীগঞ্জের ইকুরিয়ায় গিয়েছিলাম ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে। সকাল ৯ টায় লিখিত পরীক্ষা শুরু হয়ে ১০ মিনিটেই শেষ। প্রশ্ন ছিলো ১৫ টা । সর্বমোট নাম্বার ১৫। রেজাল্ট দেবে ১২ টায়। তারপর পাশ করলে মৌখিক পরীক্ষা। তো লিখিত পরীক্ষা দিয়ে বসে আছি। বিড়ি টানছি। এক বন্ধুর সাথে এসএমএস খেলছি। এক পর্যায়ে এসএমএস খেলা বাদ দিয়ে মোবাইলে কথা বলা শুরু করলাম। আমার সাথে কথা বলতে বলতে বন্ধুটি বাথরুমে গেলো। তা সে যেতেই পারে। প্রকৃতির ডাক কে তো আর অবহেলা করা যায় না। কিন্তু সেখানেও সে কথা চালিয়ে যেতে থাকলো। হঠাৎ চুপ হয়ে গেলো বন্ধুটি। তার ফোনে কল করে দেখলাম, বন্ধ। একটু মাইন্ড খাইলাম...।
দুপুর নাগাদ অচেনা নাম্বার থেকে ফোন আসলো। সেই বন্ধুটি কল করেছে। ফোন রিসিভ করতেই কাঁদো কাঁদে স্বরে বললো, ‘ আপনার সাথে কথা বলতে যেয়েই আমার এ অবস্থা। আমার নতুন কেনা মোবাইলটা হাত থেকে পড়ে গেলো। এখন আমি কী করবো ? ’
‘কোথায় পড়েছে ?’ জানতে চাইলাম।
এবার কেঁদে বললো, ‘এক্কেবারে কমোডের ভিতরে।’
যাহ শালা ! পড়বি তো পড় মালির ঘাড়ে...!
সুন্দরী মেয়েদের দুইটা জিনিস বিশ্রী।
এক : অন্যের সামনে মুখে হাত না দিয়ে হাই তোলা।
দুই : ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করা (এতে মেক আপ মুছে অর্জিনাল চেহারাটা ভেসে উঠার সম্বাবনা থাকে)। মেক আপ উঠেছে কি না, জানিনা। তবে তার কান্না থামছিলো না। আমি শুনছি...। এক পর্যায়ে থাকতে না পেরে জোরে হো হো করে হেসে ফেললাম। কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে গেলো ও প্রান্ত। অভিমানী কন্ঠে বললো, ‘আপনি হাসছেন...?’ এই বলে বন্ধুটি তার মোবাইলের কানেকশন কেটে দিলো...আমি ২/৩ বার হ্যালো হ্যালো বলে নিজের মোবাইলটা পকেটে চালান করে দিলাম। হাসবো না কাঁদবো, বুঝতে পারছিলাম না। শেষে হেসেই ফেললাম। এখনও হাসছি, হাসতেই আছি। হাসি স্বাস্থ্যের জন্য ভালো। আজ দুদিন তার মোবাইলে কল করলেই শুনি, ‘দ্য মোবাইল ক্যান নট রিচ এট দ্য মোমেন্ট’। বেচারি ! মায়া হচ্ছে তার জন্যে। বরফ গলার অপেক্ষায় আছি।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মিলটন বলেছেন:
হুম তবে জটিলই অবস্থা।
লেখক বলেছেন: আসলেই জটিল
লেখক বলেছেন: এত হাসির কী হইলো ???
অলস ছেলে বলেছেন:
বরফ গলার চাইতে সেফটি ট্যান্ক পরিস্কারের অপেক্ষায় থাকলে কি বেশি ভালো হতো না?
লেখক বলেছেন: ইতোমধ্যে বরফ গলে আইসক্রিম হয়ে গেছে
লেখক বলেছেন: আমি আবার কী শুরু করলাম...
লেখক বলেছেন: কী জানি কী সমস্যা, লেখতে পারিনা
লেখক বলেছেন: আমার বান্ধবী, আজকাল যার সাথে আমার বিরহ যাচ্ছে...
সৌরভ সাখাওয়াত বলেছেন:
মেসবাহ ভাই বন্ধুদের খবর কি ভাবী জানেন?
লেখক বলেছেন: সব না জানলেও অনেক কিছু জানে...
লেখক বলেছেন: নাম্বার আগেরটাই আছে...
ফয়সাল রকি বলেছেন:
কমোড থেকে মোবাইলটা আর উদ্ধার হয়নি?
লেখক বলেছেন: হলেও লাভ কী ? সে মোবাইল আর চলেনি। দোস্ত আমার, নতুন মোবাইল কিনেছে...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















