আমার প্রিয় পোস্ট
- ওয়ান ইলেভেন এর দুই বছর বা এক যুগ পূর্তি !!! - মেসবাহ য়াযাদ
- আমাদের ঈদ এবং স্মৃতির জাবর কাটা... - মেসবাহ য়াযাদ
- হচ্ছে কী এ সব ?? - মেসবাহ য়াযাদ
- আজকে মেসবাহ য়াযাদ ভাইয়ের জন্মদিন!!!!!!
- অন্যরকম
- ব্লগে বারো ভূঁইয়ার জমিদারি : ব্লগে ভয়ের সংস্কৃতি - ফিউশন ফাইভ
- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম লেখা (মুক্তিযুদ্ধে যারা বাবা হারিয়েছ তোমাদের সবার জন্য উৎসর্গ) - মুনীর উদ্দীন শামীম
- আমিই লোকালটক!! - সুমন রহমান
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আয়োজিত ব্লগার সমাবেশে উত্থাপিত প্রস্তাব ও কর্মপন্থা - কৌশিক
- মাননীয় নেত্রী শেখ হাসিনা, ১৬ বছর পরও কি আপনার এই বক্তব্য অনুদিত হবে না? - অমি রহমান পিয়াল
- ৫০ জন যুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম - অণৃণ্য
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- অনুভূতির ব্লা ব্লা ব্লা... - লাল দরজা
- রাজাকারমুক্ত ব্লগ বনাম A-TEAM - সবাক
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ফিউজিটিভ
- মুখ, মুখোশ আর একজন বিক্রয়কারী তরুণী - অন্যমনস্ক শরৎ
- আমার মা, আমার ঈশ্বর। - ফরহাদ উিদ্দন স্বপন
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- নরম নরম তেলাপোকা ভোর - কৌশিক
- আমাদের আত্মপরায়নতা এবং মানবিকতার মৃত্যু - রাসেল ( ........)
- আসুন, শাশ্বতের বাঁচার লড়াইয়ে সামিল হোই - আ-আল মামুন
হাসি স্বাস্থ্যের জন্য ভালো, আসুন হাসি...
২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৬
অফিসে প্রতিদিন সকালবেলা ১০ টি পত্রিকা পড়া আমার প্রথম কাজ। এর মধ্যে রয়েছে-কালের কন্ঠ, সমকাল, প্রথম আলো, যুগান্তর, ইত্তেফাক, আমাদের সময়, নয়া দিগন্ত, আমার দেশ, জনকন্ঠ, ডেইলি স্টার। আজ সকালবেলায়ও যথারীতি পত্রিকা পড়ছিলাম। গত পরশু দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রনামধারী সন্ত্রাসীদের হাতে ছাত্রদলের সভাপতি, প্রক্টরসহ আরো কিছু ছাত্র আহত হয়। পরের দিন (গতকাল) সব কটি জাতীয় দৈনিকে পিস্তল হাতে একজন সন্ত্রাসীর ছবি ছাপা হয়। আজ প্রায় সব কটি পত্রিকায় অস্ত্রহাতের সেই সন্ত্রাসীর পরিচয় ছাপা হয়। তার নাম পাশা। ঢাকা কলেজের সম্মান ক্লাসের ছাত্র সে। ছাত্রদলের রাজনীতির সাথে সন্ত্রাসী হিসেবে প্রত্যক্ষভাবে জড়িত।
আজকের একটি পত্রিকার হেডলাইনে এসে চোখ আটকে গেলো...। সেটির শিরোনাম হচ্ছে- অস্ত্রহাতে ছাত্রলীগ কর্মী। পাশে সেই সন্ত্রাসী পাশার অস্ত্রহাতের ছবিটা ছাপা হয়েছে। অর্থাৎ পত্রিকাটি তার পাঠকসহ (আমি বিশ্বাস করিনা, কোনো সুস্থ-স্বাভাবিক বোধসস্পন্ন পাঠক নিজের টাকা দিয়ে এই পত্রিকাটি কিনে পড়ে। ফ্রি পেলেও কতজন পাঠক এ পত্রিকাটি পড়ে সে ব্যাপারে আমার সন্দেহ আছে...) সারা দেশের মানুষদের জানাতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্ত্রহাতে যে যুবকটি সেদিন মহড়া দিয়েছিলো- সে ছাত্রদলের নয়, ছাত্রলীগের সন্ত্রাসী।
প্রিয় পাঠক, পত্রিকাটির নাম জানতে ইচ্ছে করছে না আপনার ? এটির নাম আমার দেশ...
![]()
![]()
![]()
![]()
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কৌশিক বলেছেন:
হেহেহেহে....নাম না বললেও সবাই বুঝতে পারতো বেয়াই...
লেখক বলেছেন: সকালবেলা হাসলাম, বেয়াই । তো, আছেন কিরাম ?
আলিম আল রাজি বলেছেন:
আমার দেশ নামক এই আজব পত্রিকাটা অনেক দিন পড়া হয় না। আমার মনে হয়না এদেশে পত্রিকার এত আকাল পড়েছে যে এই চরম ফালতু পত্রিকাটা পড়তে হবে....।
লেখক বলেছেন: আমিও দায়ে পড়ে পড়িরে ভাই...
মুহিব বলেছেন:
পত্রিকায় তো এমন খবর প্রতিদিনই আসে। তবে প্রতিদিন ১০টা পত্রিকা পড়া কঠিন ব্যাপারই মনে হয়।
জুল ভার্ন বলেছেন:
"ছাপার অক্ষরে লিখা কি মিথ্যা হইতে পারে"!সুস্থ্যতা জন্য হাসি সত্যি খুব বেশী প্রয়োজনীয়। তবে হাটাহাটি করা আরো বেশী প্রয়োজন। বেশী বেশী মোটর সাইকেল দৌড়াইলে কিন্তু খবর আছে! তাই বেশী বেশী হাটুন, অনেক বেশী সুস্থ্য থাকুন।
হাটাহাটির প্রয়োজনীয়তা জানতে পড়ুনঃ Click This Link
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















