আমার প্রিয় পোস্ট
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- আরেকটা একইরকম দিন: কিছু ব্যাতিত্রুমী মুভির কালেকশন - বিডি আইডল
- দুনিয়ার সুর- সুরের দুনিয়া - কিষান
- কফিহাউজে আড্ডার অনুলিখন - স্বদেশ হাসনাইন
- চুয়ান্নের বাইশে অক্টোবরঃ কবি! - ছন্নছাড়ার পেন্সিল
- রসু খাঁ, তার খুনসমূহ এবং ক্রসফায়ারচিন্তা - সুমন রহমান
- কক্সবাজারঃ সমুদ্রে নামতে না চাইলেই, বৃষ্টি এসে আপনাকে ভিজিয়ে দিবে... - মুনশিয়ানা
- ব্যাপক মেটাল ক্লাসিফিকেশন আর তদ অনুযায়ী ডাউনলোড লিংক- রোজার মধ্যে মেটালগানের বস হইয়া যান সবাই-২! - উদাসী স্বপ্ন
- ছোটগল্প : আমার মৃত্যু পরবর্তী চিঠি - আবদুর রাজ্জাক শিপন
- গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ প্রসঙ্গে।। - মাশা
- নিমন্ত্রণ - লেফাফাদুরস্ত
- টেকনো আর ইলেকট্রনিকা :: খারাপ না, চলে - শূন্য আরণ্যক
- স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে কর্পোরেট ফাজলামি : শেষ কোথায়? - ফারহান দাউদ
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- মুসলিমদেরকে কোরআনের মত স্মার্ট হতে হবে - একলা একজন
- ছোটগল্প : যখন একুশ শতকের আকাশে ফুটছিলো ফসফরাস ফুল, সভ্য কুকুরটি তখন নিহত হয়েছিল - আবদুর রাজ্জাক শিপন
- কবিতা সংকলন - জ্বিনের বাদশা
- জোছনা, সেইরাতে তবুও পৌষ মেখেছিলো - ছন্নছাড়ার পেন্সিল
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- দুঃস্বপ্নের যাত্রী (গল্প).......//ইমন - শফিউল আলম ইমন
- গল্পঃ দেয়ালের ওপাশে - মোস্তাফিজ রিপন
- আমার কবিতারা না হয় ঘুমিয়ে পড়ুক। - রাতিফ
- On Fakir Lalon Shah by Farhad Mazhar - সেলিম তাহের
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
- বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েব সাইট - ক্যামেরাম্যান
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বধ্যভূমি...... - ফেরারী পথিক
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- একুশের প্রথম কবিতা - লাইটহাউজ
- '৭১ এর বুড়ি : সাধারণ কিছু মানুষের গল্প - ফারহান দাউদ
- মানুষ একাকী এক মিথ - মৃদুল মাহবুব
- বিহংগের বয়কট - বিহংগ
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- খিদে,অনেক খিদে - ফারহান দাউদ
- বলে দাও তবে·····সর্ম্পকটা কী ? - ভাস্কর চৌধুরী
- আমি যেভাবে ভালোবাসি - সন্ধ্যাবাতি
- নরাধমের কালজয়ী উপন্যাসঃ সে এক অমর প্রেম কাহানী - পর্ব ১ - নরাধম
- দহন - সুলতানা শিরীন সাজি
- কেউ কি ফিরিয়ে দেবে সেই শিউলিফুল ? - রাগ ইমন
- ভালোবাসা নিলাম হয়ে গেছে/বিহংগ - বিহংগ
- একটি ফুল খুনের গল্প। প্লিজ পড়ুন, হয়তোবা আপনার দুমিনিট সময় আমার জন্য দিলেন। - বিহংগ
- নিঃসঙ্গতা তোমায় ভালবাসি - বিবর্তনবাদী
- খুঁজি সেই ছেলেবেলা - কৃষ্ণকলি
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
প্রিয় কবিতা-৪// পূর্ণেন্দু পত্রী (বাসরঘরে ঢোকার সময় যাকে ফেলে এসেছিলে পোড়া ধূপের পাশে )
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৪
--যে কোন একটি ফুলের নাম বল
-- দুঃখ।
--যে কোন একটি নদীর নাম বল।
-- বেদনা।
--যে কোন একটা গাছের নাম বল
-- দীর্ঘশ্বাস।
--যে কোন একটা নক্ষত্রের নাম বল
-- অশ্রু।
--এবার আমি তোমার ভবিষ্যৎ বলে দিতে পারি
-- বল।
--খুব সুখী হবে জীবনে।
শ্বেতপাথরে পা।
সোনার পালন্কে গা।
এগোতে সাতমহল
পিছোতে সাতমহল।
ঝর্ণার জলে স্নান
ফোয়ারার জলে কুলকুচি।
তুমি বলবে, সাজব।
বাগানে মালিনীরা গাঁথবে মালা
ঘরে দাসীরা বাটবে চন্দন।
তুমি বলবে, ঘুমব।
অমনি গাছে গাছে পাখোয়াজ তানপুরা,
অমনি জ্যোৎস্নার ভিতরে এক লক্ষ নর্তকী।
সুখের নাগরদোলায় এইভাবে অনেকদিন।
তারপ...
বুকের ডান পাঁজরে গর্ত খুঁড়ে খুঁড়ে
রক্তের রাঙ্গা মাটির পথে সুড়ঙ্গ কেটে কেটে
একটা সাপ
গায়ে বালুচরীর নকসা
নদীর বুকে ঝুঁকে-পড়া লাল গোধূলী তার চোখ
বিয়েবাড়ির ব্যাকুল নহবত তার হাসি,
দাঁতে মুক্তার দানার মতো বিষ,
পাকে পাকে জড়িয়ে ধরবে তোমাকে
যেন বটের শিকড়
মাটিকে ভেদ করে যার আলিঙ্গন।
ধীরে ধীরে তোমার সমস্ত হাসির রং হলুদ
ধীরে ধীরে তোমার সমস্ত সোনার গয়নায় শ্যাওলা
ধীরে ধীরে তোমার মখমল বিছানা
ফোঁটা ফোঁটা বৃষ্টিতে, ফোঁটা ফোঁটা বৃষ্টিতে সাদা।
-- সেই সাপটা বুঝি তুমি?
--না।
--তবে?
--স্মৃতি।
বাসরঘরে ঢোকার সময় যাকে ফেলে এসেছিলে
পোড়া ধূপের পাশে।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
প্রিয়তি বলেছেন:
কঠিন.. ভাল লাগলো।
লেখক বলেছেন: প্রিয়তি...কেমন আছ? আমার ভাল লাগা কবিতা মাঝে মাঝে এখানে শেয়ার করব...
বিষাক্ত মানুষ বলেছেন:
অনেক ধন্যবাদ ..... +
লেখক বলেছেন: কবিতা কিন্তু আমার না...হে হে হে। তারপরও ধন্যবাদ আর আমার প্রিয় কবিতা মাঝে মাঝে এখানে শেয়ার করব...
লেখক বলেছেন: মানবী আপনাকেও ধন্যবাদ। ভবিষ্যতে আরো কবিতা শেয়ার করব...
মানব মানিক বলেছেন:
পূর্ণেন্দুর কবিতা পড়ার ইচ্ছা ছিল অনেক দিন থেকেই কিন্তু কখনো পড়া হয়ে ওঠেনি। বন্ধু ইমন , আপনাকে অনেক ধন্যবাদ তাঁর লেখা একবিতা আমি প্রথম পড়লাম আপনার মাধ্যমে । ভবিষ্যতে কবির পাশাপাশি আপনার লেখাও কিন্তু চাই।++
লেখক বলেছেন: আমার ব্লগে ঢু মারার জন্যে আপনাকে ও ধন্যবাদ। ভবিষ্যতে আরো পোষ্ট করব নে...আর আমার লেখার ব্যাপারে...আপনি আমার ব্লগে একটু খেয়াল করলেই আমার নিজের লেখাগুলো দেখতে পেতেন....হে হে হে...। ভবিষ্যতে আরো লিখব।
বিষাক্ত মানুষ বলেছেন:
আমি জানি কবিতাটা আপনার না
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
জশীলা একখান কোবতে... সাথে যদি আবৃত্তিটা ঝার্তে পার্তেন... তাইলে ১০০ তে ১১০
(লাইক বিমা)
লেখক বলেছেন: ভাইজান এই একটা জিনিস আমাকে দিয়ে হয়না...মানে আবৃত্তি। আপনি পারলে আবৃত্তি করে আমাগো শোনাইতে পারেন ...হে হে
ফেলুদা বলেছেন:
কথোপকথন সিরিজেরই তো
লেখক বলেছেন: জি ভাইজান
লেখক বলেছেন: নাম মানে প্রিয় কবিতা লিখেছি সেটার কথা বললেন?? আমার অনেক প্রিয় কবিতা আছে কিছু আমি এখানে অলরেডি শেয়ার করেছি ভবিষ্যতে আরো করব...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















