সময় আর বাস্তবতা কখনও কখনও মানুষকে এতটা বদলে দিতে পারে তা আগে বুঝিনি । হয়ত তাই রবীন্দ্রনাথ লিখেছিলেন 'মানুষ মরে গেলে পঁচে যায় বেঁচে থাকলে বদলায়, ক্ষণে ক্ষণে বদলায়'
আগে আমি ভাবতাম মানুষ বদলাতে পারে ? মানুষও বদলে যায় ... ধ্যাৎ তাই কি হয় নাকি । হয়ত আচার আচরণে কিছুটা পরিবর্তন হতে পারে, তাই বলে পুরোপুরি ? অসম্ভব....!
যাই হোক, নিচের লেখাটি একজন মানুষের বদলে যাওয়ার গল্প, আমার ভালবাসার ডায়েরী থেকে (পর্ব-২)
প্রথম পর্বটি 'প্রথম আলো'তে ছাপা হয়েছিল।( বন্ধুরা পড়তে আগ্রহী হলে কোন একদিন শেয়ার করবো।)
আজ তুমি হারিয়ে গেছ বহুদুরের অচেনা সময়ের পথ ধরে অনিদৃষ্ট গন্তব্যে।
যেখানে তোমার হয়ত যাওয়ার কথা ছিল। এমন হওয়ার কথা ছিলনা কিন্তু হয়েছে। তোমার কাছে শুধুমাত্র কিছুদিন সময় চেয়েছিলাম। বলেছিলাম পড়ালেখার পাঠ চুকিয়ে আমি ফিরে আসব জননী জন্মভূমী'তে। তারপর পরিপূর্ণতা পাবে আমাদের ভালবাসা। কিন্তু তুমি চলে গেছ সব কিছু তুচ্ছ করে। তুমি নেই এখন, আছে দুরের আলোকিত শহর আর স্বপ্নহীন কিছু অবসন্ন সময় যেখানে কেউ কারো নয়। তারপরও সেসব দিনগুলো কিছুতেই স্মৃতির পৃষ্টা থেকে মুছে দিতে পারিনা। যখন তুমি আর আমি দুজনে মিলে একজন হয়ে যেতাম, হতাম একটি হলুদ ডানার পাখি।
আচ্ছা, ভোরে কিংবা খুব সকালে আমার মত করে 'হ্যালো চিংকি' বলে কেউ কি তোমার ঘুম ভাঙ্গায়?
তুমিও কি আলতো করে বল 'হ্যালো জানু'..?
তোমার অভিমান কি এখনো আগের মত?
অভিমানে কি রাঙ্গা হয়ে যায় তোমার শুভ্র গাল?
এখনো কি যুক্তিহীন ঝগড়া কর?
অনেক কিছুই জানতে ইচ্ছে করে কিন্তু পারিনা। সে অধিকার যে আমার নেই।
'অর্থহীন' এর গানের মত করে বলতে ইচ্ছে করে, 'তুমি কি এখনো সারারাত জোছনা দেখ, এখনো কি সেদিনের কথা মনে কর, তোমার সেই স্বপ্ন কি এখনো নতুন, নতুন দিনের হল কি শুরু নাকি শুরু হতেই শেষ।'
সময়ের হাত ধরে অনেক বদলে গেছ তুমি। অনেক চেষ্টা করেও শুধু বদলাতে পারিনি নিজেকে। হয়ত তাই এখনো তোমার ভালবাসার জন্য প্রতীক্ষার প্রহর গুনে আমার ক্ষুদার্থ হিয়া। জোছনার আলো ফিকে হয়ে যায়, ডায়েরীর পৃষ্টা ফুরিয়ে যায় অজস্র কবিতায়। তবুও অপেক্ষার প্রহর শেষ হয়না। বেদনার গাঢ় নীল রং মনের গভীরে এঁকে ক্লান্ত আমার হৃদয়। চেনা বেদনাটুকুই এখন আমার সম্পদ।
মানুষ স্বপ্নের মাঝে ভুল করে আর আমি জীবনকে স্বপ্ন ভেবে ভুল করি। তাই এখনো স্বপ্ন দেখে যায় প্রতিনিয়ত আর ভাবি আমাকে অবাক করে তুমি একদিন আসবে সব বাধা তুচ্ছ করে এক গুচ্ছ রজনীগন্ধা হাতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

