তুমি
তুমি যেন আকাশের নীল ধ্রুবতারা,
তাই আমি আজ দিশেহারা।
তুমি যেন কবির কবিতা,
সাহিত্যিকের রচিত কাব্যকথা।
তুমি যেন কাশবনের দোলা,
যেন শরতের বৃষ্টি এক পশলা।
তুমি যেন পানির মত স্বচ্ছ,
শিশির ভেজা কোন গোলাপগুচ্ছ।
তুমি যেন আকাশের নীল মেঘ,
উজাড় করে দিয়েছি হৃদয়ের আবেগ।
তুমি যেন কোন ঝর্ণার স্রোতধারা,
তোমাকে ভেবে কাটাব এ জীবন সারা।
তুমি যেন শরৎচন্দ্রের পার্বতী,
আকাঁবাকাঁ মেঠোপথের রুপবতী।
তুমি যেন কোন গানের সুর,
হৃদয়ে উদিত হওয়া প্রথম ভোর।
তুমি যেন ভিন্চির আকাঁ মোনালিসা,
হৃদয়ে জমিয়ে রাখা অজস্র ভালোবাসা।
তুমি যেন কোন এক স্নিগ্ধ সকাল,
ভালবেসে যাবো তোমায় অনন্তকাল।
তুমি যেনো চিরভাস্বর তাজমহল,
হৃদয়ে আমার ভাবনা সকল।
তুমি যেন শিল্পীর রংতুলি,
হৃদয় বাগানে প্রস্ফুটিত কুসুমকলি।
(যখন কলেজে ছিলাম তখন সবকিছু নিয়ে এই যেমন আকাশ বাতাস, আমি তুমি অনেক অকবিতা লিখেছি যা এখন মাঝে মাঝে পড়ে হাসি। সেই সময়টাতে আমার 'হৃদয়' কত ব্যস্ত ছিলো একবার ভেবে দেখুন সামান্য এই কবিতায় 'হৃদয়' শব্দটি লিখেছি চারবার
ছবিসূত্র: ছবিটি নিবেদীতার ব্লগ থেকে সেভ করেছিলাম।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


