দু' পথের পথিক....../ ইমন
০২ রা জুলাই, ২০০৮ ভোর ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
(লেখাটি নতুন থাকতে আগে একবার দিয়েছিলাম। ইদানীং নতুন লেখা দেয়ার সময় পাচ্ছি না তাই ব্লগে নিজের উপস্থিতি জানান দিতে আবার ছাড়লাম।

)
তোমার পৃথিবীতে
ঝলমলে আলো,
আমার পৃথিবী অন্ধকার কালো।
তোমার আকাশে
রৌদ্র ঝলমল করে,
আমার আকাশে
অঝরে বৃষ্টি ঝরে।
তোমার রাজ্যে
বসে তারাদের মেলা,
আমার রাজ্যে হতাশা
আর স্বপ্নভঙ্গের খেলা।
তোমার চোখে
সুখের কথা বলে,
আমার চোখ
ভেসে যায় জলে।
তোমার সন্ধ্যায়
জোছনা'রা খেলা করে,
আমার সন্ধ্যা হয়
অমাবশ্যার হাহাকারে।
তুমি ঘুমাও
স্বপ্ন দেখবে বলে,
আমার ঘুম আসেনা
দুঃস্বপ্নের ভয়ে।
তোমার ভোর হয়
সূর্যোদয়ের রঙ্গিন আলোয়,
আমার রাত কাটে
ঘুমহীন, অস্থিরতায়।
তুমি হয়ত বলবে
আমরা দু'পথের পথিক,
আছে অনেক মতের অমিল।
আমি বলব,
আমার হৃদয়ে আছে
অজস্র ভালবাসা,
তোমার আছে কি?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন