গত এগারো তারিখ নতুন থ্রিজি আইফোন রিলিজ হলো। বর্তমান মোবাইল হ্যান্ডসেট এর বাজারে যেটা সবচে জনপ্রিয়। আমি সাধারণত মোবাইল হ্যান্ডসেট নিয়ে এতো বেশি আগ্রহী নই। যেকোন একটা থাকলেই আমার চলে। তবে, আইফোন দেখার পরে কেন জানি এটা কিনতে খুব ইচ্ছে হলো। তো রিলিজ হওয়ার দিন মাত্র তিন ঘন্টার মধ্যেই ষ্টক শেষ হয়ে যাওয়ার খবর নিউজপেপারে দেখে কেনার আগ্রহটা আরো বেড়ে গেলো। এই একটা ফোন যেটা বিবিসিতে নিউজ হয়েছে। যাইহোক, বের হওয়ার সপ্তাহখানেক পরে দোকানে কিনতে গিয়ে হতাশ হয়ে বাসায় ফিরে আসতে হলো। কেন? আবার ষ্টক শেষ। তো এরপর মেজাজটা আরো খারাপ হলো। এবার জিদ ধরলাম যে, এই ফোন আমি কিনবোই কিনব। দরকার হলে দোকানের সামনে গিয়ে সকাল থেকে বসে থাকবো।

বলাবাহুল্য রিলিজের দিন সব ষ্টোরে আগের রাত থেকে অনেক মানুষ লাইনে দাড়িয়েছিল। নিউজপেপারে দেখলাম কেউ কেউ লাইনের জায়গা ইবে'তে(ebay) বিক্রীও করেছে।
দুদিন পরে দোকানে গিয়ে আবারো আউট অফ ষ্টক শুনতে হলো। তবে, এরপরের দিন আর হতাশ হতে হয়নি। অবশেষে হাতে পেলাম আইফোন।
এটা নিজের করতে পেরে অনেক ভালো লাগছিল। এমনকি এটার কারণে এখনো আমি ফুরফুরে মেজাজে আছি। এটা ব্যবহার করে এতোটাই সন্তুষ্ট হয়েছি যে এর আগে কখনো এতো তৃপ্ত হয়েছি কিনা মনে পড়ছে না।
ফিয়েচারসগুলো বেশি জোস। ইন্টারনেটের স্পিড দেখে তো আমি অবাক। বাই দ্যা ওয়ে ইন্টারনেট কিন্তু ফ্রি।

সবচে মজার ফিয়েচার হলো এটাতে ফাইলগুলোকে ছুড়ে ফেলে দেয়া যায়। 'টম ক্রুজে'র 'মাইনোরিটি রিপোর্ট' ছবিতে বড় স্ক্রীনে এটা দেখেছিলাম।
আইফোন দিয়ে আমার তোলা কিছু ফালতু ছবি এ্যড করে দিলাম।
অনেক ছবি দিতে পারতেছি না। আপলোড করার সময় সাইজের কারণে এলাউ করছেনা

। আচ্ছা কেউ কি প্লিজ বলবেন কিভাবে পোষ্টে ছবি দিয়ে ছবির নিচে লেখা যায়??
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৮ রাত ১:৩৯