আমার প্রিয় পোস্ট
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- আরেকটা একইরকম দিন: কিছু ব্যাতিত্রুমী মুভির কালেকশন - বিডি আইডল
- দুনিয়ার সুর- সুরের দুনিয়া - কিষান
- কফিহাউজে আড্ডার অনুলিখন - স্বদেশ হাসনাইন
- চুয়ান্নের বাইশে অক্টোবরঃ কবি! - ছন্নছাড়ার পেন্সিল
- রসু খাঁ, তার খুনসমূহ এবং ক্রসফায়ারচিন্তা - সুমন রহমান
- কক্সবাজারঃ সমুদ্রে নামতে না চাইলেই, বৃষ্টি এসে আপনাকে ভিজিয়ে দিবে... - মুনশিয়ানা
- ব্যাপক মেটাল ক্লাসিফিকেশন আর তদ অনুযায়ী ডাউনলোড লিংক- রোজার মধ্যে মেটালগানের বস হইয়া যান সবাই-২! - উদাসী স্বপ্ন
- ছোটগল্প : আমার মৃত্যু পরবর্তী চিঠি - আবদুর রাজ্জাক শিপন
- গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ প্রসঙ্গে।। - মাশা
- নিমন্ত্রণ - লেফাফাদুরস্ত
- টেকনো আর ইলেকট্রনিকা :: খারাপ না, চলে - শূন্য আরণ্যক
- স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে কর্পোরেট ফাজলামি : শেষ কোথায়? - ফারহান দাউদ
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- মুসলিমদেরকে কোরআনের মত স্মার্ট হতে হবে - একলা একজন
- ছোটগল্প : যখন একুশ শতকের আকাশে ফুটছিলো ফসফরাস ফুল, সভ্য কুকুরটি তখন নিহত হয়েছিল - আবদুর রাজ্জাক শিপন
- কবিতা সংকলন - জ্বিনের বাদশা
- জোছনা, সেইরাতে তবুও পৌষ মেখেছিলো - ছন্নছাড়ার পেন্সিল
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- দুঃস্বপ্নের যাত্রী (গল্প).......//ইমন - শফিউল আলম ইমন
- গল্পঃ দেয়ালের ওপাশে - মোস্তাফিজ রিপন
- আমার কবিতারা না হয় ঘুমিয়ে পড়ুক। - রাতিফ
- On Fakir Lalon Shah by Farhad Mazhar - সেলিম তাহের
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
- বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েব সাইট - ক্যামেরাম্যান
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বধ্যভূমি...... - ফেরারী পথিক
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- একুশের প্রথম কবিতা - লাইটহাউজ
- '৭১ এর বুড়ি : সাধারণ কিছু মানুষের গল্প - ফারহান দাউদ
- মানুষ একাকী এক মিথ - মৃদুল মাহবুব
- বিহংগের বয়কট - বিহংগ
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- খিদে,অনেক খিদে - ফারহান দাউদ
- বলে দাও তবে·····সর্ম্পকটা কী ? - ভাস্কর চৌধুরী
- আমি যেভাবে ভালোবাসি - সন্ধ্যাবাতি
- নরাধমের কালজয়ী উপন্যাসঃ সে এক অমর প্রেম কাহানী - পর্ব ১ - নরাধম
- দহন - সুলতানা শিরীন সাজি
- কেউ কি ফিরিয়ে দেবে সেই শিউলিফুল ? - রাগ ইমন
- ভালোবাসা নিলাম হয়ে গেছে/বিহংগ - বিহংগ
- একটি ফুল খুনের গল্প। প্লিজ পড়ুন, হয়তোবা আপনার দুমিনিট সময় আমার জন্য দিলেন। - বিহংগ
- নিঃসঙ্গতা তোমায় ভালবাসি - বিবর্তনবাদী
- খুঁজি সেই ছেলেবেলা - কৃষ্ণকলি
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
অতঃপর সে এসেছিল......./ইমন
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২১
অতঃপর সে এসেছিল
নির্ঝরের স্বপ্নভঙ্গ হয়ে,
রাতের শেষ ট্রেন মুছে গেলে,
মেঠোচাঁদ ও নক্ষত্রের সভা শেষে,
সব শেষের শেষ হলে,
যখন ঘর বাড়িতে সমাধির ভিড় বসে,
সে এসেছিল।
সে এসেছিল,
যে দিয়েছিল এক বর্ষাতি দিতে পারে যত।
পাঁচটি বছর আগে,
যার হাত ধরে
রিক্সার পর্দা টাঙানো বাসর ঘরের স্বপ্ন বুনেছিলাম।
যাকে নদীর মতো স্নানযোগ্য
ভেবে
কষ্ট নামক সমুদ্রে ভেসেছি,
ডুবেছি,
তলিয়ে গেছি স্রোতের শিকলে।
সে নিশীথ রাতের বাতাস হয়ে এসে
ছিড়ে নিয়ে গেছে আমার হৃদয়
আকাশের ওপারের নীলে।
এক রুম অন্ধকারে বসে, দূরের একাকী
ষ্ট্রীটল্যাম্পের নিয়ন আলোতে
তাকে উড়ে যেতে দেখেছি শুধু
একটা দুরন্ত শ্বেত-কপোতের মতো।
তবুও তো সে এসেছিল
যার তরে স্মৃতির পাল তুলে
নষ্ট যুবক এখনো কাঁদে
ভ্রষ্ট অন্ধকারে।।
১৮.০৯.০৮
ছবিসূত্র: নিজে তুলেছি।
(ব্যাকইয়ার্ডে দাড়িয়ে কেন জানি দূরের একাকী ষ্ট্রীটল্যাম্পের ছবি তুলতে ইচ্ছে করল। ছবির নাম দিয়েছি- 'নিশীথ রাতে সমাধির ভিড়ে একাকী ষ্ট্রীটল্যাম্প ।
)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সে এসেছিল ;
প্রকাশ করা হয়েছে: কোবতে বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
না বলা কথা বলেছেন:
একটি ভালো কবিতা পইড়া সুখ পাইলাম।
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অন্ধকারটুকু অনুভব করা গেলো অন্ধকারের ছবিতে..........।কবিতায় বিষণ্ণতা ............
মন বেশী খারাপ ইমন?
ভালো থেকো........
ব্যস্ততায় থেকো।কষ্টগুলো দুরের হোক।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: না আপু মন বেশি খারাপ না।
কেমন আছো তুমি???
আমি দৌড়ের উপর আছি।
চাঙ্কু বলেছেন:
আফসুসিত কবিতা ।
লেখক বলেছেন: আফসুসিত কবি।![]()
কি খবর চাণ্কু???
লেখক বলেছেন: মুকুল ভাই অনেকদিন পরে আপনাকে দেখলাম।
কেমন আছেন???
পড়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
অনুভূতিগুলো বেশ জোরালো...........ছবির সাথে অদ্ভুত একটা মিল আছে কবিতায়.......।
কেমন আছো ইমন?
ব্যস্ততায় ম্যালা দিন তোমার সথে কথা হয়না।
ভালো থেকো
শুভেচ্ছা থাকলো।
লেখক বলেছেন: ধন্যবাদ আপু।
আমিও ব্যস্ত। সব্বাই দেখি ব্যস্ত। ![]()
![]()
![]()
আমি ভালোই আছি।
আপনি ভালো আছেন তো???
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
রেটিং বলেছেন:
যে আসে তার চাপ থেকে যায় মনে, মনই তার আসল ঠিকানা, যেখান থেকে ইচ্ছে হলেই খুলে দেখতে পারবেন। ভাল লেগেছে। ভাল থাকবেন।
লেখক বলেছেন: হুমম। ঠিক।
কেমন আছেন সোহাগ ভাই???
আপনি ও ভালো থাকুন।
কঁাকন বলেছেন:
কবিতা; ছবি : আর ছবির টাইটেল সবগুলোতে +
লেখক বলেছেন: পড়ার জন্য বিনীত ধন্যবাদ আপু।
ভালো থাকুন।
লেখক বলেছেন: তোমার লেখা দেইখা লিখতে ইচ্ছে হইল।![]()
খবর কি তুমার???
কুম্ভকর্ণ বলেছেন:
কোবতে মনে হয় ভালা হইছে। আমি কোবতে বুঝিনা।
লেখক বলেছেন: ![]()
কোবতে আমি ও বুঝি না। আস কোলাকুলি করি। ![]()
তারপর কি খবর তোমার???
কুম্ভকর্ণ বলেছেন:
খবর ভালা আলহামদুলিল্লাহ। আমার সবসময়ই খবর ভালা। তয় খুব প্রেসারে আছি। শালার এরকম জানলে এই মরার দেশে আসতামনা। আহা! কি সুখে ছিলাম দেশে।
লেখক বলেছেন: বাটে পরলে সবাই একই কথা কয়।![]()
একরামুল হক শামীম বলেছেন:
''নিশীথ রাতে সমাধির ভিড়ে একাকী ষ্ট্রীটল্যাম্প"জটিল একটা নাম দিছো তো!
কেমন আছো?
লেখক বলেছেন: ছবির নাম জটিল। তার মানে কুবিতা ভালো লাগে নাই?![]()
এইতো ভালো। তুমি কেমন???
আড্ডা হবে??
তাদের কবিতার হাতটাও ভাল হয় ,
বুঝতে পারছি ।
কবিতা ভাল না লাগলে মেজাজ চড়ে যায় ,
কিন্তু খোশমেজাজে আছি , আরাম পেলাম
লেখক বলেছেন: হা হা হা।
''যাদের হাত দিয়ে ভাল গল্প বের হয় ,
তাদের কবিতার হাতটাও ভাল হয়''
আমার হাত দিয়ে তো ভাল গল্প বের হয়নি। কবিতার হাত ভালো না সেটা তো জানা কথাই।![]()
তবে, তোমার মতো লেখক, কবি আমার লেখা পড়ে আরাম পেয়েছো শুনে খুশি হয়েছি।![]()
ভালো আছো তো???
মিলানের খেলা দেখো না???
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
ছবিটা ভালো হয়েছে ইমন। এখানে কবিতার সুরটাও ভালো লাগলো। আমি একটু ধীর পাঠক। কয়েকবার পড়তে হয়। পরে আরো কথা হবে'খন!লেখক বলেছেন: ঠিকাছে। পড়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
লেখক বলেছেন:
শান্ত কি খবর তুমার??? মন মেজাজ, শরীর ভালো তো???
পিসি কাজ করছে তো???![]()
লেখক বলেছেন: আরে তুমার নাম দেহি চেন্জ করছ।![]()
কি খবর তুমার????
আশরাফ মাহমুদ বলেছেন:
নাম পরিবর্তন করি নাই। ছোটবেলার নামটাই আছে। ভুলটা সংশোধন করলাম। আমি ভালো। তবে মন খারাপ।
তোমার/আপনার কি খবর? (কি বলে সম্বোধন করতাম? তুমি না আপনি? ভুলে গেছি।
লেখক বলেছেন: অশেষ ধন্যেপাতা।![]()
![]()
আপনে মৌলিক লেখা দ্যান না ক্যান???
লাঠি মিছিলে নামুম নাকি??![]()
নাজনীন খলিল বলেছেন:
তবুও তো সে এসেছিলযার তরে স্মৃতির পাল তুলে
নষ্ট যুবক এখনো কাঁদে
ভ্রষ্ট অন্ধকারে।।
ভাল লাগল । অনেক শুভেচ্ছা।
লেখক বলেছেন: কষ্ট করে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
প্রীটি সোনিয়া বলেছেন:
খুব ভাল কবিতা...মনটা খারাপ লাগছে পড়ে...কিন্তু মন ছুঁয়ে গেল।
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আপু।
মন খারাপ করে দিলাম বলে স্যরি![]()
ভালো থেকো।
কুম্ভকর্ণ বলেছেন:
ধুর মিয়া, কোবতে কিছ্ছু বুঝিনা। গদ্য দাও, পড়ে সুখিত হয়!!!! হেহহেহেহে......
কুম্ভকর্ণ বলেছেন:
তয় পিলাস দিছি কিন্তুক!
রাশেদ বলেছেন:
ভাল্লাগছে।
কুম্ভকর্ণ বলেছেন:
রাশুদাও কোবতের কিস্যু বুঝেনাই। এম্নিতে ভাল্লাগছে!!
লেখক বলেছেন: ![]()
![]()
কুম্ভকর্ণ বলেছেন:
আমি তো বুঝিনা সেটা স্বীকার করছি। কিন্তুক তুমি তো স্বীকারাইলানা। দেখি কও তো
"ষ্ট্রীটল্যাম্পের নিয়ন আলোতে
তাকে উড়ে যেতে দেখেছি শুধু
একটা দুরন্ত শ্বেত-কপোতের মতো।"
এই লাইন দুটা দিয়ে কবি কি বুঝাতে চেয়েছেন? আর কবিতাটার নামকরণের স্বার্থকথা বিশ্লেষণ কর। (১০ মার্কস)।
লেখক বলেছেন: হা হা হা। পরীক্ষা দিতে দিতে এমনিতে টায়ার্ড। তুমি আমারে বিশ্লেষণ করতে কইতাছো?
আসলে, নিজের মতো করে ভাবলেই হলো। কবিতা একেকজনের কাছে একেকরকম। দুজনের কাছে কখনো একই মনে হয় না।
আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো....এক হতাশ যুবক রাতে অন্ধকার রুমে বসে তার পুরনো প্রেমিকার কথা ভাবছে। যে বহুদুরের অজানা উদ্দেশ্যে চলে গেছে। অন্ধকারে বসে সে শুধু বাইরে স্ট্রীটল্যাম্পের নিয়ন আলো দেখছে। স্ট্রীটল্যাম্পগুলো ও যুবকের মতো একা। সে সেটা অনুভব করছে। সো ভাবছে যেহেতু সে ভাবার কাজটাকে দুরন্ত শ্বেত কপোত হয়ে এসেছে এমনটা দাবী করছে। বুঝলা?![]()
![]()
দূরন্ত বলেছেন:
ভালো লাগলো।তবে দুরন্ত শ্বেত কপোতের মতো না হয়ে দুরন্ত ডলফিনের মতো হলে আরো ভালো হতো (মজা করলাম)।
লেখক বলেছেন: হা হা হা......ঠিকই বলেছেন।
পড়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
লেখক বলেছেন: আবারো ধন্যবাদ। আপনার ভালো লেগেছে শুনে প্রীত হলাম। ভালো থাকুন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















